মুহাম্মদ ইস্রাফিল হোসাইন
উপরের আলোচনায় সত্যপন্থী আহলে সুন্নাহ ওয়াল জামাআতের বৈশিষষ্ট্যসমূহ বিস্তারিত আলোচনা করা হয়েছে।আশা করি উক্ত বৈশিষ্টসমূহ আলোকে হক বা সত্যপন্থী দল খুজে বের করতে কারো কোন কষ্ট হবে না। আমরাই পৃথিবীর প্রথম ওহী নির্ভর ধর্মের অনুসারী নই। আমাদের পূর্বে অসংখ্যা নবী রাসূল অতিবাহিত হয়েছে। তাদের সকলের ধর্ম ওহী নির্ভর ছিল। তারাও তাদের কোন না কোন নামে পরিচয় দিত। তাই প্রথমে জানার চেষ্টা করব মহান আল্লাহ মনোনীত ঐষি ধর্মের অনুসারীদের নাম কি ছিল। পৃথিবীতে নাম ছাড়া কোন জাতীর সৃষ্টি হয় হয় নি। মহান আল্লাহ যুগে যুগে মানব জাতীর হিদায়েতের জন্য যেমন নবী রাসূল পাঠিয়েছেন, ঠিক তেমন তাদের অনুসারিদেরও নাম তিনি নিজে রেখেছেন। তাই ঐষি ধর্মের অনুসারীদের নিজের নেই নামেই পরিচয় দিতে হবে। তাই কুরআন ও সহিহ হাদিসের আলোকে মহান আল্লাহ মনোনীত ঐষি ধর্মের অনুসারীদের নাম অনুসদ্ধাণ করি এবং আমাদের সঠিক পরিচয় জেনে নেই।
১। সৃষ্টির শুরুর আমাদের নাম কি ছিল?
মহান আল্লাহ মানুষ জাতীকে পৃথিবীতে প্রেরণ করে তাদের একটি নাম উপস্থাপন করে। তিনি তাদের নাম দিলেন মুসলিম বা আত্মসমর্পণকারী অর্থাৎ মুসলিম বলা হবে ঐ ব্যক্তিকে যে মহান আল্লাহ হুকুমের সামনে নিজেক আত্মসমর্পণ করবে। তাই আদম সন্তানের জাতীয় নাম রাখেন “মুসলিম”। শুধু তাই নয় তার পরবর্তী যত নবী এসে তারা সকলেই তাদেম উম্মতের নাম রাখেন মুসলীম। কুনআনে অনেক প্রসিদ্ধ নবীদের কথা ও কাজ আমাদের উপদেশ গ্রহণের জন্য মহান আল্লাহ তুলে ধরেছেন। তিনি প্রায় ২৫ জন নবী রাসুলদের নাম উল্লখ করছেন এবং ঘোষনা করছেন এরা সকলেই মুসলিম ছিল। এদের উম্মত বা জাতীর যারাই ইসলাম গ্রহন করছে তাদের নাম রাখা হয়েছে মুসলিম। মহান আল্লাহ বলেন,
وَجَـٰهِدُواْ فِى ٱللَّهِ حَقَّ جِهَادِهِۦۚ هُوَ ٱجۡتَبَٮٰكُمۡ وَمَا جَعَلَ عَلَيۡكُمۡ فِى ٱلدِّينِ مِنۡ حَرَجٍ۬ۚ مِّلَّةَ أَبِيكُمۡ إِبۡرَٲهِيمَۚ هُوَ سَمَّٮٰكُمُ ٱلۡمُسۡلِمِينَ مِن قَبۡلُ وَفِى هَـٰذَا
অর্থঃ এবং জিহাদ কর আল্লাহর পথে যেভাবে জিহাদ করা উচিত। তিনি তোমাদিগকে মনোনিত করিয়াছেন। তিনি দীনের ব্যাপারে তোমাদের উপর কোন কঠোরতা আরোপ করেন নাই। ইহা তোমাদের পিতা ইব্রাহীমের মিল্লাত। তিনি (আল্লাহ) পূর্বে তোমাদের নামকরণ করিয়াছেন ‘মুসলিম’ এবং এই কিতাবেও”। সূরা হাজ্জ : ৭৮
মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসারীদেরকে কুরআনে ইব্রাহীমের মিল্লাতের ওপর প্রতিষ্ঠিত বলা হয়েছে। যদিও ইসলামকে ইবরাহীমের মিল্লাতের ন্যায় নূহের মিল্লাত, মূসার মিল্লাত ও ঈসার মিল্লাত বলা যেতে পারে কিন্তু কুরআন মজীদে বার বার একে ইব্রাহীমের মিল্লাত বলা হয়েছে কারন কুরআনের বক্তব্যের প্রথম লক্ষ ছিল আরবরা, আর তারা ইব্রাহীমের সাথে যেভাবে পরিচিত ছিল তেমনটি আর কারো সাথে ছিল না। তাদের ইতিহাস, ঐতিহ্য ও আকীদা-বিশ্বাস যার ব্যক্তিত্বের প্রভাব সর্বব্যাপী ছিল, তিনি ছিলেন হযরত ইব্রাহীম আলাইহিস সালাম। হযরত ইব্রাহীমই এমন এক ব্যক্তি ছিলেন যার উন্নত চরিত্রের ব্যাপারে ইহুদী, খৃষ্টান, মুসলমান, আরবীয় মুশরিক ও মধ্যপ্রাচ্যের সাবেয়ী তথা নক্ষত্রপূজারীরা সবাই একমত ছিল। নবীদের মধ্যে দ্বিতীয় এমন কেউ ছিলেন না এবং নেই যার ব্যাপারে সবাই একমত হতে পারে।
উপরের আয়াতে পরিস্কারভাবে বলা হয়েছে আমরা ইব্রাহীমের মিল্লাতের ওপর প্রতিষ্ঠিত হলেও ইহার পূর্বে স্বয়ং আল্লাহ আমদের নাম রেখেছেন মুসলিম। অর্থাৎ ইব্রাহীম আলাইহিস সালামের নবুয়তের সময় নয়। বরং মানব ইতিহাসের সূচনা লগ্ন থেকেই যারা তাওহীদ, আখেরাত, রিসালাত ও আসমানী কিতাবের প্রতি বিশ্বাস স্থাপনকারী দলভুক্ত থেকেছে তাদের সবাইকেই এখানে সম্বোধন করা হয়েছে। এখানে মূল বক্তব্য হচ্ছে, এ সত্য মিল্লাতের অনুসারীদেরকে কোনদিন ‘নূহী’ ‘ইবরাহিমী’, ‘মুসাবী’ ইত্যাদি বলা হয়নি বরং তাদের নাম ‘মুসলিম’ (আল্লাহর ফরমানের অনুগত) ছিল। অপর পক্ষে মহান আল্লাহ ইহুদী ও খৃষ্টান না হয়ে সরাসরি ইব্রাহীম আলাইহিস সালামের মিল্লাতের অনুসরণ করতে বলা হয়েছে। মহান আল্লাহ বলেন,
وَقَالُواْ ڪُونُواْ هُودًا أَوۡ نَصَـٰرَىٰ تَہۡتَدُواْۗ قُلۡ بَلۡ مِلَّةَ إِبۡرَٲهِـۧمَ حَنِيفً۬اۖ وَمَا كَانَ مِنَ ٱلۡمُشۡرِكِينَ
অর্থঃ ইহুদিরা বলে, “ইহুদি হয়ে যাও, তাহলে সঠিক পথ পেয়ে যাবে৷” খৃস্টানরা বলে, “খৃস্টান হয়ে যাও, তা হলে হিদায়াত লাভ করতে পারবে৷ ওদেরকে বলে দাও, “না, তা নয়; বরং এ সবকিছু ছেড়ে একমাত্র ইব্রাহীমের পদ্ধতি অবলম্বন করো৷ আর ইব্রাহীম মুশরিকদের অন্তরভুক্ত ছিল না। সূরা বাকারা : ১৩৫
যারা তাওহীদ, আখেরাত, রিসালাত ও আসমানী কিতাবের প্রতি বিশ্বাস স্থাপনকারী দলভুক্ত থেকেছে তাদের সবাইকেই নিজেদের মুসলীম হিসাবে পরিচয় দিন। মহান আল্লাহ বলেন,
وَإِذَا يُتْلَى عَلَيْهِمْ قَالُوا آمَنَّا بِهِ إِنَّهُ الْحَقُّ مِن رَّبِّنَا إِنَّا كُنَّا مِن قَبْلِهِ مُسْلِمِينَ
অর্থঃ আর যখন তাদেরকে এটা শুনানো হয়, তারা বলো, “আমরা এর প্রতি ঈমান এনেছি, এটি যথার্থই সত্য আমাদের রবের পক্ষ থেকে, আমরা তো আগে থেকেই মুসলিম৷ সুরা কাসাস : ৫৩
এই আয়াতটি থেকে বুঝা যায় মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে দ্বীনের দাওয়াত দিয়েছেন কেবলমাত্র তার নামই ইসলাম নয় বরং যুগে যুগে যত নবী রাসূল এসেছে তাদের প্রত্যেকের অনুসারীগণ মুসলমানই ছিলেন। কাজেই “মুসলিম” পরিভাষাটি শুধুমাত্র নবী করীমের সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনুসারীগণ পর্যন্ত সীমাবদ্ধ নয়। যারাই ঐষি বাণীর অনুসারী তাদের সকলের নাম পূর্বেও যেমন মুসলমান ছিল, পরেও তেমনি মুসলিম থাকবে।
মন্তব্যঃ কুরআনুল কারিমের আলোকে বলা যায় সৃষ্টির শুরুর আমাদের নাম ছিল মুসলিম।
২। কুরআনে বহু আয়াতে অন্যান্য নবীগণের পরিচয় কি ছিল?
পুর্বের আলোচনার মাধ্যমে বুঝতে পেরেছি, সৃষ্টির আদিতে মহান আল্লাহ আমাদের নাম দিয়েছিলেন মুসলিম। অর্থাৎ আদম আলাইহিস সালামের সময় আমাদের নাম ছিল মুসলিম। মহান আল্লাহ মানুষ জাতীর হিদায়াতের জন্য যুগে যুগে যে সকল নবী ও রাসূল প্রেরণ করছেন, তারা সকলে মুসলিম ছিল এবং তাদের উম্মতদেরও নাম ছিল মুসলিম। আসুন কুরআনের মাধ্যমে দেখি অন্যন্যা নবী রাসূলগণ ও তাদের উম্মতদের নাম ছিল।
(১) নূহ আলাইহিস সালাম এর উম্মত মুসলিম ছিল-
মহান আল্লাহ সুরা ইউনুস এর ৭১ আয়াতে বলেন, “আর তাদেরকে শুনিয়ে দাও নূহের অবস্থা যখন সে স্বীয় সম্প্রদায়কে বলল, হে আমার সম্প্রদায়, যদি তোমাদের মাঝে আমার অবস্থিতি এবং আল্লাহর আয়াতসমূহের মাধ্যমে নসীহত করা ভারী বলে মনে হয়ে থাকে, তবে আমি আল্লাহর উপর ভরসা করছি। এখন তোমরা সবাই মিলে নিজেরদের কর্ম সাব্যস্ত কর এবং এতে তোমাদের শরীকদেরকে সমবেত করে নাও, যাতে তোমাদের মাঝে নিজেদের কাজের ব্যাপারে কোন সন্দেহ-সংশয় না থাকে। অতঃপর আমার সম্পর্কে যা কিছু করার করে ফেল এবং আমাকে অব্যাহতি দিও না”। নূহ আলাইহিস সালাম তার জালিম উম্মতদের এভাবে নসীয়ত করতে থাকে এবং এক পর্যায তিনে বলেন, (কুরআনের ভাষায়)।
فَإِن تَوَلَّيْتُمْ فَمَا سَأَلْتُكُم مِّنْ أَجْرٍ إِنْ أَجْرِيَ إِلاَّ عَلَى اللّهِ وَأُمِرْتُ أَنْ أَكُونَ مِنَ الْمُسْلِمِينَ
অর্থঃ তোমরা আমার নসীহত থেকে মুখ ফিরিয়ে নিয়েছো৷ আমি তোমাদের কাছে কোন প্রতিদান চাইনি৷ আমার প্রতিদান তো আল্লাহর কাছে৷ আমাকে হুকুম দেয়া হয়েছে, আমি যেন মুসলিম হিসেবে থাকি৷ সুরা ইউনুস : ৭২
(২) ইব্রাহীম আলাইহিস সালাম মুসলিম ছিলঃ
কুরআনে ইব্রাহীম আলাইহিস সালাম সম্পর্কে কুরআনে স্পষ্ট ভাষায় ঘোষণা করা হয়েছে। তিনি মুসলিম ছিলেন। মহান আল্লাহ বলেন-
مَا كَانَ إِبْرَاهِيمُ يَهُودِيًّا وَلاَ نَصْرَانِيًّا وَلَكِن كَانَ حَنِيفًا مُّسْلِمًا وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِينَ
অর্থঃ ইবরাহীম ইহুদী ছিল না, খৃষ্টানও ছিল না বরং একনিষ্ট মুসলিম এবং তিনি মুশরিক ছিলেন না। সুরা ইমরান : ৬৭
হযরত ইব্রাহীম আলাইহিস সালাম আমাদের এই উম্মতের জন্য দোয়া করছেন।
رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِن ذُرِّيَّتِنَا أُمَّةً مُّسْلِمَةً
অর্থঃ হে আমাদের রব! আমাকে তোমরা মুসলিম (অনুগত) করো এবং আমাদের বংশ থেকে একটি উম্মত সৃষ্টি করো যে হবে তোমার মুসলিম। সুরা বাকারাঃ : ১২৮
(৩) লূত আলাইহিস সালাম এর উম্মত মুসলিম ছিল-
ইব্রাহীম আলাইহিস সালাম এর সমসাময়িক একজন নবী ছিলেন লূত আলাইহিস সালাম। তিনিও মুসলিম ছিল। তার উম্মতের কাহিনী বর্ণনা করে কুরআনে বলা হয়েছে।
فَمَا وَجَدْنَا فِيهَا غَيْرَ بَيْتٍ مِّنَ الْمُسْلِمِينَ
অর্থঃ এবং সেখানে একটি গৃহ ব্যতীত কোন মুসলমান আমি পাইনি। সুরা যারিয়াত : ৩৬
(৪) ইয়াকুব আলাইহিস সালাম এর উম্মত মুসলিম ছিল-
হযরত ইব্রাহীম আলাইহিস সালাম সন্তান ইসহাক আলাইহিস সালামের ছেলে হযরত ইয়াকুব আলাইহিস সালামও তার সন্তানদেরকেও মুসলিম হিসাবে মৃত্যুবরণ করার জন্য নসিহত করেছেন। মহান আল্লাহ বলেন,
أَمۡ كُنتُمۡ شُہَدَآءَ إِذۡ حَضَرَ يَعۡقُوبَ ٱلۡمَوۡتُ إِذۡ قَالَ لِبَنِيهِ مَا تَعۡبُدُونَ مِنۢ بَعۡدِى قَالُواْ نَعۡبُدُ إِلَـٰهَكَ وَإِلَـٰهَ ءَابَآٮِٕكَ إِبۡرَٲهِـۧمَ وَإِسۡمَـٰعِيلَ وَإِسۡحَـٰقَ إِلَـٰهً۬ا وَٲحِدً۬ا وَنَحۡنُ لَهُ ۥ مُسۡلِمُونَ
অর্থঃ তোমরা কি তখন সেখানে উপস্থিত ছিলে, যখন ইয়াকুব এই পৃথিবী থেকে বিদায় নিচ্ছিল? মৃত্যুকালে সে তার সন্তানদের জিজ্ঞেস করলো, আমার পর তোমরা কার বন্দেগী করবে? তারা সবাই জবাব দিল, আমরা সেই এক আল্লাহর বন্দেগী করবো, যাকে আপনি এবং আপনার পূর্বপুরুষ ইবরাহীম, ইসমাঈল ও ইসহাক ইলাহ হিসেবে মেনে এসেছেন আর আমরা তাঁরই অনুগত মুসলিম৷ সূরা বাকারা : ১৩৩
মহান আল্লাহ আরও বলেন,
وَوَصَّىٰ بِہَآ إِبۡرَٲهِـۧمُ بَنِيهِ وَيَعۡقُوبُ يَـٰبَنِىَّ إِنَّ ٱللَّهَ ٱصۡطَفَىٰ لَكُمُ ٱلدِّينَ فَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنتُم مُّسۡلِمُونَ
অর্থঃ ঐ একই পথে চলার জন্য সে তার সন্তানদের উপদেশ দিয়েছিল এবং এই উপদেশ দিয়েছিল ইয়াকুবও তার সন্তানদেরকে৷ সে বলেছিল, “আমার সন্তানেরা! আল্লাহ তোমাদের জন্য এই দীনটিই পছন্দ করেছেন। কাজেই আমৃত্যু তোমরা মুসলিম থেকো৷ সূরা বাকারা : ১৩২
(৫) ইউসুফ আলাইহিস সালাম এর উম্মত মুসলীম ছিল-
নবী রাসূলগণ নিজেরা মুসলিম হিসাবে মৃত্যু বরণ করার আকাংখা প্রকাশ করেছেন। যেমন ইউসুফ আলাইহিস সালাম দুয়া করেন। (কুরআনের ভাষায়),
رَبِّ قَدۡ ءَاتَيۡتَنِى مِنَ ٱلۡمُلۡكِ وَعَلَّمۡتَنِى مِن تَأۡوِيلِ ٱلۡأَحَادِيثِۚ فَاطِرَ ٱلسَّمَـٰوَٲتِ وَٱلۡأَرۡضِ أَنتَ وَلِىِّۦ فِى ٱلدُّنۡيَا وَٱلۡأَخِرَةِۖ تَوَفَّنِى مُسۡلِمً۬ا وَأَلۡحِقۡنِى بِٱلصَّـٰلِحِينَ
অর্থঃ হে আমার প্রতিপালক! তুমি আমাকে রাজ্য দান করিয়াছ এবং স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়াছ। হে আকাশমন্ডলী ও পৃথিবীর স্রষ্টা! তুমিই ইহলোক ও পরলোকে আমার অভিভাবক। তুমি আমাকে মুসলিম হিসাবে মৃত্যু দাও এবং আমাকে সৎকর্মপরায়ণদের আর্ন্তভুক্ত কর। সূরা ইউসুফ : ১০১
(৬) মূসা আলাইহিস সালাম এর উম্মত মুসলিম ছিলঃ
ফিরাউনের দরবারে আগত জাদুকরেরা পরাজয় বরণ করে মুছা আলাইহিস সালামের আনিত দীনের প্রতি ঈমান আনেন। ফিরাউন তাদের শাস্তি প্রদান করলে তারা মহান আল্লাহ ধৈর্য্য প্রদাণ এবং মুসলিম হিসাবে মৃত্যুর জন্য দুয়া করে। এ থেকে প্রমান করে মুছা আলাইহিস সালামের উম্মত মুসলিম ছিল। মহান আল্লাহ বলেন,
وَمَا تَنقِمُ مِنَّآ إِلَّآ أَنۡ ءَامَنَّا بِـَٔايَـٰتِ رَبِّنَا لَمَّا جَآءَتۡنَاۚ رَبَّنَآ أَفۡرِغۡ عَلَيۡنَا صَبۡرً۬ا وَتَوَفَّنَا مُسۡلِمِينَ
অর্থ: (যাদুকরগন ফিরআউনকে বলিল) তুমি তো আমাদিগকে শাস্তি দিতেছ শুধু এইজন্য যে, আমরা আমাদের প্রতিপালকের নির্দেশে ঈমান আনিয়াছি, যখন নিদর্শসমূহ আমাদের নিকট আসিয়াছে। হে আমাদের প্রতিপালক! আমাদিগকে ধৈর্য্য দান কর এবং মুসলমানরূপে আমাদের মৃত্যু দাও”। সূরা আরাফ : ১২৬
হযরত মূসা আলাইহিস সালাম ও তার নিজের জাতিকে মুসলিম থাকতে বলেছেন। যেমন মহান আল্লাহ বলেনঃ
وَقَالَ مُوسَى يَا قَوْمِ إِن كُنتُمْ آمَنتُم بِاللّهِ فَعَلَيْهِ تَوَكَّلُواْ إِن كُنتُم مُّسْلِمِينَ
অর্থঃ আর মূসা বলল, হে আমার জাতি! যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান এনে থাকো, তাহলে তাঁরই ওপর ভরসা করো, যদি তোমরা মুসলিম হয়ে থাকো। সুরা ইউনুস : ৮৪
(৬) ফিরাউন ও মৃত্যুর সময় মুসলিম হতে চেয়েছিলঃ
মুসা দোয়া করলো, হে আমাদের রব! তুমি ফেরাউন ও তার সরদারদেরকে দুনিয়ার জীবনের শোভা -সৌন্দর্য ও ধন-সম্পদ দান করেছো৷ হে আমাদের রব! একি এ জন্য যে, তারা মনুষকে তোমার পথ থেকে বিপথে সরিয়ে দেবে? হে আমাদের রব! এদের ধন-সম্পদ ধ্বংস করে দাও এবং এদের অন্তরে এমনভাবে মোহর মেরে দাও যাতে মর্মন্তুদ শাস্তি ভোগ না করা পর্যন্ত যেন এরা ঈমান না আনে। আল্লাহ জবাবে বললেন, ,তোমাদের দুজনের দোয়া কবূল করা হলো৷ তোমরা দুজন অবিচল থাকো এবং মুর্খতাদের পথ কখনো অনুসরণ করো না৷ আর আমি বনী ইসরাঈলকে সাগর পার করে নিয়ে গেলাম৷ তারপর ফেরাউন ও তার সেনাদল জুলূম নির্যতন ও সীমালংঘন করার উদ্দেশ্য তাদের পেছনে চললো৷ অবশেষে যখন ফেরাউন ডুবতে থাকলো তখন বলে উঠলো, আমি মেনে নিলাম, নবী ইসরাঈল যার উপর ঈমান এনেছে তিনি ছাড়া আর কোন প্রকৃত ইলাহ নেই, এবং আমিও আনুগত্যের শির নতকারীদের অন্তরভুক্ত৷ সুরা ইউনুছ : ৮৮-৯০
এই আয়াতের আলোকে বলা যায়, বনী ইসরাইলের আসল ধর্ম ইহুদীবাদ নয় বরং ইসলাম ছিল, তাদেরও নাম ছিল মুসলিম। কাজেই যখন ফেরাউন সাগরে ডুবে যাচ্ছিল সে সাথে সাথে মহান আল্লাহ প্রতি ইমান আনল এবং মুসলিম হওয়ার দাবি করল। মহান আল্লাহ ভাষায়ঃ তিনি বলেনঃ
قَالَ آمَنتُ أَنَّهُ لا إِلِـهَ إِلاَّ الَّذِي آمَنَتْ بِهِ بَنُو إِسْرَائِيلَ وَأَنَاْ مِنَ الْمُسْلِمِينَ
অর্থঃ (ফেরাউন) বলল, নবী ইসরাঈল যার উপর ঈমান এনেছে, তিনি ছাড়া আর কোন প্রকৃত ইলাহ নেই, এবং আমিও মুসলিমদের অন্তরভুক্ত৷ সুরা ইউনুস : ৯০
(৬) ঈসা আলাইহিস সালামের উম্মত মুসলীম ছিলঃ
ঈসা আলাইহিস সালামের উম্মত হাওয়ারীগণ মুসলীম বলে নিজেদে ঘোষনা প্রদান করেছেন। মহান আল্লাহ বলেন,
فَلَمَّآ أَحَسَّ عِيسَىٰ مِنۡہُمُ ٱلۡكُفۡرَ قَالَ مَنۡ أَنصَارِىٓ إِلَى ٱللَّهِۖ قَالَ ٱلۡحَوَارِيُّونَ نَحۡنُ أَنصَارُ ٱللَّهِ ءَامَنَّا بِٱللَّهِ وَٱشۡهَدۡ بِأَنَّا مُسۡلِمُونَ (٥٢)
অর্থঃ যখন ঈসা অনুভব করলো, ইসরাঈল কুফরী ও অস্বীকার করতে উদ্যেগী হয়েছে, সে বললো, ‘‘কে হবে আল্লাহর পথে আমার সাহায্যকারী? হাওয়ারীগণবলল, আমরা আল্লাহর সাহায্যকারী৷ আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি৷ সাক্ষী থাকো, আমরা মুসলিম। সূরা আল ইমরান : ৫২
মহান আল্লাহ বলেন-
وَإِذْ أَوْحَيْتُ إِلَى الْحَوَارِيِّينَ أَنْ آمِنُواْ بِي وَبِرَسُولِي قَالُوَاْ آمَنَّا وَاشْهَدْ بِأَنَّنَا مُسْلِمُونَ
অর্থঃ আর যখন আমি হাওয়ারীদের মনে জাগ্রত করলাম যে, আমার প্রতি এবং আমার রসূলের প্রতি বিশ্বাস স্থাপন কর, তখন তারা বলতে লাগল, আমরা বিশ্বাস স্থাপন করলাম এবং আপনি সাক্ষী থাকুন যে, আমরা অনুগত্যশীল। সুরা মায়েদা : ১১১
৪। উম্মতে মুহাম্মাদির পরিচয়ঃ
সর্বশেষ নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মতদের মুসলিম ছাড়া আর কি আর কি কোন পরিচয় আছে?
সকল ঐশি গ্রন্থের প্রচারকারী নবীগণ তাদের উম্মতদের একটিই পরিচয়ে পরিচিত করেছেন। তারা সকলে একনিষ্ঠভাবে তাওহীদ, আখেরাত ও রিসালাতের বাণী প্রচার করেছেন এবং সেই সাথে সকল উম্মতের নাম ও রেখেছেন অভিন্ন। অন্য নবীদের মত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও একনিষ্ঠভাবে তাওহীদ, আখেরাত ও রিসালাতের বাণী প্রচার করেছেন কাজেই তার ও তার উম্মতের পরিচয় মুসলিম হওয়াই যুক্তি যুক্ত। কুরআনেও মহান আল্লাহ বিষয়টি পরিস্কার করে দিয়েছেন। তিনি বলেছেন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তার অনুসারীদের পরিচয় হবে মুসলীম। শুধু তাই নয় মহান আল্লাহ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উম্মতদের মুসলিম না হইয়া কোন অবস্থায় মৃত্যুবরণ করিতে আদেশ প্রদান করেছেন। যেমনঃ আল্লাহ বলেন,
يَـٰٓأَيُّہَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱتَّقُواْ ٱللَّهَ حَقَّ تُقَاتِهِۦ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنتُم مُّسۡلِمُونَ (١٠٢)
অর্থ: হে ঈমানদারগণ! তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করো৷ এবং তোমরা মুসলিম না হইয়া কোন অবস্থায় মৃত্যুবরণ করিও না”। সূরা ইমরান : ১০২
মহান আল্লাহ আহলে কিতাব ধারী ইহুদী ও খৃষ্টানদের ইমান এনে ইসলাম ধর্ম গ্রহনের দাওয়াত দিতে বলেছেন। তারা আমাদের দাওয়াত গ্রহণ না করে, তবে মুসলিম হিসাবে আমাদের পরিচয় জানিয়ে দিতে আল্লাহ নির্দেশ প্রদান করছেন। মহান আল্লাহ বলেন,
قُلۡ يَـٰٓأَهۡلَ ٱلۡكِتَـٰبِ تَعَالَوۡاْ إِلَىٰ ڪَلِمَةٍ۬ سَوَآءِۭ بَيۡنَنَا وَبَيۡنَكُمۡ أَلَّا نَعۡبُدَ إِلَّا ٱللَّهَ وَلَا نُشۡرِكَ بِهِۦ شَيۡـًٔ۬ا وَلَا يَتَّخِذَ بَعۡضُنَا بَعۡضًا أَرۡبَابً۬ا مِّن دُونِ ٱللَّهِۚ فَإِن تَوَلَّوۡاْ فَقُولُواْ ٱشۡهَدُواْ بِأَنَّا مُسۡلِمُونَ
অর্থঃ বলঃ হে আহলি কিতাব! এসো এমন একটি কথার দিকে, যা আমাদের ও তোমাদের মধ্যে একই ধরনের ৷ তা হচ্ছেঃ আমরা আল্লাহ ছাড়া কারোর বন্দেগী ও দাসত্ব করবো না৷ তাঁর সাথে কাউকে শরীক করবো না৷ আর আমাদের কেউ আল্লাহ ছাড়া আর কাউকেও নিজের রব হিসেবে গ্রহন করবে না। যদি তারা এ দাওয়াত গ্রহণ করতে প্রস্তুত না হয়, তাহলে পরিষ্কার বলে দাও, ‘‘তোমরাসাক্ষীথাকো, আমরাঅবশ্যিমুসলিম”। সূরা আল ইমরান : ৬৪
এই উম্মতকে মহান আল্লাহ বার বার মুসলিম পরিচয় দিতে বলছেন এমনই কিছু আয়াত তুল ধরা হলঃ
মহান আল্লাহ বলেন,
قُولُواْ آمَنَّا بِاللّهِ وَمَا أُنزِلَ إِلَيْنَا وَمَا أُنزِلَ إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ وَالأسْبَاطِ وَمَا أُوتِيَ مُوسَى وَعِيسَى وَمَا أُوتِيَ النَّبِيُّونَ مِن رَّبِّهِمْ لاَ نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّنْهُمْ وَنَحْنُ لَهُ مُسْلِمُونَ
অর্থঃ তোমরা বলো, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, যে হিদায়াত আমাদের জন্য নাযিল হয়েছে তার প্রতি এবং যা ইবরাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব ও ইয়াকুবের সন্তানদের তাদের রবের পক্ষ থেকে দেয়া হয়েছিল তার প্রতি। তাদের করোর মধ্যে আমরা কোন পার্থক্য করি না৷ আমরা সবাই আল্লাহর অনুগত মুসলিম ৷ সুরা বাকারা : ১৩৬
মহান আল্লাহ বলেন,
قُلْ آمَنَّا بِاللّهِ وَمَا أُنزِلَ عَلَيْنَا وَمَا أُنزِلَ عَلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ وَالأَسْبَاطِ وَمَا أُوتِيَ مُوسَى وَعِيسَى وَالنَّبِيُّونَ مِن رَّبِّهِمْ لاَ نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّنْهُمْ وَنَحْنُ لَهُ مُسْلِمُونَ
অর্থঃ বলুন, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর এবং যা কিছু অবতীর্ণ হয়েছে আমাদের উপর, ইব্রাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব এবং তাঁদের সন্তানবর্গের উপর আর যা কিছু পেয়েছেন মূসা ও ঈসা এবং অন্যান্য নবী রসূলগণ তাঁদের পালনকর্তার পক্ষ থেকে। আমরা তাঁদের কারো মধ্যে পার্থক্য করি না। আর আমরা তাঁরই অনুগত। সুরা ইমরান : ৮৪
প্রত্যেক মুলমানকে তাকওয়াও অবলম্বন করতে হবে। আল্লাহ দেয়া আদেশ পালন করতে হবে। তার দেয়া নিষেধ মানতে হবে। এবং তার ও আগে নিজেকে মুসলিম হাসাবে ঘোষনা দিতে হবে।
قُلۡ إِنِّىٓ أُمِرۡتُ أَنۡ أَعۡبُدَ ٱللَّهَ مُخۡلِصً۬ا لَّهُ ٱلدِّينَ (١١) وَأُمِرۡتُ لِأَنۡ أَكُونَ أَوَّلَ ٱلۡمُسۡلِمِينَ
অর্থঃ বলুন, আমি নিষ্ঠার সাথে আল্লাহর এবাদত করতে আদিষ্ট হয়েছি। আমাকে এ আদেশও দেয়া হয়েছে যেন আমি সবার আগে মুসলমান হই৷ সুরা যুমার : ১১-১২
মহান আল্লাহ আরও বলেন,
قُلۡ إِنَّ صَلَاتِى وَنُسُكِى وَمَحۡيَاىَ وَمَمَاتِى لِلَّهِ رَبِّ ٱلۡعَـٰلَمِينَ (١٦٢) لَا شَرِيكَ لَهُ ۥۖ وَبِذَٲلِكَ أُمِرۡتُ وَأَنَا۟ أَوَّلُ ٱلۡمُسۡلِمِينَ
অর্থঃ বল, আমার নামায, আমার ইবাদাতের সমস্ত অনুষ্ঠান, আমার জীবন ও মৃত্যু সবকিছু আল্লাহ রব্বুল আলামীনের জন্য, তাঁহার কোন শরীক নাই এবং আমি ইহারই জন্য আদিষ্ট হইয়াছি এবং আমি প্রথম মুসলিম”। সূরা আনাম : ১৬২-১৬৩
মহান আল্লাহ বলেন,
وَلَا تُجَـٰدِلُوٓاْ أَهۡلَ ٱلۡڪِتَـٰبِ إِلَّا بِٱلَّتِى هِىَ أَحۡسَنُ إِلَّا ٱلَّذِينَ ظَلَمُواْ مِنۡهُمۡۖ وَقُولُوٓاْ ءَامَنَّا بِٱلَّذِىٓ أُنزِلَ إِلَيۡنَا وَأُنزِلَ إِلَيۡڪُمۡ وَإِلَـٰهُنَا وَإِلَـٰهُكُمۡ وَٲحِدٌ۬ وَنَحۡنُ لَهُ ۥ مُسۡلِمُونَ (٤٦)
অর্থ: আর উত্তম পদ্ধতিতে ছাড়া আহলে কিতাবের সাথে বিতর্ক করো না, তবে তাদের মধ্যে যারা জালেম তাদেরকে বলে, “আমরা ঈমান এনেছি আমাদের প্রতি যা পাঠানো হয়েছে তার প্রতি এবং তোমাদের প্রতি যা পাঠানো হয়েছিল তার প্রতিও, আমাদের ইলাহ ও তোমাদের ইলাহ একজনই এবং আমরা মুসলিম”। সূরা আনকাবূত : ৪৬
মহান আল্লাহ বলেন,
وَمَنۡ أَحۡسَنُ قَوۡلاً۬ مِّمَّن دَعَآ إِلَى ٱللَّهِ وَعَمِلَ صَـٰلِحً۬ا وَقَالَ إِنَّنِى مِنَ ٱلۡمُسۡلِمِينَ (٣٣)
অর্থঃ সেই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম হবে যে আল্লাহর দিকে ডাকলো, সৎ কাজ করলো এবং ঘোষণা করলো আমি মুসলমান৷ সুরা হা মীম সিজদা :৩৩
উপরের আয়াতসমূহের দ্বারা কি এটাই দ্ব্যার্থহীনভাবে প্রমাণিত নয়, যে ইসলামের অনুসারীদের একটিই পরিচয় সেটি হচ্ছে ‘মুসলিম’। এমন কি পরকালে কাফিরগণও মুসলিম হওয়ার জন্য আফসস করবে।যেমন মহান আল্লাহ বলেন,
رُّبَمَا يَوَدُّ الَّذِينَ كَفَرُواْ لَوْ كَانُواْ مُسْلِمِينَ
অর্থঃ কোন সময় কাফেররা আকাঙ্ক্ষা করবে যে, কি চমৎকার হত, যদি তারা মুসলিম হত। সুরা হিজর : ২
প্রশ্নঃ এই আলোচনার মাধ্যমে বোঝা গেল আমাদের পরিচয় হবে মুসলিম। তবে কি আমারা আমাদের পরিচয় সালাফি, আহলে হাদিস, আহলে কুর্আন, সুন্নী, হানাফি, দেওবন্দী, মাইজভান্ডারী ইত্যাদি দিতে পারব?
উত্তরঃ মহান আল্লাহ প্রদত্ত নাম মুসলিম বলে পরিচয় দেয়াই সকলের জন্য ফরজ। কিন্তু মুসলিম আজ বিভিন্ন ফির্কা বন্দী। তারা মুসলিম থেকে তাদের ফির্কাকে পরিচয় দিতে বেশী ভালোবাসে। কিছু উপধী আছে যা ফির্কা বা ধর্মীয় বিভাজন সৃষ্টি করে না। তেমন কোন পরিচয় দেওয়া ক্ষতির কিছু নেই। এর যুগে কিছু সাহাবী মিজাহির আর কিছু সাহাবীকে আনসার বলা হত। এত সাহাবিদের গুন বা কর্ম ফল হিসাবে চিহিৃত করার জন্য উপাধি হিসাবে ব্যবহার করেছেন। এর মাধ্যামে ইসলাম ধর্মের নতুন কোন ফির্কা তৈরি হয় নাই, যাদের ধর্মীয় বিশ্বাস ও ইবাদত আলাদা।
অপর পক্ষে দেখুন শিয়া, খারেজী, মু’তাযেলী, জাহমী, আশআরী, মাতুরীদী ফির্কা তৈরি হয়েছে তাদের আকিদা ও আমল ভিন্নতার করানে। আকিদা ও আমল ভিন্ন হওয়ার অর্থই হলো তারা দুটি ধর্ম মতের অনুসারী। মূল ইসালামের কুরআন ও সহিহ সুন্নাহর বাইরে গিয়ে যখন অন্য কেউ তাদের আকিদা ও আমল সাজাতে থাকে তখন সঠিক পথ চলা মুসলিমদে সাথে সংঘর্স বাধা অবধারীত। এভাবে একটি বাতিল ফির্কা সৃ্ষ্টির হওয়ার পর মূল ধারার মুসলিমগণও তাদের পরিচয় প্রদানের জন্য একটি নাম প্রদান করে। যেমন- বাতিল শীয়াদের বিপরীতে মূল ধারার মুসলিমগণ নিজের সুন্নী মুসলিম হিসেবে পরিচয় প্রদান করে। এইভাবে নিজের পরিচয়কে সঠিকভাবে তুলে ধরার জন্য নাম করণে কোন অসুবিধা নাই বলে অধিকাংশ আ্লেম মতামত দিয়েছেন। তবে বাতিল থেকে পৃথক করার জন্য না হয়ে যত্রতত্র সামাস্য মতবিরোধের কারনে নতুন নতুন ফির্তা সৃ্ষ্টি করা হারাম।
মুসলিম উম্মাহর মাঝে অনৈক্য ও বিচ্ছিন্নতা বহু পুরান ধারা। যা এখনও চলমান। তবে অন্যদের থেকে আলাদ নাম করণে অনেক সময় কেউ মুসলিম নাম থেকে বের হয়ে যায় না। অন্য নাম নিলেও মুসলিম ইসলাম থেকে বের হয়ে যায় না।
কেউ যদি নিজেকে ‘বাংলাদেশী’ বা ভারতী বলে, সে কি আল্লাহর দেওয়া নাম ‘মুসলিম’ থেকে বের হয়ে যায়? না যায় না। সে ভারতী মুসলিম। আপনার বাড়ি টাঙ্গাইল জেলা মির্জাপুর থানায়। আপনি অন্য থাকায় গেলে বলেবেন আমার বাড়ি মির্জাপুর। অন্য জেলায় গেলে বলবেন, আমার বাড়ি টাঙ্গাইল। আবার অন্যদেশে গেলে বলবেন আমার বাড়ি বাংলাদেশে। ঠিক তেমনি আপনি যখন শিয়াদের সাথে পরিচয় দিবেন তখন বললেন আমি সুন্নী মুসলিম। যখন মাজার পুজারী বিদআতিদের সাথে পরিচয় দিবেন তখন বললেন আমি সালাফি বা দেওবন্দী। এই সকল পরিচয় হলো বাতিল থেকে সঠিত মানহাজ আলাদা করার জন্য। কিন্তু ভ্রান্তি আকিদা ধারণ করে কেউ নিজেকে মুসলিম নাম দিলেও সে ইসলাম থেকে বাহির হয়ে যাবে।
নতুন ফির্কার নাম করনের শর্ত :
(১) ফির্কার এমন নাম করণ বৈধ নয়, যার ফলে মুসলিম উম্মাহর ঐক্যে বিঘ্ন সৃষ্টি করে।
(২) বাতিল ফির্কা থেকে সঠিক ফির্কা আলাদা করার জন্য। যেমন- শিয়াদের বিপরীত সুন্নী নাম ধারন করা।
(৩) মুসলিদের আলাদা কর্মফল বা গুনের করনে নাম করা যেতে পারে। যেমন- আনসার সাহাবি ও মুজাহীর সাহাবি (রা.)
(৪) বিশেষ কোনো ইজতিহাদি বা গবেষণাধর্মী মাসায়েলের দিককে আলাদা করে চিহ্নিত করতে। যেমন- হানাফি মাজহাব, শাফেয়ি মাজহাব, হাম্মলী মাজহাব, মালেকি মাজহাব, সালাফি, আহলে হাদিস।
(৫) কুরআন ও হাদিসের বিশুদ্ধ চর্চা বা পদ্ধতির ওপর জোর দেওয়া হয়। যেমন- দেওবন্দী, সালাফি
(৬) ভ্রান্ত আকিদা থেকে সহিহ আকিদা পৃথক করতে নাম করণ করা যায়। যেমন- ভ্রান্ত আকিদা গ্রহণকারী কাদিয়ানী, ব্রেরভী, রেজভীদের থেকে আদালা বুঝাতে আহলে সুন্নাহ ওয়াল জামাআত বোঝান হয়।
(৭) নতুন নামকরণ পেছনে উদ্দেশ্য হতে হবে কুরআন ও সুন্নাহর ভিত্তিতে মুসলিমদের জীবনের উন্নতি এবং বিশুদ্ধ দীন প্রচার এবং তাকে আলাদ কোন ফির্কা মনে হবে না।
(৮) কোনো ব্যক্তিকে বা গোষ্ঠীকে শ্রেষ্ঠত্ব দেওয়া কারণে অন্য মুসলিমদের থেকে আলাদা নাম করণ করা যাবে না।
(৯) কুরআন ও সুন্নাহর বাহিরে গিয়ে কোন আমল আকিদা ধারন করে নতুন ফির্কা করা যাবে।
(১০) শরিয়তে বিদআত বা নতুন কিছু সংযোজন করে নতুন ফির্কা তৈরি করা যাবে না।
(১১) নতুন নাম বা পরিচয় এমন হতে হবে না যা ইসলামের মৌলিক বার্তা থেকে দূরে সরিয়ে না দেয়।
(১২) নতুন নাম বা দল মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে তার জন্য স্পষ্টভাবে লক্ষ্য এবং উদ্দেশ্য সবাই জানাতে হবে।
(১৩) দলের বা ফির্কার নাম যাই হোক, সেটি কুরআন ও সুন্নাহর শিক্ষা থেকে বিচ্যুত হওয়া যাবে না।
নতুন ফির্কা বা নামকরণ করা হলে তা শুধুমাত্র বিশুদ্ধ ইসলামি শিক্ষার প্রচার এবং ভুল ধারণা দূর করার জন্য হতে পারে। তবে এতে অবশ্যই উম্মাহর ঐক্য, শৃঙ্খলা এবং পারস্পরিক ভ্রাতৃত্ব বজায় রাখতে হবে। বিভেদ সৃষ্টি করা বা ইসলামের মৌলিক নীতিমালা লঙ্ঘন করা কখনোই গ্রহণযোগ্য নয়।