বই কিনতে ক্লিক করুন

০১. নবিজির ﷺ পূর্ণাঙ্গ সালাত

লেখক : মুহাম্মদ ইস্রাফিল হোসাইন, প্রকাশনী : রিফাইন পাবলিকেশন

পৃষ্ঠা : 368, কভার : হার্ড কভার, সংস্করণ : ৯৭৮৯৮৪৩৯৩৩২৭০

সালাত শুধু ফরজ ইবাদত নয়—এটি মুমিনের অন্তরের আলো, জীবনের ভারসাম্য, আখিরাতের মুক্তির সিঁড়ি। কিন্তু আমরা যে সালাত পড়ি, তা কতটা রাসূলুল্লাহ ﷺ-এর সালাতের মতো?

এই বইয়ে সালাতের প্রতিটি ধাপ—তাহারাত থেকে তাকবীরে তাহরিমা, রুকু থেকে সিজদাহ, তাশাহহুদ থেকে সালাম—সবকিছু কুরআন-সুন্নাহর সহিহ দলিলের আলোকে তুলে ধরা হয়েছে।

কেন এ বই অনন্য?

সঠিক সালাতের দর্পণ – পাঠক বুঝতে পারবেন তাঁর সালাত কতটা নবিজির ﷺ সালাতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

ভুল শোধরের দিশা – বছরের পর বছর যে ভুলগুলো হয়তো অজান্তে করে আসছি, সেগুলো সংশোধনের সুযোগ দেবে।

আত্মিক প্রশান্তি – সালাত আর আনুষ্ঠানিকতা থাকবে না, বরং তা হবে আল্লাহর সঙ্গে হৃদয়ের সংযোগ।

আখিরাতের নিরাপত্তা – কিয়ামতের দিনে প্রথম হিসাব সালাত নিয়ে হবে। এই বই শেখাবে সেই প্রস্তুতি।

পরিবার ও সমাজে পরিবর্তন – সহিহ সালাত একজন মানুষকে বদলে দেয়, আর একজন বদলালে পুরো পরিবার ও সমাজ আলোকিত হয়।

সারকথা:

এ বই আপনার সালাতকে শুধরে দেবে, প্রাণবন্ত করবে এবং আপনাকে নবিজির ﷺ শিক্ষার আসল সৌন্দর্যের কাছে নিয়ে যাবে। এটি শুধু একটি বই নয়, বরং সহিহ ইবাদতের জীবনপথের চাবিকাঠি।

বইটি কিনতে বা অর্ডার করতে
রিফাইন পাবলিকেশন অর্ডার করুন
রকমারি..কম অর্ডার করুন
ওয়াফিলাইফ..কমঅর্ডার করুন

০২. হাদিসের নামে ভিত্তিহীন কথা

লেখক : মুহাম্মদ ইস্রাফিল হোসাইন, প্রকাশনী : রিফাইন পাবলিকেশন

পৃষ্ঠা : 640, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2025

হাদিস ইসলামের অন্যতম মূল ভিত্তি। এটি আমাদের প্রিয় নবি মুহাম্মদ ﷺ -এর জীবন, বাণী ও আচরণের নির্ভরযোগ্য দলিল, যা মুসলিমদের জীবনব্যবস্থায় পূর্ণাঙ্গ দিকনির্দেশনা প্রদান করে। কিন্তু যুগে যুগে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী হাদিসের নামে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন কথা ছড়িয়ে দিয়েছে। এসব জাল হাদিস শুধু ইসলামের পবিত্রতা ক্ষুন্ন করেনি, বরং মুসলিম উম্মাহকে বিভ্রান্তি, শিরক ও বিদআতের পথে ঠেলে দিয়েছে।

সমাজে প্রচলিত অনেক কুসংস্কার, ভুল ধারণা এবং অবৈধ আমলের মূল উৎস এসব জাল হাদিস। ফলস্বরূপ, ইসলামের বিশুদ্ধ শিক্ষা থেকে অনেক মুসলমান দূরে সরে গেছে।

“হাদিসের নামে ভিত্তিহীন কথা” শুধু একটি বই নয় এটি জাল হাদিসের বিরুদ্ধে এক কার্যকর হাতিয়ার। এই বই পাঠককে শেখাবে কীভাবে জাল হাদিস শনাক্ত করতে হয়, এর ভয়াবহতা কতটা গভীর, এবং কীভাবে এসব থেকে আত্মরক্ষা করা যায়।

যারা তাদের ঈমান, আকিদা ও আমল বিশুদ্ধ রাখতে চান, তাদের জন্য এই বইটি অত্যন্ত প্রয়োজনীয়। এটি সহায়তা করবে সঠিক ও সহিহ হাদিসকে ভিত্তিহীন ও বানোয়াট কথার ভিড় থেকে আলাদা করে বুঝতে।

বইটি কিনতে বা অর্ডার করতে ক্লিক করুন
রিফাইন পাবলিকেশন অর্ডার করুন
রকমারি..কমঅর্ডার করুন
ওয়াফিলাইফ..কম অর্ডার করুন

০৩. সহিহ ফাযায়েলে আমল

লেখক : মুহাম্মদ ইস্রাফিল হোসাইন, প্রকাশনী : রিফাইন পাবলিকেশন

পৃষ্ঠা : 800, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2025

এটি শুধু একটি বই নয়—বরং ঈমানকে জাগ্রত করার, হৃদয়কে নম্র করার এবং আমলকে প্রাণবন্ত করে তোলার এক অনন্য দিকনির্দেশনা। বইটির প্রতিটি অধ্যায় পাঠকের অন্তরকে এমনভাবে আলোড়িত করবে, যেন আমল হয়ে ওঠে প্রিয়, সালাত হয়ে ওঠে মিষ্টি স্বাদের, আর আল্লাহর ইবাদত হয়ে ওঠে জীবনের কেন্দ্রবিন্দু।

এখানে সযত্নে সংকলিত হয়েছে কুরআন ও সহিহ হাদিসের আলোকে আমলের সৌন্দর্য। আলোচনায় এসেছে—ঈমান, তাওহীদ, কুরআন ও সুন্নাহ; সালাত, সিয়াম, হজ ও জাকাত; সবর, শোকর, তাওবা, দু’আ ও জিকির; জামায়াত, আনুগত্য, তাবলীগ, জিহাদ ও জুহুদ; মুয়ামালাত ও মুয়াশারাতের মতো জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

শুরু থেকে শেষ পর্যন্ত পাঠককে এগুলো শুধু জানাবে না, বরং আমলের প্রতি ভালোবাসা জাগাবে, সালাতের প্রতি আন্তরিক করবে, যিকিরে নিমগ্ন করবে, দোয়া ও ইস্তিগফারের প্রতি ঝুঁকাবে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রেরণা ও সান্ত্বনা জোগাবে।

বইটিতে আলোচিত হয়েছে ইবাদতের মাধ্যমে দুঃখ-কষ্ট ও বেদনা থেকে মুক্তির উপায়, দুনিয়ার অনিশ্চয়তা থেকে অন্তরকে শান্ত করার দিকনির্দেশনা। দোয়া-তাওবা, জিহাদ, মুজাহাদা ও মুযাহাদার মতো বিষয়গুলোও স্থান পেয়েছে জীবন্ত ও হৃদয়গ্রাহী আঙ্গিকে।

এই বই আপনাকে শুধু আমলের বোঝা বইতে বাধ্য করবে না; বরং আপনাকে দেবে অন্তরের প্রশান্তি, জীবনের সাফল্যের সঠিক দিশা এবং আল্লাহর নৈকট্য অর্জনের মধুরতম উপহার।

বইটির শেষ প্রান্তে এসে আপনি উপলব্ধি করবেন—আমল কেবল কর্তব্য নয়, বরং আল্লাহকে ভালোবাসার এবং তাঁর সন্তুষ্টি লাভের সর্বাধিক সুন্দর পথ।

বইটি কিনতে বা অর্ডার করতে ক্লিক করুন
রিফাইন পাবলিকেশন অর্ডার করুন
রকমারি..কম অর্ডার করুন
ওয়াফিলাইফ..কম অর্ডার করুন

০৪. সিরাতে রাসুলুল্লাহ ﷺ

লেখক : মুহাম্মদ ইস্রাফিল হোসাইন, প্রকাশনী : রিফাইন পাবলিকেশন

পৃষ্ঠা : 568, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st

সিরাত ও সুরতের সোনালি আলোয় হৃদয় জাগুক…

রাসূলুল্লাহ ﷺ-কে জানতে হলে কুরআন ও সহিহ হাদিসই আমাদের একমাত্র নির্ভরযোগ্য উৎস। অথচ আজ তাঁর জীবন ও চেহারার সৌন্দর্য নিয়ে অনেকেই কল্পনানির্ভর উপস্থাপনায় বিভ্রান্ত। এই বইয়ে আমরা ফিরে গিয়েছি মূল উৎসে—আল-কুরআন এবং সহিহ হাদিসে বর্ণিত মহান নবি ﷺ-এর জীবনচিত্র ও ব্যক্তিত্বের নিখুঁত প্রতিচিত্রে। এখানে তুলে ধরা হয়েছে: রাসূলুল্লাহ ﷺ-কে কুরআন কীভাবে পরিচয় করিয়েছে, সাহাবায়ে কেরামের চোখে রাসূল ﷺ-এর মুখের সুরত ও শারীরিক গঠন, তাঁর চরিত্র, আচরণ, দয়ালুতা, সাহসিকতা ও ইবাদতের গভীরতা, নবুয়তের পূর্ব ও পরবর্তী জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা। সহিহ সূত্রে সিরাতের আলোকে একজন মুসলিমের জীবনের রোডম্যাপ।

এই বই শুধুই পড়ার নয়; এটি হৃদয়ে ধারণ করার জন্য—যেন আমরা জীবনে রাসূল-এর আদর্শে গড়ে উঠতে পারি। আল্লাহ তায়ালা বলেছেন: “তোমাদের জন্য আল্লাহর রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ।” (সুরা আহজাব : ২১)

বইটি কিনতে বা অর্ডার করতে ক্লিক করুন
রিফাইন পাবলিকেশন অর্ডার করুন
রকমারি..কম অর্ডার করুন
ওয়াফিলাইফ..কম অর্ডার করুন

লেখক : মুহাম্মদ ইস্রাফিল হোসাইন, প্রকাশনী : রিফাইন পাবলিকেশন

পৃষ্ঠা : 176, কভার : পেপার ব্যাক, সংস্করণ : 1st

এই বইটি ইসলামি দৃষ্টিকোণ থেকে মৃত্যু ও পরকাল কেন্দ্রিক জীবন সম্পর্কে সুস্পষ্ট ও দলিলভিত্তিক দিকনির্দেশনা প্রদান করে। এতে মৃত্যুর প্রস্তুতি, মৃত্যুকালীন করণীয় ও বর্জনীয়, জানাজা, দাফন, কবর ও বরজখি জীবন সম্পর্কে বিশুদ্ধ কুরআন-সুন্নাহভিত্তিক আলোচনা রয়েছে। বইটি পড়লে জানা যাবে কিভাবে ঈমান ও নেক আমলের মাধ্যমে একজন মুসলিম সফলভাবে মৃত্যুর প্রস্ততি নিতে পারে। মৃতের জন্য ইসালে সওয়াব, দুআ ও সদকার সঠিক পদ্ধতি বর্ণনা করা হয়েছে এবং বিদআত ও শিরকপূর্ণ প্রচলিত রীতিনীতির দলিলভিত্তিক খণ্ডন করা হয়েছে। এছাড়াও ভালো ও খারাপ মৃত্যুর আলামত, কবর জিয়ারতের সঠিক নিয়ম এবং কবর কেন্দ্রিক ভুলত্রুটি স্পষ্ট করা হয়েছে। এ বইটি একজন মুসলিমকে মৃত্যুর পূর্বপ্রস্তুতি গ্রহণ এবং পরকালীন জীবনের জন্য নিজেকে সঠিকভাবে গড়ে তুলতে সহায়ক হবে ইনশা-আল্লাহ। 

ইটি কিনতে বা অর্ডার করতে
রিফাইন পাবলিকেশন অর্ডার করুন
রকমারি..কম অর্ডার করুন
ওয়াফিলাইফ..কম অর্ডার করুন

০৬. বিষয় ভিত্তিক কবিরা গুনাহ

লেখক : মুহাম্মদ ইস্রাফিল হোসাইন, প্রকাশনী : রিফাইন পাবলিকেশন

পৃষ্ঠা : 496, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2025

প্রতিটি মুসলিমই চায় জান্নাতের পথ সুগম হোক। কিন্তু কিছু গুনাহ আছে যা আল্লাহর ক্রোধ ডেকে আনে এবং জান্নাতের পথে বড় বাধা সৃষ্টি করে। এই ভয়াবহ গুনাহগুলোই কবিরা গুনাহ নামে পরিচিত।

‘বিষয়ভিত্তিক কবিরা গুনাহ’ বইটিতে এসব মারাত্মক গুনাহকে সুচিন্তিতভাবে বিভাগ ও শিরোনাম অনুযায়ী সাজানো হয়েছে যাতে পাঠক সহজেই বুঝতে পারেন কোন গুনাহ কোথায়, কতটা ভয়াবহ, এবং কীভাবে তা থেকে বাঁচা যায়। এটি কেবল একটি বই নয়, বরং একজন মু’মিনের আত্মরক্ষার অস্ত্র ও পরকালীন মুক্তির গাইড।

বাজারে অনেক বই থাকলেও, এটিই একমাত্র পূর্ণাঙ্গ ও বিষয়ভিত্তিক কবিরা গুনাহর সংকলন, যা ইসলামী জ্ঞান ও আল্লাহর ভয় একত্রে জাগিয়ে তোলে।

যারা চান গুনাহ থেকে বাঁচতে, জান্নাতের পথে দৃঢ় হতে তাদের প্রত্যেকের সংগ্রহে এই বইটি থাকা উচিত।

বইটি কিনতে বা অর্ডার করতে ক্লিক করুন
রিফাইন পাবলিকেশনঅর্ডার করুন
রকমারি.কম অর্ডার করুন
ওয়াফিলাইফ..কমঅর্ডার করুন

০৭. হজ ও উমরা

লেখক : মুহাম্মদ ইস্রাফিল হোসাইন, প্রকাশনী : রিফাইন পাবলিকেশন

পৃষ্ঠা : 360, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2024

প্রতিটি মুমিনের হৃদয়ের অকৃত্রিম আকাঙ্ক্ষা থাকে জীবনে একবার হলেও আল্লাহর ঘর দেখা,হজ পালন করা,কাবা আলিঙ্গন করা এবং রাসূল ﷺ এর কবর জিয়ারত করে ধন্য হওয়া।

হজ মুসলিমদের একটি অন্যতম ফরম ইবাদত। বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় এর গুরুত্ব ও তাৎপর্য ব্যপক। হজের সময় বিশ্বের বিভিন্ন দেশের মানুষ পবিত্র মক্কাবনগরীতে একত্রিত হয়। ভাষা-বর্ণের ভিন্নতা,সাংস্কৃতিক-জাতীয় পরিচয়ের পার্থক্য ও ভৌগলিক দূরত্ব থাকা সত্বেও বিশ্ব মুসলিমের ভ্রাতৃত্ববোধ জাগ্রত ও সুসংহত হয় পবিত্র হজ উদযাপনে।

ইসলামের মূল স্তম্ভসমূহের পঞ্চমটি হল হজ।ঈমান,সালাত,জাকাত ও সিয়ামের পরই হজের অবস্থান। ইবাদত মুলত দুই প্রকার শারীরিক ও আর্থিক। শারীরিক ইবাদত হল সালাত,সিয়াম,জিকির ইত্যাদি। আর আর্থিক ইবাদত হল যাকাত,দান,মান্নত,ফিতরা হজ ইত্যাদি। হজ এমন একটি ইবাদত যার জন্য শারীরিক সামর্থ্যের পাশাপাশি আর্থিক সচ্ছলতাও প্রয়োজন। সালাত,সিয়াম,জাকাত ইত্যাদি ইবাদত প্রতিদিন বা প্রতি বছর আদায় করতে হয় বিধায় এই সম্পর্কিত ইলম সম্পর্কে সমাজে কম বেশি আলোচনা হয় কিন্তু হজ যেহেতু জীবনে একবারই ফরজ তাই এই সম্পর্কিত ইলম বেশি একটা অর্জন করতে দেখা যায় না। অথচ হজ সম্পর্কে জ্ঞান অর্জন না করে হজে গেলে সঠিকভাবে হজের আহকামগুলো আদায় করা প্রায় অসম্ভব।
হজ ও উমরা সম্পর্কে অনেক বই থাকলেও এই বইটি একটু আলাদা। বইটির প্রতিটি কথার সাথে সাথে দলিল উপস্থাপন করা হয়েছে। বইটিতে প্রতিটি আমলকে আলাদা আলাদা করে এবং ধারাবাহিকতা রক্ষা করে উপস্থাপন করা হয়েছে। সেই সাথে প্রতিটি আমল কবুলের পূর্বশর্ত,আমলটির সুন্নাহ সম্মত পদ্ধতি ও এই আমলটি করার সময় কি কি ক্রুটি বিচ্যুতি হতে পারে তাও আলাদা আলাদাভাবে উপস্থাপন করা হয়েছে।

আশা করি বইটি খুবই সুন্দর ও সাবলীল ভাষায় ও দলিল সমৃদ্ধ বিধায় বাংলাভাষী হজে গমনেচ্ছুক প্রতিটি মুসলিমই উপকৃত হবেন ইনশাআল্লাহ।

বইটি কিনতে বা অর্ডার করতে ক্লিক করুন
রিফাইন পাবলিকেশনঅর্ডার করুন
রকমারি.কমঅর্ডার করুন
ওয়াফিলাইফ.কম  অর্ডার করুন

০৮. আকিকা ও নবজাতকের জন্য করণীয়

লেখক : মুহাম্মদ ইস্রাফিল হোসাইন, প্রকাশনী : রিফাইন পাবলিকেশন

পৃষ্ঠা : 144, কভার : পেপার ব্যাক, সংস্করণ : 1st Edition, 2024

একটি শিশু ভূমিষ্ঠ হয়ে যখন পৃথিবীতে আগমন করে তখন সবাই তার আগমনে মহা খুশি হয়ে স্বাগত জানায়। পৃথিবীতে বিভিন্ন জাতি,ধর্ম,গোত্র, বর্ণের মানুষ বাস করে। সবার সংস্কৃতি আলাদা আলাদা তাই নবজাতকের আগমনের অভিনন্দন ও আলাদা আলাদা। একজন মুসলিম হিসেবে আমাদেরও নিজস্ব সংস্কৃতি আছে। নবজাতককে স্বাগত জানাতে আমাদেরও কিছু বিধি-বিধান মেনে চলতে হয়।

বইটি কিনতে বা অর্ডার করতে ক্লিক করুন
রিফাইন পাবলিকেশনঅর্ডার করুন
রকমারি.কমঅর্ডার করুন
ওয়াফিলাইফ.কমঅর্ডার করুন

০৯. সুদ ব্যাংকিং ও বৈশ্বিক অর্থনীতি

লেখক : মুহাম্মদ ইস্রাফিল হোসাইন, প্রকাশনী : রিফাইন পাবলিকেশন

পৃষ্ঠা : 192, কভার : পেপার ব্যাক, সংস্করণ : 1st editon, 2025

সমাজের প্রতিটি মানুষকে ব্যাংক,বীমা,পুঁজিবাজার বা কোনো না কোনো আর্থিক প্রতিষ্ঠানের সাথে লেনদেন করতে হয় এবং এদের সিংহভাগ প্রতিষ্ঠানই সুদের সাথে জড়িত। ফলে আমরা কোনো না কোনোভাবে এই হারাম সুদের সাথে জড়িত। এই বই পাঠ করলে সুদের ভয়াবহতা জানার পাশাপাশি সুদ থেকে নিজেকে রক্ষা করার উপায় ও উপকরণ সম্পর্কে জানতে পারবেন।

আপনি জানতে পারবেন, কিভাবে আধুনিক বিশ্বে পুঁজিবাদী অর্থনীতি সুদের মাধ্যমে শোষণ চালিয়ে যাচ্ছে অপরপক্ষে ইসলামি অর্থব্যবস্থা ন্যায়সংগত সম্পদ বন্টন, জাকাত ও সুদহীন বিনিয়োগের মাধ্যমে কিভাবে অর্থনৈতিক ভারসাম্য নিশ্চিত করে তা বইটিতে সুন্দর করে তুলে ধরা হয়েছে।

রাষ্ট্রীয় পর্যায়ে সুদভিত্তিক ঋণ অর্থনৈতিক ভারসাম্য নষ্ট করে এবং দারিদ্র্য বাড়ায়। আন্তর্জাতিক পর্যায়ে বিশ্বব্যাংক ও আইএমএফ-এর মতো সংস্থাগুলো সুদের মাধ্যমে দরিদ্র দেশগুলোর সম্পদ শোষণ করে,যা অর্থনৈতিক দাসত্ব সৃষ্টি করে। অপরদিকে ইসলামি অর্থব্যবস্থা সুদমুক্ত লেনদেনের মাধ্যমে সমাজে স্থিতিশীলতা ও ন্যায়বিচার নিশ্চিত করে, যা ব্যাক্তি ও রাষ্ট্র উভয়ের জন্য কল্যাণকর।

বইটি কিনতে বা অর্ডার করতে ক্লিক করুন
রিফাইন পাবলিকেশন অর্ডার করুন
রকমারি.কম অর্ডার করুন
ওয়াফিলাইফ.কম অর্ডার করুন

১০. কুরআন সুন্নাহর আলোকে সগিরা গুনাহ

লেখক : মুহাম্মদ ইস্রাফিল হোসাইন, প্রকাশনী : রিফাইন পাবলিকেশন

পৃষ্ঠা : 240, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st editon, 2025

একটি ছোট আগুনের ফুলকি যেমন বিশাল অগ্নিকাণ্ডের কারণ হয়,তেমনই অবহেলিত সগিরা গুনাহ একসময় অন্তরকে কালো করে দেয়,ঈমান দূর্বল করে ফেলে এবং মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আমরা বড় গুনাহ থেকে সতর্ক থাকি, কিন্তু ছোট গুনাহের ভয়াবহতা অনেক সময় উপলব্ধি করিনা যদিও এগুলোই একদিন বড় গুনাহে পরিণত হয় এবং আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয়।

কুরআন ও সুন্নাহের আলোকে সগিরা গুনাহের প্রকৃতি, পরিনতি ও মুক্তির উপায় নিয়ে এটিই বাংলাভাষার প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থ। সহজ ও হৃদয়গ্রাহী ভাষায় রচিত এই বই আত্মশুদ্ধির পথে এক অনন্য সহচর, যা আমাদের গুনাহ সম্পর্কে সচেতন করবে এবং আল্লাহর পথে ফিরে আসতে অনুপ্রাণিত করবে৷সংক্ষিপ্ত করুন

বইটি কিনতে বা অর্ডার করতে ক্লিক করুন
রিফাইন পাবলিকেশন অর্ডার করুন
রকমারি.কম অর্ডার করুন
ওয়াফিলাইফ.কম অর্ডার করুন

১১. কুরআন শিক্ষা ও বুঝার কৌশল

লেখক : মুহাম্মদ ইস্রাফিল হোসাইন, প্রকাশনী : রিফাইন পাবলিকেশন

পৃষ্ঠা : 112, কভার : পেপার ব্যাক, সংস্করণ : 1st Published, 2025

কুরআন মানবজাতির প্রতি আল্লাহর সর্বশ্রেষ্ঠ উপহার। এই কিতাব কেবল তিলাওয়াতের জন্য নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে আলো হিসেবে গ্রহণ করার জন্য নাজিল হয়েছে। কুরআনকে সঠিকভাবে বুঝা ও সে অনুযায়ী জীবন গঠন করাই ইহকাল ও পরকালের মুক্তির একমাত্র পথ।

আল্লাহ তাআলা বলেন

আমি তো কুরআনকে উপদেশের জন্য সহজ করে দিয়েছি। তবে কেউ আছে কি

উপদেশ গ্রহণকারী ? সূরা কামার: ১৭

কিন্তু কীভাবে আমরা কুরআনকে সহজে বুঝব?

এই বই তারই এক আন্তরিক প্রচেষ্টা-

প্রথমে তাজবীদের সহিত সঠিকভাবে কুরআন শেখা, এরপর ধাপে ধাপে কুরআনের অর্থ ও শিক্ষা হৃদয়ে ধারণ করা। কারণ, তাজবীদ শেখা ফরজে আইন; আর কুরআন বুঝে আমল করাই এর প্রকৃত উদ্দেশ্য।

এই বইয়ের বিশেষ বৈশিষ্ট্য:

সহজ ভাষায় তাজবীদের পাঠ।

অনায়াসে শেখার মতো আরবি ব্যাকরণ ও শব্দভান্ডার।

গবেষণাভিত্তিক শব্দ তালিকা- যা কুরআনে বারবার ব্যবহৃত হয়েছে, পাঠককে শব্দ চিনতে ও আয়ত্বে আনতে সহায়ক হবে।

এই বইয়ের প্রতিটি অধ্যায় সাজানো হয়েছে যেন একজন পাঠক নিজেই কুরআনের আলোয় আলোকিত হতে পারেন, বোঝেন, ভালোবাসেন, আর জীবনে কাজে লাগাতে পারেন।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরআন বুঝে পড়ার, তা হৃদয়ে ধারণ করার ও জীবন পরিচালনায় অনুসরণ করার তাওফিক দান করুন। আমিন।সংক্ষিপ্ত করুন

বইটি কিনতে বা অর্ডার করতে ক্লিক করুন
রিফাইন পাবলিকেশন অর্ডার করুন
রকমারি.কম অর্ডার করুন
ওয়াফিলাইফ.কম অর্ডার করুন

১২. সুন্নাহর আলোয় জীবন

লেখক : মুহাম্মদ ইস্রাফিল হোসাইন, প্রকাশনী : রিফাইন পাবলিকেশন

পৃষ্ঠা : 296, কভার : পেপার ব্যাক, সংস্করণ : 1st

ফরজ ইবাদত হলো আখিরাতের মুক্তির মূলধন, আর সুন্নাহ হলো ফরজ সুচারুভাবে সম্পাদন করার একমাত্র মানদণ্ড ও আল্লাহর নৈকট্য লাভের উপায়। প্রতিটি কাজ সুন্নাহ সম্মত পদ্ধতিতে সম্পাদনের মাধ্যমেই তা সম্ভব। নফল আমল কিয়ামতের দিনে ফরজ আমলের ঘাটতি পূরণে সহায়ক হবে। এ বইটিতে জীবনের প্রতিটি সময় ও কাজ কীভাবে সুন্নাহ মোতাবেক ইবাদতে পরিণত করা যায়, তা চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে। কীভাবে একজন মুমিন বান্দা সকাল থেকে রাত পর্যন্ত সময়কে ইবাদতে পরিচালনা করবে তার একটি বাস্তব চিত্র সহিহ হাদিসের আলোকে রেফারেন্সসহ তুলে ধরা হয়েছে। বইটি একজন মুমিনের আল্লাহর নৈকট্য অর্জনে সহায়ক হবে ইনশাআল্লাহ।

বইটি কিনতে বা অর্ডার করতে ক্লিক করুন
রিফাইন পাবলিকেশন অর্ডার করুন
রকমারি.কমঅর্ডার করুন
ওয়াফিলাইফ.কম অর্ডার করুন

১৩. কুরআনের আয়নায় জীবন

লেখক : মুহাম্মদ ইস্রাফিল হোসাইন, প্রকাশনী : রিফাইন পাবলিকেশন

পৃষ্ঠা : 168, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published 2025

“কুরআনের আয়নায় জীবন” বইটি কুরআনের আলোকে জীবনের প্রকৃত দিকনির্দেশনা তুলে ধরে। এটি আমাদের আত্মশুদ্ধি, নৈতিকতা, সম্পর্ক ও সফলতার সত্যিকারের সংজ্ঞা শেখায়। লেখক সহজ ও হৃদয়গ্রাহী ভাষায় ব্যাখ্যা করেছেন, কুরআনের শিক্ষা কীভাবে আমাদের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
মূল শিক্ষা:
কুরআন শুধুই ধর্মীয় গ্রন্থ নয়, বরং পূর্ণাঙ্গ জীবনবিধান।
দুঃখ, হতাশা ও চ্যালেঞ্জ মোকাবিলায় কুরআনের দিকনির্দেশনা। আত্মশুদ্ধি ও হৃদয়ের প্রশান্তির পথ। সফলতা, সম্পর্ক ও সমাজ গঠনে কুরআনের ভূমিকা।
কেন পড়বেন?
কুরআনের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগের সহজ ব্যাখ্যা।
মানসিক প্রশান্তি ও আত্মবিশ্বাস বাড়াবে। জীবনের সমস্যা ও সংকটে সঠিক পথ দেখাবে।
“কুরআনের আয়নায় জীবন” শুধু পড়ার জন্য নয়, বরং জীবনের প্রতিটি ধাপে অনুসরণ করার জন্য এক অনন্য দিকনির্দেশনা।

বইটি কিনতে বা অর্ডার করতে ক্লিক করুন
রিফাইন পাবলিকেশনঅর্ডার করুন 
রকমারি.কমঅর্ডার করুন 
ওয়াফিলাইফ.কমঅর্ডার করুন

১৪. জাকাত ও ফিতরা

লেখক : মুহাম্মদ ইস্রাফিল হোসাইন, প্রকাশনী : রিফাইন পাবলিকেশন

পৃষ্ঠা : 64, কভার : পেপার ব্যাক, সংস্করণ : 1st Published, 2025

জাকাত ও ফিতরা—ইসলামের দুটি মহান দান, যা সম্পদের পবিত্রতা আনে আর হৃদয়ে উদারতার স্ফুরণ ঘটায়। জাকাত ধনীদের সম্পদে গরিবের অধিকার প্রতিষ্ঠা করে, আর ফিতরা ঈদের আনন্দে সবার জন্য সমান অংশীদারিত্ব নিশ্চিত করে। এই বইয়ে জাকাতের নিসাব, হার, এবং ফিতরার সঠিক নিয়ম কানুন সুস্পষ্টভাবে উপস্থাপন করা হয়েছে। জাকাত সমাজের অর্থনৈতিক বৈষম্য দূর করে সম্প্রীতি আর মানবতার সেতুবন্ধন গড়ে তোলে। ফিতরা আমাদের রোজার ত্রুটি পূর্ণ করে এবং ঈদুল ফিতরের আনন্দে সবার অংশগ্রহণকে নিশ্চিত করে।

এই গ্রন্থটি জাকাত ও ফিতরার গভীর তাৎপর্য তুলে ধরে, পাঠককে কেবল অর্থনৈতিক দায়িত্ব নয়, বরং সমাজের প্রতি এক গভীর ভালোবাসা ও দায়িত্ববোধের পথে আহ্বান জানায়। ইসলামি দানের এ দুটি বিধানকে হৃদয়ে ধারণ করতে এই বই হবে আপনার সঙ্গী।

বইটি কিনতে বা অর্ডার করতে ক্লিক করুন
রিফাইন পাবলিকেশন অর্ডার করুন
রকমারি.কম অর্ডার করুন
ওয়াফিলাইফ.কম অর্ডার করুন

১৫. রিফাইন পাবলিকেশনের ৬টি বইয়ের বিশেষ প্যাকেজ

লেখক : মুহাম্মদ গিয়াস উদ্দিনমুহাম্মদ ইস্রাফিল হোসাইনমাওলানা মুহাম্মদ গিয়াস উদ্দিন

বিষয় : ইসলামি ইতিহাস ও ঐতিহ্যসমসাময়িক বিষয়ক প্রবন্ধকুরআন বিষয়ক আলোচনাসিয়াম, রমযান, তারাবীহ ও ঈদঅর্থনীতিআত্মশুদ্ধি ও অনুপ্রেরণাযাকাত ও ফিতরা

সগিরা গুনাহ : ছোট ছোট গুনাহও ধীরে ধীরে আত্মাকে কলুষিত করে, সতর্ক হোন কুরআন ও সুন্নাহর আলোকে।

কুরআনের আয়নায় জীবন : আপনার জীবনের প্রতিটি দিককে কুরআনের নির্দেশনায় গড়ে তুলুন।

সুদ, ব্যাংকিং ও বৈশ্বিক অর্থনীতি : সুদের ভয়াবহতা ও ইসলামী অর্থব্যবস্থার সমাধান জানুন।

রমজানে দান ও তিলাওয়াত : বরকতময় মাসে দান ও কুরআন তিলাওয়াতের গুরুত্ব ও ফজিলত অনুধাবন করুন।

জাকাত ও ফিতরা: অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠায় জাকাত ও ফিতরার সঠিক বিধান জানুন।

আব্দুল্লাহ ইবনে উবাই: দ্যা গ্রেট মুনাফিক ইসলামের সবচেয়ে ভয়ঙ্কর মুনাফিকের ইতিহাস থেকে নিন শিক্ষা।

অফার সীমিত সময়ের জন্য! জ্ঞান অর্জনের এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না!

বইটিগুলো কিনতে এখানে ক্লিক করুন।

error: Content is protected !!