সমাজে শিরক অনুপ্রবেশেন কারণসমুহ : দ্বিতীয় পর্ব (১০-১৪)

মুহাম্মদ ইস্রাফিল হোসাইন

 ১০। শিরক মিশ্রিত দ্বীনি কিতাব প্রচার

বাংল ভাষায় দ্বীনি কিতার রচনার ক্ষেত্রে আমরা চরম অবহেলা লক্ষ করি। অনেক পরে যে সকল কিতাব লেখা হয় তাও আবার সঠিক ছিল না। একটু লক্ষ করলেই ব্যাপাটি ষ্পষ্ট হয়ে যাবে। ইসলাম পৃথিবীতে আগমন করে সপ্তম শতকের (৬২২ সালে) প্রথম দিকে। আর আমরা বাংলা ভাষাভাষি, বাংলায় কুরআন হাদিস পাই প্রায় এগার শত বছর পর ঊনিষ শতকে। অনুসন্ধানে জানা গেছে, মাওলানা আমীরউদ্দিন বসুনিয়া ১৮০৮ সালে প্রথম আমপারার তরজমা প্রকাশ করেন। রাজেন্দ্রনাথ মিত্র কুরআনের অনুবাদ করেন ১৮৭৯ খ্রিষ্টাব্দের ১৯ মার্চ। তার অনুবাদ পূর্ণাঙ্গ ছিল না, কয়েক খণ্ড ছিল।  গিরিশচন্দ্র সেনের অনুবাদ প্রকাশিত হয় ১৮৮১ খ্রিষ্টাব্দে এবং সমাপ্ত হয় ১৮৮৬ খ্রিষ্টাব্দে। টাঙ্গাইলের করটিয়া থেকে মৌলভি নঈমুদ্দিন ১৮৮৩ সালে ‘আকবারে ইসলামিয়া’ নামে মাসিক পত্রিকার মাধ্যমে আল-কুরআনের অনুবাদ প্রকাশ করতে থাকেন এবং ১০ পারা পর্যন্ত অনুবাদ সমাপ্ত করে তিনি ইন্তেকাল করেন ১৯০৮ সালের ২৩ নভেম্বর। সর্বপ্রথম পূর্ণাঙ্গ বুখারির অণুবাদ করেন শাইখুল হাদিস আজিজুল হক সাহেব (র.)। তিনি ১৯৫৭ সালে অনুবাদের কাজ শুরু করেন ৩৫ বছর পর ১৯৯২ সালে হাদীসের ব্যাখ্যাও পেশ করেছেন পূর্ণাঙ্গ বুখারির। এর আগে আশির দশকেও খন্ড খন্ড প্রকাশ পেয়েছে। ইসলামি ফাইন্ডেশন প্রকাশ করে ১৯৯১ সালে। এভাবে সহিহ মুসলিম প্রকাশ হয় ১৯৯৯ সালে, আবু দাউদ হয় ১৯৯০ সালে। অবশ্য এর আগে আগে আশির দশকে তাফসিরে ইবনে কাসির, মারেফুল কুরআন ও তাফহিমুল কুরআনসহ বেশ কিছু তাফসির প্রকাশিত হয়।

ইসলাম আগমনের পর প্রায় এগার শত বছর পর্যান্ত ইসলাম ছিল শুধু মানুষের মুখে মুখে। শুনা কথা যদি বছরের পর বছর চলতে থাকে, তবে তার আসল নকল খুজে পাওযা ভার। কুরআনের অনুবাদ টুকু বাদ দিলে, সহিহ ইসলাম প্রকাশিত হয় আশির দশকে। তবে কিছু আলেম ছিলেন, যারা ইংরেজ আমল (১৭৫৭-১৯৪৭) নানা মুখি তত্পরতার মাধ্যমে সহিহ ইসলামের বানী প্রচার করছেন। কিন্তু তারা ইসলাম ধর্মের আকিদা আমল সম্পের্কে কোন বাংলায় কিতার প্রকাশ করেনি। ঠিক তখন মৌলভি মোঃ গোলাম রহমান ‘মকছুদুল মুমিনীন’ নামে একটি বই প্রকাশ করে, ইতোমধ্যে বইটির অর্ধশতাধিক সংস্করণ প্রকাশিত ও নিঃশেষিত হয়েছে। উপহার হিসেবে বিয়েতে পাওয়ায় কিংবা ক্রয় সুবাদে গ্রামাঞ্চলের অধিকাংশ অল্প শিক্ষিত মুসলিম দম্পতির ভাণ্ডারেই এই গ্রন্থটি সংরক্ষিত আছে। যারা নিয়মিত কোরআন অধ্যয়ন করে না, তারাও এটির অধ্যয়ন ও চর্চা করে থাকে। ব্যবহারিক ইসলামের অন্যতম প্রামাণিক সংকলন হিসেবে এটি তাদের কাছে গৃহীত। অথচ বর্তমান আলম সমাজ ‘মকছূদুল মুমিনীন’ বইটি সম্পর্কে বলেন, বইটি মোটেই নির্ভরযোগ্য নয়। এ বইটি ক্রয় করা যাবে না, পড়াও যাবে না। কারণ বইটি জাল, যঈফ, মিথ্যা ও বানোয়াট কাহিনীতে ভরপুর। শরিয়ত বিরোধী অনেক মাসায়েল আছে। আলেম সমাজ যদি সেই সময় কোন সহিহ কিতাব রচরা করত, তবে কি আমরা এই সকল ভুলে ভরা বই পড়ে বিভ্রান্ত হতাম। মৌলভি মোঃ গোলাম রহমান ‘মকছুদুল মুমিনীন’ লিখে হয়ত ভুল আমলের শিক্ষা দিয়েছেন কিন্তু আলেম সমাজ কি দিল? তাই আমরা ‘মকছূদুল মুমিনীন’ বইটি বর্জন করি, আর মৌলভি মোঃ গোলাম রহমানের জন্য দোয়া করি মহান আল্লাহ যেন তার ভুল ত্রুটি মাপ করে, তার চেষ্টাটুকু কবুল করেন। এভাবে নিয়ামুল কুরআন, তাসকেরাতুল আওলীয়া, তাসকেরাতুল আম্বিয়া, বিশ্ব নবী (গোলাম মস্তফা), বিষাদ সিন্ধুসহ (মীর মোসারফহোসেন) আরও কিছু বই প্রকাশিত হয় যা কুরআন ও সহিহ হাদিস ভিত্তিক ছিলা না। আবার আমাদের দেশে সহিহ হাদিস গ্রন্থগুলি অনুবাদের আগে ইমাম গাজ্জালী (রহ.) এর অনেক বই অনুবাদ হয়েছে। অধিকাংশের ধারনা ইমাম গাজ্জালী (রহ.) সকল লেখা শতভাগ বিশুদ্ধ। আসলে ব্যপারটি এমন নয়, উনি গ্রন্থ লেখার ক্ষেত্রে সহিহ জঈফ যাচাই বাচাই করেন নি। তাই ওনার লেখা বই থেকে হাদিস সম্ভলিত কোন কিছু গ্রহন করতে হলে তাহকিক (খোজ খবর) করে গ্রহন করতে হবে।

মুল কথা হল, আশির দশকের আগে কোন সহিহ কিতার বাংলায় প্রকাশ হয়নি। তাইতো, বর্তমানে যদি কাউকে শিরকি বা বিদাতি আমল করতে দেখেন, আর যদি বলেন আপনার আমলটি কিন্তু ভুল, সে অমনি রেগে গিয়ে বলবেন এতদিন তাহলে ভুল করলাম, বাপ দাদা সকলেই ভুল ছিল, অমুক হুজুর কি কম বুঝে, তুমি বাবা একটু আধটু ইলম নিয় বেশী ফটফট করছ। এখন নতুন ইসলাম দেখলাম, ইত্যাদি ইত্যাদি। শিরক বিস্তারে এই সকল ভুলে ভরা কিতাবের অনেক অবদান আছে।

১১।  শিরক মিশ্রিত কিচ্ছা কাহিনীর মাধ্যমে ওয়াজ নসিয়ত করা:

যুগ যুগ ধরে ইসলাম প্রচারের অন্যতম মাধ্যম হল ওয়াজ মাহফিলের আয়োজন। প্রতি বছর বিভিন্ন সংগঠন, সমিতি, ক্লাব, মসজিদ কমিটি, মদ্রাসা কমিটি এবং ব্যক্তি উদ্দ্যগেও বিভিন্ন সময় ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। দেশের নামি দামি সুরেলা কন্ঠের অধিকারি বক্তাগন, সে সব মাহফিল মুল্যবান ওয়াজ করে থাকেন। তাদের ওয়াজের বিষয় বস্তু খুজে পাওয়া ভার। মাঠ গরম করার জন্য অনেক সময় কল্পিত গল্পের অবতারনা করে। তবে বিষয় বস্তু সম্বলিত আলোচনা আজ আর দুর্লভ নয়, যা আগের দিনে ভাবাও যেত না। এখনও প্রতিযোগিতা আছে কার কন্ঠ কত সুরেলা, কত মিষ্ট কন্ঠে শ্রতাদের মন জয় করতে পারে। শ্রতাদের দোষ কম নয়, তারাও চায় তাদের কে কত কাদাতে বা হাসাতে  পারে। শ্রতাদের মন জয় করতে গিয়ে অনেক সময় অনুমান ভিত্তিক মিথ্যা কথার প্রচার করে। আলেম হওয়া সত্বেও আল্লাহর বানী ভুলে যান।

মহান আল্লাহ বলেন-

فَاجۡتَنِبُوا الرِّجۡسَ مِنَ الۡاَوۡثَانِ وَاجۡتَنِبُوۡا قَوۡلَ الزُّوۡرِ ۙ

সুতরাং তোমরা বর্জন কর মূর্তি পূজার অপবিত্রতা এবং দূরে থাক মিথ্যা বলা হতে। সূরা হজ্জ : ৩০

মহান আল্লাহ বলেন-

وَلَا تَقۡفُ مَا لَیۡسَ لَکَ بِہٖ عِلۡمٌ ؕ اِنَّ السَّمۡعَ وَالۡبَصَرَ وَالۡفُؤَادَ کُلُّ اُولٰٓئِکَ کَانَ عَنۡہُ مَسۡـُٔوۡلًا

যে বিষয়ে তোমার কোন জ্ঞান নেই সেই বিষয়ে অনুমান দ্বারা পরিচালিত হয়োনা। কর্ণ, চক্ষু, হৃদয় – ওদের প্রত্যেকের নিকট কৈফিয়ত তলব করা হবে। সূরা ইসরা : ৩৬

মহান আল্লাহ বলেন–

وَمَنۡ اَظۡلَمُ مِمَّنِ افۡتَرٰی عَلَی اللّٰہِ کَذِبًا ؕ  اُولٰٓئِکَ یُعۡرَضُوۡنَ عَلٰی رَبِّہِمۡ وَیَقُوۡلُ الۡاَشۡہَادُ ہٰۤؤُلَآءِ الَّذِیۡنَ کَذَبُوۡا عَلٰی رَبِّہِمۡ ۚ 

যারা আল্লাহর নামে মিথ্যা বানিয়ে বলে তাদের চেয়ে বড় জালেম কে হতে পারে? ওদেরকে ওদের প্রভুর সামনে হাজির করা হবে, আর সাক্ষীরা বলবে, “এরাই এদের প্রভুর নামে মিথ্যা। সুরা হুদ : ১৮

মহান আল্লাহ বলেন-

اِنَّمَا یَفۡتَرِی الۡکَذِبَ الَّذِیۡنَ لَا یُؤۡمِنُوۡنَ بِاٰیٰتِ اللّٰہِ ۚ وَاُولٰٓئِکَ ہُمُ الۡکٰذِبُوۡنَ

একমাত্র তারাই মিথ্যা রটায়, যারা আল্লাহর আয়াতসমূহে বিশ্বাস করে না। আর তারাই মিথ্যাবাদী। সূরা নাহাল : ১০৫

আল্লাহ এবং তার রাসূলের নামে যারা মিথ্যা রটায় তারা নিকৃষ্ট মাখলুক। তারা আল্লাহর নিদর্শনসমূহের ওপর বিশ্বাস রাখে না, তারা কাফের, তারা বদ্দীন, তারা মানুষের নিকট মিথ্যুক হিসেবে পরিচিত।

ইবনু আমর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ ﷺ বলেছেন-

بَلِّغُوْا عَنِّيْ وَلَوْ آيَةً وَحَدِّثُوْا عَنْ بَنِيْ إِسْرَائِيْلَ وَلَا حَرَجَ وَمَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنْ النَّارِ

আমার কথা পৌঁছিয়ে দাও, তা যদি এক আয়াতও হয়। আর বনী ইসরাঈলের ঘটনাবলী বর্ণনা কর। এতে কোন দোষ নেই। কিন্তু যে কেউ ইচ্ছে করে আমার উপর মিথ্যারোপ করল, সে যেন জাহান্নামকেই তার ঠিকানা নির্দিষ্ট করে নিল। সহিহ বুখারি : ৩৪৬১, মিসকাত : ১৯৮)

আলী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ ﷺ বলেছেন-

لاَ تَكْذِبُوا عَلَىَّ، فَإِنَّهُ مَنْ كَذَبَ عَلَىَّ فَلْيَلِجِ النَّارَ

তোমরা আমার উপর মিথ্যারোপ করো না। কারণ আমার উপর যে মিথ্যারোপ করবে সে জাহান্নামে যাবে। সহিহ বুখারি : ১০৬

আলী (রাঃ) বলেছেন, রাসুলুল্লাহ ﷺ বলেছেন, তোমরা আমার নামে মিথ্যা কথা রটিও না। যে ব্যক্তি আমার নামে মিথ্যা রটাবে, সে জাহান্নামে যাবে। মসনদে আহমাদ : ৬২৯, ৬৩০, ১০০০, ১০০১ হাদিসের মান সহিহ

সামুরাহ ইবনু জুনদুব (রাঃ) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ ﷺ বলেন, যে ব্যাক্তি জ্ঞাতসারে আমার নামে মিথ্যা বর্ণনা করলো, সেও মিথ্যাবাদীদের একজন। সুনানে ইবনে মাজাহ : ৩৯

মুগীরাহ ইবনু শুবাহ (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ ﷺ বলেছেন, আমার পক্ষ হতে যে লোক কোন হাদীস বর্ণনা করে অথচ সে জানে যে, তা মিথ্যা, সে মিথ্যাবাদীদের একজন। সুনানে তিরমিজি : ২৬৬২

আবার অলীদের নামে এমন সব মিথ্যা আজগোবি কিরামত তৈরি করে যা শিরকে আকবর। কয়েকটা উদাহরন দিলেই বুঝা যাবে এরা ইসলমের খাদেম না ধ্বংশ কারী। এক বক্তা নাম তার “তোফাজ্জল হোসেন ভৈরবী” এক মাহফিলে শ্রোতাদের বললেন, “আমি এমন পীরের মুরিদ হই না যিনি ভৈরব বসে চট্রগ্রামের খবর নিতে পারেন না”। পীরকে আলেমুল গাইবের অধিকারি করে দিলেন, যে গুনটি নবী ﷺ এর ও ছিলনা।

আব্দুল কাদীর জিলানীর সম্পর্কে ঐ বক্তা বললেন, “আব্দুল কাদীর জিলানীর বাবা মসজিদের ইমামতি করতেন। একদিন বাচ্চা ছেলে জিলানীকে নিয়ে মসজিদে গেলেন নামাজ পড়তে। বাচ্চা ছেলেকে মসজিদের বারান্দায় রেখে বাবা মসজিদের ভীতরে গেলেন। মুসুল্লিরা বাইরে এসে দেখলেন যে জুতাকে দু ‘ভাগ করে রাখা হয়েছে। মুসুল্লিরা রাগ করে বললেন, বাচ্চাটা কার? “আব্দুল কাদীর জিলানীর বাবা মসজিদের ভীতর থেকে এসে বললেন, আমার। বাবা ছেলেকে বললেন, তুমি কেন এমন করলে? আব্দুল কাদির বলল, বাবা আমি জান্নাতিদের জুতা একদিকে নিছি আর দোযখীদের জুতা আরেক দিকে নিছি।” (নাওযুবিল্লাহ)। আব্দুল কাদীর জিলানীর পাওযার কত যা, আল্লাহ কোন নবী রাসূলকে দেননি। এক বক্তা বললেন, মরার পর পীর সাহেব নকি কাফন চোরের হাত ধরে ফেললেন। এক অলীকে মরার পর গোসল দিতে গেলে, হাতের বৃদ্ধ আঙ্গুল ধরে ফেললেন। গোসলদার কারি বললেন, তুমি জীবিত, অলী বললেন তুমি জাননা, ‘আল্লাহ অলীরা মরে না’। এভাবে হাজার হাজার মিথ্যা কাহিনী রচনা করে মানুষকে শিরকি আকিদা শিখান হচ্ছে।

অনেক আধা আলেম যাদের জাল জঈফ সম্পর্কে জ্ঞান নেই, তারা যা শুনেছে, যা পড়েছে, যেখান থেকে হোক পড়েছে অথবা যা দেখেছে, কোন বাচ বিচার না করে সুন্দর কন্ঠে বর্ননা করছেন, বাহ্বা নিচ্ছেন। উদাহরনের জন্য কয়েকটার শিরোনাম দিলাম:

১. সাদ্দাদের বেহেস্তের কথা প্রায় বক্তার মুখে শুনি, কুরআন হাদিসে এর কোন ভিত্তি নেই, তবে আছে রজনীর কাহিনীতে।শাদ্দাদের বেহেশত বানানোর কিসসা একেবারেই অবাস্তব ও কাল্পনিক নির্ভরযোগ্য কোনো দলীল দ্বারা তা প্রমাণিত নয়। যারা এটি উল্লেখ করেছেন তারা ইসরাঈলী বর্ণনা থেকে তা এনেছেন। এজন্যই ইমাম ইবনে কাসীর ও আল্লামা ইবনে খালদুনসহ আরো অনেকেই এ কিসসাকে অবাস্তব বলেছেন।

 ২. নূহ (আ.) এর প্লাবন ও তাঁর কিশতির বিষয় কুরআন মাজীদের বিভিন্ন স্থানে বর্ণিত হয়েছে, যা কমবেশি সকলেরই জানা আছে। নুহ (আ.) এর নৌকায় মর ত্যগের কথা, প্লাবনে বুড়িকে রেখে যাওয়ার কথা। বানোয়াট কিসসা, এর কোনো ভিত্তি নেই। এমনিভাবে নূহ (আ.) এর প্লাবন কেন্দ্রিক আরেকটি ঘটনাও সমাজে প্রচলিত আছে। নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় যারা কিস্তিতে ছিল তারা নাকি প্লাবনে তাদের স্বজনদের হারানোর কারণে নূহ (আ.) কে হত্যার ষড়যন্ত্র করল। এটিও একটি বানোয়াট কিসসা এর কোনো ভিত্তি নেই।

৩. ইদ্রিস (আ.) বেহেশ্তে গিয়ে ফিরে না আসার কথাও একটি বানোয়াট কিসসা এর কোনো ভিত্তি নেই।

৪. কোনো কোনো বক্তাকে বলতে শোনা যায়, ইবরাহীম (আ.) যখন ইসমাঈল (আ.) কে কুরবানী করার জন্য নিয়ে যান, তখন তাকে এবং তার মা’কে দাওয়াত খাওয়া বা বেড়াতে যাওয়ার কথা বলেন।মিথ্যা কথা ইবরাহীম আলাইহিস সালামের নামে বানান হয়েছে।

অনেক বক্তাকে বলেন, ইবরাহীম (আ.) কে যখন আগুনে নিক্ষেপ করা হচ্ছিল, তখন জিবরীল (আ.) এসে বললেন, আপনাকে কি আমি কোনো সাহায্য করতে পারি? তিনি বললেন, আপনার কাছে আমার কোনো সাহায্যের প্রয়োজন নেই। তখন জিবরীল (আ.) বললেন, তাহলে আপনি আপনার রবের কাছে প্রার্থনা করুন। তখন ইবরাহীম (আ.) বললেন, যিনি আমার অবস্থা জানেন তাঁর কাছে আমার প্রার্থনা করার প্রয়োজন নেই। তাঁর জানাটাই আমার জন্য যথেষ্ট।এটি একটি ভিত্তিহীন কাহিনী

৫. অনেক বক্তার মুখে শোনা যায়, আসহাবে কাহফের কুকুর, সুলাইমান আ.-এর পিঁপড়া, সালেহ আ.-এর উটনী, ইসমাঈল আ.-এর দুম্বা জান্নাতে প্রবেশ করবে। কেউ কেউ এর সাথে আরো যুক্ত করে বলে,  মূসা আ: এর গাভী, বিলকিসের হুদহুদ পাখি, উযায়ের আ.-এর গাধা, ইউনুস আ.-এর মাছ ইত্যাদিও জান্নাতে প্রবেশ করবে। কেউ এটিকে এভাবে বলে, দশটি প্রাণী জান্নাতে প্রবেশ করবে।  আসহাবে কাহফের কুকুর, সুলাইমান আ.-এর পিঁপড়া…। সবই ভিত্তিহীন বর্নণা।

৬. অনেক বক্তাকে বলেন, বিদায় হজ্বে ‘ইয়াওমে আরাফা’ ও ‘ইয়াওমুন নাহর’-এর খুতবার শেষে রাসূলে কারীম ﷺ বলেছিলেন, “উপস্থিত ব্যক্তিরা যেন অনুপস্থিত ব্যক্তিদের কাছে (কথাগুলো) পৌঁছে দেয়”। ব্যস, এটা শোনা মাত্রই নাকি সাহাবীগণ যার ঘোড়ার মুখ যেদিকে করা ছিল তিনি দ্বীন প্রচারে সেদিকেই ছুটে গিয়েছেন। এটি বাস্তবসম্মত নয় এবং এমনটি ঘটা সম্ভবও নয়। কেননা উকূফে আরাফা এবং কুরবানীর পর হজ্বের অনেক কাজ বাকি থাকে। সেগুলো বাদ দিয়ে সকলে কীভাবে চলে যাবেন?

৭. একবার মূসা (আ.)-এর পেটব্যথা হল। মূসা (আ.) পেটব্যথার কথা আল্লাহকে বললে আল্লাহ বললেন, অমুক গাছের পাতা খাও। তিনি তা খেলেন এবং সুস্থ হয়ে গেলেন। পরবর্তীতে আবার মূসা (আ.)-এর পেটব্যাথা হলে তিনি আল্লাহ্র হুকুম ছাড়াই সেই গাছের পাতা খেলেন, কিন্তু এবার আর ব্যথা ভাল হল না। তখন আল্লাহ বললেন, গাছের পাতার কোনো ক্ষমতা নেই। এটি একটি ভিত্তিহীন বাক্য।

৮.     অনেক বক্তাকেই বলতে শোনা যায়, ‘একবার আবু বকর রা. আল্লাহর রাস্তায় দান করতে করতে সবকিছু দান করে দিলেন।এমন কি চট পরিহিত অবস্থায় নবীজীর কাছে আগমন করলেন। তখন জিবরীল (আ.) এসে বললেন, আপনার অনুকরণে আজ সকল ফেরেশতা চট পরিধান করেছে!! (নাউযুবিল্লাহ)। মিথ্যা বর্নণা। 

এমনকি একদিন জিব্রাইল (আ.) মানুষের আকৃতিতে আবু বকর (রা:) নিকট এসে জিজ্ঞাসা করলেন, বলুন তো জিবরীল এখন কোথায় আছেন? সিদ্দীকে আকবর রা. মুরাকাবার মাধ্যমে জিবরীল আ. কে খুঁজতে লাগলেন। আসমান-যমীনে কোথাও না পেয়ে তিনি বললেন, আপনিই জিবরীল! (নাউযুবিল্লাহ)।

৯. এভাবে উয়ায়েস কুরুনির দাত ভাঙ্গা, জুব্বা দান, মিরাজের রাত্রে আরশে জুতা না খোলা, আত্তাহিয়াতু লাভ করা, শত শত জাল কথা বক্তারা বলে যাচ্ছেন। আর অজ্ঞ লোকেরা না বুঝ, আলহাম দুলিল্লাহ, সুবহান আল্লাহ বলে গিলে খাচ্ছেন। 

এই সব মতলববাজ বক্তারা সুন্দর দরদী কণ্ঠ দিয়ে মিথ্যা হাদিস, নবীদের নামে মিথ্যা রটনা, অলীদের নামে কিচ্ছা কাহিনী ও কিরামতি শুনিয়ে মানুষকে কাঁদান।

এখানে আরো লক্ষণীয় বিষয় হল, ইসলাম সম্পর্কে জানার ও ইসলামী শরী‘আতের উৎস হল, কুরআন ও হাদিস। কুরআন সুন্নাহর বাহিরে ইসলাম সম্পর্কে জানার আর কোন মাধ্যম বা অবকাশ নাই। কিন্তু মুসলিমরা এ দুটি বিষয়কে বাদ দিয়ে এক শ্রেণীর নাম-ধারী আলেম-ওলামা, পীর-মাশায়েখ ও তথাকথিত ইসলামী চিন্তাবিদ যারা তাদের মনগড়া, মিথ্যা, বানোয়াট ও কল্পকাহিনীকে ইসলামের নামে চালিয়ে যায়, তাদের থেকে ইসলাম শিখে। তাদের খপ্পরে পড়ে একশ্রেণীর মুসলিম প্রতিনিয়ত ইসলাম বিষয়ে প্রতারিত হচ্ছে। ফলে তারা না জেনে না বুঝে মুসলিমদের মধ্যে বিভ্রান্তি ছড়ায় এবং ইসলামের সত্যিকার জ্ঞান লাভ হতে বঞ্চিত হয়।এভাবেই বক্তাদের মাধ্যমে শিরকের অনুপ্রবেশ ঘটছে।

১২।   মুসরিকদের সহাবস্থান

ইসলাম আসার আগেই উপমহাদেশে মজুদ ছিল শত শত কল্পিত দেবদেবীর পুজা, সন্যাসি ধারার জীবন জাপন, হাজারো কুসংস্কার ও লোকাচার। তদুপরি যে পরিমানে লোক এক সাথে ইসলাম ধর্ম গ্রহন করেছিল, আলেমদের অভাবে এক সাথে সেই পরিমান ইসলামি জ্ঞান দান করা সম্ভব ছিল না। ফলে ইসলামের সাথে আগেকার কুসংস্কার ও লোকাচার রয়েই গেছে। এর উদাহরন সরূপ বলা যায়, আজ ও মুসলিমগন শুভ অশুভ জ্ঞান করে, ঘটি পুজা করে, হাল খাতা পালন করে, নবান্ন উৎসব পালন করে, বৈশাখী মেলার আয়জন করে, নববর্ষ পালন করে। দুর্গা মুর্তির পূজাকে সর্বজনিন বলে মুসলিমকে প্রধান অতীথি করে। হিন্দুদের পাশাপাশি মুসলিমদের পুজায় উপস্থিতি লক্ষনীয়। অনেকে আবার পুজায় নিয়মিত চাদা প্রদান করে, কারণ জিজ্ঞাসা করলে বলেন এক সাথে থাকি চাদা না দিলে খারাপ ভাববে। মনে হয় এটা একটা মামুলি ব্যাপার অথচ এই পুজার সমর্থন দানের জন্য সেও মুসরিক। পহেলা বৈশাখীতে নবর্ষের মঙ্গল সোভা যাত্রার মুর্তি, প্লেকার্ড, ফেস্টুন, মুখোস মনে হবে হিন্দুদের সোভাযাত্রা অথচ এর পিছনে শত শত মুসলিম যুবুকের ঘাম। এত বড় শিরক কররেও সে মনে করছে এটা আমার সংস্কৃতি এটা আমার অধিকার। এভাবেই সহাস্থানের দ্বারা শিরকি কাজে লিপ্ত হচ্ছি যা নিজেরাও বুঝিনা।

১৩। প্রবৃত্তি পূজা ও আত্মকেন্দ্রিকতা মানুষে শিরকের দিকে ধাবিত করে

মানুষ তার প্রবৃত্তির কামনা-বাসনাকে ইলাহ বানিয়ে নেয়। অর্থাৎ ব্যক্তির নিজের ইচ্ছা আকাংখার দাস হয়ে যাওয়া। যখন সে প্রবৃত্তির দাস হয়ে যায় তখন সে হারাম হালালের তোয়াক্কা না করে প্রবুত্তির অনুসরণ করে। প্রবৃত্তির একনিষ্ট আনুগত্য করার অর্থ হলো, তার ইলাহ বা উপাস্য আল্লাহ নয় বরং প্রবৃত্তিই তার উপাস্য। এভাবে দ্বিধাহীন আনুগত্যই তার উপাস্য হওয়ার জন্য যথেষ্ট। হয়তো সে প্রকাশ্যো তার প্রবৃত্তিকে উপাস্য বলে নাই, তার ইবাদতও করে নাই কিন্তু সে তাকে যেদিকে আহবান জানায় সে সেদিকেই চলে যায়। সে এমনভাবে মানুষ অকুন্ঠভাবে প্রবৃত্তির দাসত্ব করে তাকে ইলাহ বানিয়ে নেয়। আল্লাহ রাব্বুল আলামীন বলেন-

اَفَرَءَیۡتَ مَنِ اتَّخَذَ اِلٰـہَہٗ ہَوٰىہُ وَاَضَلَّہُ اللّٰہُ عَلٰی عِلۡمٍ

তবে তুমি কি তাকে লক্ষ্য করেছ, যে তার প্রবৃত্তিকে আপন ইলাহ বানিয়ে নিয়েছে? তার কাছে জ্ঞান আসার পর আল্লাহ তাকে পথভ্রষ্ট করেছেন। সুরা জাসিয়া : ২৩

আল্লাহ রাব্বুল আলামীন আরও বলেন-

اَرَءَیۡتَ مَنِ اتَّخَذَ اِلٰـہَہٗ ہَوٰىہُ ؕ  اَفَاَنۡتَ تَکُوۡنُ عَلَیۡہِ وَکِیۡلًا ۙ

তুমি কি তাকে দেখনি, যে তার প্রবৃত্তিকে নিজের ইলাহরূপে গ্রহণ করেছে? তবুও কি তুমি তার যিম্মাদার হবে? সুরা ফুরকান :৪৩

প্রবৃত্তির অনুসরণ আমাদের একটি মারাত্মক সমস্যা। প্রবৃত্তির প্রধান চাহিদা টাকা পয়সা, পদমর্যাদা ও ক্ষমতার লোভ এতই প্রকট, তারা সামান্য অর্থের বিনিময়ে ইসলামের অনুশ্বাসন বিকিয়ে দিতে বিন্দু পরিমাণও কুণ্ঠাবোধ করে না।প্রবৃত্তি তার মন্দ আমলগুলিকে চাকচিক্যময় করে দেয় তখন থেকে ভাবতে থাকে দুনিয়ার জীবনই আসল জীবন। আর তখন থেকে তার সাথে আল্লাহর সম্পর্কে অবক্ষয় ঘটে এবং সে সালাত সিয়াম  ছেড়ে দেয়। আল্লাহর স্মরণ থেকে মন গাফেল হয়ে যেতে থাকে। তার গাফলতি যতই বাড়তে তাকে ততই তার প্রবৃত্তির বেড়ে যেতে থাকে। শেষ পর্যন্ত নৈতিক চরিত্র ও ব্যবহারিক জীবনের সকল ক্ষেত্র আল্লাহর হুকুমের পরিবর্তে নিজের মনগড়া পদ্ধতির অনুসারী হয়ে শিরকি কাজে লিপ্ত হয়। আর তখন সে ইসলামের পরিবর্তে প্রবৃত্তির পূজাকে বেচে নেয়।

 আল্লাহ রাব্বুল আলামীন বলেন-

اَفَمَنۡ کَانَ عَلٰی بَیِّنَۃٍ مِّنۡ رَّبِّہٖ کَمَنۡ زُیِّنَ لَہٗ سُوۡٓءُ عَمَلِہٖ وَاتَّبَعُوۡۤا اَہۡوَآءَہُمۡ

যে ব্যক্তি তার রবের পক্ষ থেকে আগত সুস্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত সে কি তার মত, যার মন্দ আমল তার জন্য চাকচিক্যময় করে দেয়া হয়েছে এবং যারা তাদের প্রবৃত্তির অনুসরণ করে? সুরা মুহাম্মদ : ১৪

আল্লাহ রাব্বুল আলামীন বলেন-

فَاِنۡ لَّمۡ یَسۡتَجِیۡبُوۡا لَکَ فَاعۡلَمۡ اَنَّمَا یَتَّبِعُوۡنَ اَہۡوَآءَہُمۡ ؕ  وَمَنۡ اَضَلُّ مِمَّنِ اتَّبَعَ ہَوٰىہُ بِغَیۡرِ ہُدًی مِّنَ اللّٰہِ ؕ  اِنَّ اللّٰہَ لَا یَہۡدِی الۡقَوۡمَ الظّٰلِمِیۡنَ 

অতঃপর তারা যদি তোমার আহবানে সাড়া না দেয়, তাহলে জেনে রাখ, তারা তো নিজদের খেয়াল খুশীর অনুসরণ করে। আর আল্লাহর দিকনির্দেশনা ছাড়া যে নিজের খেয়াল খুশীর অনুসরণ করে তার চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে? নিশ্চয় আল্লাহ যালিম কওমকে হিদায়াত করেন না। সুরা কাসাসন : ৫০

আল্লাহ রাব্বুল আলামীন বলেন-

 وَأَنِ ٱحۡكُم بَيۡنَہُم بِمَآ أَنزَلَ ٱللَّهُ وَلَا تَتَّبِعۡ أَهۡوَآءَهُمۡ

কাজেই হে মুহাম্মাদ! তুমি আল্লাহর নাযিল করা আইন অনুযায়ী তাদের যাবতীয় বিষয়ের ফায়সালা করো এবং তাদের খেয়ালখুশীর অনুসরণ করো না৷  সুরা মায়েদা : ৪৯

প্রবৃত্তির অনুসরণের ভয়াবহতাঃ

আল্লাহ রাব্বুল আলামীন বলেন,

فَخَلَفَ مِنۢ بَعۡدِهِمۡ خَلۡفٌ أَضَاعُواْ ٱلصَّلَوٰةَ وَٱتَّبَعُواْ ٱلشَّہَوَٲتِ‌ۖ فَسَوۡفَ يَلۡقَوۡنَ غَيًّا 

তাদের পরে আসল এমন এক অসৎ বংশধর যারা সালাত বিনষ্ট করল এবং কুপ্রবৃত্তির অনুসরণ করল। সুতরাং শীঘ্রই তারা জাহান্নামের শাস্তি প্রত্যক্ষ করবে। সুরা মারিয়াম : ৫৯

৩৫. অর্থাৎ নামায পড়া ত্যাগ করলো অথবা নামায থেকে গাফেল ও বেপরোয়া হয়ে গেলো। এটি প্রত্যেক উম্মতের পতন ও ধ্বংসের প্রথম পদক্ষেপ। নামায আল্লাহর সাথে মু’মিনের প্রথম ও প্রধানতম জীবন্ত ও কার্যকর সম্পর্ক জুড়ে রাখে। এ সম্পর্ক তাকে আল্লাহর প্রতি আনুগত্যের কেন্দ্র বিন্দু থেকে বিচ্যুত হতে দেয় না। এ বাঁধন ছিন্ন হাবার সাথে সাথেই মানুষ আল্লাহ থেকে দূরে বহুদূরে চলে যায়। এমনকি কার্যকর সম্পর্ক খতম হয়েগিয়ে মানসিক সম্পর্কেও অবসান ঘটে। তাই আল্লাহ একটি সাধারণ নিয়ম হিসেবে এখানে একথাটি বর্ণনা করেছেন যে, পূর্ববর্তী সকল উম্মতের বিকৃতি শুরু হয়েছে নামায নষ্ট করার পর।

আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ ﷺ বলেছেন, ’আমার সকল উম্মাত জান্নাতে যাবে, যে অস্বীকার করবে সে ব্যতীত। জিজ্ঞেস করা হলো, কে অস্বীকার করবে? তিনি বললেন, যারা আমার আনুগত্য স্বীকার করেছে তারা জান্নাতে যাবে। আর যে ব্যক্তি আমার অবাধ্য হলো সেই অস্বীকার করলো। সহিহ বুখারি : ৭২৮০, সহিহ আল জামি : ৪৫১৩, সহিহাহ : ৩১৪১।

এই হাদিসের মূল বক্তব্য হচ্ছে, কুরআন ও সুন্নাহকে ধারণ করার মাধ্যমে যে রসূলুল্লাহ ﷺ এর আনুগত্য করবে সেই জান্নাতে প্রবেশ করবে। পক্ষান্তরে যে ব্যক্তিকুরআন ও সুন্নাহবাদ দিয়ে তার প্রবৃত্তির অনুসরণ করে সে সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাবে সেই জাহান্নামে যাবে।

মুয়াবিয়া ইবনু আবূ সুফইয়ান (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেন-

الْخَيْرُ عَادَةٌ وَالشَّرُّ لَجَاجَةٌ وَمَنْ يُرِدِ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِي الدِّينِ

কল্যাণ হল সুস্বভাব এবং মন্দ হল প্রবৃত্তির তাড়না থেকে উদ্ভূত। আল্লাহ যার কল্যাণ সাধন করতে চান, তাকে দ্বীনের জ্ঞান দান করেন।  ইবনে মাজাহ : ২২১

আবূ ইয়ালা শাদ্দাদ ইবনে আওস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণে রাখে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ করে। আর নির্বোধ ও অকর্মন্য সেই ব্যক্তি যে তার নফসের দাবির অনুসরণ করে এবং আল্লাহর নিকট বৃথা আশা করে। সুনানে ইবনে মাজাহ : ৪২৬০, সুননে তিরমিযী : ২৪৫৯, মিশকাত : ৫২৮৯

পক্ষান্তরে যে প্রবৃত্তির অনুসরণ থেকে বিরত থাকবে তাদে জান্নাহ দেওয়া হবে।

বিষয়ে কুরআনে ইঙ্গিত করা হয়েছে,

وَ اَمَّا مَنۡ خَافَ مَقَامَ رَبِّهٖ وَ نَهَی النَّفۡسَ عَنِ الۡهَوٰی ۰ فَاِنَّ الۡجَنَّۃَ هِیَ الۡمَاۡوٰی

আর যে ব্যক্তি তার রবের অবস্থানকে ভয় করে এবং প্রবৃত্তির অনুসরণ করা থেকে বিরত থাকে তারই ঠিকানা হলো জান্নাত। সূরা নাযিয়াত : ৪০-৪১

১৪। বেরেলভী বা রিজভীদের উত্থান

উপমহদেশ শিরক বিস্তারে প্রধান ভুমিকা রাখেন এই ‘বেরেলভী বা রিজভীদের’ মতবাদ। তাদের দ্বারা কিভাবে এবং কি কি শিরক বিস্তার লাভ করল তা জানার আগে তাদের পরিচয় জানা খুবই দরকার। এই মতবাদটি প্রতিষ্ঠা করেন শাহ আহমদ রেজা খাঁন নামের এক ভারতীয়। তিনি ১৮৫৬ সাল মোতাবেগ ১২৭২ হিজরীরর ভারতের উত্তর প্রদেশের বেরেলভী শহরে সওদাগরা নামক মহল্লায় স্বনামধন্য খান পরিবারে জন্ম গ্রহণ করেন। যেহেতু এই মতবাদের প্রতিষ্ঠাতা শাহ আহমদ রেজা খাঁন, সুতারং তার রেজা নাম থেকে রেজভী শব্দটি উত্পত্তি হয়েছে। আবার তিনি যেহেতু ‘বেরেলভী’ শহরে জন্ম গ্রহণ করেন, সুতারং তার জম্ম স্থানের নাম অনুসারে এই মতবাদটি কে বেরেলভী নামেও নাম করন করা হয়। তার অনুসারিরা তাকে ‘আলা হযরত’ হিসাবে পরিচয় দেন। বেরেলভী মতবাদের অনুসারীদের কাছে এ দলের নাম ‘আহলে সুন্নাত ওয়াল জামা‘আত’ বা সুন্নী মুসলিম। নিজেদেরকে তারা সুন্নী ইসলামের অনুসারী প্রমাণ করার জন্য এ নাম ব্যবহার করে। তবে অন্যদের কাছে দলটি ‘বেরেলভী’ নামেই সমধিক পরিচিত। বাংলদেশ তার অনুসরির সংখ্যা কম নয়, তবে পাকিস্তার ও ভারতে তার অনুসরির সংখ্যা অনেক। তাদের আকিদায় মারাত্ত্বক বিভ‌্রান্তি লক্ষ করা যায়। তারা সুফিবাদে বিশ্বাসি কাজেই সুফী দর্শণে সুফিদের আকিদায় যে ভ্রান্তিগুলি উল্লেখ করা হইয়াছে উহার সবগুলি ‘বেরেলভী’ আকিদা। এগুলি প্রমানের জন্য তাদের কোন বইয়ের রেফারেন্স দেওয়ার দরকার নেই। কারণ তারা এই আকিদাগুলি স্বীকার করে ও প্রচার করে। এই ভ্রান্তি আকিদা প্রমানের জন্য বিভিন্ন ওয়েব সাইড থেকে ঢালাও ভাবে প্রচার চালাচ্ছে। শত শত কিতাব রচনা করছে। এরাই প্রথম কুরআন হাদিদের অপব্যাখ্যা করে প্রমান করেছে, মৃত আওলীয়াদের নিকট সাহায্য চাওয়া জায়েয। রাসূলুল্লাহ ﷺ সম্পর্কে অতিরঞ্জন বা বাড়াবাড়ি’ শীরোনামে যতগুলি ভ্রান্ত উল্লেখ করা হইয়াছে উহার সবগুলি ‘বেরেলভী’ আকিদা। তারপরও বেরেলভীদের কিছু আকিদা উল্লেখ করলাম:

১। তাদের বিশ্বাস অলীগণ কবরে জীবিত

আহমেদ রেজা খান বেরেলভী লিখেছেন- আওলীয়াগন তাদের কবরে অনন্ত জীবনসহ জীবিত। তাদের জ্ঞান ও অনভুতি, শ্রবন ও দৃষ্টিশক্তি তাদের (কবরে) পূর্বের চেয়ে অনেক বেশী হয়। (বাহারে শরিয়ত,আমজাদ আলী, ১ম খন্ড পৃষ্ঠা-৫৮)।

অপর বেরেলভী লিখেছেন:

মৃতরা শুনেন এবং তাদের মৃত্যুর পর প্রিয়জনদের সাহায্য করে। (ইলমুল কুরআন আহম্মদ ইয়ার)।

অপর বেরেলভী লিখেছেন:

ইয়া আলী, ইয়া গাওস বলে ডাকা জায়েয কারণ আল্লাহর প্রিয় বান্দারা তাদের বারজাকে (কবরে) শুনতে পান।(হাকায়্যাত রিযভিয়্যাহ)

অথচ নিম্নের আয়াতটির মাধ্যমে আল্লাহ্‌ ঘোষণা করেছেন যে, মানুষ মাত্রই মরণশীল এমন কি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহম্মদ ﷺ ও এর উর্দ্ধে নন।আল্লাহ্‌ সুবাহানাহুয়াতালা বলেন-

 إِنَّكَ مَيِّتٌ۬ وَإِنَّہُم مَّيِّتُونَ

নিশ্চয়ই তুমিও মারা যাবে, এবং নিশ্চয়ই তারাও মারা যাবে। সুরা যুমার : ৩০

আল্লাহ্ সুবাহানাহুয়াতালা ইরশাদ করেন-

وَمَا جَعَلۡنَا لِبَشَرٍ۬ مِّن قَبۡلِكَ ٱلۡخُلۡدَ‌ۖ أَفَإِيْن مِّتَّ فَهُمُ ٱلۡخَـٰلِدُونَ (٣٤) كُلُّ نَفۡسٍ۬ ذَآٮِٕقَةُ ٱلۡمَوۡتِ‌ۗ وَنَبۡلُوكُم بِٱلشَّرِّ وَٱلۡخَيۡرِ فِتۡنَةً۬‌ۖ وَإِلَيۡنَا تُرۡجَعُونَ (٣٥) 

আর তোমার পূর্বে কোন মানুষকে আমি স্থায়ী জীবন দান করিনি; সুতরাং তোমার মৃত্যু হলে তারা কি অনন্ত জীবনসম্পন্ন হয়ে থাকবে? জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে; আমি তোমাদেরকে মন্দ ও ভাল দ্বারা বিশেষভাবে পরীক্ষা করি এবং আমারই নিকট তোমরা প্রত্যাবর্তিত হবে। সুরা আম্বিয়া : ৩৪-৩৫

আরওদেখতে পারেন- সুরা আনকাবুদ : ৫৭, সুরা সাবা : ১৪, সুরা বাকারা : ১৩৩, নিসা : ৭৮

২। বেরেলভীদের বিশ্বাস রাসূলুল্লাহ ﷺ অদৃশ্যের খবর রাখেন।

বেরেলভীদের মতে, রাসূলুল্লাহ ﷺ অদৃশ্যের খবর রাখেন। তাদের দাবি পঞ্চ-গায়েবের মধ্য হতে নানা শাখাগত জ্ঞান আল্লাহ তাঁকে দান করেছেন। রূহের হাক্বীক্বাত ও আল-কুরআনের মুতাশাবিহাত সম্পর্কে তিনি জ্ঞান লাভ করেছেন। ভূত-ভবিষ্যতের যতসব ঘটনা লাওহে মাহফূযে সংরক্ষিত হয়েছে এবং এ ছাড়াও অন্যান্য ঘটনা রাসূলুল্লাহ ﷺ অবহিত ছিলেন। আহমাদ রেযা খান লিখেছেন, আল্লাহ আমাদের নেতা, আমাদের অভিভাবক মুহাম্মাদ (ছাঃ) কে লওহে মাহফূযের যাবতীয় কিছু দান করেছেন। খালেছুল ইতিক্বাদ, পৃ-৩৩

এখনে কুরআনের আয়াত তুলে ধরছি যেখানে আল্লাহ তাআলা স্পষ্ঠ ভাষায় বলছেন মুহম্মাদ ﷺ কোন অবস্থায়ই অদৃশ্যর জ্ঞান সম্বন্ধে খবর লাখে না।আল্লাহ রাব্বুল আলামীন বলেন-

قُلۡ لَّاۤ اَمۡلِکُ لِنَفۡسِیۡ نَفۡعًا وَّلَا ضَرًّا اِلَّا مَا شَآءَ اللّٰہُ ؕ  وَلَوۡ کُنۡتُ اَعۡلَمُ الۡغَیۡبَ لَاسۡتَکۡثَرۡتُ مِنَ الۡخَیۡرِ ۚۖۛ  وَمَا مَسَّنِیَ السُّوۡٓءُ ۚۛ  اِنۡ اَنَا اِلَّا نَذِیۡرٌ وَّبَشِیۡرٌ لِّقَوۡمٍ یُّؤۡمِنُوۡنَ 

বল, ‘আমি আমার নিজের কোন উপকার ও ক্ষতির ক্ষমতা রাখি না, তবে আল্লাহ যা চান। আর আমি যদি গায়েব জানতাম তাহলে অধিক কল্যাণ লাভ করতাম এবং আমাকে কোন ক্ষতি স্পর্শ করত না। আমিতো একজন সতর্ককারী ও সুসংবাদদাতা এমন কওমের জন্য, যারা বিশ্বাস করে। সুরা আরাফ  : ১৮৮

 রাসূলুল্লাহ ﷺ গায়েব জানেন এই সম্পর্কি আর ও কিছু আয়াতের রেফারেন্স উল্লেখ করা হল- সুরা বাকারা : ৩৩, সুরা মায়িদা : ১০৯ ও ১১৬, সুরা তাওবা-: ৭৮, ৯৪ ও ১০৫, সুরা ইউনুস : ২০, সুরা হুদ-: ১২৩, সুরা ক্বাহফ: ২৬, সুরা সাবা : ৩, সুরা ফাতির : ৩৮, সুরা হুজুরাত ; ১৮ ইত্যাদি্।

৩। মুহাম্মাদ ﷺ ও আল্লাহ মাঝে পার্থক্য করে না

 হমাদ রেযা খান ভক্তির আতিশয্যে গদগদ চিত্তে লিখেছেন, ‘হে মুহাম্মাদ ﷺ! আমি আপনাকে আল্লাহ বলতে পারছি না। কিন্তু আল্লাহ ও আপনার মাঝে কোন পার্থক্যও করতে পারছি না। তাই আপনার ব্যাপারটি আমি আল্লাহর হাতেই ছেড়ে দিলাম, তিনিই আপনার ব্যাপারে সবিশেষ অবগত। হাদায়েক বখশিশ, দ্বিতীয় খণ্ড, পৃ-১০৪

যা বাংলাদেশের আকবার আলী রিজভী ও তার কিতাবে লিখেছেন। যে আল্লাহ এবং রাসূলুল্লাহ ﷺ আলাদা কিছু নয় আল্লাহ্ এবং রাসুলুল্লাহ দুটিই একি সত্ত্বা। (নাউজুবিল্লাহ) ফলে এ আক্বীদার ভিত্তিতে আজকাল মসজিদে, বাসে, রিকশায় সর্বত্র ‘আল্লাহ’ ও ‘মুহাম্মাদ’ পাশাপাশি লেখার ছড়াছড়ি লক্ষ্য করা যায়।

অথচ  সূরা কাহাফে মহান আল্লাহ ইরশাদ করেন-

Al-Quran 18:110

قُلۡ اِنَّمَاۤ اَنَا بَشَرٌ مِّثۡلُکُمۡ یُوۡحٰۤی اِلَیَّ اَنَّمَاۤ اِلٰـہُکُمۡ اِلٰہٌ وَّاحِدٌ ۚ  فَمَنۡ کَانَ یَرۡجُوۡا لِقَآءَ رَبِّہٖ فَلۡیَعۡمَلۡ عَمَلًا صَالِحًا وَّلَا یُشۡرِکۡ بِعِبَادَۃِ رَبِّہٖۤ اَحَدًا 

বল, ‘আমি তোমাদের মতই একজন মানুষ। আমার নিকট ওহী প্রেরণ করা হয় যে, তোমাদের ইলাহই এক ইলাহ। সুতরাং যে তার রবের সাক্ষাৎ কামনা করে, সে যেন সৎকর্ম করে এবং তার রবের ইবাদাতে কাউকে শরীক না করে’। সুরা কাহাব : ১১০

৪। দুনিয়া পরিচালনার কাজে সম্পৃক্ত আল্লাহর সাথে অলী আউলীয়াদের সম্পৃক্ত করেঃ

বেরেলভীদের মতে, রাসূলুল্লাহ ﷺ এর সাথে ওলী-আওলিয়ারাও দুনিয়া পরিচালনার কাজে সম্পৃক্ত রয়েছেন। আহমাদ রেযা খান লিখেছেন, ‘ হে গাওছ (আব্দুল কাদের জিলানী)! ‘কুন’-বলার ক্ষমতা লাভ করেছেন মুহাম্মাদ ﷺ তাঁর প্রভুর কাছ থেকে, আর আপনি লাভ করেছেন মুহাম্মাদ ﷺ থেকে। আপনার কাছ থেকে যাই প্রকাশিত হয়েছে তাই দুনিয়া পরিচালনায় আপনার ক্ষমতা প্রমাণ করেছে। পর্দার আড়াল থেকে আপনিই আসল কারিগর।’

এই জন্যই এদের আলেমদের কাছে কুরআন হাদিসের বহির্ভুত গাউস, কুতুব, আবদান, নবিক ইত্যাদি নামের অলীদের উপাদিতে ভূষিত করতে দেখবেন। অথচ রাসূলুল্লাহ ﷺ এর যুগে মক্কার মুশরিকরাও বিশ্বাস করত দুনিয়া পরিচালনার কাজে আল্লাহ তায়ালার ছাড়া কেউ সম্পৃক্ত নেই।আল্লাহ রব্বুল আলামিন বলেন-

قُلۡ مَنۡ یَّرۡزُقُکُمۡ مِّنَ السَّمَآءِ وَالۡاَرۡضِ اَمَّنۡ یَّمۡلِکُ السَّمۡعَ وَالۡاَبۡصَارَ وَمَنۡ یُّخۡرِجُ الۡحَیَّ مِنَ الۡمَیِّتِ وَیُخۡرِجُ الۡمَیِّتَ مِنَ الۡحَیِّ وَمَنۡ یُّدَبِّرُ الۡاَمۡرَ ؕ فَسَیَقُوۡلُوۡنَ اللّٰہُ ۚ فَقُلۡ اَفَلَا تَتَّقُوۡنَ

বল, ‘আসমান ও যমীন থেকে কে তোমাদের রিয্ক দেন? অথবা কে শ্রবণ ও দৃষ্টিসমূহের মালিক? আর কে মৃত থেকে জীবিতকে বের করেন আর জীবিত থেকে মৃতকে বের করেন? কে সব বিষয় পরিচালনা করেন’? তখন তারা অবশ্যই বলবে, ‘আল্লাহ’। সুতরাং, তুমি বল, ‘তারপরও কি তোমরা তাকওয়া অবলম্বন করবে না’? সুরা ইউনুস : ৩১

৫। তাদের বিশ্বাস তাদের অলীগণ নবিদের মত মাসুম :

বেরেলভীরা শীয়াদের মত মনে করে যে, অলীরা মাসুম। তাদের কোন পাপ নেই। তাই শীয়াদের ইমামদের মত তারাও তাদের আওলিয়াদের মাজার তৈরী করে। মাজারে মোমবাতি বা আলোকসজ্জা করে, কবরের উপর ফুল, নকশাদার চাদর ইত্যাদি চড়ায়। তাদের কবরকে ঘিরে তাওয়াফ করে। তারা মনে করে, আওলিয়াদের নযর-নেয়ায দেয়া এবং তাদের কাছে প্রার্থনা করা জায়েয। এমনিভাবে জানাযার ছালাতের পর হাত তুলে দো‘আ করা, ফাতেহা পাঠ করা, তীজা, চল্লিশা ও বার্ষিক ঈছালে ছাওয়াবের অনুষ্ঠান ও উৎকৃষ্ট ভোজের ব্যবস্থা করত: কুরআন খতম করা, কবরের পার্শ্বে আযান দেওয়া, মৃতের কাফনের উপরে কালেমা তাইয়েবা লেখা, শায়খ আব্দুল কাদির জিলানীর স্বরণে ফাতিহা-ইয়াযদাহমের অনুষ্ঠান করা এবং আওলিয়াদের নামে পশু পালন ইত্যাদি শিরকী-বিদ‘আতী কাজকে তারা পরম ছওয়াবের কাজ মনে করে।

৬। ঈদে মীলাদুন্নবী বেরেলভীরাদের সবচেয়ে বড়

বেরেলভীরাদের নিকট সবচেয়ে বড় ঈদ এবং বড় উৎসবের দিন হলো ঈদে মীলাদুন্নবী। এই দিন তারা মহা ধুমধামে জশনে জুলূসের আয়োজন করে এবং বিভিন্ন ভক্তিপূর্ণ গান ও আনন্দ-ফূর্তির আয়োজন করে থাকে। আর রাসূল ﷺ এর নামে মিথ্যা কাহিনী বর্ণনার জন্য এদিন তারা তথাকথিত সীরাত মাহফিলের আয়োজন করে। ওলী-আওলিয়াদের মাযারে কথিত ‘ওরস শরীফ’ পালন তাদের জন্য বিরাট আনন্দের উপলক্ষ। এ উপলক্ষে তারা বাৎসরিক বিরাট মাহফিলের আয়োজন করে এবং লক্ষ লক্ষ মানুষ সেখানে উপস্থিত হয়।

যদি তাদের আকিদা বিশ্বাসের ভ্রান্তিগুলি কেউ একত্র করে তবে বিরাট ভলিউমে বই হয়ে যাবে। বিস্তারিত জানার জন্য পড়তে পারেন, আল্লামা ইহসান এলাহী যহীর, লিখিত “বেরেলভি মতবাদ: আকিদা-বিশ্বাস ও ইতিহাস” গ্রন্থটি অনুবাদ করছেন আবু রুমাইসা মুহাম্মদ নুর আব্দুল্লাহ হাবিব, প্রকাশক আল-হুদা, পাবনা।   

বেরেলভীদের মূল আক্বীদার ভিত্তি হানাফী মাযহাবের অনুসারী। কিন্তু তাদের বিশ্বাসের মূল সৌধ নির্মিত হয়েছে শীয়া সম্প্রদায় কেন্দ্রিক। ফলে দেখা যায় তাদের আমল-আক্বীদায় শীয়া মতবাদের ব্যাপক প্রভাব। বাতিলপন্থী বেরেলভীদের নিকট আহলে সুন্নাতের প্রায় সমস্ত আলেমই কাফের। এরা বলে তাবলিগী, মওদুদি, দেওবন্দী, ওহাবী, আহলে হাদিস সকলে কাফের বলে। কেননা তাদের মতে এসব আলেমগণ রাসূল ﷺ কে যথাযথ সম্মান করেন না।

বেরেলভী সম্প্রদায়ের ব্যাপারে সৌদি লাজনা দায়েমার ফৎওয়া:  এক প্রশ্নের প্রেক্ষিতে সঊদী আরবের সর্বোচ্চ ফৎওয়া বোর্ড লাজনা দায়েমা থেকে ফৎওয়া দেয়া হয়েছে, “এ ধরনের কুফরী আক্বীদাসম্পন্ন লোকের পিছনে ছালাত আদায় করা যাবে না। যদি তারা মূর্খ হয়, তবে তাদেরকে বুঝানোর চেষ্টা করতে হবে। অন্যথায় তাদের পরিত্যাগ করে আহলে সুন্নাতের কোন মসজিদে সালাত আদায় করতে হবে”। (ফৎওয়া নং ৩০৯০, ২/৩৯৪-৩৯৬ পৃ:)।  এরা অবশ্য সৌদি আলেমদের ওহাবী বলে গালি দেয়। (তথ্যসূত্র : আল্লামা ইহসান এলাহী যহীর, বেরেলভি মতবাদ)

১৫। আধুনিক মিডিয়ার অপপ্রচার

বর্তমানে শিরক বিস্তারে মিডিয়ার ভূমিকা ব্যাপক। প্রতিটি মানুষ কোন না কোন ভাবে মিডিয়ার সাথে সম্পৃক্ত। এজন্য তাকে মিডিয়ায় কাজ করতে হবে না। যে লোকটা ইন্টারনেট কি, বুঝেনা। পেপার পত্রিকা পড়তে জানেনা, সে প্রতিদিন ২/১ ঘন্টা টিবি সেটের সামনে বসে থাকে। কাজেই ব্যক্তিগত ও সামাজিক জীবনে মিডিয়ার ভুমিকা অপরিসিম। এখন প্রশ্ন হল মিডিয়া কিভাবে শিরক বিস্তার করে? মিডিয়ার কাজই হল ভালমন্দ সমানভাবে প্রচার করা। পূর্বে শিরকি কাজগুলি অনেকটা গোপনে করা হত, এত প্রচার পেত না। এখন মিডিয়ার কল্যানে সে সকল শিরকি কাজ আমরা সরাসরি দেখি। ফলে নতুন প্রজম্ম মনে করে এই সবই আমাদের ধর্মিয় অনুষ্ঠান বা দেশপ্রেমের অংশ।কয়েকটা উদাহরন দিলে দিলে ব্যাপাটি স্পষ্ট হয়ে যাবে আশা করছি।

প্রথম উদাহরন:  বাংলা নববর্ষ বাঙ্গালী সংস্কৃতির অংশ এতে কোন সন্ধেহ নেই। যুগ যুগ ধরে বাংলা নববর্ষ পালিত হয়ে আসছে আমাদের সমাজে বিষেশ করে হিন্দুদের মধ্যে এর প্রভার ছিল লক্ষণীয়। এ উপলক্ষে ঢাকা চারুকলা ইন্সটিটিউটের উদ্যোগে ১৯৮৯ সাল থেকে শুরু হয়েছিল মঙ্গল শোভাযাত্রা। এই অনুষ্ঠানের এত বেশী কল্পিত মুর্তি বা রাহুর প্রতিকৃতি (বাঘ, হাতি, ময়ূর, ঘোড়া, কুমির) থাকে যে, আপনি আগে ভাগে অনুষ্ঠান সম্পর্কে না জানলে হয়ত ভাববেন, ইহা হিন্দুদের কোন অনুষ্ঠান।  মঙ্গল শোভাযাত্রা বাঙ্গালী সংস্কৃতির কোন অংশ নয়। কিন্তু আধুনিক মিডিয়ার প্রচার ফলে আমরা ইহাকে বাঙ্গালী সংস্কৃতির অংশ মনে করছি।  ইদানিং মিডিয়ার কল্যানে এত লোকের সমাবেশ ঘটে যা কয়েক বছর আগেও ছিল কল্পনাতীত। ছেলে মেয়েদের নাচগান দেখলে মনে হবে ইউরোপ আমেরিকান প্রভাবপুষ্ট কনসার্ট প্রোগ্রাম। বাঙ্গালী সংস্কৃতি উদযাপনের নামে অশালীন কাজে ডুবে যাচ্ছি বা শিরকের  মত  ভয়াবহ  কোন পাপে লিপ্ত হচ্ছি। 

দ্বিতীয় উদাহরন:  ইসলামি রিতী অনুসারে কেউ মারা গেলে তাকে জানাজার সালাতের মাধ্যমে দোয়া করতে হয়। কিভাবে করতে হবে, কখন করতে হবে এর ও নির্দিষ্ট নিয়ম আছে। বর্তমানে মিডিয়ার কল্যানে দেখতে পাই, কোন নামকরা বিখ্যাত ব্যক্তি মারা গেলে তাকে কয়েক বার জানাযা দিতে হয়। তার মৃত দেহ শহীদ মিনারে বা অন্য কোন স্থানে রেখে ফুলের শুভেচ্ছা জানাতে হবে। সমাজের তার অনুসরি ব্যক্তি, দল বা সংগঠন ফুলেল তোড়া নিয়ে আসবেন আর তার মৃত দেহের উপর রেখে শুভ কামনা করবেন। এখানে হিন্দু, খৃষ্টান, বৌদ্ধ বা মুসলিমের হিসাবে কোন জাতীভেদ নাই। নতুন প্রজম্ম যাদের ইসলাম সম্পর্কে জ্ঞান নেই মিডিয়ার কল্যানে লাইভ দেখে ভাববে এটাই ইসলাম, এটাই আমদের সংস্কৃতি, এটাই নিয়ম। কোন সহিহ, জঈফ বা জাল হাদিসেও নেই, কেই মারা গেলে ফুলের শুভেচ্ছা দিতে হয়।

সহিহ বুখারির এক বর্নণায় এসেছে, একজন সাহাবি রাতে মারা গেলন আর অন্য সাহাবিগন বিষয়টি রাসূলুল্লাহ ﷺ কে অবহিত না করে রাতেই তার দাফন কাফনের ব্যবস্থা করলেন। আর আমরা মৃত্যুর পর তিন চার দিন পর্যান্ত দেরি করছি।

ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যাক্তি মারা গেল। যার অসুস্থতার সময় ﷺ খোঁজ-খবর নিতেন। তাঁর মৃত্যু হয় এবং রাতেই তাঁকে দাফন করেন। সকাল হলে তাঁরা (এ বিষয়ে) নবী ﷺ কে অবহিত করেন। তিনি বললেনঃ আমাকে সংবাদ দিতে তোমাদের কিসে বাধা দিল? তারা বলল, তখন ছিল রাত এবং ঘোর অন্ধকার। তাই আপনাকে কষ্ট দেওয়া আমরা পছন্দ করিনি। তিনি ঐ ব্যাক্তির কবরের কাছে গেলেন এবং তাঁর উপর সালাতে জানাযা আদায় করলেন। সহিহ বুখারি ১২৪৭

তৃতীয় উদাহরন: যাদের ইসলাম সম্পর্কে গভির জ্ঞান নেই তারাও জানেন ইসলামে তাবিজ, কবজ, পাথরের ব্যবহার নিষিদ্ধ। অথচ ইদানিং বিভন্ন টিবি চ্যানেলে পৈন্যের বিজ্ঞাপনের মত তাবিজ, কবজ, পাথরের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। সমাজের নাম করা কিছু ভন্ড প্রতারক মিথ্যুক শ্রেণীর আলেম ‌ইসলামের নামে এই প্রতারনা মুলক ব্যবসা চালিয়ে যাচ্ছে। অজ্ঞ মানুষেরা এদের ফাদে পা দেন বেশী। মিডিয়ার প্রচার না থাকলে হয়তো অনেকে জানতোই না। ইসলামে গনক বা জ্যাতীষির কাছে যাওয়া হারাম, তার কথা বিশ্বাস করা শিরক। বিভিন্ন টিবি চ্যানেলে রাশিফল নামে প্রতিদিন অনুষ্ঠার করার পাশাপাশি জ্যাতীষির নামে বিজ্ঞাপন প্রচার করছে। ইসলাম সম্পর্কে অজ্ঞ মানুষেরা মিডিয়ার মাধ্যমে বিজ্ঞাপন পেয়েই না বুঝে শিরকে লিপ্ত হচ্ছে।

চতুর্থ উদাহরন: বর্তমানে আকাশ সংস্কৃতির আগ্রাশন চলছে। ডিন এন্টিনার সুবাধে আজ কাল ঘরে বসেই পৃথিবীর যে কোন দেশ আর তাদের সংস্কৃতির সাথে পরিচিতি লাভ করছি। কোন সংস্কৃতির সাথে পরিচিতি লাভ করা দোষের কিছু নয়। কিন্তু তাদের শিরক মিশ্রিত সংস্কৃতি গ্রহন করা ইসলামের দৃষ্টিতে মহা অন্যায়, মহা পাপ। যেমন: ইন্দিয়ান টিবি চ্যানেলে সিলিয়ার দেখে, তাদের বিবাহের নিয়ম চালু করা, ঘরে সন্ধ্যা বাতি দেওয়া, চলার পথে শুভ অশুভ ভাবা, সকাল সন্ধ্যায় মঙ্গল কামনায় ধুপের ধোয়া দেওয়া, ভূত ফেতনিতে বিশ্বাস করা। মিডিয়ার অবাধ প্রচার না থাকলে হয়তো এই শিরকি কাজ থেকে বাচতে পারতাম।

 পঞ্চম উদাহরন:  আজ কার বিভিন্ন চ্যানেলে ইসলামি অনুষ্ঠান হয়। দেশের স্বনাম ধন্য অনেক আলেম এই সকল অনুষ্ঠান পরিচালনা করেন। অনের সাধারন মানুষ দৈনন্দিন আনেক সমস্যার সমাধান এখান থেকে পেয়ে থাকেন। কিন্তু সমস্যা হল ভন্ড প্রকৃতির আলেম সমাজ, তারাও বিভিন্ন চ্যানেলে ইসলামি অনুষ্ঠানের নামে শিরকি আকিদা প্রচার করছে। সাধারন মুসলিম যাদের ভাল মন্দ বাচার সমর্থ নেই তাবা সবচেয়ে বেশী প্রতারিত হচ্ছে। আর আগের থেকে আরো বেশী শিরকি কাজে লিপ্ত হচ্ছে।

১৬। শ্বাসক শ্রেণির দ্বারা শিরকি কাজ করতে বাধ্য করা

মুসলিম প্রদান দেশে ইসলামি আইন না থাকলে, মানব রচিত আইনের কাছে অসহায় হয়ে অনেক সময় শিরক করতে বাধ্য হতে হয়। আবার অনেক সময় রাষ্ট্রের আনুগত্তের কারণেও শিরক কাজে লিপ্ত হতে হয়। একটা উদাহরন দিলে ব্যপারটি পরিস্কার হবে।

১৫৭০ সালের দিকে বাদশাহ আকবর এক নতুন ধর্মচিন্তায় নিয়া হাজির হন ভারতীয় উপমহদেশের মঞ্চে। তিনি  মুসলিম হিন্দু, ইয়াহুদি, নাসারা, জৈন, বৌদ্ধসহ সলক ধর্মের সমন্বয়ে এক নতুন ধর্ম সৃষ্টি করার চেষ্টা করেন। সর্বশেষ বিকৃতি ও বিভ্রান্তির চূড়ান্ত পর্যায়ে ১৫৮২ সালে ইসলামের মূলভিত্তিকে কুঠারাঘাত করে দ্বীন-ই-ইলাহী নামক নতুন ধর্মমতের প্রবর্তন করেন। তার এই ধর্মে সকল ধর্মের মূল সত্যগুলোকে সমন্বিত করে একটি সার্বজনীন পূর্ণাঙ্গ পদ্ধতি প্রণয়ন করা। এ পদ্ধতির নামই হল দ্বীনে-ই-ইলাহী। এই ধর্মের কয়েকটি আপত্তিকর নিয়মনীতি হল, ইসলামী বিশ্বাসের প্রধান বাণী কলেমার পরিবর্তন, মদ সুদকে হালাল ঘোষণ, আরবী শিক্ষা গ্রহণে নিষেধাজ্ঞা, অগ্নি, বৃক্ষ, সূর্য ইত্যাদির রাজদরবারেই পূজা করার বৈধতা, দাঁড়ি কামিয়ে ফেলার নির্দেশ, গরু, মহিষ ও উট যবাই নিষিদ্ধ করা, অনেক মসজিদকে মন্দিরে পরিবর্তনের হুকুম। সিয়াম পালন, হজে গমন বে-আইনী ঘোষণা, শুকর ও বাঘের মাংস ভক্ষণ বৈধ ঘোষণা ইত্যাদি। যা ছিল ইসলামের সাথে একেবারেই সাংঘশিক। তাই প্রকৃত কোন মুসলমানই এই ধর্মমত মেনে নিতে পারেনি। অনেক ভারতীয় আলেমওলামা আকবরের এই ধর্মনীতিতে খুবই অসন্তুষ্ট ছিলেন। তারা তার শ্বাসনের বিরুদ্ধে বিদ্রোহ করে। ক্ষমতার বলে বাদশাহ আকবর এই বিদ্রোহ নিবারণে সমর্থ হন। অনেক নামধারী মুসলিম রাষ্ট্রিয় আনুগত্যের কারণে হোক আর অজ্ঞতার কারণে হোক আকবরের দ্বীনে-ই-ইলাহী মেনে নিয়ে ছিল।

আজও আমরা রাষ্ট্রের প্রতি আনুগত্যের কারণে শিরক করছি। অনেকেই জানেন দুই হাজার সালের প্রথম দিকে এক ইসলামি দলের দুজন মন্ত্রী নির্বাচিত হন। তাদের মধ্যে একজন আলেমও ছিলেন। দায়িত্ব পালনের এক পর্যায় তিনি সাভারের স্মৃতিসৌধে ফুল দেন। হয়ত তিনি আমরা রাষ্ট্রের প্রতি আনুগত্যের কারণে শিরক কাজটি করছেন। তাহলে সাধারন অজ্ঞ লোক কিভাবে রাষ্ট্রের চাপিয়ে দেওয়া শিরক থেকে বাচবে?

১৭।  পীরের আস্তানা বা খানকা মাধ্যমে শিরক

ভারত উপমহাদেশে পীরের আস্তানা বা খানকা মাধ্যমে ইসলাম প্রচারের পাশাপাশি শিরকও প্রচার লাভ করে। কিন্তু এই সকল আস্তানা বা খানকা অনেক হিন্দু মুসলিম বানালেও খাটি মুসলিম বানাতে পারে নাই। বরং বানিয়োছে মুশরিক মুসলিম। এই সকল আস্তানা বা খানকা পরিচালনার দায়িত্বে ছিলেন কোন না কোন সুফি তরিকার লোক। তাই এদের আমলের শিরকের পাশাপাশি আকিদার শিরক ও পরিরক্ষিত হয়। পূর্বে সুফিদের আকিদা সম্পর্কে যে আলোচনা হয়েছে তা থেকে সহজে অনুমেয় সুফিরা কি পরিমান শিরকি আকিদা পোষন করে। তারা আস্তানা বা খানকা আশ্রয় করেই এই মতবাদ প্রচার করে। তাই তো আনেক জ্ঞানী মনে করেন, ইসলাম মন্দিরে বা গির্জায় যত টুকু অসম্মান হয়েছে তার চেয়ে বেশী অসম্মান হয়েছে এই আস্তানা বা খানকা। এর সত্যতা ও পাওয়া যায় এখানকার আচার আচারন লক্ষ করলে। এই সকল আস্তানা বা খানকায় সাধারনত নিম্মের অনুষ্ঠান করা হয় ইবাদতের নামে।

* পীরের মৃত্যু বার্ষিকিকে কেন্দ্র করে ঐ সকল খানকায় বছরে একটি অথরা দুটি ঊরশ করা হয়।

* কোন কোন আস্তানায় ঊরশ নাচ, গান, জুয়া ও মদের আসর বসে। এমন কি পুরুষ ও মহিলাগন সহাবস্থান করে থাকে।

* আস্তানা বা খানকার ঊরশকে কেন্দ্র করে “মেলা” বসে। যেখানে এই সুযোগে আবাধে নারি পূরুষ মেলামেসা করে। এই সকল মেলায় জুয়া থেকে সকল প্রকারের অসামাজিক কার্য সম্পাদন হয়।

* খানকা প্রতিষ্ঠাকারী পীরের মৃত্যুর পর তার কবর পাকা করা হয়। অনেক পীরের মাজারের  উপর গম্বুজ তৈরি করা হয়।

* কবরকে নিয়মিত গোসল করান হয়। এর উপর গিলাফ দেওয়া হয়, না দিলে পীর অখুসি হবে।

* কবরের নিকট ঊরশ উপলক্ষে সিরনি, মিষ্ট, গরু, ছাগল, সবজি ইত্যাদি মান্নত করা হয়।

* আস্তানা বা খানকায় নিয়মিত মারেফাতি গানের আয়োজন করা হয়। যে খানে শিরক মিশ্রত কল্প কাহিনির মাধ্যমে শিরক কথা বার্তা প্রচার ও প্রসানর ঘটে।

* আস্তানা বা খানকায় প্রায়ই বড় বড় আওয়াজে হু হু হু হু শব্দে আল্লাহকে ডাকে। সাথে সাথে তাদের মনোনিত অলী বা পীরদেরও ডাকে।

* খানকা প্রতিষ্ঠাকারী পীরের কবরের তাওয়াফ করা হয়। কবরে অনেক সময় সিজদার স্থান বানান হয়। সেখান থেকে বাহির হয়ে আসার সময় অতিরিক্ত সম্মানের জন্য উল্টা পায়ে বা পিছ পা হয়ে বাহির হতে হয়।

* কোন কোন আস্তানা বা খানকায় ছোট ছোট বাচ্ছাদের বা যুবতি মেয়েদের উত্সর্গ করা হয় যারা ঐ আস্তানা বা খানকায় সেবাদাশ হিসাবে কাজ করবে। যেমনটি হিন্দুদের মন্দিরে প্রচলিত আছে।

এভাবেই আস্তানা বা খানকাকে কেন্দ্র করে শিরকের মহাউত্সব চলে। সমাজের ইলমহীন অজ্ঞ লোকেরা ইবাদাত মনে করে এই শিরকি কাজের সাথে আনন্দচিত্তে সামিল হয়। তাদের কষ্টার্জিত টাকা পয়সা নেকি পাবার আশায় এই সব আস্তানা বা খানকায় অকাতরে দান করতে থাকে। আর এক শ্রেণীর প্রতারক ও ভন্ড লোকের পকেট ভারি হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *