মুহাম্মদ ইস্রাফিল হোসাইন
মহান আল্লাহ প্রদত্ত বিধান মান্য করাই ইবাদত। তিনি আমাদের ইবাদতের জন্য কিছু সময় ও কিছু তিন খাস করে দিয়েছেন। ঐ সময় বা দিনে তার ইবাদতে অধিক নেকী হাসিল কা যায়। তিনি লাইলাতুল কদর দিয়েছেন, তিনি রামাজান মাস দিয়েছেন, তিনি আরাফার দিন দিয়েছেন, দুটি ঈদের দিন দিয়েছেন যাতে করে বান্দা তার সন্ত্বষ্টি অর্জন করতে পারে। আল্লাহ প্রদত্ত সময় ও দিনের বাহিরে নিজে সময় বা দিন নির্ধারণ করে নেওয়া গুনাহের কাজ। তিনি আমাদের দিন দিয়েছেন আর দিনের ইবাদতের পদ্ধতিও বলেদিয়েছেন। রামাজানের দিনে পারাহার করতে নিষেধ করেছেন। ইফতারিতে খাওয়াতে পুরস্কার ঘোষনা করেছেন। ঈদের দিনে সিয়াম পালন হারাম করেছেন। অর্থাত আল্লাহ প্রদত্ত সময় বা দিনে তার প্রদত্ত বিধান মোতাবেক আমল করাই আবশ্যক। কিন্তু ইহার বাহিরে মনগড়া দিবস পালন করা বিদআত বা হারাম হবে পারে। এ পর্যায়ে এ পরিচ্ছেদে ঐ সকল দিবস নিয়ে আলোচনা করব যা আল্লাহ প্রদত্ত এবং তার কথামত উদযাপন করতে পারলে তাকে সন্ত্বষ্ট করতে পারব। মনে রাখতে হবে শুধু আল্লাহ প্রদত্ত দিবস হলেই হবে না, ঐ দিবসে তার প্রদত্ত সীমাও অতিক্রম করা যাবেনা। ঈদের দিন আল্লাহ প্রদত্ত সীমার মধ্য থেকে ঈদ পালন করলে তিনি খুসি হবে এবং পরিনামে তার বান্দাকে পুরস্কৃত করবেন। কিন্তু যদি ঈদের দিন তার প্রদত্ত সীমা অতিক্রম করে নাজ, গাল, অশ্লীল কাজ, মদ, জুয়া, নারী ইত্যাদির উপভোদের মাধ্যমে উদযাপন করে তবে কি তিনি খুসি হবেন? নিশ্চয় তিনি খুসি হবে না। কাজেই আল্লাহ প্রদত্ত বিধান তার প্রদত্ত সীমার মাঝে তার নির্দেশিত পন্থায় পালন করাই ইবাদত হবে।
লাইলতুল কদর
১। দিবসটির নামকরণ-
লাইলাতুল কদর-এর নামকরণ নিয়ে উলামাগণের মাঝে দুটি মত প্রদিদ্ধ। আরবি শব্দ একটি হল (لیل) ‘লাইলাতুন’ অর্থ যার অর্থ হলো রাত্রি বা রজনী আর অপরটি হল (القدر) ‘কদর’ যার অর্থ হল সম্মান, মর্যাদা, মহাসম্মান। এ হিসাবে লাইলাতুল কদর এর অর্থ অতিশয় সম্মানিত ও মহিমান্বিত রাত বা পবিত্র রজনী। এ রাতের বিরাট মাহাত্ম্য ও অপরিসীম মর্যাদার কারণে এ রাতকে ‘লায়লাতুল কদর’ তথা মহিমান্বিত রাত বলা হয়। গবেষক আবু বকর ওররাক (রহঃ) বলেন, এ রাতকে ‘লায়লাতুল কদর’ বলার কারণ হচ্ছে, এ রাতের পূর্বে আমল না করার কারণে যাদের কোনো সম্মান মর্যাদা, মূল্যায়ন ছিল না তারাও তাওবা-ইস্তেগফার ও ইবাদতের মাধ্যমে এ রাতে সম্মানিত ও মহিমান্বিত হয়ে যান। (তাফসির মারিফুল কোরআন)
আরবি ভাষায় এ ছাড়া কদর অন্য আর একটি অর্থ হলোঃ ভাগ্য, পরিমাণ ও তাকদির নির্ধারণ করা। ভাগ্য অর্থে লাইলাতুল কদর এর অর্থ হবে ভাগ্য রজনী। সংক্ষেপে বলতে গেলে লাইলাতুল কদর এর অর্থ হলোঃ ভাগ্য রজনী। এই অর্থে এ রাতে পরবর্তী এক বছরের অবধারিত বিধিলিপি ব্যবস্থাপক ও প্রয়োগকারী ফেরেশতাগণের কাছে হস্তান্তর করা হয়। এতে প্রত্যেক মানুষের বয়স, মৃত্যু, রিজিক, বৃষ্টি ইত্যাদির ফরমান নির্দিষ্ট ফেরেশতাগণকে লিখে দেওয়া হয়। এমনকি এ বছর কে হজ্জ করবে তাও লিখে দেওয়া হয়। হজরত ইবনে আব্বাস (রাঃ) এর বক্তব্য মতে, চার ফেরেশতাকে এসব কাজ বুঝিয়ে দেওয়া হয়। তারা হলেন— ইসরাফিল, মিকাইল, আজরাইল ও জিবরাইল (আঃ)। (তাফসিরে কুরতুরি)
একটি ভুল সংশোধনঃ অনেক মুসলিককে বলতে শুনা যায়, সাবান মাসের পনের তারিখ হল ভাগ্য রজনী। তাদের কথার কোন দলীল নেই। কিন্ত লাইলাতুল কদর বা মহিমান্বিত রাতটি যে ভাগ্য রজনী এ সম্পর্ক কুরআনের ষ্পষ্ট দলীল বিদ্যামান। আল্লাহ তা‘আলা ইরশাদ করেন-
إِنَّآ أَنزَلۡنَـٰهُ فِى لَيۡلَةٍ۬ مُّبَـٰرَكَةٍۚ إِنَّا كُنَّا مُنذِرِينَ (٣) فِيہَا يُفۡرَقُ كُلُّ أَمۡرٍ حَكِيمٍ (٤)
নিশ্চয় আমি এটি নাযিল করেছি বরকতময় রাতে; নিশ্চয় আমি সতর্ককারী। সে রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত অনুমোদিত হয়। সুরা দুখান : ৩-৪
এই আয়াতের আলোকে দেখা যায়, কুরআন যে বরকত ও কল্যাণময় রাতে নাযিল হয়েছে এবং সেই রাত্রেই ভাগ্য নির্ধারণ হয়। এক কথায় বলা যায়, যে রাতে কুরআন নাজিল হয়েছিল, সে রাতেই ভাগ্য নির্ধারণ হয়ে থাকে। আর কুরআন নাজিল হয়েছে রমজান মাসে। আল্লাহ তা‘আলা ইরশাদ করেন-
شَهْرُ رَمَضَانَ الَّذِيَ أُنزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِّلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَى وَالْفُرْقَانِ
রমজান মাসই হল সে মাস, যাতে নাযিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্যপথ যাত্রীদের জন্য সুষ্পষ্ট পথ নির্দেশ আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী। সুরা বাকারা : ১৮৫
উপরের আয়াতের ঘোষনা হলো- রমজান মাসেই কুরআন নাজিল হয়। সহিহ হাদিস দ্বারা প্রমানিত লাইলাতুল কদর বা ভাগ্য রজনী রমজানের শেষ দশকেই তাকে। ইবনে আব্বাস, ইবনে উমর, মুজাহিদ, কাতাদা, হাসান বাসারী, সাঈদ ইবনে জুবাইর, ইবনে যায়েদ, আবু সালেক, দাহ্হাক এবং আরো অনেক মুফাসসির এ ব্যাপারে একমত যে, এটা রমযানের সেই রাত যাকে “লাইলাতুল কদর” বলা হয়েছে। কারণ, কুরআন মজীদ নিজেই সুস্পষ্ট করে তা বলছে। ইবনের কাসীর বলেনঃ এক শা’বান থেকে অন্য শা’বান পর্যন্ত ভাগ্যের ফায়সালা হওয়া সম্পর্কে উসমান ইবনে মুহাম্মাদ বর্ণিত যে হাদীস ইমাম যুহরী উদ্ধৃত করেছেন তা একটি ‘মুরসাল’’ হাদীস। কুরআনের সুস্পষ্ট উক্তির বিরুদ্ধে এ ধরনের হাদীস পেশ করা যায় না। কাযী আবু বকর ইবনুল আরাবী বলেন, শা’বানের পনের তারিখের রাত সম্পর্কে কোন হাদীসই নির্ভরযোগ্য নয়, না তার ফযীলত সম্পর্কে, না ঐ রাতে ভাগ্যের ফয়সালা হওয়া সম্পর্কে। তাই সেদিকে ভ্রুক্ষেপ না করা উচিত। (আহকামুল কুরআন, তাফহীমূল কুরআন)
তাই বলা যায় এই মহিমান্বিত রাত্রিতে মুসলিমদের সম্মান বৃদ্ধি করা হয় এবং মানবজাতির ভাগ্য পুনর্নির্ধারণ করা হয়। তাই মুসলমানদের কাছে এই রাত অত্যন্ত পুণ্যময় ও মহাসম্মানিত হিসেবে পরিগণিত। কুরানের ঘোষণা অনুসারে, আল্লাহ এই রাত্রিকে অনন্য সকল রাত্রির উপর মর্যাদা দিয়েছেন। মহাগ্রন্থ আল-কোরআন নাজিল হওয়ার কারণে অন্যসব মাস ও দিনের চেয়ে রমজান মাসের ফজিলত বেশী। আর রমজানের রাতগুলোর মধ্যে কোরআন নাজিলের রাত, লাইলাতুল কদর সবচেয়ে তাত্পর্যমণ্ডিত একটি রাত। এ সম্পর্কে আল্লাহতায়ালা বলেন,
إِنَّآ أَنزَلۡنَـٰهُ فِى لَيۡلَةِ ٱلۡقَدۡرِ (١) وَمَآ أَدۡرَٮٰكَ مَا لَيۡلَةُ ٱلۡقَدۡرِ (٢) لَيۡلَةُ ٱلۡقَدۡرِ خَيۡرٌ۬ مِّنۡ أَلۡفِ شَہۡرٍ۬ (٣)
অর্থঃ আমি একে নাজিল করেছি কদরের রাতে। তুমি কি জান কদরের রাত কী? কদরের রাত হাজার মাসের চেয়েও উত্তম। সূরা কদর : ১-৩
এই একটি মাত্র রজনীর উপাসনা হাজার মাসের ইবাদতের চেয়েও অধিক সওয়াব অর্জিত হওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রতিবছর মাহে রমজানে এই মহিমান্বিত রজনী লাইলাতুল কদর মুসলিমদের জন্য সৌভাগ্য বয়ে আনে বলে তারা বিশ্বাস করে। এই রজনী অনুসন্ধানের জন্য তারা রমজানের শেষ দশকে মসজিদে মসজিদে ইতিকাফ করে।
২। লাইলাতুল কদর এর সময় নির্ধারণ
লাইলাতুল কদর এর নির্দিষ্ট কোন রাত কুরআন সুন্নাহ দ্বারা প্রমানিত নয়। নির্দিষ্ট না করার মাধ্যমে কল্যান নিহীত আছে বলে মহান আল্লাহ নির্দিষ্ট করেন নি। আবার রাতটি জন্য সারা বছর বা পুর রমজান মাসও নির্দিষ্ট করেন নি। হাদিসসমূহের ভাষ্য মতে বুঝা যায়, রমজানের শেষ দশকেই লাইলাতুল কদর নির্দিষ্ট আছে। মাত্র এই দশটি দিন অনুসন্ধান করলেই নিশ্চিতভাবে এই ফজিলতপূর্ন কল্যায়কর রজণী পাওয়া যাবে। এই রমজানের শেষ দশকে মাঝে আবার কোন কোন দিনকে গুরুত্ব প্রদান করা হয়েছে। নিম্ম এমনই কিছু হাদিস তুলে ধরলাম।
ক। লাইলাতুল কদর রমজানের শেষ সাত দিনেঃ
ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত, নাবী ﷺ এর কতিপয় সাহাবীকে স্বপ্নযোগে রমযানের শেষের সাত রাতে লাইলাতুল কদর দেখানো হয়। রাসূলুল্লাহ ﷺ বললেন-
أَرَى رُؤْيَاكُمْ قَدْ تَوَاطَأَتْ فِي السَّبْعِ الأَوَاخِرِ، فَمَنْ كَانَ مُتَحَرِّيَهَا فَلْيَتَحَرَّهَا فِي السَّبْعِ الأَوَاخِرِ
আমাকেও তোমাদের স্বপ্নের অনুরূপ দেখানো হয়েছে। শেষ সাত দিনের ক্ষেত্রে মিলে গেছে। অতএব যে ব্যাক্তি এর সন্ধান প্রত্যাশী, সে যেন শেষ সাত রাতে সন্ধান করে। সহিহ বুখারী : ২০১৫, মুয়াত্তা মালিক : ১১৪৪, সহিহ ইবনু হিব্বান : ৩৬৭৫, সহিহ আল জামি : ৮৬৭)।
আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) থেকে বর্ণিত যে, নাবী ﷺ এর কতিপয় সাহাবীকে স্বপ্নে দেখান হল যে, শেষ সাত দিনের মধ্যে কদরের রাত রয়েছে। রাসুলুল্লাহ ﷺ বললেন, আমি মনে করি যে, শেষের সাতদিন সম্পর্কে তোমাদের সকলের স্বপ্ন পরস্পর সামঞ্জস্যপূর্ণ। অতএব যে ব্যাক্তি তা অন্বেষণ করবে, সে যেন রমযানের শেষ সাতদিনের রাতগুলোতে তা অন্বেষণ করে। সহিহ মুসলিম : ১১৬৫
খ। লাইলাতুল কদর রমজানের শেষ দশকে
আয়িশা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন-
كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُجَاوِرُ فِي الْعَشْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ، وَيَقُولُ “ تَحَرَّوْا لَيْلَةَ الْقَدْرِ فِي الْعَشْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ
রাসূলুল্লাহ ﷺ রমযানের শেষ দশকে ইতিকাফ করতেন এবং বলতেন, তোমরা শেষ দশকে লাইলাতুল কদর তালাশ কর। সহিহ বুখারী : ২০২০
উকবাহ ইবনু হুরায়স (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবনু উমর (রাযিঃ) কে বলতে শুনেছি, রসূলুল্লাহ ﷺ বলেছেনঃ তোমরা (রমাযানের) শেষ দশ দিনে কদরের রাত অনুসন্ধান কর। তোমাদের কেউ যদি দুর্বল অথবা অপারগ হয়ে পড়ে, তবে সে যেন শেষের সাত রাতে অলসতা না করে। সহিহ মুসলিম : ২৬৫৫
গ। । লাইলাতুল কদর রমজানের ২১ তারিখেঃ
আবূ সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ ﷺ রমযান মাসের প্রথম দশকে ইতিকাফ করলেন। এরপর তিনি মাঝের দশকেও একটি তাঁবুর মধ্যে ইতিকাফ করলেন এবং তাবুর দরজায় একটি চাটাই ঝূলান ছিল। রাবী বলেন, তিনি নিজ হাতে চাটাই ধরে তা তাঁবুর কোণে রাখলেন এরপর নিজের মাথা বাইরে এনে লোকদের সাথে কথা বললেন এবং তারাও তাঁর নিকট এগিয়ে এল। তিনি বললেন, এই রাতের অনুসন্ধানকল্পে আমি (রমযানের) প্রথম দশকে ইতিকাফ করলাম। অতঃপর মাঝের দশকে ইতিকাফ করলাম। এরপর আমার নিকট একজন আগন্তুক (ফিরিশতা) এসে আমাকে বলল, লায়লাতুল কদর শেষ দশকে নিহিত আছে। অতএব তোমাদের মধ্যে যে ব্যাক্তি ইতিকাফ করতে চায়, সে যেন ইতিকাফ করে।
লোকেরা তাঁর সঙ্গে (শেষ দশকে) ইতিকাফ করল। রাসুলুল্লাহ ﷺ আরও বললেন, স্বপ্নে আমাকে তা কোন এক বেজোড় রাতে দেখনো হয়েছে এবং আমি যেন সেই রাতে কাদা ও পানির মধ্যে ফজরের সিজদা করছি। (রাবী বলেন) তিনি ২১তম রাতের ভোরে উপনীত হয়ে ফজরের সালাতে দাঁড়ালেন এবং আসমান থেকে বৃষ্টি বর্ষিত হল। ফলে ছাদ থেকে মসজিদে পানি বর্ষিত হল এবং আমি কাদা ও পানি দেখতে পেলাম। তিনি ফজরের সালাত শেষে যখন বের হয়ে এলেন তখন তাঁর কপাল ও নাকের ডগা সিক্ত ও কর্দমাক্ত ছিল। আর তা ছিল রমযানের শেষ দশকের প্রথম (বা ২১তম) রাত। সহিহ বুখারি : ২০১৮, সহিহ মুসলিম : ২৬৪২ ইফা
ঘ। লাইলাতুল কদর রমজানের ২৩ তারিখেঃ
আবদুল্লাহ ইবনু উনায়স (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ ﷺ বলেন, আমাকে কদরের রাত দেখান হয়েছিল। অতঃপর তা ভুলিয়ে দেয়া হয়েছে। আমাকে ঐ রাতের ভোর সম্পর্কে স্বপ্নে আরও দেখান হয়েছে যে, আমি পানি ও কাদার মধ্যে সিজদা করছি। রাবী বলেন, অতএব ২৩তম রাতে বৃষ্টি হল এবং রাসুলুল্লাহ ﷺ আমাদের সাথে (ফজরের) সালাত আদায় করে যখন ফিরলেন, তখন আমরা তাঁর কপাল ও নাকের ডগায় কাদা ও পানির চিহ্ন দেখতে পেলাম। রাবী বলেন, আবদুল্লাহ ইবনু উনায়স (রাঃ) বলতেন, তা ছিল ২৩তম। সহিহ মুসলিম : ২৬৪৬ ইফাঃ
ঙ। লাইলাতুল কদর রমজানের ২৭ তারিখেঃ
যির ইবনু হুবায়শ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি উবাই ইবনু কাব (রাযিঃ) কে বললাম, আপনার ভাই আবদুল্লাহ ইবনু মাসউদ (রাযিঃ) বলেন, যে ব্যক্তি গোটা বছর রাত জাগরণ করে- সে কদরের রাতের সন্ধান পাবে। তিনি (উবাই) বললেন, আল্লাহ তাকে রহম করুন, এর দ্বারা তিনি এ কথা বুঝাতে চাচ্ছেন যে, লোকেরা যেন কেবল একটি রাতের উপর ভরসা করে বসে না থাকে। অথচ তিনি অবশ্যই জানেন যে, তা রমযান মাসে শেষের দশ দিনের মধ্যে এবং ২৭তম রজনী। অতঃপর তিনি দৃঢ় শপথ করে বললেন, তা ২৭তম রজনী। আমি (যির) বললাম, হে আবূল মুনযির! আপনি কিসের ভিত্তিতে তা বলছেন? তিনি বললেন, বিভিন্ন আলামাত ও নিদর্শনের ভিত্তিতে- যে সম্পর্কে রসূলুল্লাহ ﷺ আমাদেরকে অবহিত করেছেন। যেমন, সেদিন সূর্য উদয় হবে কিন্তু তাতে আলোকরশ্মি থাকবে না। সহিহ মুসলিম : ২৬৬৭
চ। লাইলাতুল কদর রমজানের বিজোড় তারিখেঃ
সালিম (রহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি (পিতা) বলেন, এক ব্যক্তি (রমাযানের) ২৭ তম রাতে লায়লাতুল কদর দেখতে পেল। নবী ﷺ বললেন-
أَرَى رُؤْيَاكُمْ فِي الْعَشْرِ الأَوَاخِرِ فَاطْلُبُوهَا فِي الْوِتْرِ مِنْهَا
আমাকেও তোমাদের মতো স্বপ্ন দেখানো হয়েছে যে, তা রমাযানের শেষ দশকে নিহিত আছে। অতএব এর বেজোড় রাতগুলোতে তা অনুসন্ধান কর। সহিহ মুসলিম : ২৬৫৩
ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত যে, নাবী ﷺ বলেছেনঃ তোমরা তা (লাইলাতুল কদর) রমযানের শেষ দশকে তালাশ কর। লাইলাতুল কদর (শেষ দিক হতে গনণায়) নবম, সপ্তম বা পঞ্চম রাত অবশিষ্ট থাকে। (সহিহ বুখারী হাদিস : ২০২১
উপরের হাদিসগুলোর আলোক বুঝা যায় লাইলাতুল কদর নির্ধারিত নয়। তবে এ কথা ষ্পষ্ট জোর দিয়ে বলা যায় যে, রমজানের শেষ দশকেই লাইলাতুল কদর নির্ধারিত। একদল মুজতাহীদ আলেম জোর দিয়ে বলেছেন, নিশ্চয়ই লাইলাতুল কদর রমাজানের শেষ দশকের বেজোড় রাতে হতে পারে। তরে নিশ্চিত করে বলা যাবে না যে প্রতি বছর একই তারিখেই হবে। কোন বছর তা ২১তম রাতে হতে পারে, আবার কখনো ২৫শে কখনো ২৭শে এবং কখনো ২৯শে রাতে হতে পারে।
৩। লাইলাতুল কদর গোপন করার হিকমাতঃ
উবাদা ইবনুস সামিত (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার নাবী ﷺ আমাদেরকে লাইলাতুল কদরের (নির্দিষ্ট তারিখের) অবহিত করার জন্য বের হয়েছিলেন। তখন দু’জন মুসলমান ঝগড়া করছিল। তা দেখে তিনি বললেনঃ আমি তোমাদেরকে লাইলাতুল কদরের সংবাদ দিবার জন্য বের হয়েছিলাম, তখন অমুক অমুক ঝগড়া করছিল, ফলে তার (নির্দিষ্ট তারিখের) পরিচয় হারিয়ে যায়। সম্ভবতঃ এর মধ্যে তোমাদের জন্য কল্যান নিহিত রয়েছে। তোমরা নবম, সপ্তম ও পঞ্চম রাতে তা তালাশ কর। সহিহ বুখারী ২০২৩
লাইলাতুল কদরের রাতকে গোপন করার হিকমাত প্রসঙ্গে ‘উলামাগণ বলেন, এটি গোপন রাখা হয়েছে এ কারণে যে, যাতে লাইলাতুল কদরের অনুসন্ধানের জন্য সকলে প্রচেষ্টা করা যায়। এর বিপরীতে যদি তা নির্দিষ্ট করে দেয়া হত তাহলে মানুষ শুধু ওই নির্ধারিত রাতটির মাঝেই সীমাবদ্ধ থাকত। (আল্লাহ ভালো জানেন)
৪। লাইলাতুল কদর ফজিলতঃ
সূরা কদরের শানে নুজুল সম্পর্কে ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, আলী ইবনে উরওয়া (রা.) থেকে বর্ণিত, রসুল (সা.) বনি ইসরাইলের চারজন আবেদ সম্পর্কে বলছিলেন, তারা আশি বছর ধরে অনবরত আল্লাহর ইবাদত করছিল। এর মধ্যে মুহূর্ত সময়ের জন্যও ইবাদত থেকে তারা বিচ্ছিন্ন হননি। বিখ্যাত এ চারজন আবেদ হলো আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম, আইউব আলাইহিস সালাম, হাজকিল ইবনে আজূজ আলাইহিস সালাম, এবং ইউশা ইবনে নূহ আলাইহিস সালাম। এমনটি শুনে সাহাবিরা (রা.) রীতিমতো অবাক হলেন। এ সময় জিবরাইল আলাইহিস সালাম, এসে বললেন, ‘হে মোহাম্মদ (সাঃ)! আপনার উম্মতরা এ কথা শুনে অবাক হচ্ছে? তাদের জন্য আল্লাহতায়ালা এর চেয়ে উত্তম কিছু রেখেছেন। এরপর সূরা কদর পাঠ করা হয়। তাফসিরে ইবনে কাসরি, খন্ড-১৮, পৃ-২২৩।
সুরা ক্বদরে মহান আল্লাহ ইরশাদ করেনঃ
إِنَّآ أَنزَلۡنَـٰهُ فِى لَيۡلَةِ ٱلۡقَدۡرِ (١) وَمَآ أَدۡرَٮٰكَ مَا لَيۡلَةُ ٱلۡقَدۡرِ (٢) لَيۡلَةُ ٱلۡقَدۡرِ خَيۡرٌ۬ مِّنۡ أَلۡفِ شَہۡرٍ۬ (٣) تَنَزَّلُ ٱلۡمَلَـٰٓٮِٕكَةُ وَٱلرُّوحُ فِيہَا بِإِذۡنِ رَبِّہِم مِّن كُلِّ أَمۡرٍ۬ (٤) سَلَـٰمٌ هِىَ حَتَّىٰ مَطۡلَعِ ٱلۡفَجۡرِ (٥)
আমি একে নাযিল করেছি শবে-কদরে। শবে-কদর সমন্ধে আপনি কি জানেন? শবে-কদর হল এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। এতে প্রত্যেক কাজের জন্যে ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের উদ্যাপনকর্তার নির্দেশক্রমে। এটা নিরাপত্তা, যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে। সুরা ক্বদর : ১-৫
আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণিত যে, নবী ﷺ বলেছেন-
مَنْ صَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَنْ قَامَ لَيْلَةَ الْقَدْرِ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ تَابَعَهُ
যে ব্যক্তি রমাযানে ঈমানের সাথে ও সওয়াব লাভের আশায় সওম উদ্যাপন করে, তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেয়া হয় এবং যে ব্যক্তি ঈমানের সাথে, সওয়াব লাভের আশায় লাইলাতুল কদরে রাত জেগে দাঁড়িয়ে সালাত আদায় করে, তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেয়া হয়। সহিহ বুখারি : ২০১৪
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ রাসুলুল্লাহ্ (ﷺ) বলেছেন যে, তোমাদের নিকট রমযান উপস্থিত হয়েছে, যা একটি বরকতময় মাস। তোমাদের উপরে আল্লাহ তা’আলা অত্র মাসের সওম ফরয করেছেন। এ মাসের আগমনে জান্নাতের দরজাসমূহ খুলে দেয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেয়া হয়, আর আল্লাহর অবাধ্য শয়তানদের গলায় লোহার বেড়ী পরানো হয়। এ মাসে একটি রাত রয়েছে যা এক হাজার মাস অপেক্ষাও উত্তম। যে ব্যক্তি সে রাতের কল্যাণ থেকে বঞ্চিত রয়ে গেল সে প্রকৃত বঞ্চিত রয়ে গেল। সুনানে নাসায়ী : ২১০৬
আনাস বিন মালিক (রাঃ) হতে বর্ণিত, রমজান মাস শুরু হলে রসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তোমাদের নিকট এ মাস সমুপস্থিত। এতে রয়েছে এমন এক রাত, যা হাজার মাস অপেক্ষা উত্তম। এ থেকে যে ব্যক্তি বঞ্চিত হলো সে সমস্ত কল্যাণ থেকেই বঞ্চিত হলো। কেবল বঞ্চিত ব্যক্তিরাই তা থেকে বঞ্চিত হয়। সুনানে ইবনে মাজাহ: ১৬৪৪, মিশকাত -১৯৬৪, সহিহ আত তারগীব : ১৪২৯, সহিহ আল জামি : ৩৮৮২
৫। লাইলাতুল কদরের আমলঃ
লাইলাতুল কদর এই উম্মতের জন্য বড় নেয়ামত। মহান আল্লাহর অশেষ নেয়ামত মধ্যে এটি একটি বড় নেয়ামত। এই নেয়ামতের হক হল, আল্লাহ প্রদত্ত বিধান মোতাবেগ তার ইবাদাত তার সন্ত্বষ্টি অর্জন করা। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাই এই রাতের সন্দানে রমজানের শেষ দশকে ইবাদতের জন্য কোমর বেধে আমল করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রামাযানে শেষ দশকে যত বেশি পরিশ্রম করতেন অন্য কখনো করতেন না।
আয়িশা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন-
كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا دَخَلَ الْعَشْرُ شَدَّ مِئْزَرَهُ، وَأَحْيَا لَيْلَهُ، وَأَيْقَظَ أَهْلَهُ.
যখন রমযানের শেষ দশক আসত তখন নবী ﷺ তাঁর লুঙ্গি কষে নিতেন (বেশী বেশী ইবাদতের প্রস্তুতি নিতেন) এবং রাত্রে জেগে থাকতেন ও পরিবার-পরিজনকে জাগিয়ে দিতেন।
সহিহ বুখারি : ২০২৪, সহিহ মুসলিম : ১১৭৪, সহিহ আল জামি : ৪৭১৩, সুনানে আবূ দাঊদ : ১৩৭৬, সুনানে নাসায়ী : ১৬৩৯, সুনানে ইবনু মাজাহ : ১৭৬৮
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখান পথ ধরে আমরাও রমজানের শেষ দশকে লাইলাতুল কদর অনুসন্ধানের নিমিত্তে প্রতি রাতে নিম্মের ইবাদতগুলোর মাধ্যমে রাত কাটাতে পারি, যাতে লাইলাতুল কদর কোনভাবেই মিস না হয়। ইবাতদগুলি হল-
ক। শেষ দশকে ইতিকাফ করা
নবী ﷺ সহধর্মিণী ‘আয়িশাহ্ (রাযি.) হতে বর্ণিত-
أَنَّ النَّبِيَّ كَانَ يَعْتَكِفُ الْعَشْرَ الأَوَاخِرَ مِنْ رَمَضَانَ حَتَّى تَوَفَّاهُ اللهُ ثُمَّ اعْتَكَفَ أَزْوَاجُهُ مِنْ بَعْدِهِ
নাবী ﷺ রমযানের শেষ দশক ইতিকাফ করতেন। তার ওফাত পর্যন্ত এই নিয়মই ছিল। এরপর তার সহধর্মিণীগণও তিকাফ করতেন। সহিহ বুখারি ২০২৬, সহিহ মুসলিম ১১৭২, সুনানে তিরমিয়ী : ৭৯০, সুনানে আবূ দাউদ : ২৪৬২,
লাইলাতুল কদর অনুসন্ধানে রাসুলুল্লাহ ﷺ মসজিদে ইতকাফ করছেন। কাজেই সময় ও সুযোগ হলে আমাদের প্রথম কাজই হবে রমজানের শেষ দশকে লাইলাতুল কদর অনুসন্ধানে মসজিদে ইতিকাফ করা।
খ। তারাবিহ সালাত আদায় করাঃ
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ কে রমযান সম্পর্কে বলতে শুনেছি-
مَنْ قَامَهُ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ
যে ব্যাক্তি ঈমানের সাথে সাওয়াব লাভের আশায় কিয়ামে রমযান অর্থাৎ তারাবীহর সালাত আদায় করবে তার পূর্ববর্তী গোনাহসমূহ মাফ করে দেয়া হবে। (সহিহ বুখারি :
কাজেই লাইলাতুল কদর এর প্রধান আমল হল তারাবিহ সালাত আদায় করা। কোন অবস্থায় এই সালাত যেন বাদ না পড়ে। ইফতারি করার পর পর সামান্য বিশ্রাম নিয়েই এই সালাত আদায়ের উদ্দেশ্য মসজিদে গমন করতে হবে।
গ। তাহাজ্জুদের সালাত আদায় করাঃ
তারাবীহ সালাতের রাকাতের সংখ্যা নিয়ে যেমন মতভেদ আছে ঠিক তেমনি তারাবীহ ও তাহাজ্জুদ সালাত নিয়েও মহভেদ আছে। কেউ বলে দুটি সালাত একই আবার কেউ বরে দুটি সালাত ভিন্ন। মহান আল্লাহ নফলের (তাহাজ্জুদ) কোন সীমা নির্ধারণ করে নাই। ঠিক তেমনি তারাবীহ এর সীমা নির্ধারণ করে দিলে বা ফরজ করে দিলে উম্মত আদায় করতে পারত না। রাসুলুল্লাহ ﷺ আশঙ্কা করে ছিল যে, উম্মতের মাঝে এই সালাতের সীমা নির্ধারণ দিলে কষ্ট হবে। কাজেই উম্মার ঐক্যের স্বার্থ যে সমাজে বিশ রাকাত চালু আছে সেখানে বিশ পড়ে, আর সে সমাজে আট রাকাত চালু আছে সেখানে আট পড়ে একটু বিশ্রম নিয়ে তাহাজ্জুদ সালাত দাড়াই যেন আমার কদর রাত আমল বিহীন অতিবাহিত না হয়।
ঘ। নফল সালাত আদায় করাঃ
সময় সুযোগ হলে মাগরিবের পর কিছু নফল সালাত আদয় করা যায়। কারন সূর্য অন্ত যাওয়ার সাথে সাথেই কদরের রাত্রি শুরু হয়। এই রাতের প্রতিটি মুহুর্তই খুব দামি। কাজেই এই রাতে হয় বিশ্রাসের জন্য ঘুমে থাকবে, না হয় ইবাদতের মাধ্যে থাকবে।
ঙ। কুরআন বুঝে তিলওয়াত করাঃ
আল্লাহ তাআলা বলেন,
إِنَّ ٱلَّذِينَ يَتۡلُونَ كِتَـٰبَ ٱللَّهِ وَأَقَامُواْ ٱلصَّلَوٰةَ وَأَنفَقُواْ مِمَّا رَزَقۡنَـٰهُمۡ سِرًّ۬ا وَعَلَانِيَةً۬ يَرۡجُونَ تِجَـٰرَةً۬ لَّن تَبُورَ (٢٩) لِيُوَفِّيَهُمۡ أُجُورَهُمۡ وَيَزِيدَهُم مِّن فَضۡلِهِۚۦۤ إِنَّهُ ۥ غَفُورٌ۬ شَڪُورٌ۬ (٣٠)
অর্থঃ যারা আল্লাহর কিতাব পাঠ করে, সালাত কায়েম করে, আমার দেয়া রিজিক থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারাই আশা করতে পারে এমন ব্যবসার যা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। কারণ আল্লাহ তাদের কর্মের পূর্ণ প্রতিদান দেবেন এবং নিজ অনুগ্রহে আরো অধিক দান করবেন। তিনি ক্ষমাশীল ও দয়াবান। সুরা ফাতির : ২৯-৩০
লাইলাতুল কদরের রাতে প্রতিটি মুহুর্তে ইবাদাতের মাধ্যমে অতিবাহিত করাই হল আমাদের মুখ্য উদ্দেশ্য। যতগুলো নফল ইবাদাত আছে তার মধ্য কুরআন তিলওয়াত হল সর্বত্তোম। মহান আল্লাহ নিজে কুরআনে বলছেন, আল্লাহর কিতাব পাঠকারী কখনো ক্ষতিগ্রস্ত হবে না এবং নিজ অনুগ্রহে তিনি কুরআন পাঠকারীকে অধিক দান করবেন। কাজেই এই রাত্রে যেন কুরআন হাত ছাড়া না হয়।
চ। তাজবিহ তাহলীল পড়া
একাধারে তারাবীহ ও তাহাজ্জুদ সালাত আদায় করা কার পক্ষ সম্বব নয়। তাই প্রতি চার রাকাত পর পর বিশ্রাম নিতে হয়। এই বিশ্রামের মুহূর্তে অন্তর ও ঠোট মহান আল্লাহর স্মরনে কাটাতে হবে। এই তজবিহ তাহলীলের শব্দ ও বাক্য সমূহকে যিকর বলে, যার মাধ্যমে আল্লাহর প্রশংসা ও গুণগান করা হয়। যেমন, “লা ইলাহা ইল্লাল্লাহ”, “আল-হামদুল্লিল্লাহ” “সুবহানাল্লাহ”, “আল্লাহু আকবার” “আস্তাগ ফিরুল্লাহ”, “লা হাওলা ওয়ালা কুউআতা ইল্লাবিল্লাহ”। ইত্যাদি।
ছ। ইতিকাফ করা সম্ভব না হলেও মসজিদে রাত কাটানঃ
রমজানে মসজিদে ইতিকাফ করা খুবই ফজিলতের কাজ। কিন্তু সময় ও সুযোগের অভাবে অনেকে এই ফজিলত পূর্ণ ইবাদাত করতে পারে না। যারা শেষ দশকে ইতকাফ করতে পারে না, তারা ইচ্ছা করলে এই রাতের সন্ধানে মসজিদে রাত কাটাতে পারে। দিনে বেলায় আয় রোজগারের জন্য সময় ব্যয় করে অথবা চাকুরীজীবিগন অফিসের কাজ শেষ করে, বিকালে ইফতারী নিয়ে মসজিদে গিয়ে অবস্থান করা। ফজরের পর সূর্য উঠার পর ইশরাক আদায় করে ঘরে ফিরে আসা। এভাবে শেষ দশকে আমল করলে লাইলাতুল কদর মিস হওয়ার সম্ভাবনা থাকেনা কারন এই মহিমান্বিত সময় রাতেই হয়ে থাকে। তাই শিরোনামের সাথে তাল মিলিয়ে বলা যায়, ইতিকাফ করা সম্ভব না হলেও মসজিদে রাত কাটান।
জ। ফজর ও ঈশার সালাতের জামাত যেন মিস না হয়ঃ
সারা জীবনের নফল সালাত এক ওয়াক্ত ফরজের সমান হতে পারে না। কাজেই এই রাতের নফলের প্রস্তিতে যেন কোন অবস্তায় আমার ফজর ও ঈশার সালাতের জামাত যেন মিস না হয়।
ঝ। সাধ্যমত আল্লাহর রাস্তায় কিছু দান-সাদকা করাঃ
এই রাতের সব প্রকারের আমলই করা যায়। যে কোন আমলই এই রাতে উত্তম। দান সদকা করা যেহেতু অন্যতম একটা নেক আমল, তাই এই রাতে গুনাহ মাপের নিয়তে কিছু দান সদকা করা যায়। নিজের পক্ষ থেকে মৃত মাতা পিতার পক্ষ থেকেও দান করা যায়। যেমনঃ মহান আল্লাহ বলেন,
وَأَنفِقُواْ فِي سَبِيلِ اللّهِ وَلاَ تُلْقُواْ بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ وَأَحْسِنُوَاْ إِنَّ اللّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ
আর ব্যয় কর আল্লাহর পথে, তবে নিজের জীবনকে ধ্বংসের সম্মুখীন করো না। আর মানুষের প্রতি অনুগ্রহ কর। আল্লাহ অনুগ্রহকারীদেরকে ভালবাসেন। সুরা বাকারা : ১৯৫
ঞ। পরিবার ও প্রতিবেশীদের এ রাত সম্পর্কে সচেতন করাঃ
এই তারটি যেহেতু খুবই তাৎপর্যপূর্ণ তাই এই সৌভাগ্যবান রাতে যেমন নিজে সৌভাগ্য অর্জণ করতে হতে হবে, ঠিক তেমনিভাবে অন্যদেরও এ সম্পর্কে সচেতন করে সৌভাগ্য লাভের চেষ্টা করতে হবে। মহান আল্লাহ বলেন,
يَا أَيُّهَا الَّذِيْنَ آمَنُوْا قُوْا أَنْفُسَكُمْ وَأَهْلِيْكُمْ نَاراً وَقُوْدُهَا النَّاسُ وَالْحِجَارَةُ
অর্থঃ হে ঈমানদারগণ! তোমরা নিজেদেরকে ও স্বীয় পরিবারবর্গকে আগুন (জাহান্নাম) হ’তে রক্ষা কর, যার ইন্ধন হবে মানুষ ও পাথর। (তাহরীম ৬৬:৬)।
কাজেই গুনাহ মাপের রজনীতে নিজের পাশাপাশি পরিবার ও প্রতিবেশীদের এ রাত সম্পর্কে সচেতন করতে হবে, যাতে তারাও গুনাহ মাপ করে নিতে পার।
ট। এই সকল আমলের মাঝে মাঝে দুয়া করাঃ
উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহ আনহা হতে বর্ণিত। তিনি বলেন, হে আল্লাহর রাসূল, আমি যদি জানতে পারি যে, কোন রাতটি লাইলাতুল কদর তাহলে তখন কোন দুয়াটি পাঠ করব? তিনি বললেন, তুমি বল-
اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّى
হে আল্লাহ, আপনি মহানুভব ক্ষমাশীল। আপনি ক্ষমা করা পছন্দ করেন। অতঃএব আপনি আমাকে ক্ষমা করুন। সুনানে তিরমিজি : ৩৫১৩, সুনানে ইবনু মাজাহ ৩৮৫০, হাকিম : ১৯৪২, সহীহাহ : ৩৩৩৭, সহিহ আল জামি : ৩৩৯১
এছাড়া বান্দা পছন্দ মত দুনিয়া ও আখেরাতের কল্যাণকর যাবতীয় দুআ করবে। সে গুলো প্রমাণিত আরবী ভাষায় দুয়া হোক কিংবা নিজ ভাষায় হোক। এ ক্ষেত্রে ইবাদতকারী একটি সুন্দর সহীহ দুআ সংকলিত দুয়ার বইয়ের সাহায্য নিতে পারে। সালাফে সালেহীনদের অনেকে এই রাতে অন্যান্য ইবাদতের চেয়ে দুয়া করাকে অগ্রাধিকার দিয়েছেন। কারণ এতে বান্দার মুক্ষাপেক্ষীতা, প্রয়োজনীয়তা ও বিনম্রতা প্রকাশ পায়, যা আল্লাহ পছন্দ করেন।