মুহাম্মদ ইস্রাফিল হোসাইন
২১। আল্লাহ ছাড়া কাউকে শরিয়াতের বিধান প্রণয়নের অধিকারী মনে করা।
ভ্রান্ত আকিদব হলো :: আল্লাহ ছাড়া কাউকে শরিয়াতের বিধান প্রণয়নের অধিকারী মনে করা।
এই সম্পর্কে সহিহ আকিদা হলো—
আল্লাহ তায়ালাই শরিয়াতের বিধান প্রণয়নের একক মালিক।
রাষ্ট্র, সমাজ ও পরিবার চলার নিয়ম- নীতি, পদ্ধতি, নির্দেশনা ও বিধান প্রণয়নের অধিকার সবই একমাত্র আল্লাহ রাব্বুল আলামীনর জন্যই সংরক্ষিত। ইসলামের দৃষ্টিতে এ বিষয়ে অন্য কারো সামান্য অধিকার নেই।
আল্লাহ রাব্বুল আলামীন বলেন-
أَمۡ لَهُمۡ شُرَڪَـٰٓؤُاْ شَرَعُواْ لَهُم مِّنَ ٱلدِّينِ مَا لَمۡ يَأۡذَنۢ بِهِ ٱللَّهُۚ وَلَوۡلَا ڪَلِمَةُ ٱلۡفَصۡلِ لَقُضِىَ بَيۡنَہُمۡۗ وَإِنَّ ٱلظَّـٰلِمِينَ لَهُمۡ عَذَابٌ أَلِيمٌ۬
তাদের জন্য কি এমন কিছু শরিক আছে, যারা তাদের জন্য দীনের বিধান দিয়েছে, যার অনুমতি আল্লাহ দেননি? আর ফয়সালার ঘোষণা না থাকলে তাদের ব্যাপারে সিদ্ধান্ত হয়েই যেত। আর নিশ্চয় জালিমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব। সুরা শুয়া : ২১
আল্লাহ রাব্বুল আলামীন আরও বলেন-
أَلَا لَهُ ٱلۡخَلۡقُ وَٱلۡأَمۡرُۗ تَبَارَكَ ٱللَّهُ رَبُّ ٱلۡعَـٰلَمِينَ
জেনে রাখো, সৃষ্টি তারই এবং নির্দেশও তাঁরই৷ আল্লাহ বড়ই বরকতের অধিকারী। তিনি সমগ্র বিশ্ব জাহানের প্রতিপালক। সুরা আরাফ : ৫৪
আমাদের প্রিয় নবি যার মাধ্যমে আমাদের দ্বীন দান করা হইয়াছে তাকেও হালাল হারাম করার নিজস্ব কোন ক্ষমতা দান করা হয় রাই। আল্লাহ তায়ালা বলেন-
يَـٰٓأَيُّہَا ٱلنَّبِىُّ لِمَ تُحَرِّمُ مَآ أَحَلَّ ٱللَّهُ لَكَۖ تَبۡتَغِى مَرۡضَاتَ أَزۡوَٲجِكَۚ وَٱللَّهُ غَفُورٌ۬ رَّحِيمٌ۬
হে নবি, আল্লাহ তোমার জন্য যা হালাল করেছেন তোমার স্ত্রীদের সন্তুষ্টি কামনায় তুমি কেন তা হারাম করছ? আর আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। সুরা তাহরিম : ০১
তবে মনে রাখতে হবে, দিনে হুকুম আহকাম ইবাদাত বন্দেগির ক্ষেতে আর কোন সংযোজন বিয়োজনের অধিকার কারে নেই। কেননা আল্লাহ তায়ালা স্পষ্টভাবে আল কুরআনে উল্লেখ করেছেন-
الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الإِسْلاَمَ دِيناً
আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। আমার নিয়ামত পূণর্রূপে তোমাদেরকে প্রদান করলাম। ইসলামকে দ্বীন হিসাবে তোমাদের জন্য মনোনীত করলাম। সুর মায়েদা : ০৩
দুনিয়া সংশ্লিষ্ট কিছু নতুন নতুন বিষয়ে যে গুলি এড়িয়ে দ্বীন পালন করা সম্ভব নয়। আবার সরাসরি আল্লাহ রাব্বুল আলামীন সে বিধান গুলি স্পষ্ট বলে দেন নি। তখন কুরআন সুন্নাহর ভিত্তিতে শরিয়ত সম্মত কোনো বিধান প্রণয়ন করাতে কোনো দোষ নেই। কিন্তু মানুষ আল্লাহর বিধানকে সম্পূর্ণ রূপে পরিত্যাগ করে শরিয়তবিরোধী মানুষের তৈরি বিধানকে নিয়ে সন্তুষ্টি প্রকাশ করছে, যা নিঃসন্দেহে শিরক ও কুফরি। আর এইরূপ ফায়সালা করিকে আল্লাহ কাফির, জালিম ও ফাসিক বলে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামীন বলেন-
وَمَن لَّمۡ يَحۡكُم بِمَآ أَنزَلَ ٱللَّهُ فَأُوْلَـٰٓٮِٕكَ هُمُ ٱلۡكَـٰفِرُونَ
আর যারা আল্লাহর অবতীর্ণ (বিধান) অনুযায়ী বিচার করেন, তারাই কাফির। সুরা মায়েদা : ৪৪
আল্লাহ রাব্বুল আলামীন বলেন-
ۚ وَمَن لَّمۡ يَحۡڪُم بِمَآ أَنزَلَ ٱللَّهُ فَأُوْلَـٰٓٮِٕكَ هُمُ ٱلظَّـٰلِمُونَ
আর যারা আল্লাহর অবতীর্ণ (বিধান) অনুযায়ী বিচার করেন, তারাই জালেম। সুরা মায়েদা : ৪৫
আল্লাহ রাব্বুল আলামীন বলেন-
ۚ إِلَى ٱللَّهِ مَرۡجِعُڪُمۡ جَمِيعً۬ا فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمۡ فِيهِ تَخۡتَلِفُونَ
আর যারা আল্লাহর অবতীর্ণ (বিধান) অনুযায়ী বিচার করেন, তারাই ফাসিক। সুরা মায়েদা : ৪৭
২২। অধিকাংশে মতামতই সত্যের মাপকাঠি বিশ্বাস করা।
ভ্রান্ত আকিদব হলো :: অধিকাংশে মতামতই সত্যের মাপকাঠি বিশ্বাস করা।
এই সম্পর্কে সহিহ আকিদা হলো—
কুরআন সুন্নাহই হলো একমাত্র সত্যের মাপকাঠি।
আল্লাহ রাব্বুল আলামীন বলেন-
أَءِلَـٰهٌ۬ مَّعَ ٱللَّهِۚ بَلۡ أَڪۡثَرُهُمۡ لَا يَعۡلَمُونَ (٦١)
আল্লাহর সাথে আর অন্য কোন ইলাহ আছে? বরং তাদের অধিকাংশই জানে না। সুরা নমল : ৬১
আল্লাহ রাব্বুল আলামীন বলেন-
وَمَا ظَنُّ ٱلَّذِينَ يَفۡتَرُونَ عَلَى ٱللَّهِ ٱلۡڪَذِبَ يَوۡمَ ٱلۡقِيَـٰمَةِۗ إِنَّ ٱللَّهَ لَذُو فَضۡلٍ عَلَى ٱلنَّاسِ وَلَـٰكِنَّ أَكۡثَرَهُمۡ لَا يَشۡكُرُونَ
আর যারা আল্লাহর নামে মিথ্যা রটাচ্ছে, তাদের কী ধারণা, কিয়ামতের দিন সম্পর্কে? নিশ্চয় আল্লাহ মানুষের উপর অনুগ্রহশীল। কিন্তু তাদের অধিকাংশ শোকর করে না। সুরা ইউনুস ১০:৬০
আল্লাহ রাব্বুল আলামীন বলেন-
إِنَّ فِى ذَٲلِكَ لَأَيَةً۬ۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ
নিশ্চয়ই তার মধ্যে একটি নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই মুমিন নয়৷ সুরা শুআরা : ১০৩
আল্লাহ রাব্বুল আলামীন বলেন-
بَلۡ أَكۡثَرُهُمۡ لَا يَعۡلَمُونَ ٱلۡحَقَّۖ فَهُم مُّعۡرِضُونَ
কিন্তু তাদের অধিকাংশ লোকই প্রকৃত সত্য থেকে বেখবর, কাজেই মুখ ফিরিয়ে নেয়৷ সুরা আম্বিয়া : ২৪
আল্লাহ রাব্বুল আলামীন বলেন-
بَلۡ جَآءَهُم بِٱلۡحَقِّ وَأَڪۡثَرُهُمۡ لِلۡحَقِّ كَـٰرِهُونَ
অথবা তারা কি একথা বলে যে, সে উন্মাদ? না, বরং সে সত্য নিয়ে এসেছে এবং সত্যই তাদের অধিকাংশের কাছে অপছন্দনীয়৷ সুরা মুমিনুন ২৩:৭০
আরো দেখুন-
সুরা আরাফ : ১৩১, সুরা যুমার : ২৯, সুরা কাসাস : ১৩, সুরা আনাম : ৭৩, সুরা ফুরকান : ৫০, সুরা ইউসুফ : ৩৮, সুরা শুআরা : ৬৭, ১২১, ১৩৯, ১৫৮, ১৭৪ ও ১৯০
দ্বীন সম্পর্কে সঠিক জ্ঞানের অভাবে অধিকাংশ লোক নির্ভুল জ্ঞানের পরিবর্তে কেবল আন্দাজ অনুমানের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করে। ফলে তাদের আকীদা, বিশ্বাস, দর্শন, চিন্তাধারা, জীবন যাপনের মূলনীতি ও কর্ম বিধান সবকিছুই ধারণা ও অনুমানের ভিত্তিতে গড়ে। কাজেই দুনিয়ার বেশির ভাগ লোক কোন পথে যাচ্ছে, কি বিশ্বাস করছে, কি আমল করছে, কোন তরিকা অনুসরণ করছে, কোন সত্য সন্ধানীর এটা দেখা উচিত নয়। বরং আল্লাহ যে পথটি তৈরি করে দিয়েছেন তার ওপরই তার দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলা উচিত। এ পথে চলতে গিয়ে দুনিয়ায় যদি সে অধিকাংশের মতামত ত্যাগ করে একাকী চলতে হয়, তবে তাই করতে হবে। তাহলে দুনিয়া ও আখেরাতে সফলকাম হওয়া যাবে। এর ব্যতিক্রম করলে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে ফেলবে৷
আল্লাহ রাব্বুল আলামীন বলেন,
وَإِن تُطِعۡ أَڪۡثَرَ مَن فِى ٱلۡأَرۡضِ يُضِلُّوكَ عَن سَبِيلِ ٱللَّهِۚ إِن يَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّ وَإِنۡ هُمۡ إِلَّا يَخۡرُصُونَ (١١٦) إِنَّ رَبَّكَ هُوَ أَعۡلَمُ مَن يَضِلُّ عَن سَبِيلِهِۦۖ وَهُوَ أَعۡلَمُ بِٱلۡمُهۡتَدِينَ (١١٧)
অর্থ: আর হে মুহাম্মাদ! যদি তুমি দুনিয়ায় বসবাসকারী অধিকাংশ লোকের কথায় চলো তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে ফেলবে৷ তারা তো চলে নিছক আন্দাজ-অনুমানের ভিত্তিতে এবং তারা কেবল আন্দাজ-অনুমানই করে থাকে। সুরা আনআম : ১১৬-১১৭
সহজ কথা হলো দ্বিনের কাজগুলো কে লোকদের উপস্থিতি দেখে পরিমাপ করা যাবে না বরং কুরআন ও সহজি হাদিস দ্বারা পরিমাপ করতে হবে। আমার অনেকেরই ধারণা করে থাকি অধিকাংশ লোক সাধারণত যা করে তাই সঠিক। তাইতো দেখা যায় কোন দ্বিনের বিষয়ে কোন ভুল আমল সংশোধনের কথা বললে, পালটা প্রশ্ন করেন, অধিকাংশ মানুষ কি ভুল করছে? আবার অনেকেই এও বলে থাকে এতগুলো লোক কি একসাথে ভুল করতে পারে? তাদের বিশ্বাস অধিকাংশ মানুষ অনুসরণই সঠিক। অধিকাংশ মানুষের ভুল কম হয়। তবে হ্যাঁ, অনেক সময় অধিকাংশ লোকের মতামত সঠিক হতেও পারে।
এমন আলেমবৃন্দ যাদের দ্বিনের সঠিক জ্ঞান আছে, তাদের মধ্যে অধিকাংশের মতামত, যা কুরআন সুন্নাহ ভিত্তিতে দিয়ে থাকেন। কিন্তু সংখ্যাগরিষ্ঠতা বা অধিকাংশ লোক কখন সত্যের মাপকাঠি হতে পারে না। এক মাত্র কুরআন সুন্নাহ সত্যের (ইসলামের) মাপকাঠি। কুরআন সুন্নাহ (আল্লাহর আদেশের) বিপরীতে সংখ্যাগরিষ্ঠতার বা অধিকাংশের মতামতকে সত্যের মাপকাঠি মানা নিঃসন্দেহ কবিরা গুনাহ। অপর পক্ষে অধিকাংশ লোক সত্যের মাপকাঠি বা অনুসরণীয় নয় তার কেননা উপরের আয়াতগুলিতে আল্লাহ রাব্বুল আলামীন বলেছেন, সমাজের অধিকাংশ লোক হবে অজ্ঞ, ইমানহীন, জালিম, অকৃতজ্ঞ, পাপী, পথভ্রষ্ট, মিথ্যুক, সত্য বিমুখ।
২৩। অল্পসংখ্যক মানুষ কখনোও সত্যের মাপকাঠি নয় বলে বিশ্বাস করা।
ভ্রান্ত আকিদব হলো :: অল্পসংখ্যক মানুষ কখনোও সত্যের মাপকাঠি নয় বলে বিশ্বাস করা।
এই সম্পর্কে সহিহ আকিদা হলো—
কুরআন সুন্নাহই হলো একমাত্র সত্যের মাপকাঠি।
আল্লাহ রাব্বুল আলামীন বলেন-
وَہُوَ الَّذِیۡۤ اَنۡشَاَ لَکُمُ السَّمۡعَ وَالۡاَبۡصَارَ وَالۡاَفۡـِٕدَۃَ ؕ قَلِیۡلًا مَّا تَشۡکُرُوۡنَ
আর তিনিই তোমাদের জন্য কান, চোখসমূহ ও অন্তরসমূহ সৃষ্টি করেছেন; তোমরা কমই কৃতজ্ঞতা প্রকাশ কর। সুরা মুমিনুন : ৭৮
আল্লাহ রাব্বুল আলামীন বলেন-
وَمَا یَسۡتَوِی الۡاَعۡمٰی وَالۡبَصِیۡرُ ۬ۙ وَالَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَلَا الۡمُسِیۡٓءُ ؕ قَلِیۡلًا مَّا تَتَذَکَّرُوۡنَ
সমান নয় অন্ধ ও চক্ষুষ্মান এবং যারা ইমান আনে ও সৎ কাজ করে আর যারা দুষ্কৃতি পরায়ণ। তোমরা অল্পই উপদেশ গ্রহণ করে থাক। সুরা গাফির : ৫৮
আল্লাহ রাব্বুল আলামীন বলেন-
وَلَـٰكِن لَّعَنَہُمُ ٱللَّهُ بِكُفۡرِهِمۡ فَلَا يُؤۡمِنُونَ إِلَّا قَلِيلاً۬
কিন্তু তাদের কুফরির কারণে আল্লাহ তাদেরকে লানত করেছেন। তাই তাদের কমসংখ্যক লোকই ইমান আনে। সুরা নিসা : ৪৬
আল্লাহ রাব্বুল আলামীন বলেন-
وَمَآ ءَامَنَ مَعَهُ ۥۤ إِلَّا قَلِيلٌ۬
আর তার (নুহ আ.) সাথে অল্পসংখ্যকই ইমান এনেছিল। সুরা হুদ : ৪০
আল্লাহ রাব্বুল আলামীন বলেন-
ؕ اِعۡمَلُوۡۤا اٰلَ دَاوٗدَ شُکۡرًا ؕ وَقَلِیۡلٌ مِّنۡ عِبَادِیَ الشَّکُوۡرُ
হে দাঊদ পরিবার, তোমরা কৃতজ্ঞতাস্বরূপ আমল করে যাও এবং আমার বান্দাদের মধ্যে অল্পই কৃতজ্ঞ। সুরা সাবা : ১৩
আল্লাহ রাব্বুল আলামীন বলেন-
فَلَمَّا کُتِبَ عَلَیۡہِمُ الۡقِتَالُ تَوَلَّوۡا اِلَّا قَلِیۡلًا مِّنۡہُمۡ ؕ وَاللّٰہُ عَلِیۡمٌۢ بِالظّٰلِمِیۡنَ
অতঃপর যখন তাদের উপর লড়াই ফরজ করা হল, তখন তাদের মধ্য থেকে স্বল্প সংখ্যক ছাড়া তারা বিমুখ হল। আর আল্লাহ জালিমদের সম্পর্কে সম্যক অবগত। সুরা বাকারা : ২৪৬
আল্লাহ রাব্বুল আলামীন বলেন-
وَلَقَدۡ مَکَّنّٰکُمۡ فِی الۡاَرۡضِ وَجَعَلۡنَا لَکُمۡ فِیۡہَا مَعَایِشَ ؕ قَلِیۡلًا مَّا تَشۡکُرُوۡنَ
আর অবশ্যই আমি তো তোমাদেরকে যমিনে প্রতিষ্ঠিত করেছি এবং তোমাদের জন্য তাতে রেখেছি জীবনোপকরণ। তোমরা অল্পই কৃতজ্ঞ হও। সুরা আরাফ : ১০
সমাজ জীবনে দেখা যায় জ্ঞানী লোকের সংখ্যা খুবই কম। আপনি ভাল লোক খুঁজবেন পাওয়া খুবই দুষ্কর। নামাজি লোক খুঁজবেন, পাওয়া যাবে কিন্তু সংখ্যায় খুবই নগণ্য। এমনিভাবে জাগতিক বিষয় ও যদি খোঁজ করেন দেখবেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী লোকের সংখ্যা অনেক কম। তাই নির্দ্বিধায় বলা যায় ভালো মানুষ অল্পই হয়। কুরআনে অধিকাংশে লোক যেমন খারাপ বলে উল্লেখ করেছেন ঠিক তেমনি ভাবে অল্প সংখ্যক লোক কে হক বা উত্তম আলে উল্লেখ করেছেন। কুরআন ও সহিহ হাদিসে বিরোধী বিশ্বাস করা কুফরির নামান্তর। কাজেই অল্পসংখ্যক মানুষ কখনোও সত্যের মাপকাঠি নয় এমন ধারণা কুরআন বিরোধী। বরং কুরআন ও সহিহ হাদিসে আলোকে অল্পসংখ্যক মানুষই হকের উপর থাকবে বলে বারবার ঘোষণা প্রদান করা হইয়াছে
২৪। হুলুলিয়্যায় বা ‘অনুপ্রবেশবাদ’ বিশ্বাস করা।
ভ্রান্ত আকিদব হলো :: স্রষ্টা তার সৃষ্টির মাঝে হুলুলিয়্যায় বা ‘অনুপ্রবেশবাদ’ করে বলে বিশ্বাস করা।
এই সম্পর্কে সহিহ আকিদা হলো—
স্রষ্টার সাথে তার সৃষ্টির কোনো তুলনা করা শিরকি কাজ, যা বান্দার ঈমান ভঙ্গেও কারণ।
ইবনে আরাবীর একটি আকিদা ছিল হুললিয়্যাহ। আরবিতে বলা হয়, হুলুলিয়্যাহ, যার বাংলা অর্থ হচ্ছে, ‘অনুপ্রবেশবাদ’। হুলুল কথাটির সাধারণ ব্যাখ্যা হচ্ছে- আল্লাহ কোনো কিছুর মধ্যে ‘হুলুল’ করে অর্থাৎ প্রবেশ করেন। এই মতবাদ প্রাচীনকাল থেকে মানুষের মাঝে বিদ্যমান, তবে বিশেষ করে খ্রিষ্টানদের মাঝে এই আকিদা লক্ষ্য করা যায়। খ্রীস্টানরা মনে করে আল্লাহ ঈসা (আ.) এর মধ্যে প্রবেশ করে এক হয়ে গেছেন। এই কারণে হুসাইন বিন মানসুর হাল্লাজ নামে একজন পথভ্রষ্ট সুফি যখন বলেছিল, আনাল হক্ব (আমিই আল্লাহ)। তখন এই কথাটিকে খৃষ্টানরাই বেশী পছন্দ করেছিল, কারণ এই কথার সাথে তাদের আকিদার মিল ছিল। জালালুদ্দিন রূমিও হুলুল আকিদায় বিশ্বাসী ছিলেন। এই জন্য তিনি তার ছবি শরিফে হুসাইন বিন মানসুর হাল্লাজ প্রশংসাসহ উল্লেখ করেছেন। তিনি হুলুল বা মানুষে ঐশিরূপ দেখেছেন। এবং বিশ্বাস করেছেন যে, ইলাহীয়তে বা ঐশী সত্তার বিকাশ স্ফুরণ হয় মানবত্বে। তিনি আদম (আ.) কে সর্বপ্রথম আল্লাহর শারীরিক বিকাশ হিসেবে ধরেছেন। আরও বলেন, মানবিয় দৈহিক সত্তায় ঐশী সত্তার পূর্ণতম প্রকাশই আল্লাহর এক চিরন্তন রহস্য। এই ধরনের কথা উচ্চারণের কারণে তিনি লম্বা বিচারের সম্মুখীন হন এবং দীর্ঘ ১১ বছর বাগদাদ নগরে কারাবাস করেন। অবশেষে উনাকে ৯২২ খ্রিস্টাব্দের ২৬শে মার্চ জনসমক্ষে তৎকালীন সরকারি বিচারকদের নির্দেশে হত্যা করা হয়।
কিছু পথভ্রষ্ট অজ্ঞ বাতিল পন্থি সুফি ব্যতীত কোন সাধারণ মুসলিম হুলুলিয়্যায় বিশ্বাস করা না। এই জন্যই সুফিরা ফানাফিল্লায় বিশ্বাস করে। আল্লাহর ধ্যান আর আরাধনার মাধ্যমে আল্লাহই বিলীন হয়ে যাওয়া। আল্লাহই বিলীন হতে পারলে তার আর ইবাদাত প্রয়োজন হয় না। অথচ মুহম্মাদ ﷺ ধ্যান আর আরাধনার মাধ্যমে আল্লাহই বিলীন হতে পারেন না। তিনি মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত সালাত আদায় করছেন। এই আকিদা একটি শিরকি আকিদা। বিশ্বাসকারী মুশরিক এতে কোন সন্দেহ নেই।
২৫। অহেদাতুল অজুদ বা সর্বেশ্বরবাদ আকিদায় বিশ্বাস করা।
ভ্রান্ত আকিদব হলো :: স্রষ্টা ও সৃষ্টির অজুদ বা অস্তিত¦ একই বলে বিশ্বাস করা।
এই সম্পর্কে সহিহ আকিদা হলো—
স্রষ্টার সাথে তার সৃষ্টির কোনো তুলনা করা শিরকি কাজ, যা বান্দার ঈমান ভঙ্গেও কারণ।
ওয়াহদাতুল ওজুদ দুটি আরবি শব্দের সমন্বয়ে সৃষ্টি হয়েছে। আরবি শব্দ ওহেদ (এক) থেকে ওহেদা/ ওয়াহদাতুল, যার অর্থ এক হয়ে যাওয়া। আরবি শব্দ অজুদ অর্থ অস্তিত্ব। ওয়াহদাতুল ওজুদ এর শাব্দিক অর্থ হল- সব কিছুর (সৃষ্টি ও স্রষ্টার) অস্তিত্ব এক হয়ে যাওয়া।
গ্রিস ও হিন্দুদের বিশ্বাস থেকে জানা যায়, এই পৃথিবীতে যা কিছুর অস্তিত্ব আছে, সব দেখতে ভিন্ন ভিন্ন রকন হলেও প্রকৃতপক্ষে সবকিছু অস্তিত্ব এক। তাই স্রষ্টা ও সৃষ্টির মধ্যে পার্থক্য নেই, যিনি ‘খালিক্ব’ তিনিই ‘মাখলুক’ অর্থাৎ যা সৃষ্টি তাই স্রষ্টা। এই আকিদা বা বিশ্বাস স্রিকদের হলেও, এই আকিদার উপরে সবচেয়ে বেশি আমলকারী হচ্ছে হিন্দুরা। তাদের মতে পৃথিবীতে যা রয়েছে সবই মাবুদ। অর্থাৎ সবই সৃষ্টি এবং সবই মাবুদ। এ অর্থে কুকুর, শূকর, বানর এবং অন্যান্য নাপাক সৃষ্টিও মাবুদ হতে কোনো বাঁধা নেই। সুতরাং তাদের মতে যারা মূর্তি পূজা করে তারা ঈশ্বরেরই (আল্লাহরই) ইবাদত করে (নাউযুবিল্লাহ)। তাই তারা পৃথিবীর প্রায় সবকিছুরই পূজা করে থাকে, যেমন- গাছ, পাথর, মাটি, সাপ-বিচ্ছু, হনুমান, হাতী, পশু, পাখি, নদ-নদী, সমুদ্র, নারী, এমনকি পুরুষের লিঙ্গেরও পূজা করে। কারণ তাদের বিশ্বাস সৃষ্টির মাঝে কোনো পার্থক্য নেই।
ওয়াহদাতুল ওজুদ এর বাংলা হচ্ছে ‘সর্বেশ্বরবাদ’। অর্থাৎ সব কিছুর মাঝেই ঈশ্বর আছেন। মুসলিমগণ ঈশ্বর শব্দকে মহান আল্লাহ সমান্তরাল ব্যবহার করেন। তাই সম্ভবত ‘সর্বেশ্বরবাদ’ শব্দটি হিন্দু ধর্ম থেকে আগত, কারণ অনেক হিন্দু আছে যারা অদ্বৈতবাদে বিশ্বাসী। ওয়াহদাতুল ওজুদ এর ইংরেজি পারিভাষিক শব্দ হল: চধহঃযবরংস. চধহঃযবরংস দুটি শব্দের সমন্বয়ে গঠিত একটি হল- চধহ, অন্যটি হল- ঞযবড়. চধহ শব্দের অর্থ হল অষষ বা সব আর ঞযবড় শব্দের অর্থ হল- এড়ফ বা ঈশ্বর। চধহঃযবরংস এর সংজ্ঞায় বলা হয়: ঞযব ফড়পঃৎরহব ঃযধঃ ঃযব যিড়ষব ঁহরাবৎংব রং এড়ফ (যে মতবাদে বিশ্বের সবকিছুতেই ঈশ্বর)। ইসলাম আগমনের আগেই এই চধহঃযবরংস মতবাদটি এথেন্সের দার্শনিকদের মধ্যে লক্ষ করা যায়। এথেন্সের দার্শনিক জেনো কর্তৃক প্রতিষ্ঠিত স্টোয়িক দর্শনে সর্বেশ্বরবাদ তথা চধহঃযবরংস মতবাদটি ছিল বলে জানা যায়। সূত্র: “গ্রিস দর্শন প্রজ্ঞা ও প্রসার” বাংলা একাডেমি থেকে প্রকাশিত
প্রাচীন কাল থেকে মানবিয় যুক্তি, বুদ্ধি, জ্ঞান বা দর্শন দ্বারা স্রষ্টা, সৃষ্টি, স্রষ্টার প্রকৃতি, সৃষ্টির প্রকৃতি ও কর্ম ইত্যাদি নিয়ে গবেষণা করছে। তাদের বুদ্ধিবৃত্তিক যুক্তিতর্ক অত্যন্ত আকর্ষণীয় হলেও কোন চূড়ান্ত সত্যে পৌঁছতে পারেনি। এই ধরনের যুক্তিভিত্তিক জ্ঞান চর্চাকে ইলমুল কালাম বা যুক্তিবিদ্যা বলে। ইসলামের প্রাথমিক যুগে এই ইলমুল কালাম বা যুক্তিবিদ্যা ছিল না। দ্বিতীয় হিজরি শতকে মুসলিম উম্মার মধ্যে স্রিস, ভারতীয় ও পারসিকদের দর্শন প্রচার লাভ করে। মূলধারার তাবেয়িগণ ও তাদের অনুসারীগণ গাইবি বিষয়ে, দর্শন বিতর্ক কঠিনভাবে অপছন্দ করতেন। কারণ তারা বিশ্বাস করতেন, গায়েবি বিষয় সব সময় অহির উপর নির্ভর করে, যুক্তির উপর নয়। অহির আদেশ মেনে নেয়াই মুমিনের কাজ। ইমাম আবু হানিফা ও তার অনুসারীগণ ইলমুল কালাম শিক্ষা করতে ঘোর আপত্তি করতেন। কারণ গায়েবের প্রতি বিশ্বাসে কোনো যুক্তি খাটে না। এ জন্যই চার মাযহাবের ইমামদের মধ্যে ফিকহি মাসলা মাসায়েলে মতপার্থক্য থাকলেও আকিদার ব্যাপারে তেমন কোন পার্থক্য পাওয়া যায় না। খুলাফায়ে রাশিদার পর মুসলিম উম্মার মধ্যে রাজনৈতিক দ্বন্দ্বের প্রভাবে মূলধারা থেকে বিচ্ছিন্ন হয়ে জাববিয়া, কাদরিয়া, মুরজিয়া, জাহমিয়া, মুতাজিলা ইত্যাদি দল সৃষ্টি হয়েছিল। এই সকল দল মানবিয় যুক্তি, বুদ্ধি, জ্ঞান বা দর্শন দ্বারা স্রষ্টা, সৃষ্টি, স্রষ্টার প্রকৃতি, সৃষ্টির প্রকৃতি বোঝার চেষ্টা করে। স্রিস, ভারতীয় ও পারসিকদের দর্শন লুফে নেয়। চতুর্থ হিজরি শতাব্দীতে আহলে সুন্নাহ ওয়াল জামাতের মূলধারা আলেমগন ইলমুল কালাম বা যুক্তিবিদ্যা চর্চা শুরু করে। এই সময়কার প্রখ্যাত ইলমুল কালামবীদ আবুল হাসান আল আশআরী ও আবু মানসুর মাতুরীদীর আবির্ভাব ঘটে। আবুল হাসান আল আশআরী প্রাথমিক জীবনে মুতাজিলা মতাদর্শে বিশ্বাসী ছিল। পরবর্তীতে মুতাজিলা মতাদর্শন ত্যাগ করেন এবং মূলধারার ইলমুল কালামে অনেক অবদান রাখেন। চতুর্থ হিজরি শতাব্দীর পর ইসলাম আস্ত আস্তে সুফিবাদের দিকে ঝুঁকতে থাকে, সাথে সাথে যুক্তি ভিত্তিক, বুদ্ধি ভিত্তিক দর্শন প্রসার ঘটে। ষষ্ঠ হিজরি শতাব্দীতে ভারতীয়‘সর্বেশ্বরবাদ’ বা গ্রীসের ‘চধহঃযবরংস’ মুসলিমগণ “ওয়াহদাতুল অজুদ” নামে স্রহণ করে। তার অর্থ দাঁড়ায় ইসলামের প্রথম পাঁচ শতাব্দীতে “ওয়াহদাতুল ওজুদ” নামে কোন আকিদা ছিল না। আবু হানিফা রহ. রচিত ফিকহুল আকবর বঙ্গানুবাদ ও ব্যাখ্যা’, ও “ইসলামি আকীদা ও ভ্রান্ত মতবাদ”
প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা মুহাম্মাদ হেমায়েত উদ্দিনের লেখা “ইসলামি আকীদা ও ভ্রান্ত মতবাদ” যা কওমি মাদ্রাসার লেসাব ভুক্ত। উক্ত বই-এ তিনি একটা অধ্যায়ের নাম দিয়েছেন ‘সর্বেশ্বরবাদ/সর্বখোদাবাদ’। ঐ অধ্যায়ের তিনি ওয়াহদাতুল ওজুদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি বলেন, “মুসলিম মনীষীদের মধ্যে সর্ব প্রথম শায়েখে আকবর ইবনুল আরাবী এই মতবাদটি উদ্ভাবন করেন এবং তার অনুসারীগণ এটির প্রচার ও প্রসার ঘটান। ইবনে আরাবী এই মতবাদটি ব্যক্ত করতে গিয়ে বলেন, সমগ্র সৃষ্টির অস্তিত্ব হুবহু আল্লাহ অস্তিত্ব”।
এখানে তিনি ‘ওয়াহদাতুল ওজুদ’ তথা স্রষ্টা ও সৃষ্টির অস্তিত্বের ঐক্য ও অভেদ তত্বকেই বুঝিয়েছেন। ফারসি কবি ফরিদ উদ্দিন আত্তার, সাদরুদ্দি, নাব লুসি প্রমুখ তাদের লেখায় ইবনুল আরাবীর এই ‘ওয়াহদাতুল ওজুদ’ মতবাদটি তুলে ধরেছেন এবং ব্যাখ্যা করেছেন। নাবলুসি ব্যাখ্যা করে বলেন, “আল্লাহই একমাত্র অস্তিত্ববান সত্তা, এই দৃষ্টি কোন থেকে যে, তিনি সার্বিক সমগ্র। অন্যের দ্বারা তিনি অস্তিত্তবান নন বরং তিনি স্বকীয় সত্তায় অস্তিত্ববান। নাবলুসি এই ‘ওয়াহদাতুল ওজুদ’ আলোকে প্রদত্ত কালিমার ব্যাখ্যাকেই বিশুদ্ধ ব্যাখ্যা বলে অভিহিত করছেন। তবে আহলে সুন্নত ওয়াল জামাআতের উলামাগণ তার এ অভিমত মেনে নেয়নি। “ইসলামি আকীদা ও ভ্রান্ত মতবাদ” প্রকাশনায় : মাকতাবাতুল আবরার; পৃষ্ঠা -৫৪৭
এতক্ষণে জানতে পারলাম, যে মতবাদটি ইসলামেই নেই। কোন ইমানদার এই আকিদা পূর্ণ করতে পারেনা। তবে উপমহাদেশের কিছু আলেম সৃষ্টি ও স্রষ্টার মাঝে পার্থক্য করে এই মতবাদ সঠিক বলার চেষ্টা করছেন। তাদের ব্যাখ্যা বিশে¬ষণ সাধারণ মুসলিমদের বোধ গণ্য হবে না। যেহেতু ইসলামের প্রাথমিক যুগে ছিল না ছিল এবং যে অর্থে এই আকিদা ব্যবহার হয় তা কুফরি। এই আকিদাতো দূরের কথা এই ধরনের পরিভাষা ব্যবহার করাও হারাম।