মুহাম্মদ ইস্রাফিল হোসাইন
দ্বীন প্রচার প্রসারে জিহাদের হুকুম
জিহাদের হুকুমঃ
জিহাদ (جهاد) একটি আবরী শব্দ যার অর্থ সংগ্রাম। কোনো নির্দিষ্ট উদ্দেশ্য লাভের জন্য সমগ্র শক্তি প্রয়োগ করে কাজ করাকে জিহাদ বলা হয়। সাধারণত ইসলামি প্রচার প্রসারের কাজে সমগ্র শক্তি প্রয়োগ করার অর্থে ‘জিহাদ’ কথাটি ব্যবহৃত হয়ে থাকে। কুরআনে জিহাদের কথা ৪১ বার উল্লেখ করা হয়েছে যেখানে “আল্লাহের পথে সংগ্রাম করা” অর্থে ‘জিহাদ’ কথাটি ব্যবহৃত হয়েছে। সমগ্র মানবজাতির কল্যাণ সাধনের উদ্দেশ্যে ইসলাম তার অনুসারীদেরকে চেষ্টা ও সংগ্রাম চালিয়ে যেতে বলে। এই ব্যাপক চেষ্টা, সংগ্রাম ও শক্তি প্রয়োগের সমষ্টিগত নামই হচ্ছে ‘জিহাদ। কখন কখন তরবারি (সমরশক্তি) ব্যবহার করে অনৈসলামিক সমাজ ব্যবস্থা নির্মূল করে নতুন ইসলামী সমাজ ব্যবস্থা’ প্রতিষ্ঠা করাও জিহাদ। এ পথে মেধা, অর্থ-সম্পদ, শারীরিক শক্তি সামর্থ নিয়োগ করাও জিহাদ। কিন্তু জিহাদ কখন কার সাথে করতে হবে। এ সম্পর্ক কুরআন হাদিসের স্পষ্ট ব্যাখ্যা থাকা স্বত্বেও কিছু বিপদগামী মুসলিম ইহার ভুল ব্যাখ্যা এবং ভুল প্রয়োগ করে থাকে। আশা করি এই আলোচনার মাধ্যমে বুঝতে পারব, আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকিদা বিশ্বাস অনুসারে জিহাদের ধরণ কেমন হবে? তারা এর ব্যাখ্যা বিশ্লেষণ কিভাবে করে?
ইসলাম প্রচার ও প্রশারে এই সকল জিহাদের ভুমিকা অপরিসীম। কুরআন ও সহিহ হাদিসে এই সকল প্রকারের জিহাদের প্রতি যেমনি তাগিদ দিয়েছেন ঠিক তেমনি উত্সাহও প্রদাণ করছেন। জিহাদকে মুসলিম ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসাবে গণ্য করা হয়। জিহাদ সব সময় সকলের উপর ফরজ হয় না। কখন ফরজে আইন আবার কখনো ফরজে কিফায়। বিষয়টি নির্ভর করে ইসলামি রাষ্ট্রের খলিফা, আমির বা রাষ্ট্র প্রধানের জরুরতের উপর। নিচে জিহাদের ফজিলত সম্পর্কে কিছু কুরআনের আয়াত ও সহিহ হাদিস তুলে ধরা হলো-
(১) জান মাল দিয়ে জিহাদকারীর জন্য কল্যাণের ওয়াদা-
আল্লাহ রব্বুল আলামিন বলেন-
لاَّ يَسْتَوِي الْقَاعِدُونَ مِنَ الْمُؤْمِنِينَ غَيْرُ أُوْلِي الضَّرَرِ وَالْمُجَاهِدُونَ فِي سَبِيلِ اللّهِ بِأَمْوَالِهِمْ وَأَنفُسِهِمْ فَضَّلَ اللّهُ الْمُجَاهِدِينَ بِأَمْوَالِهِمْ وَأَنفُسِهِمْ عَلَى الْقَاعِدِينَ دَرَجَةً وَكُـلاًّ وَعَدَ اللّهُ الْحُسْنَى وَفَضَّلَ اللّهُ الْمُجَاهِدِينَ عَلَى الْقَاعِدِينَ أَجْرًا عَظِيمًا
অর্থঃ গৃহে উপবিষ্ট মুসলমান-যাদের কোন সঙ্গত ওযর নেই এবং ঐ মুসলমান যারা জান ও মাল দ্বারা আল্লাহর পথে জিহাদ করে, সমান নয়। যারা জান ও মাল দ্বারা জিহাদ করে, আল্লাহ তাদের পদমর্যাদা বাড়িয়ে দিয়েছেন গৃহে উপবিষ্টদের তুলনায় এবং প্রত্যেকের সাথেই আল্লাহ কল্যাণের ওয়াদা করেছেন। আল্লাহ মুজাহেদীনকে উপবিষ্টদের উপর মহান প্রতিদানে শ্রেষ্ঠ করেছেন। সুরা নিসা : ৯৫
মহান আল্লাহ আরও বলেন,
كُتِبَ عَلَيْكُمُ الْقِتَالُ وَهُوَ كُرْهٌ لَّكُمْ وَعَسَى أَن تَكْرَهُواْ شَيْئًا وَهُوَ خَيْرٌ لَّكُمْ وَعَسَى أَن تُحِبُّواْ شَيْئًا وَهُوَ شَرٌّ لَّكُمْ وَاللّهُ يَعْلَمُ وَأَنتُمْ لاَ تَعْلَمُونَ
অর্থঃ তোমাদের উপর যুদ্ধ ফরয করা হয়েছে, অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয়। পক্ষান্তরে তোমাদের কাছে হয়তো কোন একটা বিষয় পছন্দসই নয়, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হয়তোবা কোন একটি বিষয় তোমাদের কাছে পছন্দনীয় অথচ তোমাদের জন্যে অকল্যাণকর। বস্তুতঃ আল্লাহই জানেন, তোমরা জান না। সূরা বাকারা : ২১৬
(২) শহীদের কর্মফল বিনষ্ট হয় না-
মহান আল্লাহ আরও বলেন,
فَإِذا لَقِيتُمُ الَّذِينَ كَفَرُوا فَضَرْبَ الرِّقَابِ حَتَّى إِذَا أَثْخَنتُمُوهُمْ فَشُدُّوا الْوَثَاقَ فَإِمَّا مَنًّا بَعْدُ وَإِمَّا فِدَاء حَتَّى تَضَعَ الْحَرْبُ أَوْزَارَهَا ذَلِكَ وَلَوْ يَشَاء اللَّهُ لَانتَصَرَ مِنْهُمْ وَلَكِن لِّيَبْلُوَ بَعْضَكُم بِبَعْضٍ وَالَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ فَلَن يُضِلَّ أَعْمَالَهُمْ
অর্থঃ অতঃপর যখন তোমরা কাফেরদের সাথে যুদ্ধে অবতীর্ণ হও, তখন তাদের গর্দার মার, অবশেষে যখন তাদের কে পূর্ণরূপে পরাভূত কর তখন তাদেরকে শক্ত করে বেধে ফেল। অতঃপর হয় তাদের প্রতি অনুগ্রহ কর, না হয় তাদের নিকট হতে মুক্তিপণ লও। তোমরা যুদ্ধ চালিয়ে যাবে যে পর্যন্ত না শত্রুপক্ষ অস্ত্র সমর্পণ করবে! একথা শুনলে। আল্লাহ ইচ্ছা করলে তাদের কাছ থেকে প্রতিশোধ নিতে পারতেন। কিন্তু তিনি তোমাদের কতককে কতকের দ্বারা পরীক্ষা করতে চান। যারা আল্লাহর পথে শহীদ হয়, আল্লাহ কখনই তাদের কর্ম বিনষ্ট করবেন না। সুরা মুহাম্মাদ : ৪
(৩) প্রয়োজনে ইসলাম বিস্তারে জিহাদ করার হুকুম-
মহান আল্লাহ আরও বলেন,
قَاتِلُواْ الَّذِينَ لاَ يُؤْمِنُونَ بِاللّهِ وَلاَ بِالْيَوْمِ الآخِرِ وَلاَ يُحَرِّمُونَ مَا حَرَّمَ اللّهُ وَرَسُولُهُ وَلاَ يَدِينُونَ دِينَ الْحَقِّ مِنَ الَّذِينَ أُوتُواْ الْكِتَابَ حَتَّى يُعْطُواْ الْجِزْيَةَ عَن يَدٍ وَهُمْ صَاغِرُونَ
অর্থঃ তোমরা যুদ্ধ কর আহলে-কিতাবে র ঐ লোকদের সাথে, যারা আল্লাহ ও রোজ হাশরে ঈমান রাখে না, আল্লাহ ও তাঁর রসূল যা হারাম করে দিয়েছেন তা হারাম করে না এবং গ্রহণ করে না সত্য ধর্ম, যতক্ষণ না করজোড়ে তারা জিযিয়া প্রদান করে। (সুরা তাওবা ৯:২৯)।
মহান আল্লাহ আরও বলেন,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ قَاتِلُواْ الَّذِينَ يَلُونَكُم مِّنَ الْكُفَّارِ وَلِيَجِدُواْ فِيكُمْ غِلْظَةً وَاعْلَمُواْ أَنَّ اللّهَ مَعَ الْمُتَّقِينَ
অর্থঃ হে ঈমানদারগণ, তোমাদের নিকটবর্তী কাফেরদের সাথে যুদ্ধ চালিয়ে যাও এবং তারা তোমাদের মধ্যে কঠোরতা অনুভব করুক আর জেনে রাখ, আল্লাহ মুত্তাকীদের সাথে রয়েছেন। সুরা তাওবা : ১২৩
মহান আল্লাহ আরও বলেন,
إِنَّ اللّهَ اشْتَرَى مِنَ الْمُؤْمِنِينَ أَنفُسَهُمْ وَأَمْوَالَهُم بِأَنَّ لَهُمُ الجَنَّةَ يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللّهِ فَيَقْتُلُونَ وَيُقْتَلُونَ وَعْدًا عَلَيْهِ حَقًّا فِي التَّوْرَاةِ وَالإِنجِيلِ وَالْقُرْآنِ وَمَنْ أَوْفَى بِعَهْدِهِ مِنَ اللّهِ فَاسْتَبْشِرُواْ بِبَيْعِكُمُ الَّذِي بَايَعْتُم بِهِ وَذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ
অর্থঃ আল্লাহ ক্রয় করে নিয়েছেন মুসলমানদের থেকে তাদের জান ও মাল এই মূল্যে যে, তাদের জন্য রয়েছে জান্নাত। তারা যুদ্ধ করে আল্লাহর রাহেঃ অতঃপর মারে ও মরে। তওরাত, ইঞ্জিল ও কোরআনে তিনি এ সত্য প্রতিশ্রুতিতে অবিচল। আর আল্লাহর চেয়ে প্রতিশ্রুতি রক্ষায় কে অধিক? সুতরাং তোমরা আনন্দিত হও সে লেন-দেনের উপর, যা তোমরা করছ তাঁর সাথে। আর এ হল মহান সাফল্য। ( সুরা তাওবা : ১১১
জিহাদ সম্পর্কিত হাদিস সমূহ–
সহিহ বুখারী, সহিহ মুসলিমসহ বহু হাদিসের কিতব আজ বাংলায় অনুদিত। প্রতিটি কিতাবে জিহাদ নামে একটা করে বিশাল অধ্যায় আছে। জিহাদ সম্পর্কে বিস্তারিত জানার আগ্রহ থাকলে ঐ সকল হাদিসের কিতাবগুলি দেখা নেয়ার অনুরোধ রইল। একখে নমুনা সরূপ কয়েটি হাদিস উল্লেখ করছি মাত্র।
এই সম্পর্কে একটি সহহি হাদিস হলো-
عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ “ لاَ يَجْتَمِعُ غُبَارٌ فِي سَبِيلِ اللَّهِ وَدُخَانُ جَهَنَّمَ فِي جَوْفِ عَبْدٍ مُسْلِمٍ
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পথে ধুলা এবং জাহান্নামের ধোঁয়া কোনো মুসলিম বান্দার পেটে একত্র হতে পারবে না। সুনানে ইবনে মাজাহ : ২৭৭৪, সুনানে তিরমিজি : ১২৩৩, সুনানে নাসায়ী : ৩১০৭-৩১১৫, ইবনু হিব্বান : ৩২৫১
সাহল ইবনে হুনাইফ (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন-
مَنْ سَأَلَ اللَّهَ الشَّهَادَةَ بِصِدْقٍ مِنْ قَلْبِهِ بَلَّغَهُ اللَّهُ مَنَازِلَ الشُّهَدَاءِ وَإِنْ مَاتَ عَلَى فِرَاشِهِ
যে ব্যক্তি সর্বান্তঃকরণে সত্যিকারভাবে আল্লাহর নিকট শাহাদাত কামনা করবে, আল্লাহ তাকে শহীদদের মর্যাদা দান করবেন, যদিও সে তার বিছানায় মারা যায়। সহিহ মুসলিম ১৯০৯, সুনানে ইবনে মাজাহ : ২৭৯৭, সুনানে তিরমিযী ১৬৫৩, সুনানে নাসায়ী ৩১৬২, সুনানে আবূ দাউদ ১৫২০, দারেমী ২৪০৭, ইবনু হিব্বান ৩১৯২
সাহল ইবনে সাদ আস সাইদী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
غَدْوَةٌ أَوْ رَوْحَةٌ فِي سَبِيلِ اللَّهِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا
আল্লাহর রাস্তায় একটি সকাল অথবা একটি বিকাল অতিবাহিত করা দুনিয়া ও তার মধ্যকার সবকিছু থেকে উত্তম। সহিহ বুখারি : ২৭৯৪, ২৮৯২, ৬৪১৫, সহিহ মুসলিম : ১৮৮১, ১৮৮২, সুনানে তিরমিযী : ১৬৪৮, সুনানে নাসায়ী : ৩১১৮, সুনানে ইবনে মাজাহ : ২৭৫৬
সাওবান (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
أَفْضَلُ دِينَارٍ يُنْفِقُهُ الرَّجُلُ دِينَارٌ يُنْفِقُهُ عَلَى عِيَالِهِ وَدِينَارٌ يُنْفِقُهُ عَلَى فَرَسٍ فِي سَبِيلِ اللَّهِ وَدِينَارٌ يُنْفِقُهُ الرَّجُلُ عَلَى أَصْحَابِهِ فِي سَبِيلِ اللَّهِ
লোকে যে দীনারগুলো (অর্থ-সম্পদ) খরচ করে তার মধ্যে সবচেয়ে উত্তম দীনার হলো- যা সে তার পরিবার-পরিজনের জন্য ব্যয় করে, যা সে আল্লাহর রাস্তায় জিহাদের ঘোড়া প্রতিপালনে ব্যয় করে এবং যা সে আল্লাহর রাস্তায় জিহাদকারী তার সহ-যোদ্ধাদের জন্য খরচ করে। সহিহ মুসলিম ৯৯৪, ১৯৬৬, সুনানে ইবনে মাজাহ : ২৭৬০, আহমাদ : ২১৮৭৫, ২১৯০০, ২১৯৪৭, সহহি ইবনু হিব্বান : ৪২৪২, ৪৬৪৬
আবদুল্লাহ ইবনুয যুবাইর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উসমান ইবনে আফফান (রাঃ) লোকেদের উদ্দেশে ভাষণ দিলেন। তিনি বলেন, হে জনগণ! আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট একটি হাদীস শুনেছি। সেটি তোমাদের নিকট বর্ণনা করা থেকে আমাকে বিরত রেখেছে তোমাদের সাহচর্যের প্রতি আমার কৃপণতা। অতএব কেউ চাইলে তা নিজের জন্য গ্রহণ করতে পারে অথবা পরিহারও করতে পারে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি আল্লাহ তা’আলার রাস্তায় এক রাত সীমান্ত অঞ্চলে পাহারা দেয়, তা এক হাজার দিন রোযা রাখা এবং এক হাজার রাত জেগে নামায পড়ার সমতুল্য। ইবনে মাজাহ : ২৭৬৬, সুনানে তিরমিযী : ১৬৬৭, সুনানে নাসায়ী : ৩১৬৯, ৩১৬০, সুনানে দারেমী : ২৪২৪
উপরে বর্ণিত কুরআন হাদিসের আলোক বলা যায়, ইসলামি শরীয়তে জিহাদের করা একটা ইবাদাত। এই জিহাদ অস্বীকার করলে সে মুসলিম থাকবে না। কুরআন ও হাদীসের অধিকাংশ জায়গাতেই জিহাদ শব্দটি ধর্মযুদ্ধ অর্থে ব্যবহৃত হয়েছে। মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআনে জিহাদকে মুসলমানদের জন্য একটি ফরজ কাজ বলে উল্লেখ করা হয়েছে। অনেক স্থানে যুদ্ধ শব্দ ব্যবহার না করে জিহাদ শব্দটি ব্যবহার করা হয়েছে। হাদিস গ্রন্থের যুদ্ধের অধ্যায়গুলেও জিহাদ হিসাবে অনুবাদ করা হয়েছে। ইসলাম ধর্মে জিহাদ শব্দটি ব্যাপক অর্থ বহন করে। সংক্ষেপে বলা যায়, সমগ্র মানবজাতির সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন সাধন করে ইসলামের নিজস্ব মতাদর্শ অনুসারে নতুন করে ঢেলে সাজানোর লক্ষ্যে চেষ্টা, সংগ্রাম ও চূড়ান্ত শক্তি প্রয়োগের নামই হলো জিহাদ।
জিহাদের প্রকারভেদ-
অত্র লেখায় সামান্য পরিষরে জিহাদের প্রকারভেদ ও কখন ফরজ হয় এবং কার উপর ফরজ হয় আলোচনার চেষ্টা করব, ইনশাআল্লাহ। জিহাদ বললেই অস্ত্র ব্যবহার করা বুঝায় না। জিহাদ বলতে সর্ব শক্তি নিয়োগ করে উদ্দিষ্ট লক্ষে পৌছানোর চেষ্টা করা। জিহাদের বেশ কিছু প্রকার ও স্তর রয়েছে। জগত বিখ্যাত মুহাদ্দিস ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ তার লিখিত যাদুল মাআদ গ্রন্থ জিহাদের কয়েকটি প্রকারভেদ ও স্তর সম্পর্কে উল্লেখ করেছেন। উক্ত গ্রন্থ তিনি জিহাদের চারটি প্রকার এবং ১৩ টি স্তর উল্লেখ করেছেন। নিম্মে তার বর্ণিত প্রকার ও স্তর উল্লেখ করছি।
চার প্রকারের জিহাদ হলঃ
১. নফস বা প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ।
২. শয়তানের বিরুদ্ধে জিহাদ।
৩. কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ।
৪. অত্যাচারী যালিম ও অবাধ্যদের বিরুদ্ধে জিহাদ।
এই চার প্রকারের জিহাদকে আবার তিনি বিভিন্ন স্তরে বিভক্ত করেছেন। যেমনঃ
১। প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদের স্তর চারটি। সেগুলো হলঃ
(১) ইলম, দ্বীনে হক ও হিদায়েত তালাশ করা। দ্বীনে হকের জ্ঞান ছাড়া সাফল্যের সুযোগ নেই।
(২) ইলম অর্জনের পর তা নিজের জীবনে আমলে পরিনত করা। কেননা আমর ছাড়া ইলম কোন উপকারে আসবেনা।
(৩) ইলম ও আমলের প্রতি মানুষ কে আহবান করবে। কেননা, দ্বীনের কোন কিছুকে গোপণ করলে আল্লাহ তায়ালার আযাব থেকে সে নিজেকে বাঁচাতে পারবেনা।
(৪) ইসলামের বিধানকে তুলে ধরতে গিয়ে কোন বিপদ আসলে ধৈর্যধারণ করা ও কষ্ট স্বীকার করা।
২। শয়তানের বিরুদ্ধে জিহাদের রয়েছে দু’টি স্তরঃ
(১) শয়তান ইমান নষ্টের জন্য অন্তরে যে সংশয় সৃষ্টি করে তা দূরর জন্য জিহাদ করা
(২) শয়তার পাপ কাজের জন্য অন্তরে যে আসক্তি সৃষ্টি করে তা প্রতিহদ করার জন্য জিহাদ করা।
৩। কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদের স্তর চারটি।
(১) অন্তর দিয়ে কাজটাকে ঘৃণা করা,
(২) মুখের কথা দ্বারা তা প্রতিরোধ করা,
(৩) এ পথে সম্পদ ব্যয় করা ও
(৪) নিজের জীবন আল্লাহর রাস্তায় উৎসর্গ করা।
৪। অত্যাচারী জালিম ও অবাধ্যদের বিরুদ্ধে জিহাদের স্তর তিনটি।
(১) সক্ষম হলে (ক্ষমতাবান) শক্তি প্রয়োগ করে তা রুখে দেয়া।
(২) শক্তি প্রয়োগে অক্ষম হলে মুখের কথা দিয়ে তা রুখবে।
(৩) তাতেও সক্ষম না হলে অন্তর দিয়ে তাকে (কাজকে) ঘৃণা করবে এবং তা প্রতিহত করার চিন্তায় ব্যাপৃত থাকবে।
(মুখতাসার জাদুল মাআদ, প্রকাশনায় ওয়াহিদা লাইব্রারী ঢাকা, পৃষ্ঠ নম্বর-১৯৩)।
উপরের প্রকারভেদ ও স্তর থেকেই জিহাদ সম্পর্ক একটা ষ্পষ্ট ধারনা হয়েছে নিশ্চয়। কিন্ত অধিকাংশ ইসলামি পন্ডিত জিহাদকে তিন প্রকার বলে উল্লেখ করেছেন। কুরআন ও হাদীসের ব্যাখ্যা অনুযায়ী স্থানভেদে জিহাদ তিন প্রকার হতে পারে।
ক। স্বীয় নফস বা কৃপ্রবৃত্তির বিরূদ্ধে সংগ্রাম (জিহাদ),
খ। মুসলিম সমাজে সংঘটিত অন্যায়ের প্রতিবাদ এবং
গ। অমুসলিমদের সাথে যুদ্ধক্ষেত্রে লড়াই করা
এই তিন প্রকার জিহাদ সম্পর্কই অত্র লেখান সামান্য আলোকপাত করা হলঃ
ক। স্বীয় নফস বা কৃপ্রবৃত্তির বিরূদ্ধে সংগ্রাম (জিহাদ):
যুগ যুগ ধনে মানুষ শুনে আসছে শয়তান তাকে নফসের মাধ্যমে ধোকা দেয়। শয়তান তার মনে কুমন্ত্রা দিয়ে খারাপ কাজ করতে উদ্ভদ্য করে থাকে। তাই সকল যুগের মনিষিগণ নফসের বিরুদ্ধে সকল কে সতর্ক করে আসছে। বর্তমানে স্বীয় নফস বা কৃপ্রবৃত্তির বিরূদ্ধে সংগ্রাম করা খুবই জরুরী হয়ে দাড়িয়েছে। বর্তমানে এমন লোক খুজে পাওয়া ভার যে ইন্টারনেট ব্যবহার করেনা। প্রায় সকলেই কোন না কোন সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক, টুইটার, জিমেইল, পথ, লিংকডিন, ইনোস্ট্রগ্রাম, রেডিট ইত্যাদি) ব্যবহার করে। এই সকল সামাজিক যোগাযোগ মাধামে ব্যবহার করে সকল শ্রেণীর মানুষের নিকট দ্বীন পৌছান খুবই সহজ হলেও এর শতকরা ৯৯% ই ব্যবহার হয় অনইসলামিক কাজে। দ্বীন প্রচার করতে গিয়ে যদি কেই এই সকল অনইসলামিক কাজে থেকে নিজেক হিফাজত না করতে পারে তবে তার জন্য এই মাধ্যমে দ্বীন প্রচার করা বা শিক্ষা করা কোনটাই জায়েয নেই। এখান আপনাকে স্বীয় নফস বা কৃপ্রবৃত্তির বিরূদ্ধে সংগ্রাম করে নিজেকে হিফাজত করতে হবে।
বর্তমানে আমাদের চার পাশে বিভিন্ন ক্লাব, সংগঠন, সমিতি, বিদআতী দল নানাভাবে আমাদের বিভিন্ন শির্কি, বিদআতী ও অনইসলামিক অনুষ্ঠান পালন করছে। এই অনুষ্ঠান খুই আকর্ষণীয় ইহা থেকে হিফাজত করা খুবই দুরহ কাজ। যে তার নফসের সাথে সংগ্রাম করে জয়ী হবে সেই এ থেকে হিফাজত থাকবে। কুরআন ও সহিহ হাদিসের কোথাও নফসের সাথে জিহাদ করতে হবে বলে উল্লেক পাওয়া যায়না। প্রবৃত্তির অনুসরণ না করার জন্য বহু আয়াত ও সহিহ হাদিস বিদ্যমান।
মহান আল্লাহ বলেন,
وَاصْبِرْ نَفْسَكَ مَعَ الَّذِينَ يَدْعُونَ رَبَّهُم بِالْغَدَاةِ وَالْعَشِيِّ يُرِيدُونَ وَجْهَهُ وَلَا تَعْدُ عَيْنَاكَ عَنْهُمْ تُرِيدُ زِينَةَ الْحَيَاةِ الدُّنْيَا وَلَا تُطِعْ مَنْ أَغْفَلْنَا قَلْبَهُ عَن ذِكْرِنَا وَاتَّبَعَ هَوَاهُ وَكَانَ أَمْرُهُ فُرُطًا
অর্থঃ আপনি নিজেকে তাদের সংসর্গে আবদ্ধ রাখুন যারা সকাল ও সন্ধ্যায় তাদের পালনকর্তাকে তাঁর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আহবান করে এবং আপনি পার্থিব জীবনের সৌন্দর্য কামনা করে তাদের থেকে নিজের দৃষ্টি ফিরিয়ে নেবেন না। যার মনকে আমার স্মরণ থেকে গাফেল করে দিয়েছি, যে, নিজের প্রবৃত্তির অনুসরণ করে এবং যার কার্য কলাপ হচ্ছে সীমা অতিক্রম করা, আপনি তার অনুগত্য করবেন না। সুরা কাহফ : ২৮
আল্লাহ রাব্বুল আলামীন আরও বলেন,
أَفَرَأَيْتَ مَنِ اتَّخَذَ إِلَهَهُ هَوَاهُ وَأَضَلَّهُ اللَّهُ عَلَى عِلْمٍ وَخَتَمَ عَلَى سَمْعِهِ وَقَلْبِهِ وَجَعَلَ عَلَى بَصَرِهِ غِشَاوَةً فَمَنْ يَهْدِيهِ مِنْ بَعْدِ اللَّهِ أَفَلَا تَذَكَّرُونَ(23)
অর্থঃ তুমি কি কখনো সেই ব্যক্তির অবস্থা ভেবে দেখেছো যে তার প্রবৃত্তির কামনা বাসনাকে ইলাহ বানিয়ে নিয়েছে আর জ্ঞান থাকা সত্ত্বেও আল্লাহ তাকে গোমরাহীর মধ্যে নিক্ষেপ করেছেন, তার দিলে ও কানে মোহর মেরে দিয়েছেন এবং চোখে আবরণ সৃষ্টি করেছেন৷ আল্লাহ ছাড়া আর কে আছে যে তাকে হিদায়াত দান করতে পারে? তোমরা কি কোন শিক্ষা গ্রহণ করো না? সুরা জাসিয়া : ২৩
আল্লাহ রাব্বুল আলামীন আরও বলেন,
وَقَدِمۡنَآ إِلَىٰ مَا عَمِلُواْ مِنۡ عَمَلٍ۬ فَجَعَلۡنَـٰهُ هَبَآءً۬ مَّنثُورًا (٢٣)
অর্থঃ কখনো কি তুমি সেই ব্যক্তির অবস্থা ভেবে দেখেছো, যে তার নিজের প্রবৃত্তির কামনাকে প্রভু রূপে গ্রহণ করেছে? তুমি কি এহেন ব্যক্তিকে সঠিক পথে নিয়ে আসার দায়িত্ব নিতে পার৷ সুরা ফুরকান : ২৩
আল্লাহ রাব্বুল আলামীন বলেন,
وَمَا قَدَرُواْ ٱللَّهَ حَقَّ قَدۡرِهِۦ وَٱلۡأَرۡضُ جَمِيعً۬ا قَبۡضَتُهُ ۥ يَوۡمَ ٱلۡقِيَـٰمَةِ وَٱلسَّمَـٰوَٲتُ مَطۡوِيَّـٰتُۢ بِيَمِينِهِۦۚ سُبۡحَـٰنَهُ ۥ وَتَعَـٰلَىٰ عَمَّا يُشۡرِكُونَ (٦٧)
অর্থঃ যে ব্যক্তি তার রবের পক্ষ থেকে আগত সুস্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত সে কি তার মত, যার মন্দ আমল তার জন্য চাকচিক্যময় করে দেয়া হয়েছে এবং যারা তাদের খেয়াল খুশীর অনুসরণ করে? (সূরা যুমার : ৬৭
এই সম্পর্কিত কিছু হাদিস-
ফাযালা ইবনু উবাইদ (রাঃ) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
أَنَّهُ قَالَ ” كُلُّ مَيِّتٍ يُخْتَمُ عَلَى عَمَلِهِ إِلاَّ الَّذِي مَاتَ مُرَابِطًا فِي سَبِيلِ اللَّهِ فَإِنَّهُ يُنْمَى لَهُ عَمَلُهُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ وَيَأْمَنُ مِنْ فِتْنَةِ الْقَبْرِ ” . وَسَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ” الْمُجَاهِدُ مَنْ جَاهَدَ نَفْسَهُ
প্রত্যেক মৃত ব্যক্তির সকল প্রকার কাজের উপর সীলমোহর করে দেওয়া হয় (কাজের পরিসমাপ্তি ঘটে)। কিন্তু আল্লাহ্ তা’আলার রাস্তায় পাহারাদানরত অবস্থায় যে লোক মৃত্যুবরণ করে কিয়ামত পর্যন্ত তার কর্মের সাওয়াব বাড়ানো হতে থাকে এবং তিনি কবরের সকল ফিতনা হতে নিরাপদে থাকেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ যে লোক নিজের প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ করে সে-ই আসল মুজাহিদ। সুনানে তিরমিজি : ১৬২১, সহিহাহ : ৫৪৯
মুয়াবিয়া বিন আবু সুফিয়ান (রাঃ) হতে বর্ণিত। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন–
الْخَيْرُ عَادَةٌ وَالشَّرُّ لَجَاجَةٌ وَمَنْ يُرِدِ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِي الدِّينِ
‘কল্যান’ হলো সুস্বভাব এবং ‘মন্দ’ হলো প্রবৃত্তির তাড়না থেকে উদ্ভূত। আল্লাহ্ যার কল্যাণ সাধন করতে চান, তাকে দ্বীনের জ্ঞান দান করেন। সহিহ বুখারি : ৭১, ৩১১৬, ৭৩১২, সহিহ মুসলিম : ১০৩৭,
শাদ্দাদ ইবনু আওস (রাঃ) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন-
الْكَيِّسُ مَنْ دَانَ نَفْسَهُ وَعَمِلَ لِمَا بَعْدَ الْمَوْتِ وَالْعَاجِزُ مَنْ أَتْبَعَ نَفْسَهُ هَوَاهَا وَتَمَنَّى عَلَى اللَّهِ
সেই ব্যক্তি বুদ্ধিমান যে নিজের নাফসকে নিয়ন্ত্রণে রাখে এবং মৃত্যুর পরবর্তী সময়ের জন্য কাজ করে। আর সেই ব্যক্তি নির্বোধ ও অক্ষম যে তার নাফসের দাবির অনুসরণ করে আর আল্লাহ্ তা’আলার নিকটে বৃথা আশা পোষণ করে। সুনানে তিরমিজি : ২৪৫৯, সুনানে ইবনু মাজাহ : ৪২৬০ মান জঈফ
যিয়াদ ইবনু ইলাকাহ (রহঃ) হতে তার চাচার সনদে বর্ণিত আছে, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন-
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ مُنْكَرَاتِ الأَخْلاَقِ وَالأَعْمَالِ وَالأَهْوَاءِ
“হে আল্লাহ! আমি তোমার নিকটে গৰ্হিত চরিত্র, গৰ্হিত কাজ ও কু-প্রবৃত্তি হতে আশ্রয় চাই”। সুনানে তিরমিজি : ৩৫৯১
স্বীয় নফস বা কৃপ্রবৃত্তির বিরূদ্ধে সংগ্রাম করা খুবই জরুরী। প্রবৃত্তি যে অন্যায় বা পাপ কাজ করতে আমাদের আহবান করে তা থেকে বেচে থাকা ফরজ। কিন্তু ইহাকে জিহাদ বলা যাবে কিনা তা নিয়ে আলেমদের মাঝে মতভেদ আছে। যেহেতু আমাদের সমাজে প্রজচিত আছে, নফস বা কৃপ্রবৃত্তির বিরূদ্ধে জিহাদ কথাটি খুবই প্রচলিত শব্দ, তাই জিহাদের বর্ণনায় এ বিষয়টি উল্লেখ করলাম। যাতে কেউ বিভ্রান্ত করার সুযোগ না পায়।
খ। মুসলিম সমাজে সংঘটিত অন্যায়ের প্রতিবাদঃ
মুসলিম সমাজে সংঘটিত অন্যায়ের প্রতিবাদ করা ক্ষমতা ও যোগ্যতা অনুসারে ফরজ হয়ে থাকে। ক্ষমতা ও যোগ্যতা অনুসারে মন্দ ও অসৎ কাজে বাধা প্রদানের পদক্ষেপ নিতে হবে। নিজের হাদিসটি লক্ষ করুন–
তারিক ইবনু শিহাব (রাঃ) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, ঈদের সালাত এর পুর্বে মারওয়ান ইবনু হাকাম সর্বপ্রথম খুতবা প্রদান আরম্ভ করেন। তখন এক ব্যাক্তি দাঁড়িয়ে বললেন, খুতবার আগে হবে সালাত। মারওয়ান বললেন, এ নিয়ম রহিত করা হয়েছে। এতে আবূ সাঈদ (রাঃ) বললেন, ‘এ ব্যাক্তি তো কর্তব্য পালন করেছে’। আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি-
مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ وَذَلِكَ أَضْعَفُ الإِيمَانِ
তোমাদের কেউ যদি অন্যায় কাজ দেখে, তাহলে সে যেন হাত দ্বারা এর সংশোধন করে দেয়। যদি এর ক্ষমতা না থাকে, তাহলে মুখের দ্বারা, যদি তাও সম্ভব না হয়, তাহলে অন্তর দ্বারা (উক্ত কাজকে ঘূণা করবে), আর এটাই ঈমানের নিম্নতম স্তর। সহিহ মুসলিম : ৪৯
এক্ষেত্রে মনে রাখতে হবে যে, সহজ পন্থা ও পদ্ধতিতে কাজ সম্ভব হলে কঠোর পদ্ধতি অবলম্বনের প্রয়োজন নেই। কোন মন্দ কাজ আদেশ নিষেধের মাধ্যমে সমাধান করা গেলে প্রতিবাদ করা প্রয়োজন নেই। আবার প্রতিবাদের মাধ্যমে দূর করা সম্ভব হলে শক্তি প্রয়োগ করে প্রতিহত করার দরকার নেই। আদেশ, নিষেধ এবং প্রতিবাদের জন্য স্বভাবতই ক্ষমতা ও যোগ্যতার প্রয়োজন। সমাজে ও রাষ্ট্রের ক্ষমতা সম্পন্ন লোক জন্যই আদেশ, নিষেধ এবং প্রতিবাদের জন্য দায় বদ্ধ থাকে। সবার ক্ষমতা ও যোগ্যতার সমান নয়। তাই সবাইকে আমভাবে মহান আল্লাহ নিকট জবাব দীহি করতে হবে না। একটি উদাহরণ দিলে আশা করি ব্যাপরটি পরিস্কার হবে।
প্রতিটি সমাজে কিছু কর্তৃত্বশীল লোক থাকে যাদের আমরা সমাজপতি বা সমাজের নেতা বা সমাজের মুরুব্বী হিসাবে জানি। উক্ত সমাজের অধিকাংশ লোক তাদের আদেশ নিষেধ মেনে চলে। কোন অন্যায় দেখা দিলে, তারা সবাই মুখের দ্বারা নিষেধ করতে পারেন। আশা করা যায় সমাজে সকলে তাদের নিষেধ মেনে চলবে, মেনে না চললেও সমাজ তাকে যে ক্ষমতা প্রদান করেছে, তার জন্য ঐ আইন অমান্য কারিও তার কোন ক্ষতি করতে পাবরেনা। সমাজপতিগণ যদি কোন অন্যায় কাজ করে তবে সমাজের একজন সাধারন লোক মুখের দ্বারা এর প্রতিবাদ করলে তার প্রতি জুলুম চলে আসতে পারে। তাই সে সমাজপতিদের ঐ অন্যায় কাজের প্রতিবাদ মুখে না করে অন্তরে ঘৃনা করবে। অপর পক্ষে রাষ্ট্রের নিকট এমন ক্ষমতা আছে যার দ্বারা রাষ্ট্র সমাজপতি ও সাধারণ দুজনেরই বিচার করতে পাবরেন। এ জন্য যারা সমাজে ও রাষ্ট্রে দায়িত্ব ও ক্ষমতার অধিকরী তাদের সকলের উপর ফরজ হল, বল প্রয়োগে ঐ অন্যায় কারের প্রতিকার করা। কারন তাদের জন্য এ দায়িত্ব পালন করা অধিকাংশ ক্ষেত্রে ফরজে আইন। দায়িত্ব ও ক্ষমতা যত বেশি, আদেশ ও নিষেধের দায়িত্বও তত বেশি। আল্লাহর কাছে জবাবদিহিতার ভয়ও তাদের তত বেশি। কারন আল্লাহ বলেন-
الَّذِينَ إِن مَّكَّنَّاهُمْ فِي الْأَرْضِ أَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ وَأَمَرُوا بِالْمَعْرُوفِ وَنَهَوْا عَنِ الْمُنكَرِ وَلِلَّهِ عَاقِبَةُ الْأُمُورِ
অর্থঃ যাদেরকে আমি পৃথিবীতে প্রতিষ্ঠা দান করলে বা ক্ষমতাবান করলে তারা সালাত কায়েম করে, জাকাত দেয়, সৎকার্যে নির্দেশ দেয় এবং অসৎকার্যে নিষেধ করে। আর সকল কর্মের পরিণাম আল্লাহর এখতিয়ারে। সূরা হজ্জ ২২:৪১
এ জন্য এ বিষয়ে শাসকগোষ্ঠী, প্রশাসনের সাথে জড়িত ব্যক্তিবর্গ, আঞ্চলিক প্রশাসকবর্গ, বিচারকবর্গ, আলিমগণ, বুদ্ধিজীবিবর্গ ও সমাজের অন্যান্য প্রভাবশালী ব্যক্তিবর্গের দায়িত্ব অন্যদের চেয়ে বেশি, তাদের জন্য আশংকাও বেশি। তাদের মধ্যে কেউ যদি দায়িত্ব পালন না করে নিশ্চুপ থাকেন তবে তার পরিণতি হবে কঠিন ও ভয়াবহ। অনুরূপভাবে নিজের পরিবার, নিজের অধীনস্থ মানুষগণ ও নিজের প্রভাবাধীন মানুষদের আদেশ-নিষেধ করা গৃহকর্তা বা কর্মকর্তার জন্য ফরজে আইন। কারণ আল্লাহ তাকে এদের উপর ক্ষমতাবান ও দায়িত্বশীল করেছেন এবং তিনি তাকে এদের বিষয়ে জিজ্ঞাসা করবেন।
ইবনু উমার (রাযিঃ) এর সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত। তিনি বলেন-
أَلاَ كُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ فَالأَمِيرُ الَّذِي عَلَى النَّاسِ رَاعٍ وَهُوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ وَالرَّجُلُ رَاعٍ عَلَى أَهْلِ بَيْتِهِ وَهُوَ مَسْئُولٌ عَنْهُمْ وَالْمَرْأَةُ رَاعِيَةٌ عَلَى بَيْتِ بَعْلِهَا وَوَلَدِهِ وَهِيَ مَسْئُولَةٌ عَنْهُمْ وَالْعَبْدُ رَاعٍ عَلَى مَالِ سَيِّدِهِ وَهُوَ مَسْئُولٌ عَنْهُ أَلاَ فَكُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ
তোমাদের প্রত্যেকেই এক একজন দায়িত্ববান এবং প্রত্যেকেই তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আমীর বা নেতা তার অধীনস্থ লোকদের উপর দায়িত্ববান এবং সে তাদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে। প্রত্যেক ব্যক্তি তার পরিবারের লোকদের উপর দায়িত্বশীল, সে তা সম্পর্কে জিজ্ঞাসিত হবে। স্ত্রী স্বীয় স্বামীর বাড়ী ও সন্তানের উপর দায়িত্ববান, সে সম্পর্কে জিজ্ঞাসিত হবে। গোলাম তার মুনিবের মাল-সম্পদের উপর দায়িত্ববান, সে সম্পর্কে জিজ্ঞাসিত হবে। ওহে! তোমাদের প্রত্যেকেই (স্ব-স্ব স্থানে) একজন দায়িত্ববান এবং তোমাদের প্রত্যেকেই তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে। সহিহ মুসলিম : ১৮২৯
অন্যায় বা গর্হিত কর্ম দেখবেন তার উপরেই দায়িত্ব হয়ে যাবে সাধ্য ও সুযোগমত তার সংশোধন বা প্রতিকার করা। সমাজের কোন দায়িত্ব সম্পন্ন লোক না হলেও যদি অন্যায় কাজের বাধা প্রদান করার ক্ষমাতা থাকে তবে ঐ টুকু ক্ষমাতাই প্রয়োগ করতে হবে। যদি সমাজে কোন মুমিনের অবন্থা এমন হয় যে, অন্যায় ও অসৎকর্মের প্রতিবাদ করলে তার উপর জুলুম হতে পারে, হবে সে ঐ অন্যায় ও অসৎকর্মের করবে না। কিন্ত মনে রাখতে হবে ঐ অন্যায় ও অসৎ কর্ম সে ঘৃনার চোখে দেখবে। মুমিনের এ সাধ্যাতীত কাজের জন্য মহান আল্লাহর নিকট জবাব দিহী করতে হবে না। কারন তিনি কাউকে তার সাধ্যাতীত কোন কাজের ভার দেন না। মহান আল্লাহ বলেন,
لاَ يُكَلِّفُ اللّهُ نَفْسًا إِلاَّ وُسْعَهَا لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ
অর্থঃ আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোন কাজের ভার দেন না, সে তাই পায় যা সে উপার্জন করে এবং তাই তার উপর বর্তায় যা সে করে। (সুরা বাকারা ২:২৮৬)।
সার কথা হলঃ প্রত্যেক মুমিনেরই দায়িত্ব হলো, অন্যায় দেখতে পেলে সাধ্য ও সুযোগ মত তার প্রদিবাদ করা। যদি হাত বা মুখের দ্বারা প্রতিবাদ, পরিবর্তন বা সংশোধন করতে না পারে তবে সে এই অন্যায়কে অন্তর থেকে ঘৃণা করবে। অন্তরের ঘৃনার মাধ্যমে এই অন্যায়ের প্রতিবাদ করা প্রত্যেক মুমিনের উপরেই ফরজ। অন্যায়ের প্রতি হৃদয়ের বিরক্তি ও ঘৃণা না থাকা ঈমান হারানোর লক্ষণ। আমরা অগণিত পাপ, কুফর, হারাম ও নিষিদ্ধ কর্মের সয়লাবের মধ্যে বাস করি। বারংবার দেখতে দেখতে আমাদের মনের বিরক্তি ও আপত্তি কমে যায়। তখন মনে হতে থাকে, এ তো স্বাভাবিক বা এ তো হতেই পারে। পাপকে অন্তর থেকে মেনে নেওয়ার এ অবস্থাই হলো ঈমান হারানোর অবস্থা। তবে অন্তরে ঘৃনা প্রকাশের একটি লক্ষন হলঃ যে অন্যায় কাজটি হতে দেখল তা হাত বা মুখ দিয়ে বাধা না দিতে পেরে এর বিরুদ্ধে জনমত সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে। তাই আমারা যদি কোন অন্যায় কাজ হাত বা মুখ দিয়ে বাধা না দিতে পারি তবে এর বিরুদ্ধে জনমত সৃষ্টি করার চেষ্টা চালাব চাই তা গোপনে হোক বা প্রকাশ্যে হোক।
গ। যুদ্ধক্ষেত্রে সংগ্রাম
জিহাদ ফরজ তথা আবশ্যক হওয়ার বহু কারন আছে। কুরআন ও হাদিসের আলোকে এ সম্পর্কে সামান্য আলোকপাত করব। অধিকাংশ ইসলামিক স্কলারের মতে চারটি কারনে জিহাদ জিহাদ ফরজ হয়।
১। শত্রুবাহিনী কোন মুসলিম সম্প্রদায়ের উপর বিনা কারনে যুদ্ধ চাপিয়ে দেয়।
২। যখন মুসলিম ও অমুসলিম শুধু ধর্মীয় কারনে যুদ্ধ করে।
৩। কোন মুসলিম শ্বাসক যদি দেশ বা ধর্ম রক্ষার জন্য যুদ্ধের আহবান করে।
৪। শর্ত সাপেক্ষে শ্বাসকের বিরুদ্ধে ধর্ম রক্ষার জন্য যুদ্ধের করা।
১। শত্রুবাহিনী কোন মুসলিম সম্প্রদায়ের উপর বিনা কারনে যুদ্ধ চাপিয়ে দেয়ঃ
অনেক সময় শত্রুবাহিনী কোন মুসলিম সম্প্রদায়ের উপর বিনা কারনে বিনা উস্কানিতে যুদ্ধ চাপিয়ে দেয়। যুদ্ধ করা ইচ্ছা শক্তি বা সমার্থ কোনটাই নাই তধাপিও কখনও কখনও যুদ্ধ করতে বাধ্য হতে হয়। অর্থৎ যুদ্ধ বা মৃত্যু ছাড়া আর বিকল্প থাকেনা তখন ঐ মজলুম জন পথের সকলের উপর মহান আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ করা ফরজ। ইসলামের সুচনা লগ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে থাকা অবস্থায় মুসলমানদের উপর জিহাদ করা নিষেধ ছিল। তাদেরকে হাত গুটিয়ে বসে থাকার আদেশ দেয়া হয়েছিল। এমনিভাবে নবুওয়াতের পর তেরোটি বছর চলে গেল। আপন গোত্রের লোকদের হাতে নির্যাতিত হয়েও আল্লাহর দ্বীনের প্রতি মানুষকে আহবান করতে থাকলেন। সে সময় জিহাদ থেকে বিরত থাকার আদেশ দেয়ার কারণ এই যে, তখন মুসলমানগণ ছিল দুর্বল। এ অবস্থায় তাদেরকে সস্বস্ত্র জিহাদের আদেশ দেয়া হলে কাফেরেরা সহজেই তাদের বিরুদ্ধে জয়লাভ করতো এবং তাদেরকে নির্মূল করে ফেলত। ফলে অঙ্কুরেই দ্বীনের দাওয়াত মিটে যেত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাফিদের অত্যাচার নিজ ভুমি মক্কা থেকে মদিনা হিজরত করলেন। কিন্তু কাফিরগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হিজরতের পর পরই মক্কার কাফিরগণ মদীনা আক্রমনের পরিকল্পনা করে। সত্য ভুমিষ্ট ইসলামি সমাজ কে দুনিয়া থেকে চীরতর নিঃশেষ করা নিমিত্তে। তখন মুসলিমদের পক্ষে যুদ্ধ করাত দুরের কথা মদীনায় ইহুদীদের সাথে তাল মিলিয়ে চলাই কষ্টকর। যাহোক মক্কার মুসরিকগণ এই সময়কে উপযুক্ত মনে করে মদীনার মুসলিমদের উপর যুদ্ধ চাপিয়ে দিল। যার ফলোশ্রুতিতে মাত্র ৩১৩ জন সাহাবী নিয়ে হাজার খানেক কাফিরের সাথে বদর প্রান্তে যুদ্ধ করতে বাধ্য হল। যুদ্ধের করার মত সামর্থ না থাকা সত্বেও যুদ্ধ করতে বাধ্য হয়। মহান আল্লাহ তাদের যুদ্ধ করা অনুমতি প্রদান করেন এবং সাহায্য করেন। আল্লাহ তা’লা বলেনঃ
أُذِنَ لِلَّذِينَ يُقَاتَلُونَ بِأَنَّهُمْ ظُلِمُوا وَإِنَّ اللَّهَ عَلَى نَصْرِهِمْ لَقَدِيرٌ
অর্থঃ যুদ্ধের অনুমতি দেয়া হল তাদেরকে, যাদের সাথে কাফেরেরা যুদ্ধ করে। কারণ তাদের প্রতি অত্যাচার করা হয়েছে। আল্লাহ তাদেরকে সাহায্য করতে অবশ্যই সক্ষম”। সূরা হজ্জ : ৩৯
একটু লক্ষ করলেই বুঝতে পারা যায যে, এই আয়াতে শুধুমাত্র জেহাদের অনুমতি দেয়া হয়েছে। অথচ ইতিপূর্বে জিহাদ করা নিষিদ্ধ ছিল। অতঃপর ঐসমস্ত কাফেরদের বিরুদ্ধে জিহাদের আদেশ দেয়া হয়েছে যারা তাদের বিরুদ্ধে যুদ্ধ করে এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে নিষেধ করা হয়েছে যারা যুদ্ধ করেনা। আল্লাহ তা’আলা বলেনঃ
وَقَاتِلُوا فِي سَبِيلِ اللَّهِ الَّذِينَ يُقَاتِلُونَكُمْ وَلَا تَعْتَدُوا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ
অর্থঃ আর লড়াই কর আল্লাহর রাস্তায় তাদের সাথে যারা লড়াই করে তোমাদের সাথে। অবশ্য কারো প্রতি বাড়াবাড়ি কর না। নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না”। সূরা বাকারা: ১৯০
এখানে শুধু মাত্র আক্রমণকারী শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করার আদেশ দেয়া হয়েছে। মজলুম তথা অত্যাচারিতদেরকে সাহায্য করা। আল্লাহ তায়ালা বলেনঃ
وَمَا لَكُمْ لاَ تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاء وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَـذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَل لَّنَا مِن لَّدُنكَ وَلِيًّا وَاجْعَل لَّنَا مِن لَّدُنكَ نَصِيرًا
অর্থঃ আর তোমাদের কি হল যে, তেমারা আল্লাহর রাহে লড়াই করছ না? দুর্বল সেই পুরুষ, নারী ও শিশুদের পক্ষে, যারা বলে, হে আমাদের পালনকর্তা! আমাদিগকে এই জনপদ থেকে নিষ্কৃতি দান কর। এখানকার অধিবাসীরা যে, অত্যাচারী! আর তোমার পক্ষ থেকে আমাদের জন্য পক্ষালম্বনকারী নির্ধারণ করে দাও এবং তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী নির্ধারণ করে দাও। সুরা নিসা : ৭৫
২। যখন মুসলিম ও অমুসলিম শুধু ধর্মীয় কারনে যুদ্ধ করে।
সাধারণত অমুসলিমদের সাথে বিনা কারনে যুদ্ধ করার আদেশ প্রদান করা হয় না। প্রত্যেক মুসলিমের কাজ হল ইসলাম পালনের পাশাপাশি দ্বীনের প্রচার ও প্রসারের জন্য প্রানপণ চেষ্টা করা। দ্বীন পালনে বাধা প্রদান করলে কিংবা দ্বীনের প্রচার ও প্রসারের কাজে বাধা প্রদান করলে অমুসলিমদের সাথে যুদ্ধ অনিবার্য হয়ে দেখা দেয়। মদিনায় ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার সাথে সাথে পৃথিবীর সকল স্থান ইসলামে দাওয়াত পৌছে গেল। বিভিন্ন মাধ্যমে তাদের ইসলামের প্রতি ঈমান আনার আহবান জানান হল। অনেক ইসলাম গ্রহন করে ধন্য হল, আবার অনেকে এর বিরুদ্ধ ষড়যন্ত্র শুরু করে। শুধু ষড়যন্ত্র নয় মদীনা আক্রমন করে বসে যার ফলে বদর ও অহুদের প্রান্ত কাফিরদের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এই সকল যৃদ্ধের পূর্বেই মহান আল্লাহ কাফিদের সাথে যুদ্ধের অনুমতি প্রদান করেন। প্রত্যেক মুসলিমের উপর ফরজ হল শত্রুদেরকে প্রতিরোধ করে তাদের হাত থেকে ইসলাম ও মুসলমানদেরকে হেফাজত করা। আল্লাহ তায়ালা বলেন-
أُذِنَ لِلَّذِينَ يُقَـٰتَلُونَ بِأَنَّهُمۡ ظُلِمُواْۚ وَإِنَّ ٱللَّهَ عَلَىٰ نَصۡرِهِمۡ لَقَدِيرٌ (٣٩) ٱلَّذِينَ أُخۡرِجُواْ مِن دِيَـٰرِهِم بِغَيۡرِ حَقٍّ إِلَّآ أَن يَقُولُواْ رَبُّنَا ٱللَّهُۗ وَلَوۡلَا دَفۡعُ ٱللَّهِ ٱلنَّاسَ بَعۡضَہُم بِبَعۡضٍ۬ لَّهُدِّمَتۡ صَوَٲمِعُ وَبِيَعٌ۬ وَصَلَوَٲتٌ۬ وَمَسَـٰجِدُ يُذۡڪَرُ فِيہَا ٱسۡمُ ٱللَّهِ ڪَثِيرً۬اۗ وَلَيَنصُرَنَّ ٱللَّهُ مَن يَنصُرُهُ ۥۤۗ إِنَّ ٱللَّهَ لَقَوِىٌّ عَزِيزٌ (٤٠)
অর্থঃ যুদ্ধে অনুমতি দেয়া হল তাদেরকে যাদের সাথে কাফেররা যুদ্ধ করে; কারণ তাদের প্রতি অত্যাচার করা হয়েছে। আল্লাহ তাদেরকে সাহায্য করতে অবশ্যই সক্ষম। যাদেরকে তাদের ঘর-বাড়ী থেকে অন্যায়ভাবে বহিস্কার করা হয়েছে শুধু এই অপরাধে যে, তারা বলে আমাদের পালনকর্তা আল্লাহ। আল্লাহ যদি মানবজাতির একদলকে অপর দল দ্বারা প্রতিহত না করতেন, তবে (খ্রীষ্টানদ ের) নির্ঝন গির্জা, এবাদত খানা, (ইহুদীদের) উপাসনালয় এবং মসজিদসমূহ বিধ্বস্ত হয়ে যেত, যেগুলাতে আল্লাহর নাম অধিক স্মরণ করা হয়। আল্লাহ নিশ্চয়ই তাদেরকে সাহায্য করবেন, যারা আল্লাহর সাহায্য করে। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী শক্তিধর। সুরা হাজ : ৩৯-৪০
অসুলিম চুক্তির মাধ্যামে মুসলিমদের সাথে সুসম্পর্কে রেখে নিরাপত্তা পেয়ে বাস করতে পারে। কিন্তু চুক্তি ভংগ করলে তাদের সাথে চুক্তি ভংগ করবে যুদ্ধ করা যায়। মহান আল্লাহ বলেন-
وَأَذَٲنٌ۬ مِّنَ ٱللَّهِ وَرَسُولِهِۦۤ إِلَى ٱلنَّاسِ يَوۡمَ ٱلۡحَجِّ ٱلۡأَڪۡبَرِ أَنَّ ٱللَّهَ بَرِىٓءٌ۬ مِّنَ ٱلۡمُشۡرِكِينَۙ وَرَسُولُهُ ۥۚ فَإِن تُبۡتُمۡ فَهُوَ خَيۡرٌ۬ لَّڪُمۡۖ وَإِن تَوَلَّيۡتُمۡ فَٱعۡلَمُوٓاْ أَنَّكُمۡ غَيۡرُ مُعۡجِزِى ٱللَّهِۗ وَبَشِّرِ ٱلَّذِينَ كَفَرُواْ بِعَذَابٍ أَلِيمٍ (٣) إِلَّا ٱلَّذِينَ عَـٰهَدتُّم مِّنَ ٱلۡمُشۡرِكِينَ ثُمَّ لَمۡ يَنقُصُوكُمۡ شَيۡـًٔ۬ا وَلَمۡ يُظَـٰهِرُواْ عَلَيۡكُمۡ أَحَدً۬ا فَأَتِمُّوٓاْ إِلَيۡهِمۡ عَهۡدَهُمۡ إِلَىٰ مُدَّتِہِمۡۚ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلۡمُتَّقِينَ (٤)
অর্থঃ তবে যে মুশরিকদের সাথে তোমরা চুক্তি বদ্ধ, অতপরঃ যারা তোমাদের ব্যাপারে কোন ত্রুটি করেনি এবং তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্যও করেনি, তাদের সাথে কৃত চুক্তিকে তাদের দেয়া মেয়াদ পর্যন্ত পূরণ কর। অবশ্যই আল্লাহ সাবধানীদের পছন্দ করেন। অতঃপর নিষিদ্ধ মাস অতিবাহিত হলে মুশরিকদের হত্যা কর যেখানে তাদের পাও, তাদের বন্দী কর এবং অবরোধ কর। আর প্রত্যেক ঘাঁটিতে তাদের সন্ধানে ওঁৎ পেতে বসে থাক। কিন্তু যদি তারা তওবা করে, নামায কায়েম করে, যাকাত আদায় করে, তবে তাদের পথ ছেড়ে দাও। নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। (সুরা তাওবা ৯:৪-৫)।
মুসলমান না হওয়া পর্যন্ত কাফেরদের বিরুদ্ধে জিহাদ করার আদেশ দেয়া হয়েছে। কারণ এ জন্যই তথা আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ তা’আলা তাদেরকে সৃষ্টি করেছেন এবং রিযিকের ব্যবস্থা করেছেন। সুতরাং আল্লাহ ছাড়া অন্যের এবাদত উচ্ছেদ করে পৃথিবীতে আল্লাহর এবাদত প্রতিষ্ঠা করার উদ্দেশ্যেই আল্লাহ জিহাদ ফরজ করেছেন। এজন্যই যারা তাওবা করবে, ঈমান আনয়ন করবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা হবেনা। কাফেরদেরকে যদি বিনা যুদ্ধে ছেড়ে দেয়া হয় তবে মুসলমানদের উপর তাদের অত্যাচার বেড়ে যাবে। কেননা তারা চায়না যে, পৃথিবীতে কোন মুসলমান অবশিষ্ট থাকুক। তাদের বিরুদ্ধে যুদ্ধ না করা হলে তারা মুসলমানদেরকে হত্যা করবে, বাড়ি-ঘর থেকে বের করে দিবে এবং বিভিন্ন প্রকার কষ্ট দিবে। মুসলমানগণ যখন থেকে জিহাদ ছেড়ে দিয়েছে তখন থেকে তাদের উপর বিপদ-মুসীবত নেমে এসেছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে মুসলিমদের রুখ দাড়াতে বলা হল এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সকল প্রকার কাফেরের বিরুদ্ধে জিহাদ করার জন্য সাধারণ আদেশ দেয়া হল। আল্লাহ তা’আলা বলেন-
الشَّهْرُ الْحَرَامُ بِالشَّهْرِ الْحَرَامِ وَالْحُرُمَاتُ قِصَاصٌ فَمَنِ اعْتَدَى عَلَيْكُمْ فَاعْتَدُواْ عَلَيْهِ بِمِثْلِ مَا اعْتَدَى عَلَيْكُمْ وَاتَّقُواْ اللّهَ وَاعْلَمُواْ أَنَّ اللّهَ مَعَ الْمُتَّقِينَ
অর্থঃ সম্মানিত মাসই সম্মানিত মাসের বদলা। আর সম্মান রক্ষা করারও বদলা রয়েছে। বস্তুতঃ যারা তোমাদের উপর জবর দস্তি করেছে, তোমরা তাদের উপর জবরদস্তি কর, যেমন জবরদস্তি তারা করেছে তোমাদের উপর। আর তোমরা আল্লাহকে ভয় কর এবং জেনে রাখ, যারা পরহেযগার, আল্লাহ তাদের সাথে রয়েছেন। সুরা বাকারা : ১৯৪
নিহত না হলেও তারা ছাওয়াব, গণীমতের মাল, দুনিয়া ও আখেরাতের সম্মান নিয়ে ফেরত আসবে। যখন মুসলিম ও অমুসলিম শুধু ধর্মীয় কারনে পরস্পর যুদ্ধে লিপ্ত হয় এবং যুদ্ধ ছাড়া আর কোন শান্তিপূর্ণ পথ খোলা থাকে না। এই সময় কোন মুসলিমের উপর জিহাদ করা ফরজ হয় এবং তখন উপস্থিত সক্ষম কোন মুসলিমের সেখান থেকে পলায়ন করা বৈধ নয়। তখন উপস্থিত প্রত্যেক ব্যক্তির জন্য আবশ্যক হয়ে যায় দৃঢ়পদ ও অবিচল থেকে অমুসলিমদের সাথে যুদ্ধ করা।
আল্লাহ তায়ালা বলেন-
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ إِذَا لَقِيتُمْ فِئَةً فَاثْبُتُواْ وَاذْكُرُواْ اللّهَ كَثِيراً لَّعَلَّكُمْ تُفْلَحُونَ
অর্থঃ হে ঈমানদারগণ, তোমরা যখন কোন বাহিনীর সাথে সংঘাতে লিপ্ত হও, তখন সুদৃঢ় থাক এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ কর যাতে তোমরা উদ্দেশ্যে কৃতকার্য হতে পার। সুরা আনফাল : ৪৫
আল্লাহ তায়ালা আরও বলেনঃ
الَّذِينَ آمَنُواْ يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللّهِ وَالَّذِينَ كَفَرُواْ يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُواْ أَوْلِيَاء الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا
অর্থঃ যারা ঈমানদার তারা যে, জিহাদ করে আল্লাহর রাহেই। পক্ষান্তরে যারা কাফের তারা লড়াই করে শয়তানের পক্ষে সুতরাং তোমরা জিহাদ করতে থাক শয়তানের পক্ষালম্বনকারীদের বিরুদ্ধে, (দেখবে) শয়তানের চক্রান্ত একান্তই দুর্বল। সুরা নিসা : ৭৬
যখন শত্রুবাহিনী কোন মুসলিম সম্প্রদায়ের উপর আকস্মিক আক্রমণ করে তখন নারী পুরুষ নির্বিশেষে সকলের উপর আবশ্যক হয়ে যাবে তাদের গতিরোধ করা। তারা যদি সক্ষম না হয় তাহলে, তাদের পার্শ্ববর্তী লোকদের উপর পর্যায়ক্রমে জিহাদ ফরজ হবে।
সর্বোপুরি কথা হল জিহাদ করতে হবে আল্লাহর দ্বীনকে বলুন্দ করার জন্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে জিজ্ঞাসা করা হলঃ এক ব্যক্তি জিহাদ করে নীজের গোত্রকে সাহায্য করার জন্যে, অন্য একজন জিহাদ করে বীরত্ব প্রদর্শন করার জন্যে আবার কেউ বা করে গণীমতের সম্পদ হাসিল করার জন্যে। এদের মধ্যে হতে কে আল্লাহর রাস্তায় জিহাদ করে থাকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ যে ব্যক্তি জিহাদ করবে আল্লাহর বাণীকে বলুন্দ করার জন্যে তার জিহাদ হবে আল্লাহর পথে। এছাড়া অন্য উদ্দেশ্যে যে ব্যক্তি জিহাদ করবে তার জিহাদ কখনই আল্লাহর পথে জিহাদ হিসাবে গণ্য হবেনা। যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করতে গিয়ে নিহত হবে তাকে শহীদ হিসেবে গণ্য করা হবে। যদি নিহত না হয় তবে সে সাওয়াব ও গণিমত থেকে বঞ্চিত হবে না।
মুসলিমদের সাথে মুসলিমদের মারামারি বা যুদ্ধ করা জিহাদ নয়ঃ
তবে মুসলিমদের সাথে মুসলিমদের মারামারি বা যুদ্ধ হলে মিমাংসা করে দিতে হবে। কোন পক্ষে অবলম্ভব করা যাবে না। আল্লাহ তায়ালা বলেনঃ
وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا فَإِن بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى فَقَاتِلُوا الَّتِي تَبْغِي حَتَّى تَفِيءَ إِلَى أَمْرِ اللَّهِ فَإِن فَاءتْ فَأَصْلِحُوا بَيْنَهُمَا بِالْعَدْلِ وَأَقْسِطُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ
অর্থঃ যদি মুমিনদের দুই দল যুদ্ধে লিপ্ত হয়ে পড়ে, তবে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দিবে। অতঃপর যদি তাদের একদল অপর দলের উপর চড়াও হয়, তবে তোমরা আক্রমণকারী দলের বিরুদ্ধে যুদ্ধ করবে; যে পর্যন্ত না তারা আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে। যদি ফিরে আসে, তবে তোমরা তাদের মধ্যে ন্যায়ানুগ পন্থায় মীমাংসা করে দিবে এবং ইনছাফ করবে। নিশ্চয় আল্লাহ ইনছাফকারীদেরকে পছন্দ করেন। সুরা হুজুরাত : ৯
একটি হাদীসে এসেছে, আরফাজা (রা.) হতে বর্ণিত। তিনি বলেন-
سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، يَقُولُ : ” إِنَّهُ سَتَكُونُ هَنَاتٌ وَهَنَاتٌ ، فَمَنْ أَرَادَ أَنْ يُفَرِّقَ أَمْرَ هَذِهِ الْأُمَّةِ وَهِيَ جَمِيعٌ ، فَاضْرِبُوهُ بِالسَّيْفِ كَائِنًا مَنْ كَانَ “
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমি বলতে শুনেছি, অচিরেই নানা প্রকার ফিৎনা-ফাসাদের উদ্ভব হবে। যে ব্যক্তি ঐক্যবদ্ধ উম্মাতের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির প্রয়াস চালাবে, তোমরা তরবারি দিয়ে তার গর্দান উড়িয়ে দেবে, সে যে কেউ হোক না কেন।। সহিহ মুসলিম : ১৮৫২
এই হাদিসের ব্যাখ্যায় ইসলামিক স্কলাররা বলেন- যদি কেউ ইসলামী রাষ্ট্রের মুসলমানদের ভিতর ফাটল ধরানোর ষড়যন্ত্র করে তাকে এ কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিতে হবে। যদি সে বিভিন্নভাবে সতর্ক করার পরেও ক্ষান্ত না হয় তাহলে, তাকে প্রয়োজনে তরবারী দ্বারা শাস্তি দেবে। তবে, এটা রাষ্ট্রপ্রধানের দায়িত্বের আওতায় পড়ে। সরকারের কোন সবুজ সংকেত ছাড়া এটা সাধারণ মানুষ কর্তৃক বাস্তবায়নযোগ্য নয়। অপর পক্ষে মহান আল্লাহর ঘোষনা এরূপ করলে মুসলিমগন কাপুরুষ হয়ে যাবে। যেমন তিনি ইরশাদ করেন-
وَأَطِيعُواْ اللّهَ وَرَسُولَهُ وَلاَ تَنَازَعُواْ فَتَفْشَلُواْ وَتَذْهَبَ رِيحُكُمْ وَاصْبِرُواْ إِنَّ اللّهَ مَعَ الصَّابِرِينَ
অর্থঃ আর আল্লাহ তায়ালার নির্দেশ মান্য কর এবং তাঁর রসূলের। তাছাড়া তোমরা পরস্পরে বিবাদে লিপ্ত হইও না। যদি তা কর, তবে তোমরা কাপুরুষ হয়ে পড়বে এবং তোমাদের প্রভাব চলে যাবে। আর তোমরা ধৈর্য্যধারণ কর। নিশ্চয়ই আল্লাহ তা’আলা রয়েছেন ধৈর্য্যশীলদের সাথে। সুরা আনফাল : ৪৬
৩। কোন মুসলিম শ্বাসক যদি দেশ বা ধর্ম রক্ষার জন্য যুদ্ধের আহবান করে।
পৃথিবীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য এবং শির্কের পতন ঘটানোর জন্য আল্লাহ তা’আলা কাফেরদের বিরুদ্ধে অস্ত্রের মাধ্যমে জিহাদ করা এই উম্মতের উপর ফরজ করেছেন। তবে কোন ব্যাক্তির ইচ্ছায় বা অনিচ্ছায় জিহাদ ফরজ হয় না। এমন কি কোন ব্যাক্তি জিহাদ আহবান করতে পারে না। জিহাদ আহবানের একমাত্র অধিকার রাখে মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। যখন রাষ্ট্রপ্রধান কোন সম্প্রদায়কে রাষ্ট্র বা ধর্ম রক্ষার জন্য জিহাদের নির্দেশ প্রদান করবেন, তখন সকলের জন্য জিহাদে অংশ গ্রহন ফরজ হয়ে যাবে। সাধারনত কোন রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের যুদ্ধ বাধলে সকলে জন্য সেই যুদ্ধে অংশ ফরযে কিফায়া হয়ে থাকে। অর্থাৎ যদি কিছু লোক জিহাদ করতে থাকে তাহলে বাদ বাকি লোকদের ওপর থেকে ঐ ফরয রহিত হয়ে যাবে। কিন্তু যখন মুসলমানদের শাসকের পক্ষ থেকে মুসলমানদেরকে সর্বাত্মক জিহাদের জন্য আহবান জানানো হবে অথবা কোন বিশেষ দলকে বা বিশেষ এলাকার অধিবাসীদেরকে ডাকা হবে তখন যাদেরকে ডাকা হয়েছে তাদের ওপর জিহাদ ফরযে আইন হয়ে যাবে এমনকি যে ব্যক্তি কোন যথার্থ অসুবিধা বা ওযর ছাড়া জিহাদে অংশগ্রহণ করবে না তার ঈমানই গ্রহণযোগ্য হবে না। তবে, কারও কোন ওজর থাকলে ভিন্ন কথা।
আল্লাহ তায়ালা বলেন-
وَقَاتِلُوهُمْ حَتَّى لَا تَكُونَ فِتْنَةٌ وَيَكُونَ الدِّينُ كُلُّهُ لِلَّهِ فَإِنِ انْتَهَوْا فَإِنَّ اللَّهَ بِمَا يَعْمَلُونَ بَصِيرٌ
অর্থঃ আর এ কাফেরদের সাথে এমন যুদ্ধ করো যেন গোমরাহী ও বিশৃংখলা নির্মূল হয়ে যায় এবং দ্বীন পুরোপুরি আল্লাহ তায়ালার জন্য নির্দিষ্ট হয়ে যায়। তারপর যদি তারা ফিতনা থেকে বিরত হয় তাহলে আল্লাহই তাদের কার্যকলাপ দেখবেন। সুরা আনফাল : ৩৯
আল্লাহ তায়ালা আরও বলেন-
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ مَا لَكُمۡ إِذَا قِيلَ لَكُمُ ٱنفِرُواْ فِى سَبِيلِ ٱللَّهِ ٱثَّاقَلۡتُمۡ إِلَى ٱلۡأَرۡضِۚ أَرَضِيتُم بِٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا مِنَ ٱلۡأَخِرَةِۚ فَمَا مَتَـٰعُ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا فِى ٱلۡأَخِرَةِ إِلَّا قَلِيلٌ (٣٨) إِلَّا تَنفِرُواْ يُعَذِّبۡڪُمۡ عَذَابًا أَلِيمً۬ا وَيَسۡتَبۡدِلۡ قَوۡمًا غَيۡرَڪُمۡ وَلَا تَضُرُّوهُ شَيۡـًٔ۬اۗ وَٱللَّهُ عَلَىٰ ڪُلِّ شَىۡءٍ۬ قَدِيرٌ (٣٩)
অর্থঃ হে ঈমানদারগণ! তোমাদের কী হলো, যখনই তোমাদের আল্লাহর পথে জিহাদে বের হতে বলা হয়, তখনি তোমরা মাটি কামড়ে পড়ে থাক? তোমরা কি আখেরাতের মোকাবিলায় দুনিয়ার জীবনকে বেশী পছন্দ করে নিয়েছ? যদি তাই হয় তাহলে তোমরা মনে রেখ, দুনিয়ার জীবনের এমন সাজ সরঞ্জাম আখেরাতে খুবই সামান্য বলে প্রমাণিত হবে। তোমরা যদি না বের হও তাহলে আল্লাহ তোমাদেরকে যন্ত্রতাদায়ক শাস্তি দেবেন এবং তোমাদের জায়গায় আরেকটি দলকে নিয়ে আসবেন, তখন তোমরা আল্লাহ তায়ালার কোন ক্ষতি করতে পারবে না। তিনি সব বিষয়ের ওপর ক্ষমতাবান। (সুরা তাওবা : ৩৮-৩৯
সবচেয়ে বড় ও আসল ব্যাপার হল রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে অনুমতিগ্রহণ করা। অনেকেই এটাতে ভুল করে বসেন। আবূ হুরাইরাহ (রাযিঃ) এর সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত। তিনি বলেন-
إِنَّمَا الإِمَامُ جُنَّةٌ يُقَاتَلُ مِنْ وَرَائِهِ وَيُتَّقَى بِهِ فَإِنْ أَمَرَ بِتَقْوَى اللَّهِ عَزَّ وَجَلَّ وَعَدَلَ كَانَ لَهُ بِذَلِكَ أَجْرٌ وَإِنْ يَأْمُرْ بِغَيْرِهِ كَانَ عَلَيْهِ مِنْهُ
ইমাম বা শাসক ঢাল স্বরূপ। তার নেতৃত্বে যুদ্ধ করা হয় এবং শত্রুর ক্ষতি থেকে নিষ্কৃতি পাওয়া যায়। সে যদি তাকওয়া বা আল্লাহভীতি ও ন্যায় বিচারের ভিত্তিতে শাসনকার্য পরিচালনা করে, তবে তার জন্য সে পুরস্কৃত হবে। আর যদি ন্যায় ব্যতীত অন্য কিছু আদেশ করে তবে সে পাপের জন্য দায়ী হবে।
সহিহ মুসলিম : ১৮৪১
রাষ্ট্রপ্রধানের অনুমতি থাকলে আর কেউ এটা নিয়ে কোন কথা বলতে পারবে না। এটা তখন বাস্তবতার সাথে সামঞ্জস্যশীল বলেই গণ্য হবে।
আল্লামা ইবনে কুদামাহ (রহঃ) বলেন-
إِنَّ أَمْرَ الْجِهَادِ مَوْكُولٌ إِلَى الإِمَامِ وَاجْتِهَادِهِ، وَيَلْزَمُ الرَّعِيَّةَ طَاعَتُهُ فِيمَا يَرَاهُ مِنْ ذَلِكَ. وَلَا يَجُوزُ لِلْجُنْدِ أَنْ يَخْرُجُوا مِنْ الْعَسْكَرِ إِلَّا بِإِذْنِ أَمِيرِهِمْ.
অর্থ: “জিহাদের বিষয়টি ইমাম তথা রাষ্ট্রপ্রধানের সিদ্ধান্ত ও বিচার-বিবেচনার উপর নির্ভরশীল। এ বিষয়ে তার নির্দেশ মেনে চলা প্রজাদের জন্য আবশ্যক। সেনাদলের সদস্যরা তাদের তাবু বা শিবির থেকে আমীরের অনুমতি ছাড়া বের হতে পারবে না। আল-মুগনী, খণ্ড-১০, পৃ-৩৭৪
এই বক্তব্যে ইবনে কুদামাহ (রহ.) রাষ্ট্র এবং তার অধিনস্থ বাহিনীর মধ্যে শৃঙ্খলা রক্ষার গুরুত্ব এবং আমীরের অনুমতির বাধ্যবাধকতা সম্পর্কে স্পষ্ট নির্দেশনা প্রদান করেছেন। কেননা, শত্রুর গতিবিধি তিনিই ভালো করে জানেন। অনুমতি ছাড়া বের হলে উক্ত ব্যক্তি শত্রুদলের শিকারে পরিণত হতে পারে।
উপরোক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, মুসলিম শাসক যদিও মহাপাপী তবুও তার অনুমতি ছাড়া জিহাদে বের হওয়া যাবে না। রাষ্ট্রপ্রধানের অনুমতি ব্যতিত কোন ব্যক্তির জন্য বৈধ নয় জিহাদের ডাক দেয়া কিংবা তাতে শরীক হওয়া। কেননা, তাতে ফিতনা ফাসাদ ও বিপদের আশংকা রয়েছে।
অন্যান্য অমুসলিমদের সাথে শর্তসাপেক্ষে (রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে নির্দেশ ইত্যাদি) জিহাদকে আবশ্যক করা হয়েছে। সেটাও হতে হবে যৌক্তিক কারণে। কেউ অমুসলিম হলেই যে, তার সাথে যুদ্ধ করা যাবে এটা ঠিক নয়। কেননা, আমরা ইতিহাসে দেখতে পাই- রাসুল (সাঃ) এর মদীনাতে অনেক অমুসলিম বসবাস করতেন। তাদের সাথে তিনি সু সম্পর্ক বজায় রেখে চলতেন। আল্লাহ তায়ালা বলেন:
وَقَاتِلُوا الْمُشْرِكِينَ كَافَّةً كَمَا يُقَاتِلُونَكُمْ كَافَّةً وَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ
অর্থঃ আর মুশরিকদের সাথে সবাই মিলে লড়াই কর, যেমন তারা সবাই মিলে তোমাদের সাথে লড়াই করে। আর জেনে রাখ! আল্লাহ তায়ালা মুত্তাকীদের সাথেই আছেন। সুরা তাওবা : ৩৬
উল্লেখ্য যে, এখানে যাদের সাথে যুদ্ধ করা হচ্ছে শুধুমাত্র তাদের সাথেই যুদ্ধের নির্দেশ দেয়া হচ্ছে। যাদের সাথে যুদ্ধাবস্থা বিরাজ করছেনা তাদের ক্ষেত্রে এ নির্দেশ নয়। ফিকহুল জিহাদ দ্রষ্টব্য
৪। শর্ত সাপেক্ষে শ্বাসকের বিরুদ্ধে ধর্ম রক্ষার জন্য যুদ্ধের করা।
মুসলিম কোন শ্বাসকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করা যাবে না। কুরআন সুন্নাহ দ্বারা পরিচালিত কোন ইসলামি রাষ্ট্রের শ্বাসকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করা যাবে না, তাই সে যতবড় জুলুমবাজ হোকনা কেন। কিন্ত সে যদি ইসলামি কোন ফরজ হুকুর পালন না করতে আদেশ প্রদান করে অথবা বাধা প্রদান করে। সহিহ হাদিস এসেছে-
عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” سَتَكُونُ أُمَرَاءُ، فَتَعْرِفُونَ وَتُنْكِرُونَ، فَمَنْ أَنْكَرَ فَقَدْ بَرِئَ، وَمَنْ كَرِهَ فَقَدْ سَلِمَ، وَلَكِنْ مَنْ رَضِيَ وَتَابَعَ ”. قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، أَفَلاَ نُقَاتِلُهُمْ قَالَ: ” لاَ، مَا صَلَّوْا ”.
অর্থ: উম্মে সালামা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, “অচিরেই তোমাদের ওপর এমন নেতা নিযুক্ত হবে, যাদের কাজের মধ্যে তোমরা ভালো ও মন্দ উভয়ই দেখতে পাবে। যে ব্যক্তি তাদের মন্দ কাজের প্রতিবাদ করবে, সে দায়িত্বমুক্ত। যে ব্যক্তি তাদের কাজকে অপছন্দ করবে, সে নিরাপদ থাকবে। কিন্তু যে ব্যক্তি তাদের কাজে সন্তুষ্টি প্রকাশ করবে এবং তাদের অনুসরণ করবে, সে পাপে নিমজ্জিত হবে। সাহাবারা বললেন, “হে আল্লাহর রাসূল! আমরা কি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব না?” তিনি বললেন, “না, যতক্ষণ তারা সালাত আদায় করে।” সহিহ মুসলিম : ১৮৫৪
এ হাদিস থেকে বোঝা যায় যে মুসলিম নেতাদের মন্দ কাজের প্রতিবাদ করা এবং অন্যায়কে খারাপ জানার দায়িত্ব রয়েছে। তবে তাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ বা বিদ্রোহের অনুমতি নেই, যদি তারা সালাতের মতো ইসলামের মৌলিক বিধানগুলো পালন করে।
রাষ্ট্র প্রদানের আদেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে যদি তিনি ন্যায়ের আদেশ দেন তাহলে। আর যদি তিনি অন্যায়ের বা পাপের কাজে নির্দেশ দেন তাহলে তার কথা মান্য করা যাবে না। যদি তিনি প্রকাশ্য কুফুরী বা শিরকী কাজে জড়িয়ে পড়েন তাহলে তার আনুগত্য করা বৈধ হবে না। তখন তার আনুগত্য থেকে নিজেকে গুটিয়ে নিতে হবে। যদিও আমরা বর্তমান সমাজের বিভিন্ন ক্ষেত্রে পাপের কাজেও স্বীয় দল বা নেতার আদেশ মান্য করি। মনে রাখতে হবে। ফরজ হুকুমের বিরোধীতার কারনে সে আর মুসলীম থাকেনা, তখন দ্বীনদার আলেমেদের ফতোয়া মোতাবেক শ্বাসকদের সাথে জিহাদ করা ফরজ হয়ে যায়। অর্থাৎ যুদ্ধ ছাড়া ইসলামি শরীয়ত পালনের আর বিকল্প পথ থাকেনা তখনই বাধ্য হয়ে দেশের শীর্ষ স্থানীয় দ্বীনদার আলিমেদের ফতোয়া মোতাবেক জিহাদের চুড়ান্ত স্তর সশস্ত্র যুদ্ধের মত কঠিন সিদ্ধান্ত নেয়ার অনুমতি দিবেন।
পূর্বের আলোচনায় দেখেছি জিহাদ আহবানের একমাত্র অধিকার রাখে মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। যখন রাষ্ট্রপ্রধান কোন সম্প্রদায়কে রাষ্ট্র বা ধর্ম রক্ষার জন্য জিহাদের নির্দেশ প্রদান করবেন, তখন সকলের জন্য জিহাদে অংশ গ্রহন ফরজ হয়ে যাবে। তাহলে আলেম সমাজ কেন ও কিভাবে জিহাদের ডাক দিবন?
কথা হলো রাষ্ট্র বা রাষ্ট্রপ্রধান জুলুমবাজ হলেও জিহাদ করা যাবে না কিন্তু রাষ্ট্র যখন ইসলামি ফরজ হুকুম মানতে বাধা প্রধান করে তখন আলেমগণ জিহাদ বাধ্যতামূলক হবার ব্যাপারে ফতোয়া দিতে পারেন। যেমন–
ক) তাতারদের বিরুদ্ধে শায়খুল ইসলাম ইবনু তাইমিয়্যাহর রাহিমাহুল্লাহ ফতোয়া যেখানে তিনি তাতারদের বিরুদ্ধে কতালকে ওয়াজিব বলেছেন। মুসলিমদের নিকট থেকে তাতারগণ ক্ষমাতা নিয়ে মুসলিমদের উপর শুধু জুলুম করে তাদের ইসলম ধর্মের হুকুম মানতেও বাধা দিয়েছিল। ঠিক তখই শায়খুল ইসলাম ইবনু তাইমিয়্যাহসহ (রাহিমাহুল্লাহ) বহু আলেম তাদের সাথে জিহাদ করাকে ওয়াজিব বলে মত দেন।
খ) ব্রিটিশদের বিরুদ্ধে শাহ আবদুল আযিয মুহাদ্দিস দেহলভির রাহিমাহুল্লাহ ফতোয়া, যেখানে তিনি হিন্দুস্তানকে দারুল হারব ঘোষণা করেছেন।
গ) রাশিয়ান হানাদার এবং কমিউনিসমের দ্বারা প্রভাবিত ও কমিউনিসম অনুযায়ী জীবনযাপন করা আফগান মুরতাদদের বিরুদ্ধে আফগান মুসলিম জনতার প্রতিরোধ ও যুদ্ধকে শরীয়ত সম্মত জিহাদ বলে ঘোষনা। রাবেতা আল-আলাম ইসলামি এর (ফিক্বহ কাউন্সিল ১৪০৮ হিজরির ২৪-২৮শে সফর) দশম অধিবেশনে আফগান যুদ্ধকে স্বাগত জানিয়েছিল এবং এই কাউন্সিলের সদস্যরা সর্বসম্মতিক্রমে মুসলিম বিশ্বের সাধারন জনতা ও সরকারগুলোর প্রতি নৈতিক, আর্থিক, রাজনৈতিক ও বস্তুগত সম্ভাব্য সব উপায়ে আফগান জিহাদকে সমর্থন করার আহবান জানানোর সিদ্ধান্ত নিয়েছেন।
ঘ) সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধ ফিলিস্তিনী মুসলিম ভাইদের প্রতিরোধ জিহাদ হিসাবে সকল মুসলিম আলেমদের নিকট স্বীকৃত। তাদের দেশ দখল করার পর সরকার না থাকা সত্বেও জিহাদ চালিয়েছিল। এখন হয়ত তাদের নিয়মতান্ত্রিক সরকার আছে। অর্থৎ রাষ্ট্র যখন ইসলাম বিরোধী কাজ করে এবং জনগনও মানতে বাধ্য করে ঠিক কখই আলেমের ফতোয়া মোতাবেগ কাজ করা উচিত। নিজে নিজে জিহাদ মনে করে মারামারি, হত্যা, বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। রাষ্ট্র, সমাজ, ইসলাম এবং মুসলিমদের কথা মাথায় রেখে জিহাদ করতে হবে। এর পবিত্র লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার সর্বশেষ চেষ্টা হিসেবে বৈধ করেছেন। আল্লাহ তায়ালা বলেনঃ
وَقَاتِلُوهُمْ حَتَّى لاَ تَكُونَ فِتْنَةٌ وَيَكُونَ الدِّينُ لِلّهِ فَإِنِ انتَهَواْ فَلاَ عُدْوَانَ إِلاَّ عَلَى الظَّالِمِينَ
অর্থঃ আর তোমরা তাদের সাথে লড়াই কর, যে পর্যন্ত না ফেতনার অবসান হয় এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়। অতঃপর যদি তারা নিবৃত হয়ে যায় তাহলে কারো প্রতি কোন জবরদস্তি নেই, কিন্তু যারা যালেম (তাদের ব্যাপারে আলাদা)। (রা বাকারা : ১৯৩
বিরত হওয়ার অর্থ কাফেরদের নিজেদের কুফরী ও শির্ক থেকে বিরত হওয়া নয়। বরং ফিতনা সৃষ্টি করা থেকে বিরত হওয়া। কাফের, মুশরিক, নাস্তিক প্রত্যেকের নিজেদের ইচ্ছামত আকীদা-বিশ্বাস পোষণ করার অধিকার আছে। তারা যার ইচ্ছে তার ইবাদাত-উপাসনা করতে পারে। অথবা চাইলে কারোর ইবাদাত নাও করতে পারে। তাদেরকে এই গোমরাহী ও ভ্রষ্টতা থেকে বের করে আনার জন্য উপদেশ দিতে হবে, অনুরোধ করতে হবে। কিন্তু এ জন্য তাদের সাথে যুদ্ধ করা যাবে না। তবে আল্লাহর যমীনে আল্লহর আইন ছাড়া তাদের বাতিল আইন কানুন জারীর করার এবং আল্লাহর বান্দাদেরকে আল্লাহ ছাড়া আর কারোর বান্দায় পরিণত করার অধিকার তাদের নেই। এই ফিতনা নির্মূল করার জন্য প্রয়োজন ও সুযোগ মতো মৌখিক প্রচারণা ও অস্ত্র উভয়টিই ব্যবহার করা হবে। আর কাফের ও মুশরিকরা এই ফিতনা থেকে বিরত না হওয়া পর্যন্ত মু’মিন তার সংগ্রাম থেকে নিশ্চেষ্ট ও নিবৃত্ত হবে না। আর ”যদি তারা বিরত হয় তাহলে জেনে রাখো জালেমদের ছাড়া আর কারোর ওপর হস্তক্ষেপ বৈধ হবে না।” একথা থেকে এই ইংগিত পাওয়া যায় যে, বাতিল জীবন ব্যবস্থার পরিবর্তে সত্য জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে যাবার পর সাধারণ লোকদের মাফ করে দেয়া হবে। কিন্তু নিজেদের শাসনামলে যারা সত্যের পথ রধ করার জন্য চূড়ান্ত পর্যায়ে জুলুম-নির্যাতন চালিয়েছিল সত্যপন্থীরা তাদেরকে অবশ্যি শাস্তিদান করতে পারবে। যদিও এ ব্যাপারে ক্ষমতা করে দেয়া এবং বিজয় লাভ করার পর জালেমদের থেকে প্রতিশোধ না নেয়াই সৎকর্মশীল মু’মিনদের জন্য শোভনীয় তবুও যাদের অপরাধের তালিকা অনেক বেশী কালিমা লিপ্ত তাদেরকে শাস্তি দান করার একান্তই বৈধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেও এই সুযোগ গ্রহণ করেছেন। অথচ তাঁর চেয়ে বেশী ক্ষমতা ও উদারতা আর কে প্রদর্শন করতে পারে৷ তাই দেখা যায়, বদরের যুদ্ধের বন্দীদের মধ্য থেকে উকবাহ ইবনে আবী মূঈত ও নযর ইবনে হারিসকে তিনি হত্যার নির্দেশ দিয়েছেন। মক্কা বিজয়ের পর সতের জন লোককে সাধারণ ক্ষমার বাইরে রেখেছেন এবং তাদের মধ্য থেকে চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। উপরোল্লিখিত অনুমতির ভিত্তিতে তিনি এই পদক্ষেপগুলো গ্রহণ করেছেন। তাফহীমূল কুরআন, সুরা বাকারার ১৯৩ আয়তের ব্যাখ্যা দেখুন
নিজ দেশে মুসলিম শ্বাসকের বিরুদ্ধে ধর্ম রক্ষার জন্য যুদ্ধের করা একটি স্পর্স কাতর বিষয় তাই এ ব্যাপার মুহাক্কিক আলেম বা যারা দেশের শীর্ষ স্থানীয় আলেম তাদরে সকলের পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহন করতে হবে। একা একা ফতোয়া জানি করে মুসলিমদের জাল মাল হালাল করার ফতোয়া জারি করা হারাম।
ইবনু উমার (রাযি.) হতে বর্ণিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আমি লোকদের সাথে যুদ্ধ চালিয়ে যাবার জন্য নির্দেশিত হয়েছি, যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় যে, আল্লাহ্ ব্যতীত প্রকৃত কোন উপাস্য নেই ও মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আর সালাত প্রতিষ্ঠা করে ও যাকাত আদায় করে। তারা যদি এগুলো করে, তবে আমার পক্ষ হতে তাদের জান ও মালের ব্যাপারে নিরাপত্তা লাভ করলো; অবশ্য ইসলামের বিধান অনুযায়ী যদি কোন কারণ থাকে, তাহলে স্বতন্ত্র কথা। আর তাদের হিসাবের ভার আল্লাহর উপর অর্পিত। সহিহ বুখারি : ২৫, সহিহ মুসলিম : ২২
উসামাহ্ ইবনু যায়দ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে এক জিহাদ অভিযানে পাঠালে আমরা প্রত্যুষে জুহাইনার” (একটি শাখা গোত্র) আলহুরাকায় গিয়ে পৌছলাম। এ সময়ে আমি এক ব্যক্তির পশ্চাদ্ধাবন করে তাকে ধরে ফেলি। অবস্থা বেগতিক দেখে সে বললো, লা- ইলা-হা ইল্লাল্লা-হ’ কিন্তু আমি তাকে বর্শা দিয়ে আঘাত করে তাকে হত্যা করে ফেললাম। কালিমা পড়ার পর আমি তাকে হত্যা করেছি বিধায়, আমার মনে সংশয়ের উদ্রেক হলো। তাই ঘটনাটি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নিকট উল্লেখ করলাম। তিনি বললেন, তুমি কি তাকে “লা-ইলা-হা ইল্লাল্লা-হ’ বলার পর হত্যা করেছো। আমি বললাম, হে আল্লাহর রাসূল! সে অস্ত্রের ভয়ে জান বাঁচানোর জন্যেই এরূপ বলেছে। তিনি রাগাম্বিত হয়ে বললেন, তুমি তার অন্তর চিড়ে দেখেছো, যাতে তুমি জানতে পারলে যে, সে এ কথাটি ভয়ে বলেছিল?
(রাবী বলেন), তিনি এ কথাটি বারবার আবূত্তি করতে থাকলেন। আর আমি মনে মনে অনুশোচনা করতে থাকলাম, হায়! যদি আমি আজই ইসলাম গ্রহণ করতাম। বর্ণনাকারী বলেন, এ সময় সা’দ ইবনু আবূ ওয়াক্কাস (রাযিঃ) বলেন, আল্লাহর কসম! আমি কখনো কোন মুসলিমকে হত্যা করব না, যেভাবে এ ভুড়িওয়ালা (উসামাহ) মুসলিমকে হত্যা করেছে। রাবী বলেন, তখন জনৈক ব্যক্তি বললো, আল্লাহ তা’আলা কি এ কথা বলেননি যে, “তোমরা তাদের (কাফিরদের) বিরুদ্ধে জিহাদ করো, যে পর্যন্ত ফিৎনা দূরীভূত না হয়, আর আল্লাহর দীন পরিপূর্ণ না হয়ে যায়? এর জবাবে সাদ (রাযিঃ) বললেন, আমরা জিহাদ করি, যাতে ফিৎনা না থাকে, কিন্তু তুমি আর তোমার সঙ্গীগণ এ উদ্দেশে যুদ্ধ কর, যেন ফিৎনা সৃষ্টি হয়। সহিহ মুসলিম : ৯৬
জিহাদ শুরু হলে তাতে অংশ গ্রহন করার বিধানঃ
জিহাদ ইসলামি বিধানে একটি গুরুত্বপূর্ণ বিষয়। সালাত, সিয়াম, হজ্জ্ব, জাকাত ইত্যাদি আমলের মত জিহাদ একটি ফরজ ইবাদাত। সালাত যেমন প্রতি দিন আদায় করতে হয়। সিয়াম যেমন বছরে একবার এক মাস ব্যাপিয় আদায় করেত হয়। যাকাত যেমন নিসাবের মালিক মুসলিমকে বছরে একবার আদায় করতে হয়। হ্জ্জ্ব যেমন সমগ্র জীবনে এক বার আদায় করতে হবে। জিহাদ কিন্তু এমন নির্দিষ্ট করা নেই যে, দিনে একবার. মাসে একবার, বছরে একবার, জীবনে একবার। জিহাদ করতে হবে ইসলামের প্রয়োজনে। দিন, মাস আর বছরগুনে জিহাদ হয়না। জিহাদ দ্বারা কার জীবন শেষ হয়ে যায়। কাউ কাউকে বছরের পর বছর জিহাদ করা লাগতে পাবে। আবার এমনও জীবনে কখনও জিহাদ করার প্রয়োজনই নেই। জিহাদে বিশ্বাস না থাকে, জিহাদ সম্পর্কে খারাপ বা নেতি বাচক ধারন থাকে তবে সে কিন্তু মুসলিম হিসাবে গন্য হবে না। কখনও জিহাদ করলেন না, বা জীননে কখনও জিহাদের ডাক আসেনি তাতে কোন ক্ষতি নেই, যদি কিনা আপনার অন্তরে জিহাদে বিশ্বাস ও ভালবাসা থাকে। অধিকাংশ ইসলামিক স্কলারের মতে চারটি কারনে জিহাদ জিহাদ ফরজ হয়।
১। শত্রুবাহিনী কোন মুসলিম সম্প্রদায়ের উপর বিনা কারনে যুদ্ধ চাপিয়ে দেয়।
২। যখন মুসলিম ও অমুসলিম শুধু ধর্মীয় কারনে যুদ্ধ করে।
৩। কোন মুসলিম শ্বাসক যদি দেশ বা ধর্ম রক্ষার জন্য যুদ্ধের আহবান করে।
৪। শর্ত সাপেক্ষে শ্বাসকের বিরুদ্ধে ধর্ম রক্ষার জন্য যুদ্ধের করা।
এই সকল যুদ্ধের অংশ গ্রহনের হুকুমও দুই প্রকার হয়ে থাকেঃ
১। ফরজে আইন
২। ফরজে কিফায়া
১। ফরজে আইনঃ
ইসলামে শত্রু কাফিরগন যদি কোনো মুসলিম রাষ্ট্রকে আক্রমন করে বা মুসলিম ও অমুসলিম শুধু ধর্মীয় কারনে যুদ্ধ বাধে আর মুসলিম শ্বাসক যদি দেশ বা ধর্ম রক্ষার জন্য সকল নাগরিককে যুদ্ধের আহবান করে তখন সকলের উপর ফরজে আইন হয়ে যাবে। যেমন টি রাসূল (সাঃ) এর জীবন দসায় বদর, ওহুদ ও তাবুকের যুদ্ধের জন্য হুকুম জারি করা হয়েছিল। তাবুক যুদ্ধ সম্পর্ক মহান আল্লাহ এরশাদ করেন-
انْفِرُواْ خِفَافًا وَثِقَالاً وَجَاهِدُواْ بِأَمْوَالِكُمْ وَأَنفُسِكُمْ فِي سَبِيلِ اللّهِ ذَلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ
অর্থঃ তোমরা হালকা ও ভারী উভয় অবস্থায় যুদ্ধে বের হও এবং তোমাদের মাল ও জান নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ কর। এটা তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানতে। সুরা তাওবা : ৪১
এই আয়াত নাজিলের পর নারী ও শিশু ব্যতিত সকর সামর্থবান পুরুষের জন্য তাবুকের যুদ্ধ অংশ গ্রহন ফরজে আইন হয়ে যায়। মাত্র তিন জন সাহাবি বিনা ওজরে এই যুদ্ধ যাননি বলে তারা মহান আল্লার পক্ষ থেকে দুয়িয়াতেই শাস্তি পেয়েছেন এবং পরে দুনিয়াতেই তাদের ক্ষমার ঘোষনা আসে। এমনি ইসলামের প্রয়োজনে যখনই রাষ্ট্র প্রধান দেশ বা ধর্ম রক্ষার জন্য সকল নাগরিককে যুদ্ধের আহবান করবে তখন সকলের উপর ফরজে আইন হয়ে যাবে।
বর্তমান সময়ে একটি উদাহরন হল ফিলিস্তীন মুসলিম ভাইদের জিহাদ। মুসলিলদের ভুমি ফিলিস্তীন যা আজ ইহুদিরা জোর করে দখল করে আছে। এদেরকে সেখান থেকে বিতাড়িত করে মাসজিদুল আকসাকে মুক্ত করার জন্য জান-মাল দিয়ে অব্যহত প্রচেষ্টা চালিয়ে যাওয়া সামর্থবান সকল মুসলমানের উপর ফরজে আইন।
২। ফরজে কিফায়াঃ
বর্তমান প্রায় সকল দেশে নিয়মিত সেনাবাহিনী আছে যারা দেশ রক্ষার জন্য নিয়োজিত। যখন কোন দেশের সাথে দেশ বা ধর্ম রক্ষার জন্য যুদ্ধের শুরু হয় তখন নিয়মিত সেনাবাহিনী সরাসরি অংশ গ্রহন করে। দেশের বাকি সকলে প্রয়োজন অনুসারে জিহাদের জন্য তৈরী থাকবে। যদি তাদের আহবান করা হয় সাথে সাথে যুদ্ধের ময়দানে ঝাপিয়ে পড়বে। যুদ্ধের সাজ সরমজানের জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয তাই যারা সরাসরি যুদ্ধের অংশ গ্রহন করতে পারবেনা তাদের নিকট আর্থিক সাহায্য চাইলে তাদের উচিত সমর্থ অনুসারে আর্থিক সাহায্য করা। তাই বলা যায় যুদ্ধ করা ফরজে আইনা না কি ফরজে কিফায়া এটা নির্ভর করে যুদ্ধের প্রয়োজনীতার উপর। অর্থাৎ কিছু সংখ্যাক মুজাহিদ অংশগ্রহনে যদি জয় লাভ করা যায় তবে বাকিদের উপর ফরজে কিফায়া হয়ে যায়। আর যদি সকলের অংশ গ্রহন ছাড়া জয় সম্ভব নয় তখন সকলেরই অংশ গ্রহন ফরজে আইন হয়ে যায়।
মহান আল্লাহ ইরশাদ করেন–
وَمَا كَانَ الْمُؤْمِنُونَ لِيَنفِرُواْ كَآفَّةً فَلَوْلاَ نَفَرَ مِن كُلِّ فِرْقَةٍ مِّنْهُمْ طَآئِفَةٌ لِّيَتَفَقَّهُواْ فِي الدِّينِ وَلِيُنذِرُواْ قَوْمَهُمْ إِذَا رَجَعُواْ إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ
অর্থঃ আর মুমিনদের জন্য সংগত নয় যে, তারা সকলে একসঙ্গে অভিযানে বের হবে। অতঃপর তাদের প্রতিটি দল থেকে কিছু লোক কেন বের হয় না, যাতে তারা দীনের গভীর জ্ঞান আহরণ করতে পারে এবং আপন সম্প্রদায় যখন তাদের নিকট প্রত্যাবর্তন করবে, তখন তাদেরকে সতর্ক করতে পারে, যাতে তারা (গুনাহ থেকে) বেঁচে থাকে। সুরা তাওবা : ১২২
যুদ্ধে অংশ গ্রহন ফরজে আইন নাকি কিফায়া উহা নির্ভর করে যুদ্ধের প্রয়োজনীয়তা উপর। উপরে বর্নতি সুরা তাওয়ার ৪১ আয়াতে নাজিল হলে সকলে মনে করল এখান থেকে নারী আর শিশু বাদে সকলের জন্য সর্বস্থায় যুদ্ধ করা ফরজে আইন। কিন্তু যখন তাওবার ১২২ আয়াত নাজিল হয় ঘোষনা করা হল- আর মুমিনদের জন্য সংগত নয় যে, তারা সকলে একসঙ্গে অভিযানে বের হবে। তখন উপরের ৪১ নং আয়াতে হুকুর রহিত হয়ে যায়। আসলে দুটি আয়াতে হুকুম সব সময়ের জন্য আলাদ আলাদাভাবে থাকবে। অর্থাৎ যুদ্ধের প্রয়োজনে সকলকে বা একটি দলকে অংশ গ্রহন করতে হবে। যুদ্ধের সময় ইসলামি রাষ্ট্র বা তার নির্বাচিত আমির থেকে যার উপর যে হুকুম আসবে তার তা মান্য করা ফরজ হবে।