All posts by israfil625

কালি আর কলম হলো মহান আল্লাহর এক বিশেষ নেয়ামত। লিখনির মাধ্যমে পাঠকদের অন্তরে ইমানের নূর জ্বালিয়ে দিতে চাই।

যে সকল দিবস পালন করা বিদআত-১২ :: ফাতিহা–ই-ইয়াজদাহাম

মুহাম্মদ ইস্রাফিল হোসাইন

১। ফাতিহা–ই-ইয়াজদাহাম পালন করাঃ

রড় পীর খ্যাত আব্দুল কাদের জিলানী (রহ.) হিজরী ৫৬১ সালের ১১ রবিউস সানী ৯১ বছর বয়সে পরলোক গমন করেন। তার কিছু অনুসারি প্রতি বছর অত্যন্ত গুরুত্বের সাথে তার ওফাতের দিন পালন করে থাকেন। তার মৃত্যু বার্ষিকী ফাতিহা–ই-ইয়াজদাহাম হিসেবে পরিচিত। ফাতিহা ও ইয়াজদাহম দুটি ফার্সি শব্দ। ফাতিহা অর্থ দোয়া, আর ইয়াজদাহম অর্থ এগারো। ফাতিহা-ই-ইয়াজদাহম’ বলতে এগারো-এর ফাতিহা বা দোয়াকে বুঝায়। এক কথায় রবিউস সানি মাসের ১১ তারিখের ইছালে সওয়াবের মাহফিলকে ‘ফাতিহা-ই-ইয়াজদাহম’ বলে। ফার্সি ভাষার প্রভাবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ইরান, বৃহৎ রাশিয়ার মুসলিম অধ্যুষিত অঞ্চল, ইরাক প্রভৃতি স্থানে ‘ফাতিহা-ই-ইয়াজদাহম’ অর্থাৎ এগারো-এর ফাতিহা নামে উদ্যাপিত হয়। এই দিনটি উৎযাপন করা যে বিদআতে তাতে কোন সন্দেহ নেই। কারন ইসলামে কোন জন্ম মৃত্যু বার্ষিকী পালন করা হারাম কাজ। 

আব্দুল কাদের জিলানী (রহ.) হলেন ইসলাম ধর্মে অন্যতম প্রধান আধ্যাত্মিক ব্যক্তিত্ত্ব। তিনি ইসলামের অন্যতম প্রচারক হিসাবে সুবিদিত। আব্দুল কাদের জিলানী (রহ.) কে ‘বড়পীর’ হিসাবে মুসলিম বিশ্বে সমধিক পরিচিত। তিনি ০১ রমজান ৪৭১ হিজরিতে ইরাকের বাগদাদ নগরের অন্তর্গত জিলান শহরে জন্ম গ্রহণ করেন। জিলানের অধিবাসি হিসাবে তিনি জিলানী নামে নামে পরিচিতি লাভ করে। তাকে সম্মান প্রদানের জন্য আবু মোহাম্মাদ মুহিউদ্দিন নামে উপাধি প্রদান করা হয়। তার পিতার নাম আবু সালেহ মুছা জঙ্গী এবং মাতার নাম উম্মুল খায়ের ফাতেমা। জীবনি লেখকদের মতে তার মাতা হাসান ইবনে আলী (রা.) এর বংশধর।

২। আব্দুল কাদির জিলানী (রহ.) এর শিক্ষা

আব্দুল কাদির জিলানী (রহ.) এর বাল্য শিক্ষার হাতে খড়ি হয়েছিল জ্ঞানবান পিতা ও গুনবতী মাতার মাধ্যমে। তিনি স্বীয় পিতা মাতার মাধ্যমেই প্রথমিক স্তরের শিক্ষনীয় বিষয়গুলি গৃহে বসেই সমাপ্ত করেছিলেন। সর্বপ্রথমেই তিনি পবিত্র কোরান পাঠ করা শিক্ষা করেন। গৃহশিক্ষার বাইরেও তিনি জিলান নগরের স্হানীয় মক্তবেও বিদ্যা শিক্ষা করেছিলেন। উচ্চশিক্ষার জন্য তিনি ৪৮৮ হিজরীতে যখন প্রথম তিনি বাগদাদ গমন করেন তখন তার বয়স হয়েছিল আঠার বৎসর। বাগদাত এসে তিনি শায়েখ আবু সাইদ ইবনে মোবারক মাখযুমী হাম্বলী, আবুল ওয়াফা আলী ইবনে আকীল (রহ:) এবং আবু মোহাম্ম ইবনে হোসাইন ইবনে মুহাম্মদ (রহ.) এর নিকট ইলমে ফিকাহ, শায়েখ আবু গালিব মুহাম্মদ ইবনে হাসান বাকিল্লানী (রহ.), শায়েখ আবু সাইদ ইবনে আব্দুল করীম ও শায়েখ আবুল গানায়েম মুহম্মদ ইবনে আলী ইবনে মুহম্মদ (রহ.) প্রমুখের নিকট এলমে হাদীস এবং শায়েখ আবু যাকারিয়া তাবরেয়ী (রহ.) নিকট সাহিত্যের উচ্চতর পাঠ লাভ করেন। শায়খ জীলানীর বাহ্যিক ও আধ্যাত্নিক জ্ঞান চর্চার গূরু শায়খ আবু সাঈদ মাখযুমীর মনে তরুন এ শিষ্যের যোগ্যতা ও প্রতিভা সম্পর্কে এতই সুধারনা ও আস্হাশীলতার সৃষ্টি করল যে, নিজ হাতে প্রতিষ্ঠিত মাদরাসা তত্তাবধান ও পরিচালনার দায়িত্ব শায়খ আব্দুল কাদির জিলানী (রহ.) এর নিকট অর্পন করে তিনি নিজে অবসর গ্রহন করেন।

৩। আব্দুল কাদির জিলানী (রহ.) এর কর্মজীবন

শিক্ষা-দীক্ষায় পূর্ণতা অর্জনের পর তিনি নিজেকে পবিত্র ইসলাম ধর্ম প্রচারের কাজে নিয়োজিত করেন। বিভিন্ন মাহফিলে তিনি ইসলামের সুমহান আদর্শ যুক্তিপূর্ণ ভাষায় বর্ণনা করতেন। তার মহফিলে শুধু মুসলমান নয়, অনেক অমুসলিমও অংশগ্রহণ করতো। তার বক্তব্য শুনে অনেক অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি কাব্য, সাহিত্য, ইতিহাস, দর্শন, ভূগোল ইত্যাদি বিষয়ের পণ্ডিত ছিলেন। তার রচিত বহু গ্রন্থ রয়েছে। এসব গ্রন্থের মধ্যে ‘ফতহুল গায়ের’, ‘গুনিয়াতুত তালেবীন’, ফতহুর রবযানী, ‘কালীদায়ে গাওসিয়া’ উল্লেখযোগ্য।

৪। আব্দুল কাদির জিলানী (রহ.) এর বিভিন্ন উপাদিসমূহঃ

অনেক বিদআতি সুফি তাকে বলেন, পীরানে পীর দস্তগীর, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বালি, গাউসে ছামদানী, নুরে ইয়াজদানী, গাউসুল আযম হযরত আব্দুল কাদের জিলানী (রহ.)। এ উপাধিগুল কখন আব্দুল কাদের জিলানী (রহ.) এর নিজের দেয়া হতে পারে না। যারা তার অনুসরণ করেন, অতিমাত্রায় শ্রদ্ধা করেন তারা এ উপধিগুল দিয়ে থাকতে পারেন। তার লিখিত ‘গুনিয়াতুত তালেবীন’ কিতাব খানা পড়লে আপনার ভুল ভেঙ্গে যাবে এই কিতাবটি সহিহ সুন্নাহর ভিত্তিতে লেখা হয়েছে। অবশ্য তিনি কখনও লিখেন নাই এমন কিতাবও তার নাম দিয়া প্রকাশ করা হয়েছে। তার নামে ব্যবহৃত এই উপাদিগুল ব্যবহার করা কত টুকু যৌক্তিক একটু ভেবে দেখি।

(১) পীরানে পীরঃ

 পীর একটি ফার্সি শব্দ যার অর্থ শায়খ, শিক্ষক। তাহলে পীরদের পীর এর অর্থ হল শায়েদ এর শায়েখ, বা পীরের পীর বা বড় বা শ্রেষ্ঠ পীর। সুফিরাদিরা যেহেতু পীরতন্ত্রে বিশ্বাসি কাজের তাদের নিকট তিনি বড় পীর। কাজেই তাকে বলা অন্যায় হবে না।

(২) দস্তগীরঃ

দস্তগীল এর অর্থ “হাত ধরা”। “দস্ত” মানে হচ্ছে “হাত” এবং “গীর” মানে হচ্ছে “ধরা”। এই সম্পর্কে যে কাহিনী প্রচলিত আছে যে উনি এবং আল্লাহ এক সাথে হাটছিলেন। হঠাৎ করে আল্লাহ পড়ে যাচ্ছিলেন এবং আব্দুল কাদের জিলানী আল্লাহর হাত ধরে ফেলেন এবং আল্লাহকে পতন থেকে রক্ষা করেন। (নাউজুবিল্লাহ মহান আল্লাহ এ থেকে অনেক পবিত্র) এই জন্য উনার টাইটেল বা উপাধি দস্তগীর।

এই ধরনের কথা কোন মুসরিকও বলতে পারবে না। কারন তারা জানে তাদের বানান মাবুদগুলিও এ ধারনা থেকে বড়। আর মহান আল্লাহ অনেক এ সকল শির্কি কথা থেকে পবিত্র ও অমুখাপেক্ষি।

(৩) গাউসুল আযমঃ

“গাউস” শব্দের অর্থ ত্রাণকর্তা, রক্ষাকর্তা, পরিত্রাণদানকারী, উদ্ধার কারী ইত্যাদি। এবং “আজম” শব্দের অর্থ মহান, বড় বা সর্বশ্রেষ্ঠ। গাউসুল আজম শব্দের অর্থ হল সর্ব শ্রেষ্ঠ ত্রাণকর্তা। আল্লাহ সম্পর্কে যাদের নুন্যতম ধারণা আছে তারা বুঝবেন এই উপাধি কার জন্যঃ আল্লাহ নাকি আব্দুল কাদের জিলানী।

মহান আল্লাহ বলেন,

 قُلۡ مَنۢ بِيَدِهِۦ مَلَكُوتُ ڪُلِّ شَىۡءٍ۬ وَهُوَ يُجِيرُ وَلَا يُجَارُ عَلَيۡهِ إِن كُنتُمۡ تَعۡلَمُونَ (٨٨) سَيَقُولُونَ لِلَّهِ‌ۚ قُلۡ فَأَنَّىٰ تُسۡحَرُونَ (٨٩) 

অর্থ তাদেরকে জিজ্ঞেস করো, বলো যদি তোমরা জেনে থাকো, কার কর্তৃত্ব চলছে প্রত্যেকটি জিনিসের ওপর? আর কে তিনি যিনি আশ্রয় দেন এবং তাঁর মোকাবিলায় কেউ আশ্রয় দিতে পারে না?   তারা নিশ্চয়ই বলবে, এ বিষয়টি তো আল্লাহরই জন্য নির্ধারিত ৷ বলো,তাহলে তোমরা বিভ্রান্ত হচ্ছো কোথায় থেকে?  (সুরা মুমিনুন ৮৮-৮৯)।

(৪) কুতুবে রব্বানীঃ

আবরি কিতাব শব্দ থেকে কুতুব শব্দটি উত্পত্তি হয়নি। কুতুব শব্দটি পরিচালনা কাজে সহায়তাকারী হিসাবে সুফিগন ব্যবহার করে থাকে। সুফিদের কিছু পরিভাষা আছে, যা তাদের কথিত অলীদের উপাদি হিসাবে ব্যবহার করে যেমনঃ গাওছ, আবদাল, ইমামাইন, নুকাবা, আবরার ইত্যাদি। কুতুব এমনই একটি পরিভাষা। যে সকল অলী আল্লাহকে পরিচালনাগত ভাবে সাহায্য করে তাদের কুতুব বলে। (নাউজুবিল্লাহ)।

তাদের কেউ কেই কুতুবুল আকবর, কুতুবুল আলম, কুতুবুল এরশাদ, কুতুবুল আক্তারও বলে। ইমলামি আকিদা ও ভ্রান্ত মতবাদ বই, যা আমাদের কওমী মাদ্রাস নেছাবভুক্ত এর ১৭৫ পৃষ্ঠায় লিখেন, কুতুবদের দুইজন উজিল থাকেন। তাদের আলাদা আলাদা নামও থাকে। ইহা ছাড়াও আরও অনেক কুতুব থাকেন। প্রত্যেক শহরে শহরে বা গ্রামে গ্রামে ও কুতুব থাকেন। কিতাবের শেষে লেখা আছে। এ সম্পর্কে কুরআন হাদিসে কিছুই বলা হয়নি। এ সবই সুফিদের কাশফ বা স্বপ্নের মাধ্যমে প্রাপ্ত, বেশী ঘাটাঘাটি না করাই ভাল। ঘাটাঘাটি করি আর না করি আল্লাহ পরিচালনা কাজে সাহায্য করা এমন আকিদা রাখলে মুসলিম থাকবে তো। না কি তার ইমান ভঙ্গ হয়ে যাবে।

৫।  তার নামে প্রচলিত শির্ক কথাঃ

আমাদের সমাজে বিভিন্ন বিদাআতি মাহফিলে বিদআতি আলেম তাদের নামে অনেক শির্ক মিশ্রিত কথা প্রচার করে। হয়ত তারা এ সম্পর্কে কথনও চিন্তা করেনি যে আমার এ কথা শির্ক কথা অথবা ঐ আলেম নামধারি লোকটি আসলে আলেম নয়, শির্ক সম্পর্কে তার জ্ঞানের সল্পতার জন্য শির্ক কথা বুঝতেই পারছেনা।

বিদাআতি মাহফিলে বিদআতি আলেম তার নামে সনদবিহিনভাবে প্রচার করে, তিনি মানুষকে কবর থেকে জীবিত করেন, মুর্দা সাথে কথা বলেন জিব্রাইল (আ.) এর নিকট থেকে জোর করে রুহ ছিনিয়ে নেয়া। অনেক বছর আগে ডুবে যাওয়া কয়েকশ বরযাত্রীকে পুনঃ জীবিত করেন, আকাশে উড়ে বেড়ানো, বাঘ কে বশ করা, আল্লাহর সাথে সরাসরি কথা বলা, বিভিন্ন বিষয় নিয়ে আল্লাহর সাথে তর্ক করা, ইসলাম কে পুনর্জীবন দান করা ইত্যাদি ইত্যাদি।

সমাজের অধিকাংশ লোক ইসলাম সম্পর্কে অজ্ঞ, তাদের শির্ক সম্পর্কে জ্ঞান না থাকায় সহজে এসব বিশ্বাস করে। এভাবে সমাজে প্রচলিত আছে, অযু ছাড়া তার নাম মুখে নিলে আগে মানুষের মাথা দেহ থেকে আলাদা হয়ে যেত, এখন শরীর থেকে একটা পশম পড়ে যায়। সুফিদের নিকট এমন কাহিনী ও প্রচলিত আছে অল্প বয়সে বাবার সাথে সমজিদে গিয়ে জান্নাতি এবং জাহান্নামীদের জুতা আলাদা করে সাজিয়ে রাখেন। উনার দোয়ার কারনে বাগদাদে বাপের আগে ছেলে মারা যায়না। একজন মহিলার পাঁচ পাঁচটি কন্যা সন্তান ছেলেতে রুপান্ত হয়। বাগদাদে একজন সদ্য বিবাহ লোকের বাসর রাতে জান কবচ করার কথা থাকলেও তার জন্য জান কবচ করতে পারে নাই ইত্যাদি ইত্যাদি।

তার নামে কিছু শির্ক ও বিদাআত মিশ্রিত কাহিনী বর্ণিত আছে যার কোন সনদ নাই। কোন কোন কাহিনী লোক মুখে প্রচারিত আবার তার নামে যে সকল বই বাজারে আছে সেখানেও উল্লেখ আছে। এমনই একটি বই হল “সিররুল আসরার বা মারেফতের নিগূঢ় রহস্য”।  এই বইয়ে এমন কিছু কাহিনী আছে যা বললে এবং শুনলে ঈমান হারা হওয়ার আশংকা শতভাগ। এই “সিররুল আসরার বা মারেফতের নিগূঢ় রহস্য” বইটি কাদের জিলানী (রাহিঃ) এর নামে রশীদ বুক হাউস, ৬ প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা -১১০০ থেকে ২০১০ সালে প্রকাশ করে। বইটির তৃতীয় অধ্যায় আব্দুল কাদের জিলানী (রহ.) এর ২৮ টি কেরামত উল্লেখক করা হয়েছে যার প্রতিটির মাঝে শির্কের গন্ধ পাওয়া যায়। বইটিতে দাবি করা হয়েছে যে, বইটি আব্দুল কাদের জিলানী (রাহিঃ) লেখা। আসলে এই বইটি তার লেখা নয়। বইটির কাভার পেজে লেখা হয়েছে। “সিররুল আসরার বা মারেফতের নিগূঢ় রহস্য”। মূলঃ হযরত বড়পীর আব্দুল কাদের জিলানী (রহঃ)। বঙ্গানুবাদঃ সুফী মুহাম্মাদ ইকবাল হোসেন কাদেরী।

বইটির মুল লেখক হিসাবে আব্দুল কাদের জিলানী (রহ.) এর নাম লেখা আছে। কিন্তু কোন যুক্তির ভিত্তিতে বলা হল, এই বইটি তার লেখা নয়। বইটির ৬৩ পৃষ্ঠায় বলা হয়েছেঃ আধ্যাতিক জগতের সম্রাট মাওলানা জালাউদ্দিন রুমি তাহার অমর কাব্য গ্রস্থ মসনবীতে বলিয়াছেন,

“কাফ পর্বতে অবস্থিত সী মোরগের নিকট পৌছাইবার শক্তি আমার মধ্যে রহিয়াছে। আমি আমার জ্ঞানের দরিয়ায় নিশ্চিত হইয়া গিয়াছি যদি জিন এবং মানব প্রকাশ্যে আমাকে দেখিতে পায়”।

বইটির ৬৬ পৃষ্ঠায় বলা হয়েছেঃ

হযরত শামস তাবরীয রাহমাতুল্লাহি আলাই বলিয়াছেন, “তাওহীদ বৃক্ষের উচ্চ শাখার ফলে আমি পরিপূর্ণ পরিতৃপ্ত। আমার ফল দেখে পথিকগণ আমার প্রতি ঢিল নিক্ষেপ করে। তাহাদের এ ঢিল ছুড়াই আমি ভ্রুক্ষপ করিনা, লজ্জিতও হই না।

বইটির ৭৬ পৃষ্ঠায় বলা হয়েছেঃ

হযরত ফরীদ উদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাই বলিয়াছেন, আল্লাহর নুরের মাঠে প্রেমাস্পদের সিংহাসন স্থাপিত রহিয়াছে, এবং উহার চারিপাশে সেনাবাহিনীর কোলাহল ধ্বনি অনবরত কর্ণকুহরে প্রবেশ করিতেছে।

একটু লক্ষ করুন আব্দুল কাদের জিলানী (রহ.) যে তিন জন (জালাউদ্দিন রুমি, হযরত শামস তাবরীয ও ফরীদ উদ্দিন আত্তার) সুফির কথা থেকে উদৃতি দিলেন তাদের কার লেখার উদৃতি দেয়া আব্দুল কাদের জিলানীর পক্ষে সম্ভব নয় কারন তাদের সকলের জম্ম আব্দুল কাদের জিলানী (রহ.) পরে। এমন কি কারও জম্ম হয়েছে তার মৃত্যুর অর্ধশত বছর পরে। আব্দুল কাদের জিলানী জীবন দসায় যাদের জম্মই হয়নি তাদের কথা তিনি কিভাবে শুনবেন বা তাদের লিখবেন।

একটু লক্ষ করুনঃ আব্দুল কাদের জিলানী (রহ.) ৪৭১ হিজরিতে জম্ম গ্রহন করে ৫৬১ হিজরীতে মারা যান।

অপর পক্ষে শামস তাবরীয এর জম্ম সঠিকভারে জানা জায়নি, তবে ঐতিহাসিকগন লিখেন তিনি ৫৬০ হিজরীতে জম্ম গ্রহণ করেন এবং ৬৪৪ হিজরীতে মৃত্যুবরণ করেন। যখন আব্দুল কাদির জিলানীর ইন্তিকাল করনে তখন শামস তাবরিযের বয়স মাত্র এক বছর। অথচ “সিররুল আসরার বা মারেফতের নিগূঢ় রহস্য” নামের কিতাবটিতে আব্দুল কাদের জিলানী (রহ.) শামস তাবরীয এর কথা উদৃত করছেন, কি সুন্দর গোজামিল অনেক বলে চুরি করলেও চোর নিজেই তার সাক্ষ্য রেখে যান।

আবার লক্ষ করুনঃ মাওলানা জালাল উদ্দিন রুমির  ৬০৪ হিজরীতে জম্ম গ্রহণ করেন এবং ৬৭৬ হিজরীতে মৃত্যুবরণ করেন। আব্দুল কাদির জিলানীর ইন্তিকালের পরে প্রায় অর্ধশত বৎসর পরে তিনি জন্মগ্রহণ করেন। তিনি তার কাব্য গ্রস্থ মসনবী শরীফ নিশ্চয়ই তারা জম্মের পরে লিখিয়াছেন। তা হলে প্রশ্ন হল আব্দুল কাদির জিলানী কিভাবে রুমির মসনবী শরীফের সন্ধান পেলেন।

ফরিদ উদ্দিন আত্তারের বর্তমান ইরানের খোরাসান প্রদেশস্থ’ নিশাপুর শহরে ৫৪০ হিজরি মুতাবিক ১১৪৫ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ এবং ৬১৮ হিজরি মুতাবিক ১২২১ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তাঁর আসল নাম আবু হামিদ মুহাম্মদ বিন আবি বকর ইবরাহীম। আত্তার ও ফরিদ উদ্দিন তাঁর কলমী নাম। আব্দুল কাদির জিলানীর যখন ৯১ বছরে মারা যান (৫৬১ হিজরী) তখন তারা বয়স মাত্র ২১ বছর। ২১ বছর বয়সে তিনি এত প্রসিদ্ধ লাভ করেনি যে, আব্দুল কাদির জিলানী মত মহান সাধক তার লেখা উল্লেখ করবেন।

তাই কোন সন্দেহ না করে, অকপটে স্বীকার করা যায় যে, “সিররুল আসরার বা মারেফতের নিগূঢ় রহস্য” নামের কিতাবটি  আব্দুল কাদের জিলানী (রহ.) এর লেখা নয়। তারার মৃত্যুর পর কেউ হয়তো তার নাম দিয়ে লিখেনছেন।

৬। আব্দুল কাদির জিলালী রহ, নামে কিছু উপদেশ ধর্মি কাহিনিও আছে

একদিন তার মাতা তাকে জ্ঞান অর্জনের উদ্দেশ্যে বাগদাদে পাঠানোর প্রাককালে চল্লিশটি দিরহাম তার কাপড়ে সেলাই করে দিলেন। এবং মিথ্যা কথা না বলার জন্য নছিয়ত করেন। পথিমধ্যে একদল দস্যু কর্তৃক তার কাফেলা আক্রানত হল। সবার কাছ থেকে সবকিছুই লুট পাট করে নিল। আব্দুল কাদের জিলানী একপাশে দাড়ানো ছিলেন। দস্যুরা তার কাছে কিচু আছে কিনা জিজ্ঞাসা করলে তিনি বললেন,তার কাছে চল্লিশ দিরহাম আছে। অতঃপর তারা আব্দুল কাদের জিলানীকে তাদের সর্দারের কাছে নিয়ে গেলেন। সর্দার পুনরায় তার কাছে জানতে চাইলো একথা সত্য কিনা? গাউছুল আযম নির্দ্বিধায় বললেন,তা সত্য। দস্যু সর্দার জানতে চাইলো,এ রকম অকপটে সত্য কথা বলার কারণ কি? গাউছুল আযম বললেন, মায়ের নির্দেশ সর্বাবস্থায় সত্য কথা বলার। একথা শুনে দস্যু সর্দারের ভাবানতর সৃষ্টি হল, এবং মনে হতে লাগলো এ বালক তার মায়ের আদেশ পালন করার নিমিত্তে নিজের শেষ সম্বলটুকু হাতছাড়া হবে জেনেও অকপটে সত্য কথা বললো আর আমরা আল্লাহ ও রাসুলের (দঃ) নির্দেশ ভুলে গিয়ে আজীবন মানুষের উপর কতইনা অত্যাচার জুলুম করে চলেছি।  তার সততার গুনে অনেকগুল মানুষ হিদায়াত পেল। কাহিনী সত্য মিথ্যা যা হোম মর্মার্থ খুবি ভাল।

৭। এই দিন উপলক্ষে কি কি বিদআত করা হয়ঃ

হিজরী ৫৬১ সালের ১১ রবিউসসানী আব্দুল কাদের জিলানী (র.) পরলোক গমন করেন। তার বয়স হয়েছিল ৯১ বছর। বড়পীর সাহেবের এই ওফাতের দিন সারা বিশ্বের মুসলমানরা প্রতি বছর অত্যন্ত গুরুত্বের সাথে পালন করে থাকেন এবং তার মৃত্যুবার্ষিকী ফাতেহা-ই-ইয়াজদাহাম হিসেবে পরিচিত। এই দিনের বিদআত হলো-

১। তার মাজারে উরশ করা হয়।

২। মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

৩। খানা পিনা বা কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।

৪। আব্দুল কাদের জিলানী (র.) স্মরণ করে গান গাওয়া হয়, কবিতা পাঠ করা হয়।

৫। তার জীবনী স্মরনে আলোচনা করা হয়, যা মিথ্যা ও শির্কে ভরপুর।

ইসলামি শরীয়তের দৃষ্টিতে এই দিনের প্রতিটি কাজই বিদআতে পরিপূর্ণ। যদিও আমাদের দেশে দিবসটি সরকারী ছুটির দিন, তথাপিও কোন হক পন্থী মুসলিমের তাকে অংশ গ্রহন করা হারাম কাজ। তাই এধরনের কাজ থেকে আমরা দুরে থাকি।

যে সকল দিবস পালন করা বিদআত-১৩ :: বিভিন্ন দিবস উপলক্ষে মিলাদ মাহফিল আয়োজন করা

মুহাম্মদ ইস্রাফিল হোসাইন

১। মিলাদ মাহফিল-

আমাদের সমাজে ব্যাপক প্রচলিত একটি ইবাদতে নাম মিলাদ। মসজিদের ইমাম সাহেব সালাত শেষে প্রায়ই ঘোষণা করে থাকেন, দোয়া বাদ মিলাদ আছে। যেহেতু ইমাম সাহেব ঘোষনা করছেন আর আমল করা হবে মসজিদে, তাহলে ইবাদাত না বিদআত প্রশ্ন করা অন্যায়। তার পরও দেখি সমাজের এক শ্রেণীর লোক এর বিরোধীতা করে থাকেন। কিন্তু কেন? আমরা দেখি সাধারণত কেউ ভাল কোন কাজ করার ইচ্ছা করলে মিলাদের অনুষ্ঠান আয়োজন করে থাকে। নতুন ঘর তোলার পূর্বে, নতুন ঘরে উঠার পূর্বে, দোকান বা কোম্পানী উদ্ভোদন করার সময়, বিয়ের পূর্বে, বিয়ে পড়ানোর পরে, নতুন জাহাজ বা নৌকা পানিতে ভাষানোর পূর্বে, বাড়ির কল্যাণ কামনায়, কারো সুস্থতা কামনায়, মৃত্যু বার্ষিকীতে, চল্লিশায়, রাসূল ﷺ এর জন্ম উৎসবে (ঈদে মিলাদুন্নবীতে), বিশেষ কোন দিবস পালন বা বিশেষ কোনো উপলক্ষে মিলাদের মাহফিল বা অনুষ্ঠান করে থাকে। সমাজে ব্যাপকভাবে প্রচলিত এই ইবাদাতটি কতটুকু ইসলামি শরীয়ত সম্মত? হয়তো অনেক প্রশ্ন করতে পারেন এত প্রচলিত একটি ইবাদাত সম্পর্কে প্রশ্ন তোলা অন্যায়। কিন্তু না, এই কথা কয়েক দশক আগে বললে সাধারন মানুষ কেন হয়ত মৌলভীদেরও বুঝান কষ্ট হত। এখন ইসলামি জ্ঞান সহজ লভ্য, তাই পাড়ার ছোট ছাত্র ভাইটিকে আর বুঝাতে কষ্ট হয় না। তাহলে চলুন মিলাত সম্পর্কে আলোকপাত করা যাক। 

অনেকে মিলাদ ও ঈদে মিলাদুন্নবী এক করে দেখেন। কারণ এই দুটির মাঝে পরিভাষাগত বা আমলগত পার্কথ্য সমান্যই। ভুমিকায় দেখেছি বিভিন্ন কারনে মিলাদের অনুষ্ঠান করা হয়। মিলাদ মাহফিলের জন্য কোন নির্দিষ্ট দিনক্ষন লাগে না কিন্তু ঈদে মিলাদুন্নবী যেহেতু  রাসূল ﷺ এর জম্ম দিন কে কেন্দ্র করে আয়োজিত হয়ে থাকে তাই এর দিনক্ষন নির্দষ্ট। বছরে একবার, ১২ রবিউল আউয়াল তারিখে পালন করা হয়।

মিলাদ একটি আবরি শব্দ যার বাংলা অর্থ থাকলেও মুসলিম সমাজে মিলাদ অর্থেই সমধিক পরিচিত। মিলাদ (ميلاد), মাওলেদ (مولد) এবং মাওলুদ (مولود) এ তিনটি শব্দের আভিধানিক অর্থ যথাক্রমে হল জন্মদিন, জন্মকাল ও জন্মস্থান প্রভৃতি। প্রসিদ্ধ আল মুনজিদ নামক আরবি অভিধানের الميلاد – وقت الولادة অর্থাৎ মিলাদ অর্থ জন্মসময়। المولد – موضع الولادة او وقتها মাওলেদ অর্থ জন্মস্থান অথবা জন্মসময়। المولود الولد الصغير মাওলুদ অর্থ ছোট শিশু। অনুরূপ মিসবাহুল লুগাতের বলা হয়েছে, ‘মিলাদ’ অর্থ জন্মসময়। ‘মাওলেদ’ অর্থ জন্মস্থান অথবা জন্মসময়। ‘মাওলুদ’ অর্থ ছোট শিশু। সারকথা আরবিতে ‘মিলাদ’ শব্দটি জন্মকাল বা জন্মদিন ব্যতীত অন্য কোন অর্থে ব্যবহৃত হয় না।

অপর পক্ষে ঈদে মিলাদুন্নবী (مَوْلِدُ النَبِيِّ) হল আরবি তিনটি শব্দের সম্মিলিত রূপ। ঈদ, মিলাদ ও নবী এই তিনটি শব্দ নিয়ে এটি গঠিত। আভিধানিক অর্থে ঈদ অর্থ খুশি, মিলাদ অর্থ জন্ম, নবী অর্থ বার্তাবাহক। পারিভাষিক অর্থে রাসূলুল্লাহ ﷺ এর দুনিয়াতে আবির্ভাবের আনন্দকে ঈদে মিলাদুন্নবী বলা হয়। কাজেই ‘‘মীলাদুন্নবী’’ বলতে শুধুমাত্র রাসূলুল্লাহ্ ﷺ এর জন্মদিনকে বিশেষ পদ্ধতিতে উদযাপন করাকেই বোঝান হয়। জন্মদিনকে উদযাপন বা পালন বা জন্ম উপলক্ষে কিছু অনুষ্ঠান করাই মীলাদুন্নবী হিসেবে মুসলিম সমাজে বিশেষভাবে পরিচিত।

মিলাদ ও ঈদে মিলাদুন্নবী মাঝে মিল ও অমিলগুলি হলঃ

(১) মিলাদ এর অর্থ জম্মদিন অপর পক্ষে ঈদে মিলাদুন্নবী অর্থ রাসূলুল্লাহ্ ﷺ এর জন্মদিনের আনন্দ।

(২) বছরের যে কোন সময় মিলাদ মাহফিল করা হয়, শুধু মাত্র ১২ রবিউল আউয়াল তারিখে ঈদে মিলাদুন্নবী পালন করা হয়।

(৩) যে কোন শুভ কাজের শুরুতে বা বীপদ থেকে মুক্তির আশায় মিলাদের আয়োজন করা হয় অপর পক্ষে রাসূলুল্লাহ্ ﷺ এর জন্মদিনের আনন্দ প্রকাশের জন্য আয়োজন করা হয়। এই দিনেও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এই দুটি বিদআত কোন প্রকার দলীল ছাড়াই সমাজে প্রচলিত আছে। মিলাদ সম্পর্কে নিম্মে আলোচনা করা হলো-

২। মিলাদ মাহফিলের নিয়মঃ

বিদআতিদের নিকট মিলাদ মাহফিল যেহেতু একটা ইবাদাত কাজেই তারা এর মাঝে কিছু ধারা বাহিক নিয়ম নীতি চালু করছে। কুরআন সুন্নাহ বর্জিত এই সকল নিয়ম নীতিগুলিই মিলাদ পড়ার নিয়ম। মিলাদ মাহফিল সমাজে খুবই প্রচলিত কাজেই আমরা প্রাই সকলে এর নিয়ম সম্পর্ক অবহিত। তাই সংক্ষেপে এই মিলাদ পাঠের নিয়ম আলোচনা করা হলো।

(১) মিলাদের শুরুতে পরিত্র কুরআন তিলওয়াত

মিলাদের শুরুতে পরিত্র কুরআন থেকে তিলওয়াত করা হয়। কুনআন থেকে সাধারণত রসূলুল্লাহ ﷺ সম্পর্কিত সূরা তাওবা ও আহযারের আয়াতগুলি তিলওয়াত করা হয়।  মহান আল্লাহ বলেন-

 لَقَدۡ جَآءَڪُمۡ رَسُولٌ۬ مِّنۡ أَنفُسِڪُمۡ عَزِيزٌ عَلَيۡهِ مَا عَنِتُّمۡ حَرِيصٌ عَلَيۡڪُم بِٱلۡمُؤۡمِنِينَ رَءُوفٌ۬ رَّحِيمٌ۬ (١٢٨) فَإِن تَوَلَّوۡاْ فَقُلۡ حَسۡبِىَ ٱللَّهُ لَآ إِلَـٰهَ إِلَّا هُوَ‌ۖ عَلَيۡهِ تَوَڪَّلۡتُ‌ۖ وَهُوَ رَبُّ ٱلۡعَرۡشِ ٱلۡعَظِيمِ (١٢٩)

অর্থঃ তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্য থেকেই একজন রসূল। তোমাদের দুঃখ-কষ্ট তার পক্ষে দুঃসহ। তিনি তোমাদের মঙ্গলকামী, মুমিনদের প্রতি স্নেহশীল, দয়াময়। এ সত্ত্বেও যদি তারা বিমুখ হয়ে থাকে, তবে বলে দাও, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ব্যতীত আর কারো বন্দেগী নেই। আমি তাঁরই ভরসা করি এবং তিনিই মহান আরশের অধিপতি। সুরা তাওবা : ১২৮-১২৯

মহান আল্লাহ বলেন,

مَّا كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِّن رِّجَالِكُمْ وَلَكِن رَّسُولَ اللَّهِ وَخَاتَمَ النَّبِيِّينَ وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا

অর্থঃ মুহাম্মদ তোমাদের কোন ব্যক্তির পিতা নন। বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। আল্লাহ সব বিষয়ে জ্ঞাত। সুরা আহযাব : ৪০

মহান আল্লাহ বলেন,

إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا

অর্থঃ আল্লাহ ও তাঁর ফেরেশতাগণ নবীর প্রতি রহমত প্রেরণ করেন। হে মুমিনগণ! তোমরা নবীর জন্যে রহমতের তরে দোয়া কর এবং তাঁর প্রতি সালাম প্রেরণ কর। সুরা আহযাব : ৫৬

(২) কুরআন আয়াত শেষ করার সাথে সাথেই দুরুদ পাঠ করা হয়-

আহযাবের ৫৬ নম্বরের এই আয়াতটি তিলওয়াত করার সাথে সাথে সবাই খুবই মহব্বতের সাথে নিম্মের দুরুতটি পাঠা করে।

اَللَّهُمَّ صَلِّ عَليٰ سَيِّدِنَا مَوْلَانَا مُحَمَّدٍ وَعَليٰ اٰلِ سَيِّدِنَا مَوْلَانَا مُحَمَّدٍ وَبَارِكْ وَسَلِّمْ-

আল্লাহুম্মা ছাল্লি আলা সয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়ালা আ-লি সয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম।

এর পরই রাসুলাল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কিত কাসিদা বাংলা, ফার্সি ও উর্ধুতে সুর দিয়ে গাইতে থাকে। একটা কাসিদা পাঠ করার পর একবার উপরের দুরুদটি পাঠ করে করে। যেমন-

(১)

ক্বুল কায়িনাত সবাই বলেন, আজকে মোদের ঈদের দিন।

এ জমিনে তাশরীফ আনলেন রহমাতুল্লিল আলামীন।

আল্লাহুম্মা ছল্লীআলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ।

ওয়াআ’লা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ।

(২)

গাছে চিনলো, মাছে চিনলো, চিনলো বনের হরিণে।

উম্মত হইয়া চিনলাম নারে দুঃখ রইলো মনেতে।

আল্লাহুম্মা ছল্লীআলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ।

ওয়াআ’লা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ।

(৩)

নূর নবীজির পাক বদনে মসা মাছি পড়তনা।

আল্লাহুম্মা ছল্লীআলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ।

ওয়াআ’লা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ।

(৩)  রাসুলাল্লাহ (সা.) কে সালাম প্রদান কালে কিয়াম করা বা দাড়িয় সালাম করা

এভাবে কয়েকবার সম্মিলিতভাবে দুরুদ ও কাসিদা পাঠ করার পর সকলেই দাড়িয়ে রাসুলাল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সালাম প্রদান করে। ইহাকে মিলাদের কিয়াম বলা হয়। বিদআতিগন ইহাকে কিয়াম শরীফ বলে। এখানেও রাসুলাল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সালাম প্রদানের সময় প্রতিবার একটি করে কাছিদা গাওয়া হয়। প্রতিবার সালমের প্রদানের সময় এই দুরুদ পড়ে সালাম প্রদান করা হয়। সবাই সালাম প্রদানের জন্য নিম্মের বাক্যগুলি পাঠ করে থাকে।

আস-সালামু আলাইকুম ইয়া রাসুলাল্লাহ।

আস সালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ।

আস সালামু আলাইকুম ইয়া নাবিয়াল্লাহ।

সালাওয়া তুল্লা আলাইকুম।

(৪) শেখ শাদির লেখা কবিতা পাঠ করাঃ

কিয়াম করে সালাম প্রদানের পর আবার বসে পড়েন এবং শেখ শাদির বিখ্যাত একটি কবিতা পাঠ করা হয়। কবিতাটি হলঃ

বালাগাল উলা বিকামালিহি।

কাশাফাদদুজা বিজামালিহি।

হাসুনাত জামিইউ খিছলীহি।

ছল্লু আলাইহি ওয়া আলিহি।

(৫)  ছওয়াব রেসানী করাঃ

অতঃপর ছওয়াব রেসানী করে দোয়া মুনাজাত করা হয়। ছওয়াব রেসানী করার নিয়ম

ক।  ইস্তিগফার শরীফ তিনবার। (আসতাগফিরুল্লাহা রব্বি মিন কুল্লি জাম্বিউঁ ওয়াতুবু ইলাইহি)। )

খ।  আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা একবার।

গ। বিসমিল্লাহ সহ সূরা ইখলাছ তিনবার।

ঘ। দরূদ শরীফ পাঁচ বার।

(৬) দুয়ার মাধ্যমে মাহফিল শেষ করাঃ

অতঃপর সম্মিলিতভাবে হাত উঠিয়ে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার উসীলা দিয়ে দোয়া করা হয়। দোয়ার শুরুতে, মাঝে এবং শেষে অবশ্যই দরূদ শরীফ পাঠ করতে হবে।

৩। মিলদের ইতিহাসঃ

ঐতিহাসিকগণ মতে যারা সর্বপ্রথম এই বিদআতকে রূপদান করে তারা হল, বনী উবাইদ আল কাদ্দাহ। এরা নিজেদেরকে ফাতেমী বলে অবিহিত করত এবং নিজেদেরকে আলী রাদিয়াল্লাহুর বংশধর বলে দাবী করত। এরাই ফাতেমী দাওয়াতের প্রতিষ্ঠাতা। আল বিদায়াহ ওয়ান নিহায়াহ ১১/২০২

ইসলামের নামে মিলাদ প্রচলনে এই ফাতিমীদের লক্ষ্য-উদ্দেশ্য হল, দ্বীন ইসলামের মাঝে পরিবর্তন সাধন করে তার মধ্যে এমন কিছু ঢুকানো যার অস্তিত্ব দ্বীনের মধ্যে ছিল না। কারণ, ইসলামী শরীয়ত এবং রাসূল ﷺ এর সুন্নত থেকে মানুষকে দূরে সরানোর সব চেয়ে সহজ পদ্ধতি হল, তাদেরকে বিদআতের মধ্যে ব্যস্ত রাখা। ইতিহাসবিদদের মতে, এদের অবস্থান ইসলাম থেকে শুধু দূরেই নয় বরং এরা ইসলাম ও মুসলমানদের ঘোরতর দুশমনও যদিও এরা বাহ্যিক ভাবে তা স্বীকার করে না।

হিজরী ৬০৪ সনে আরবিলার সুলতান মুজাফফরউদ্দীন মওসিল শহরে (ইরাকের পার্শ্ববর্তী একটি শহর) এই মিলাদ নামক বিদ’আতের প্রথম প্রচলন করেন।যে সময় ক্রুসেডের মহাসমরে লক্ষ লক্ষ খৃষ্টান সৈন্য সিরিয়া ও জেরুজালেম শহরে আগমণ করে। যিশু খৃষ্টের জন্মবার্ষিকী উপলক্ষে আকর্ষণীয় মেলা দেখে সুলতান মুজাফফরের হৃদয়ে রাসূলে কারীম ﷺ এর জন্মদিবস আনুষ্ঠানিকভাবে পালনের প্রেরণা জাগ্রত হয়, অনুগত একজন মৌলভীকে দিয়ে এই মিলাদের আনুষ্ঠানিকতা চালু করা হয়।

সুলতান মুজাফফরউদ্দীন সম্পর্কে আল্লামা যাহাবী (রহঃ) বলেন, বাদশাহ (মুজাফফরউদ্দীন) রাসূলﷺ এর মিলাদুন্নবী উপলক্ষে বাৎসরিক ৩ লক্ষ মুদ্রা ব্যয় করতেন।  দুলিল ইসলাম, ২/১০২; মিনহাজুল ওয়াজেহ, ২৫০)

সুলতান মুজাফফরউদ্দীন এর আদেশে ওমর ইবনে দাহিয়া আবুল খাত্তাব নামের এক মৌলভী মিলাদ সম্পর্কে একখানা বইও লেখেন। মন মাতানো ভাবভঙ্গিমায় পূর্ণ বই দেখে সুলতান তাকে এক হাজার মুদ্রা পুরষ্কারও প্রদান করেন। দুলিল ইসলাম, ১/১০৪

মুজাফফরউদ্দীন সম্মানিত ইমামগন ও সালফে সালেহীনদের শানে অত্যন্ত অশ্লীল বাক্য উচ্চারণ করত। নগ্ন ও অশ্লীল বাক্য বলতে দ্বিধাবোধ করত না। নির্বোধ ও দাম্ভিক প্রকৃতির লোক ছিল। ধর্মীয় আদেশ ও নিষেধাবলী তুচ্ছজ্ঞান করে বেপরোয়াভাবে শৈথিল্য প্রদর্শন করত”। (লিসানুল মিজান, ৪/২৯৬)

আল্লামা ইবনে বুখারী (রহঃ) বলেন, মওসিল শহরের সকলেই একথার ওপর একমত ছিল যে, মিলাদ প্রবর্তক ও মিলাদ সম্পর্কিত বইয়ের লেখক উভয়েই মিথ্যাবাদী ও ধর্মকর্মে অকর্মণ্য ছিল। লিসানুল মিজান, ৪/২৯৫

নব আবিষ্কৃত বিদ’আতের নির্দেশদাতা সুলতান মুজাফফরউদ্দীন ও ওমর ইবনে দাহিয়া আবুল খাত্তাব এর সাথে সে যুগের ভন্ডপীর ও মাজার-পূজারীগণ এসে সম্পৃক্ত হল, নির্দিষ্ট দিনে যখন দেশের বাদশাহ, মোল্লা-মৌলভী ও ভন্ডপীরগণ সম্মিলিতভাবে বিরাট জাঁকজমক করে বিপুল পরিমাণ টাকাপয়সা ব্যয় করে আকর্ষণীয় মেলার আয়োজন করা শুরু করল। তখন দেশের সরলপ্রাণ মুসলিম জনসাধারণ এটাকে দ্বীন মনে করে তাদের সাথে সংশ্লিষ্ট হয়ে যায়। অবশেষে এই বিদ’আতই ইবাদতের মূল্যবান প্রলেপে আবৃত হয়ে সুদূর ইরাক থেকে ভারতীয় উপমহাদেশের পূর্বসীমা পর্যন্ত বিস্তার লাভ করে।

সউদী আরবের সাবেক প্রধান মুফতি শাইখ মুহাম্মদ ইবনে ইবরাহীম আলুশ শাইখ (রহ.) বলেন, “হিজরি ৬ষ্ঠ শতাব্দীতে এই বিদআত তথা রাসূল ﷺ এর জন্ম দিবস পালনের প্রথা সর্ব প্রথম চালু করেন আবু সাঈদ কূকুবূরী। [ফাতাওয়া ওয়া রাসায়েল ৩/৫৯]

যদিও এ মর্মে অন্য আরও একাধিক মত রয়েছে।

উবাইদিয়াদের শাসনামলে মিলাদ চালু হওয়ার পর ধীরে ধীরে তা ব্যাপকতা লাভ করতে লাগল। মুসলমানগণ জিহাদ ছেড়ে দিল এবং তারা রূহানী ভাবে দুর্বল হয়ে পড়ায় এই বিদআতটি সাধারণ মানুষের মনে শিকড় গেড়ে বসল। এমনকি অনেক মূর্খ মানুষের নিকট এটা আকীদা-বিশ্বাসের একটি অংশ হয়ে দাঁড়ালো।

কিছু আলেম যেমন ইমাম সুয়ূতী রহঃ এই বিদআতের পক্ষে প্রমাণাদি খুঁজতে বাধ্য হলেন যাতে মীলাদের বিদআতকে বৈধতা দেয়া যায়। (তিনি মিলাদের পক্ষে কতিপয় দলিল পেশ করেছেন। কিন্তু অন্যান্য আলেমগণ তার যথপযুক্ত জবাব দিয়েছেন -আল হামদুলিল্লাহ।

অথচ পরিতাপের বিষয় হলো উক্ত মিলাদের উৎপত্তিস্থান মওসিল শহরের লোকজন বহুদিন আগে থেকেই মিলাদকে বিদ’আত বুঝতে পেরে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছে, আর তদস্থলে কতিপয় স্বার্থান্বেষী পীর ও ভোগবিলাসী আলেম নামধারী ধর্মব্যবসায়ীদের ধোঁকায় পড়ে উপমহাদেশের সরলপ্রাণ মুসলিমগণ উক্ত বিদ’আতকে ইবাদত মনে করে পঙ্কিলতায় হাবুডুবু খাচ্ছেন।

হুজ্জাজে কেরামগণ পবিত্র মক্কা ও মদিনা শরীফে সফর করেন, রাসূলﷺ এর দেড় হাজার বৎসর পরেও আরব দেশে মিলাদ নামক ‘পূণ্যানুষ্ঠান’ অপরিচিত।

৪। মিলাদের পক্ষের দলীল ও তার খন্ডনঃ

যারা মিলাদের স্বপক্ষে দলীল দিয়ে থাকেন তারা প্রথমে সাধারণত রাসুল ﷺ এর জম্ম সংক্রান্ত কোন হাদিস বা কুরআনের আয়াত তুলে ধনের। মিলাদ অর্থ হল জম্ম তাই রাসুল ﷺ এর জম্ম সংক্রান্ত কিছু পেলেই মিলাদ বলে চালিয় দেয়। আসলে রাসুল ﷺ এর মিলাদ বা জম্ম বিদআত নয়। এ সম্পর্কিত আলোচনা ও বিদআদ নয়। বিদআত হল রাসুল ﷺ এর জম্ম তারিখ বা সাল কে কেন্দ্র করে যে সকল আমল আবিস্কার  করা হয়েছে। ইসলামে ইবাদতের পদ্ধতি আবিস্কার করার কোন ক্ষমতা দেয়া হয় নাই। কিন্তু বিদআতি আলেমগন এর জম্মা সংক্রান্ত আয়াত ও হাদিস দ্বারা মিলাদের মত বিদআতী আমলের প্রচলন করেছেন। তারা যে আয়াত ও হাদিসগুলির সাহায্যে এর দলীল পেশ করে তা সম্পর্কে একটু আলোক পাত করা হল।

(১) বিদআতিদের প্রথম দলিল ও তা খন্ডন-

মিলাদ কে জায়েয করা জন্য সুরা আল ইমরানের ৮১ ও ৮২ নম্বর আয়াত দুটি ব্যবহার করে থাকে। আয়াত দুটির অর্থ ঠিক রেখে ভুল ব্যাখ্যার মাধ্যমে মুসলীমদের প্রতারিত করে থাকে। তালে দেখুন আয়াত দুটির ব্যাখ্যা কি আর তারা বুঝে কি?

মহান আল্লাহ বলেনঃ

 وَإِذۡ أَخَذَ ٱللَّهُ مِيثَـٰقَ ٱلنَّبِيِّـۧنَ لَمَآ ءَاتَيۡتُڪُم مِّن ڪِتَـٰبٍ۬ وَحِكۡمَةٍ۬ ثُمَّ جَآءَڪُمۡ رَسُولٌ۬ مُّصَدِّقٌ۬ لِّمَا مَعَكُمۡ لَتُؤۡمِنُنَّ بِهِۦ وَلَتَنصُرُنَّهُ ۥ‌ۚ قَالَ ءَأَقۡرَرۡتُمۡ وَأَخَذۡتُمۡ عَلَىٰ ذَٲلِكُمۡ إِصۡرِى‌ۖ قَالُوٓاْ أَقۡرَرۡنَا‌ۚ قَالَ فَٱشۡہَدُواْ وَأَنَا۟ مَعَكُم مِّنَ ٱلشَّـٰهِدِينَ (٨١) فَمَن تَوَلَّىٰ بَعۡدَ ذَٲلِكَ فَأُوْلَـٰٓٮِٕكَ هُمُ ٱلۡفَـٰسِقُونَ (٨٢) 

আর স্মরণ কর, যখন আল্লাহ নবীদের অঙ্গীকার নিয়েছেন- আমি তোমাদেরকে যে কিতাব ও হিকমাত দিয়েছি, অতঃপর তোমাদের সাথে যা আছে তা সত্যায়নকারীরূপে একজন রাসূল তোমাদের কাছে আসবে- তখন অবশ্যই তোমরা তার প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। তিনি বললেন, ‘তোমরা কি স্বীকার করেছ এবং এর উপর আমার প্রতিশ্রুতি গ্রহণ করেছ’? তারা বলল, ‘আমরা স্বীকার করলাম। আল্লাহ বললেন, ‘তবে তোমরা সাক্ষী থাক এবং আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম’। এরপর যারাই এ অংগীকার ভংগ করবে তারাই হবে ফাসেক। সূরা আলে ইমরান : ৮১-৮২

এই আয়াত দুটির মর্ম হলঃ প্রত্যেক নবীর কাছ থেকে এই মর্মে অংগীকার নেয়া হয়েছে যে, দীনের প্রচার ও প্রতিষ্ঠার কাজে তোমাদের নিযুক্ত করা হয়েছে এবং তোমাদের সেই দায়িত্ব তোমাদর পালন করতে হবে। আল্লাহর পক্ষ থেকে যে নবীকে পাঠানো হবে তাকে সবাই দীন মানার মাধ্যমে সহযোগিতা করতে হবে। এ বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে আহলি কিতাবদের এই মর্মে সতর্ক করা যে, তোমরা আল্লাহর সাথে কৃত অংগীকার ভংগ করছো এবং মুহাম্মাদ ﷺ কে অস্বীকার ও তাঁর বিরোধিতা করে তোমাদের নবীদের থেকে যে অংগীকার নেয়া হয়েছিল তার বিরুদ্ধাচরন করছো। কাজেই এখণ তোমরা ফাসেক হয়ে গেছো। কিন্ত বিদআতিগন এই আয়াতে মিলাদের গন্ধ খুজে পায় তারা বলে-

পৃথীবিতে আগমনের আগেই সমস্ত আম্বিয়া কেরামগনকে নিয়ে আল্লাহ তায়ালা এই মিলাদের আয়োজন করেছিলেন।এই মহাসম্মেলনের আয়োজন করেছিলেন স্বয়ং মহান আল্লাহ তায়ালা। তিঁনি নিজে ছিলেন মীরে মাজলিস বা সভাপতি। সকল নবীগন ছিলেন শ্রোতা বা ঐ মাহফিলে উপস্থিত হওয়া দর্শক। আর সেটাই ছিল সর্বপ্রথম ঈদে মিলাদুন্নবী বা নূর নবীজির শুভ আগমনের খুশি উদযাপন।

বিদআতিদের দাবিঃ ঐ মজলিসের উদ্দেশ্য ছিল মোহাম্মদ মোস্তফা ﷺ এর শুভ আগমন, শান-শওকত ও মান-মর্যাদা, সম্মান ও স্বীকৃতি দান ইত্যাদি অন্যান্য নবীগনের সামনে তুলে ধরা এবং তাঁদের থেকে রাসূলের উপর ঈমান আনয়ন ও সাহায্য সমর্থনের প্রতিশ্রুতি আদায় করা। তাই এটাকে তারা বলে, নবীজীর সম্মানে এটাই ছিল সর্বপ্রথম  মিলাদ মাহফিল এবং মিলাদ মাহফিলের উদ্যোক্তা ছিলেন স্বয়ং আল্লাহ তায়ালা। সুতরাং মিলাদ মাহফিল অনুষ্ঠান হচ্ছে আল্লাহর সুন্নত বা তরিকা।

তাদের এই মনগড়া ব্যাখ্যা কোন কালে কোন তাফসির কারক করেনি, চার মাজহাবের কোন মুজতাহীদ ইমামও করেনি। এটা তাদের মনগড়া ব্যাখ্যা ও আমল আবিস্কারের হাতিয়ার মাত্র।

(২) বিদআতিদের দ্বিতীয় দলিল ও তা খন্ডন-

ইবরাহীম (আ.) তার নিজ বংশে আমাদের প্রিয় রাসূল ﷺ এর  আগমনের জন্য  দোয়া করেছিলের যার উল্লেখ মহান আল্লাহ বলেন-

رَبَّنَا وَٱبۡعَثۡ فِيهِمۡ رَسُولاً۬ مِّنۡہُمۡ يَتۡلُواْ عَلَيۡہِمۡ ءَايَـٰتِكَ وَيُعَلِّمُهُمُ ٱلۡكِتَـٰبَ وَٱلۡحِكۡمَةَ وَيُزَكِّيہِمۡ‌ۚ إِنَّكَ أَنتَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ

হে আমাদের রব! এদের মধ্যে স্বয়ং এদের জাতি পরিসর থেকে এমন একজন রসূল পাঠাও যিনি এদেরকে তোমার আয়াত পাঠ করে শুনাবেন, এদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেবেন এবং এদের জীবন পরিশুদ্ধ করে সুসজ্জিত করবেন। অবশ্যি তুমি বড়ই প্রতিপত্তিশালী ও জ্ঞানবান। সুরা বাকারা : ১২৯

ইবরাহীম (আ.) এর দোয়ার কবুলের প্রমান হল এই আয়াত এবং তার ফলাফল হল তার বংশে মুহাম্মাদ ﷺ এর আবির্ভাব। এই আয়াতের ব্যাখ্যায় বিদআতীগন বলেন, ইব্রাহীম (আ.) ৪০০০ বৎসর পূর্বেই মুনাজাত আকারে রাসূলুল্লাহ ﷺ এর শুভ আবির্ভাব, রাসূলের সারা জিন্দেগীর কর্ম চাঞ্চল্য ও মানুষের আত্নার পরিশুদ্ধির ক্ষমতা বা রাসূলের ওসিলায় নাপাকি হতে মুক্ত হয়ে পরিশুদ্ধি লাভ বর্ননা করে হুজুর ﷺ এর শুভ আগমনের সারাংশ পাঠ করেছেন তথা আল্লাহর দরবারে দোয়া করেছেন। নবী করিম ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ইব্রাহিম (আ.) এর দোয়ার ফসল।

সাহাবী হযরত ইরবাদ ইবনে সারিয়া (রা.) রাসূল ﷺ থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আঁমি আল্লাহর নিকট শেষ নবী হিসেবে লিখিত ছিলাম যখন আদম (আ.) কাদা মাটির মাঝে মিশ্রিত ছিল।আর অচিরেই আঁমি তোমাদেরকে আঁমার প্রথম অবস্থা সম্পর্কে খবর দিচ্ছি। আঁমি হলাম ইব্রাহিম (আ.) এঁর দোয়ার ফসল, ঈসা (আ.) এঁর সুসংবাদ এবং আঁমার মায়ের ঐ দর্শন যেটা মা দেখেছিলেন যে ,তিঁনি আঁমাকে ভূমিষ্ট (পৃথিবীতে আগমনের সময়ে) করেছেন এমতাবস্থায় তার থেকে একটি নূর বের হলো যা তার সামনে সিরিয়ার প্রাসাদ সমূহকে আলোকিতা করেছিল। (মিশকাত : ৫৭৫৯, নাসিরুদ্দীন আলবানী উক্ত হাদিসটিকে সহীহ বলেছেন)।

তাদের দাবি- বর্তমান মিলাদ রাসূল ﷺ শুভ আবির্ভাবের যে বর্ননা দেয়া হয় তা হযরত ইব্রাহিম (আ.) এর দোয়ার তুলনায় সামান্যতম অংশ মাত্র। সুতরাং আমরা যে মিলাদ শরিফ পাঠ ও কিয়াম করি ইব্রাহীম (আ.) এর-ই সুন্নাত।

কত বড় জাহেল হলে এমন কথা বলতে পারে। এই আয়াত যার উপর নাজিল হল তিনি বুঝলেন না যে এর দ্বারা মিলাদ কিয়াম করতে হবে। অথচ বাংলার নামধারী সুন্নী, জাহেল, নবী প্রেমীক দাবিকারীগণ, বুঝলেন ইহা হল, ইব্রাহীম (আ.) এর-ই সুন্নাত। ইহা আর একটি ধোকা কারণ হাদিসে এসেছে, একদা উমার (রা.) তাওরাতের কয়েকটি পাতা নিয়ে পড়ছিলেন। তা দেখে নবী ﷺ রাগান্বিত হয়ে বললেন, সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মাদের প্রাণ! যদি মুসাও জীবিত হয়ে এসে যান, আর তোমরা আমাকে ছেড়ে তাঁর অনুসারী হয়ে যাও এবং আমাকে বর্জন কর, তাহলে অবশ্যই তোমরা ভ্রষ্ট হয়ে যাবে। নিশ্চয় উম্মতের মধ্যে তোমরা আমার অংশ এবং নবীগণের মধ্যে আমি তোমাদের অংশ। আহমাদ : ১৫৮৬৪, ১৮৩৩৫)

অন্য এক বর্ণনায় আছে, যদি মূসা তোমাদের মাঝে জীবিত থাকতেন, তাহলে আমার অনুসরণ ছাড়া তাঁর জন্য অন্য কিছু বৈধ হতো না। আহমাদ : ১৪৬৩১, শুআবুল ঈমান বাইহাক্বী : ১৭৯

কাজেই ইব্রাহীম (আ.) এর সুন্নাত বলে আমল করা যাবে না। ধোকাবাজী করে অজ্ঞ মুসলীমদের ভুল বুঝাতে সক্ষম হলেও কিয়ামতের দিন মহান আল্লাহ সামনে বিদআতকে সুন্নাহ বলে বুঝান সম্ভব হবে না। ইনশাআল্লাহ।

(৩) বিদআতিদের তৃতীয় দলিল ও তা খন্ডন-

মহান আল্লাহ বলেনঃ

وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُم مُّصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِي اسْمُهُ أَحْمَدُ فَلَمَّا جَاءهُم بِالْبَيِّنَاتِ قَالُوا هَذَا سِحْرٌ مُّبِينٌ

(স্মরণ কর) যখন মরিয়ম-তনয় ঈসা বলল, হে বনী ইসরাইল! আমি তোমাদের কাছে আল্লাহর প্রেরিত রসূল, আমার পূর্ববর্তী তওরাতের আমি সত্যায়নকারী এবং আমি এমন একজন রসূলের সুসংবাদদাতা, যিনি আমার পরে আগমন করবেন। তাঁর নাম আহমদ। অতঃপর যখন সে স্পষ্ট প্রমাণাদি নিয়ে আগমন করল, তখন তারা বললঃ এ তো এক প্রকাশ্য যাদু। সুরা সফ : ৬

বিদআতিগন এই আয়াতের ব্যাখ্যা করে মিলাদ কিয়ামকে ঈসা (আ.)  সুন্নাহ বলে প্রচার করে থাকে। তাদের দাবী, নবী করিম ﷺ এঁর পৃথিবীতে শুভ আগমনের ৫৭০ বৎসর পূর্বে হযরত ঈসা (আ.) আবির্ভাব। তিঁনি তাঁর উম্মত হাওয়ারী (বনি ইসরাইল) কে নিয়ে নবী করিম ﷺ এর মিলাদ শরীফ পাঠ করেছেন। তিনি তার উম্মতের কাছে আখেরী জামানার পয়গম্বর রাসূল ﷺ এর নাম ও সানা সিফাত এবং আগমন বার্তা এভাবে বর্নণা করেছেন। বিদআতীগন এও দাবী করে থাকে যে, হযরত ঈসা (আ.) তাঁর উম্মতদেরকে লক্ষ্য করে যে ভাষন দিয়েছেন, তা দাঁড়িয়েই দিয়েছেন। এ থেকে মিলাদের কিয়ামও জায়েয। সুতরাং মিলাদ ও কিয়াম হযরত ঈসা (আ.) এর সুন্নাত।

এটি কুরআন মজীদের একটি অতি গুরুত্বপূর্ণ আয়াত। কারণ এ আয়াতে বলা হয়েছে যে, হযরত ঈসা (আ.) স্পষ্টভাবে রসূলুল্লাহ ﷺ এর নাম উল্লেখ করে তাঁর আগমণের সুসংবাদ দিয়েছিলেন। এই সংবাদ সকল ইহুদী ও খৃষ্টান পাদ্রীগণ জানতেন কিন্তু তারা নিজেদের ব্যবসা চালিয়ে রাখার জন্য ইহুদী ও খৃষ্টান জনগনের নিকট গোপন রাখেন। মহান আল্লাহ কুরআনে এই আয়াতের মাঝে আবার স্মরণ করিয়ে দেন যে, এক জন সত্য নবী আসবেন যার নাম হবে আহম্মদ। অথচ বিদআতিগণ ইহুদী ও খৃষ্টানদের মত উম্মতে মুহাম্মদীকে ভূল বুঝিয়ে এই আয়াত দ্বারাও মিলাদ কিয়ামের গদ্ধ খুজে পায়।

বিদআতীরা যে তিনটি সুরাকে (৩:৮১-৮২; ২:১২৯; ৬১:৬) মিলাদের দলীল হিসাবে পেশ করে থাকে তাতে মিলাদ নামক কোন বস্তুর অস্তিত্ব খুজে পাওয়া যায় না। এটা তাদের মনগড়া ব্যাখ্যা মাত্র। অথচ মীলাদের সমর্থনে বিগত ৮০০ বৎসরে অনেক প্রসিদ্ধ লেখক অনেক দলীল, যুক্তি, মত, কাশফ, স্বপ্ন ইত্যাদির কথা লিখেছেন। তবে তাঁরা সকলেই উল্লেখ করেছেন যে, রাসূলুল্লাহ ﷺ ও সাহাবী-তাবিয়ীগণের যুগে মীলাদ ছিল না। এজন্য তা বিদআতে হাসানা। (হাদিসের নামে জালিয়াতি) অথচ আমরা জানি বিদাতে হাসানা বলে ইসলামে কোন বিদআত নেই।

(৪) বিদআতিদের চতুর্থ দলিল ও তা খন্ডন-

নুবাইহ ইবনু ওয়াহাব থেকে বর্ণিত, একবার কা’ব রাদ্বিয়াল্লাহু আনহু আয়েশা রাদ্বিয়াল্লাহু আনহার নিকট প্রবেশ করলেন। তারপর তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কথা উল্লেখ করলেন। তখন কা’ব বললেন: এমন কোন দিন নেই যেদিন সত্তর হাজার ফেরেশতা অবতরণ করেন না, এমনকি তারা তাদের ডানা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কবরকে বেষ্টন করে ডানা দ্বারা (ছোট ছোট করে) আঘাত করে এবং তাঁর উপর সালাত প্রেরণ করতে থাকে। সন্ধ্যা বেলায় সেই দল ফিরে গেলে তাদের অনুরূপ আরেকদল দুনিয়ায় নেমে এসে অনুরূপ করতে থাকে। এভাবে যখন তাঁর কবরের মাটি তাঁর উপর থেকে থেকে ফেটে যাবে এবং তিনি বের হবেন তখন সত্তর হাজার ফেরেশতা তাঁকে নিয়ে দ্রুত অগ্রসর হবে।  সুনানে দারেমী : ৯৫ হাদিস বিডি

এই হাদিসটি জঈফ। হাদিস দ্বারা এর সম্মান ও মর্যাদা বুঝান হয়েছে। শুধু ফিরস্তা নয় তার উম্মতগনও প্রতি নিয়ত সালাতের বৈঠকে তাকে উপর দুরুদ পাঠের মাধ্যমে সালাম প্রেরণ করা হয়। তার নাম শুনলেও দুরুদ পড়া বাধ্যমামুলক করা হয়েছে। সুতারং এই হাদিস দিয়ে মিলাদের দলিল প্রদান করা হাস্যকর।

(৫) বিদআতিদের পঞ্চম দলিল ও তা খন্ডন-

মিলাদের সমর্থনে অনেক জাল হাদিস বর্নণা করে থাকে। তাদের বর্ণিত একটি জালা হাদিস হলোঃ

আবু বকর সিদ্দীক (রা) বলেন, যে ব্যক্তি মীলাদুন্নবী পাঠের জন্য এক দিরহাম ব্যয় করবে সে জান্নাতে আমার সাথী হবে। উমার (রা) বলেন: যে ব্যক্তি মীলাদুন্নবীর তা’যীম করবে সে ইসলামকে জীবিত করবে। উসমান (রা) বলেন: যে ব্যক্তি মীলাদুন্নবী পাঠের জন্য এক দিরহাম ব্যয় করবে সে যেন বদর বা হুনাইনের যুদ্ধে যোগদান করলো। আলী (রা) বলেন: ‘‘যে ব্যক্তি মীলাদুন্নবীর তা’যীম করবে এবং মীলাদুন্নবী পাঠের কারণ হবে, সে দুনিয়া হতে ঈমানের সাথে মৃত্যুবরণ করবে এবং বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। হাসান বসরী (রাহ) বলেন: আমার কামনা হয় যে, যদি আমার উহদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকত তবে আমি তা মীলাদুন্নবী পড়ার জন্য ব্যয় করতাম। … ইমাম শাফিয়ী (রাহ) বলেন: যদি কেউ মীলাদুন্নবীর জন্য বন্ধুদেরকে জমায়েত করে, খাবার প্রস্ত্তত করে, স্থান খালি করে দেয়, দান-খয়রাত করে এবং তার কারণে মীলাদুন্নবী পড়া হয় তবে কিয়ামতের দিন আল্লাহ তাকে সিদ্দীক, শহীদ ও সালিহগণের সাথে উত্থিত করবেন এবং সে জান্নাতে থাকবে।…’’এভাবে আরো অনেক তাবিয়ী, তাবি তাবিয়ী ও পরবর্তী বুজুর্গগণের নামে মীলাদুন্নবী ‘পড়া’-র ফযীলতে অনেক বক্তব্য উল্লেখ করা হয়েছে। আন-নিমাতুল কুবরা আলাল আলাম ফী মাওলিদি সাইয়িদি ওয়ালাদি আদাম’’ (বিশ্বের উপর শ্রেষ্ঠ নিয়ামত আদম সন্তানদের নেতার জন্মের মধ্যে’ হাদিসের নামে জালিয়াতি

এই হাদিস সম্পর্কে বিস্তারিত আলোচনার পর হাদিসের নামে জালিয়াতী বইয়ের ডঃ আব্দুল্লাহ জাহাঙ্গীল (রহ.) জালা হাদিস বলে উল্লেখ করেছেন।

(৬) বিদআতিদের ষষ্ঠ দলিল ও তা খন্ডন-

মিলাদের সমর্থনে তারা নিম্মের জাল হাদিস বর্নণা করে থাকে-

ইবন আববাস বলেন, একদিন তিনি নিজ বাড়িতে রাসূলুল্লাহ ﷺ এর জন্মের ঘটনাবলি বর্ণনা করছিলেন। তখন রাসূলুল্লাহ আগমন করেন এবং বলেন, তোমাদের জন্য আমার শাফাআত পাওনা হলো।

এটি হাদিস নয়, মিথ্যা কথা কারন ইবন আববাসের বয়স ৮ বৎসর পূর্ণ হওয়ার আগেই রাসূলুল্লাহ ﷺ এর ইন্তেকাল হয়। তিনি কি ৫/৬ বৎসর বয়সে ছেলেমেয়েদের হাদীস শুনাচ্ছিলেন।

(৭) বিদআতিদের সপ্তম দলিল ও তা খন্ডন-

আবূ দারদা (রা) বলেন, ‘‘আমি রাসূলুল্লাহ ﷺ এর সাথে আমির আনসারীর (রা) বাড়ির পার্শ্ব দিয়ে যাচ্ছিলাম। তিনি তাঁর সন্তান ও পরিবারের মানুষদের তাঁর জন্মের ঘটনাবলি শেখাচ্ছিলেন এবং বলছিলেন, আজই সেই দিন। তখন রাসূলুল্লাহ ﷺ বলেন, নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য রহমতের দরজাগুলো খুলে দিয়েছেন এবং ফিরিশতাগণ তোমাদের জন্য ক্ষমা চাচ্ছে।

এগুলোর কোন রূপ সনদ কেউ উল্লেখ করেন নাই। এমনকি ইসলামের প্রথম ৫০০ বৎসরে সংকলিত কোনো গ্রন্থে এগুলো সনদসহ বা সনদ ছাড়া সংকলিত হয়েছে বলেও কেউ প্রমাণ বা দাবি করেন নি। হাদীসের নামে জালিয়াতি, ডঃ আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)

৫। মিলাদ বিদআত কেন?

(১) মিলাদ রাসুল ﷺ, সাহাবী, তাবেই, তাবে-তাবেইন দের যুগ পর্যন্ত ছিলইনা।

(২) মিলাদ একটা ইবাদত মনে করা হয় যার পক্ষে রাসুল ﷺ থেকে কোন নির্দেশনা নেই।

(৩) মিলাদ আমল হিসাবে আদায় করা হয় এবং এর পদ্ধতিও আবিস্কার করা হয়েছে। প্রত্যেক আদায়কারী এর মাধ্যমে সওয়াব আশা করে থাকে। কাজেই এটা বিদআত।

(৪) রাসুল ﷺ তাঁর জন্মের শুকরিয়া হিসেবে সোমবার ব্যক্তিগত সিয়াম পালন করতেন। এই সোমবারের সিয়াম সাহাবের নিয়ে একত্রে পালন করতেন বা কোনো সাহাবীকে এই সোমবার সিয়াম পালনের নির্দেশ দিয়েছেন তার প্রমান নেই এবং তিনি বাত্সরিক কোনো উত্সব বা কোনো সাহাবী রাসুল ﷺ এর জন্মদিন উপলক্ষে কোনো উত্সব পালন করেছেন এর কোনই প্রমান নাই। নিজের জন্মদিন উপলক্ষে শুকরিয়া জ্ঞাপনের জন্য জম্মদিনে স্ব স্ব ব্যক্তি সিয়াম পালন করতে পারে। কিন্তু একজনের জন্মের দিনে অন্যজন উত্সব করবে এমনটা শরীয়ত সম্মত নয়। এই মিলাদ সম্পর্কে যারা দলিল উপস্থাপন করেন তারা তাদের মত ব্যাখ্যা ব্যতীত আর কিছুই তুলে ধরতে সক্ষম হয় না। রাসুল ﷺ সোমবার সিয়াম পালন করতেন সেটা তাঁর নিজের কৃতজ্ঞতা বোধ আল্লাহর প্রতি। আজকে যারা মিলাদুন নবীর কথা বলে তারা কিন্তু প্রতি সপ্তাহে সোমবারের কথা কিছুই বলে না। ভন্ডামি করে এই সোমবারের উদাহরণ পেশ করে বাত্সরিক মিলাদ করে থাকে। 

৬। মিলাদ কেন্দ্রিক একটি শির্কি আকিদা

মিলাদ কেন্দ্রিক একটি অন্যতম শির্কি বিশ্বাস হল মিলাদের সময় রাসূলুল্লাহ ﷺ এর আগমন। মিলাদ কিয়ামে বিশ্বাস কিছু লোক এমনও আছে, যাদের বিশ্বাস এই মাহফিলে রাসূলুল্লাহ ﷺ এর আগমন করে। এই উপলক্ষে তারা রাসূলুল্লাহ ﷺ এর সম্মানে দাড়িয়ে যায়। তাদের বিশ্বাস মিলাদে রাসূলুল্লাহ ﷺ কে সালাম প্রদান করলে তিনি স্বশরীরে মিলাদ মাহফিলে হাজির হয়ে যায় তাই তার সম্মনে মাহফিলের এক পাশে চেয়ারের ব্যবস্থা করা হয়। মিলাদ মাহফিল চলা কালে রাসূলুল্লাহ ﷺ এর আগমন করে এমন বিশ্বাস মুসলিমদের মাঝে কোন কালেই ছিল না। এ সম্পর্কে কোন কালে কোন বিতর্কও ছিল না। “নবী মুহাম্মদ ﷺ বা অন্য কোন অলীর হাজির নাযির নয়, বরং আল্লাহ তাআলার ক্ষমতা, দর্শন, জ্ঞান ও শুনার দ্বারা সর্বত্র হাজির নাযির”। কুরআন হাদিসের স্পষ্ট বর্নণাকে ভুল মিথ্যা ও মনগড়া ব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করা খুবই গর্হিত কাজ। রাসূলুল্লাহ ﷺ এর আগমনে জম্মের আগে পরে তিনি  এমন জ্ঞানের অধিকারি ছিলেন না। বিভিন্ন নবীদের ঘটনা ও দাওয়াত দান কালে মুহাম্মদ ﷺ হাজির নাযির ছিল না।

আল্লাহ রব্বুল আলামিন বলেন:

 وَمَا كُنتَ بِجَانِبِ ٱلۡغَرۡبِىِّ إِذۡ قَضَيۡنَآ إِلَىٰ مُوسَى ٱلۡأَمۡرَ وَمَا كُنتَ مِنَ ٱلشَّـٰهِدِينَ (٤٤) وَلَـٰكِنَّآ أَنشَأۡنَا قُرُونً۬ا فَتَطَاوَلَ عَلَيۡہِمُ ٱلۡعُمُرُ‌ۚ وَمَا ڪُنتَ ثَاوِيً۬ا فِىٓ أَهۡلِ مَدۡيَنَ تَتۡلُواْ عَلَيۡهِمۡ ءَايَـٰتِنَا وَلَـٰكِنَّا ڪُنَّا مُرۡسِلِينَ (٤٥)

(হে মুহাম্মদ!) তুমি সে সময় পশ্চিম প্রান্তে উপস্থিত ছিলে না৷ যখন মূসাকে এ শরীয়াত দান করেছিলাম এবং তুমি সাক্ষীদের অন্তর্ভুক্তও ছিল না৷ বরং এরপর (তোমার যুগ পর্যন্ত) আমি বহু প্রজন্মের উদ্ভব ঘটিয়েছি এবং তাদের ওপর অনেক যুগ অতিক্রান্ত হয়ে গেছে৷ তুমি মাদয়ানবাসীদের মধ্যেও উপস্থিত ছিলে না, যাতে তাদেরকে আমার আয়াত শুনাতে পারতে কিন্তু আমি সে সময়কার এসব তথ্য জানাচ্ছি৷ সুরা কাসাস : ৪৪-৪৫

আল্লাহ রব্বুল আলামিন বলেন:

আল্লাহ রাব্বুল আলামীন বলেন-

ذٰلِکَ مِنۡ اَنۡۢبَآءِ الۡغَیۡبِ نُوۡحِیۡہِ اِلَیۡکَ ۚ وَمَا کُنۡتَ لَدَیۡہِمۡ اِذۡ اَجۡمَعُوۡۤا اَمۡرَہُمۡ وَہُمۡ یَمۡکُرُوۡنَ

এটা অদৃশ্যলোকের সংবাদ যা তোমাকে আমি ওহি দ্বারা অবহিত করছি, ষড়যন্ত্রকালে যখন তারা মতৈক্যে পৌঁছেছিল তখন তুমি তাদের সাথে ছিলেনা। সুরা ইউসুফ : ১০২

ইউসুফ আ. এর ভাইদের ষড়যন্ত্র রাসূলুল্লাহ ﷺ  জানতেন না কেননা তিনি সেখানে ছিলেন না।

 আল্লাহ রাব্বুল আলামীন বলেন-

تِلۡکَ مِنۡ اَنۡۢبَآءِ الۡغَیۡبِ نُوۡحِیۡہَاۤ اِلَیۡکَ ۚ  مَا کُنۡتَ تَعۡلَمُہَاۤ اَنۡتَ وَلَا قَوۡمُکَ مِنۡ قَبۡلِ ہٰذَا ؕۛ  فَاصۡبِرۡؕۛ  اِنَّ الۡعَاقِبَۃَ لِلۡمُتَّقِیۡنَ 

এগুলো গায়েবের সংবাদ, আমি তোমাকে ওহির মাধ্যমে তা জানাচ্ছি। ইতিপূর্বে তা না তুমি জানতে এবং না তোমার কওম। সুতরাং তুমি সবর কর। নিশ্চয় শুভ পরিণাম কেবল মুত্তাকীদের জন্য। সুরা হুদ : ৪৯

মুহাম্মদ ﷺ কে গায়েবের বিষয় ওহির মাধ্যমে জানান হত। তিনি সর্বত্র সর্বদা হাজির নাজির থাকলে ওহির জ্ঞানের প্রয়োজন ছিল না।

আল্লাহ রাব্বুল আলামীন বলেন-

وَمِمَّنۡ حَوۡلَکُمۡ مِّنَ الۡاَعۡرَابِ مُنٰفِقُوۡنَ ؕۛ  وَمِنۡ اَہۡلِ الۡمَدِیۡنَۃِ ۟ۛؔ  مَرَدُوۡا عَلَی النِّفَاقِ ۟  لَا تَعۡلَمُہُمۡ ؕ  نَحۡنُ نَعۡلَمُہُمۡ ؕ  سَنُعَذِّبُہُمۡ مَّرَّتَیۡنِ ثُمَّ یُرَدُّوۡنَ اِلٰی عَذَابٍ عَظِیۡمٍ ۚ

আর তোমাদের আশপাশের মরুবাসীদের মধ্যে কিছু লোক মুনাফিক এবং মদীনাবাসীদের মধ্যেও কিছু লোক অতিমাত্রায় মুনাফিকীতে লিপ্ত আছে। তুমি তাদেরকে জান না। আমি তাদেরকে জানি। অচিরে আমি তাদেরকে দু’বার আজাব দেব তারপর তাদেরকে ফিরিয়ে নেয়া হবে মহা আজাবের দিকে। সুরা তাওবা : ১০১

মুহাম্মদ ﷺ এর চার পাশে অনেক মুনাফিক লোক ছিল। তিনি তাদের চিনতেন না। আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন কে কে মুনাফিক ছিল। যদি তিনি সর্বত্র সর্বদা হাজির নাজির থাকতেন তবে মুনাফিকের কার্যকালাপ দেখতে পেতেন এবং আল্লাহ কর্তৃক তাকে আর অবহিত করার প্রয়োজন ছিন না।

আল্লাহ রাব্বুল আলামীন তার ক্ষমতা, রাজত্ব, পরিচালনা, নিয়ন্ত্রণ, জ্ঞান, দৃষ্টি ইত্যাদি দ্বারা সর্বত্র সর্বদা হাজির নাজির। উপরের আয়াতগুলো প্রমান করে মুহাম্মদ ﷺ কে আল্লাহ এই গুনটি দান করেন নাই। বরং তিনি তার প্রয়োজন মাফিক ওহি করে জানিয়ে দিয়েছেন। মহান আল্লাহর এই গুনের সাথে অন্য কোন নবী, রাসুল, ওলি, আওলিয়াকে যুক্ত করলে বড় শির্কে পতিত হবে যা কবিরা গুনাহ থেকেও ভয়াবহ। মিলাদ বিদআত হলেও এই শির্ক আকিদা গ্রহণকারী বিদআতীগন ইসলাম থেকে বের হয়ে যাবে। কাজেই কুরআন সুন্নাহ বুঝে আমল করার চিন্তা করি।

যে সকল দিবস উদযাপণ করা হারাম-০১ :: পহেলা বৈশাখ বা নববর্ষ

মুহাম্মদ ইস্রাফিল হোসাইন

আমরা দেখেছি ইসলামি শরীয়তে অনেকগুলো দিনকে গুরুত্ব দিয়ে উদযাপণ করে থাকে। ঐ দিবসগুলো উদযাপন করা ইবাদত। মহান আল্লাহ সৃষ্টির করে পরীক্ষান জন্য আমাদের দুনিয়াতে প্রেরণ করেছেন। আর তিনি একটা সীমা নির্ধারণ করে দিয়েছেন। যে কেউ তার নির্ধারিত সীমার বাহিরে গিয়ে কাজ করলে তাকে পরকালে লাঞ্চনাকর শাস্তি প্রদাণ করবেন। এই জন্য তিনি মানুষকে ন্যায় বোধ, ভালো, সত ও কল্যানকর কাজের আদেম করে থাকেন। অন্যায় অসত্য ও মন্দ কাজের করতে নিষেধ করে থাকেন। একইভাবে তিনি কিছু দিবস উদযাপন করা নিয়ম কানুন নিয়েছেন। যাতে বান্দা কার দেওয়া সীমানা থেকেই কাজ করে। প্রথম অধ্যায়  আলোচনা দেখেছি আল্লাহ প্রদত্ত দিবস বাদেও শর্ত সাপেক্ষে দিবস উদযাপন করা যায়। যদি দিবস উদযাপন করাকে ইবাদাত মনে না করা হয়, উদযাপন করার ক্ষেত্রে কুফরি আকিদা না থাকে, উদযাপন করার সময় ইসলাম বহির্ভূত হারাম কাজ লিপ্ত না হয়,  উদযাপন করার ক্ষেত্রে অর্থের অপচয় না হয়, বিধর্মীদের অনুসকরণে উদযাপন করা না হয় তবে জায়েয বলা হয়েছে। প্রথম অন্যায় এই শর্ত সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এখন যে দিবস সম্পর্কে আলোচন করব সে দিবসগুলো উদযাপনের জন্য ঐ সকর শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে বিধান এই দিবসগুলো উদযাপন করা হারাম।

পূর্বের আলোচনায় দেখেছি আল্লাহ প্রদত্ত দিবস উদযাপন করা নেকীর কাজ। নিজে নিজে বিদস আবিস্কার করে আল্লাহকে খুসির জন্য আমল করা বিদআতি কাজ। কিন্তু এমন কতগুলি দিবস আছে যা উদযাপন করার জন্য ইসলামি শরীয়তের কোন নির্দেশনা  নাই। আবার আমরা ঐ দিবস উদযাপনকে ইবাদত ও মনে করি না, হলে হলে কি হবে? এই প্রশ্ন সরল উত্তর হয় হালাল না হয় হারাম। ইসলামি শরীয়ত লংঙ্গিত হয় এমন দিবস উদযাপন হারাম কিন্তু কিন্তু ইসলামি শরীয়তের মধ্যে থেকে উদযাপন করতে পারলে জায়েয হবে। এই পর্যায়ে আমরা এমন কতগুলি দিবস সম্পর্ক আলোচনা করব।

পহেলা বৈশাখ বা নববর্ষ

বাংলা সনের প্রথম দিন বা পহেলা বৈশাখ যাকে আমরা “বাংলা নববর্ষ” বলি। দিনটি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে শুভ নববর্ষ হিসেবে বিশেষ উৎসবের সাথে উদজাপিত হয়। ত্রিপুরায় বসবাসরত বাঙালিরাও এই উৎসবে অংশ নেয়। বাংলাদেশে প্রতি বছর ১৪ই এপ্রিল এই উৎসব পালিত হয়। বাংলা একাডেমী কর্তৃক নির্ধারিত আধুনিক পঞ্জিকা অনুসারে এই দিন নির্দিষ্ট করা হয়েছে। ঐতিহ্যগত ভাবে সূর্যদোয় থেকে বাংলা দিন গণনার রীতি থাকলেও ১৪০২ সালের ১ বৈশাখ থেকে বাংলা একাডেমী এই নিয়ম বাতিল করে আন্তর্জাতিক রীতির সাথে সামঞ্জস্য রাখতে রাত ১২.০০টায় দিন গণনা শুরুর নিয়ম চালু হয়। আধুনিক নববর্ষ উদযাপনের খবর প্রথম পাওয়া যায় ১৯১৭ সালে। প্রথম মহাযুদ্ধে ব্রিটিশদের বিজয় কামনা করে সে বছর পহেলা বৈশাখে হোম কীর্ত্তণ ও পূজার ব্যবস্থা করা হয়। এরপর ১৯৩৮ সালেও অনুরূপ কর্মকান্ডের উল্লেখ পাওযা যায়। পরবর্তী সময়ে ১৯৬৭ সনের আগে ঘটা করে পহেলা বৈশাখ পালনের রীতি তেমন একটা জনপ্রিয় পায় নাই।

ভারতবর্ষে মুঘল সম্রাজ্য প্রতিষ্ঠার পর সম্রাটরা হিজরী পঞ্জিকা অনুসারে কৃষি পণ্যের খাজনা আদায় করত। খাজনা আদায়ে সুষ্ঠুতা প্রণয়নের লক্ষ্যে মুঘল সম্রাট আকবর বাংলা সনের প্রবর্তন করেন। তিনি তার আদেশ মতে তৎকালীন বাংলার বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ও চিন্তাবিদ ফতেহউল্লাহ সিরাজি সৌর সন এবং আরবি হিজরী সনের উপর ভিত্তি করে নতুন বাংলা সনের নিয়ম বিনির্মাণ করেন। ১৫৮৪ খ্রিস্টাব্দের ১০ই মার্চ বা ১১ই মার্চ থেকে বাংলা সন গণনা শুরু হয়। প্রথমে এই সনের নাম ছিল ফসলি সন, পরে বঙ্গাব্দ বা বাংলা বর্ষ নামে পরিচিত হয়।

১। নববর্ষ উদযাপনঃ

নতুন বছরের উৎসবের সঙ্গে গ্রামীণ জনগোষ্টীর কৃষ্টি ও সংস্কৃতির নিবিড় সম্পর্ক থাকলেও এখান শহরের কেন্দ্রিক হয়েছে। আধুনিক মিডিয়ার প্রচারের কারনে বাংলা নববর্ষ উদযাপনে নতুন মাত্রা পেয়েছে। এই দিন উপলক্ষে বাঙ্গালীরা নতুন জামাকাপড় পড়ে রাস্তায় বাহির হয়। বিশেষ খাবারের ব্যবস্থাও থাকে। অনেক স্থানে ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খাওয়ার ব্যবস্থা থাকে। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বাংলা নববর্ষ উদযাপন করা হলেও নিম্মের অনুষ্ঠানগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য।

(১) ঢাকায় রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণঃ

বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের রমনার বটমূলে পহেলা বৈশাখ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ছায়ানটের শিল্পীরা সম্মিলত কন্ঠে গান গেয়ে নতুন বছরকে স্বাগতম জানায়। শত শত নারী পুরুষ এই অনুষ্ঠানে যোগদান করে। এখান থেকে একাধারে দুপুর পর্যান্ত নানা ধরনের গান গাওয়া হয়।

(২) নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা করা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে পহেলা বৈশাখের সকালে একটি শোভাযাত্রা বের করে। এই শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চারুকলা ইনস্টিটিউটে এসে শেষ হয়। ১৯৮৯ সাল থেকে এই মঙ্গল শোভাযাত্রা পহেলা বৈশাখের উৎসবের যুক্ত হয়। ঐ প্রথম আনন্দ শোভাযাত্রায় ছিল পাপেট, ঘোড়া, হাতি। শোভাযাত্রার অনতম আকর্ষণ  শোভাযাত্রায় সাধারণত স্থান পায় বিশালকায় হাতি, বাঘের প্রতিকৃতির কারুকর্ম, বিশালকায় চারুকর্ম পুতুল, কুমীর, লক্ষ্মীপেঁচা, ঘোড়াসহ বিচিত্র মুখোশ এবং সাজসজ্জ্বা, বাদ্যযন্ত্র ও নৃত্য। কৃত্রিম ঢাক আর অসংখ্য মুখোশখচিত প্ল্যাকার্ডসহ মিছিলটি নাচে গানে উৎফুল্ল পরিবেশ সৃষ্টি করে। ১৯৯২ খ্রিষ্টাব্দে আনন্দ শোভাযাত্রার সম্মুখে রং বেরংয়ের পোশাক পরিহিত ছাত্র ছাত্রীদের কাঁধে ছিল বিরাট আকারের কুমির। ১৯৯৩ খ্রিষ্টাব্দে শোভাযাত্রার আকর্ষণ ছিল বাঘ, হাতি, ময়ূর, ঘোড়া, বিভিন্ন ধরনের মুখোশ। ২০১৮ সালের শোভাযাত্রার ছিল বিশাল আকৃতির মহিষ। মহিষের উপর বসে আছে কয়েকটি রঙ্গিন পাখি। শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে দেয়া ভঙ্গিকে একজন নারীর প্রতিকৃতি ছিল শোভাযাত্রায়। বিশালাকায় কাঠামোয় তৈরি করা লাল-সাদা বক, বকের ঠোঁটের সামনে রাখা হয় সমান আকৃতির একটি মাছ। হলুদ-লাল হাতি ও জেলের প্রতিকৃতিও ছিল শোভাযাত্রায়। এছাড়া পোঁচা, টেপা পুতুল, সূর্য, রাজা-রানীসহ নানা আকৃতি ও রংয়ের মুখোশ ছিল শোভাযাত্রায়। এছাড়া ছিল রঙিন মা পাখি ও ছানার প্রতীকী কাঠামো। চারপাশে ফুলের মাঝে বড় একটি মুখের প্রতিকৃতিও ছিল মঙ্গল শোভাযাত্রায়। বিষয়টি বুঝার জন্য কয়েকটি উদাহরণ দিলাম। এক কথায় ১৯৮৯ সালে আবিস্কৃত শোভাযাত্রায় থাকে বাহারি পোশাকে মুখোশধারী নারী পুরুষের মিছিল। ঢাক-ঢোল, কাঁসা, তবলার তালে তালে চলতে থাকে নারী পুরুষের আবাধ সঙ্গীতও নৃত্যের মাধ্যমে উম্মাদনা। এক কথায় শেভাযাত্রা মানে নারী-পুরুষের অবাধ মেলামেশা, নারীদেহের সৌন্দর্য প্রদর্শনী, সহপাঠী সহপাঠিনীদের একে অপরের দেহে চিত্র, আলপনা ও উল্কি অংকন। এমনকি যৌন হয়রানির মত ঘটনা ঘটে এই শোভাযাত্রা থেকে।

(৩)  নববর্ষে বাংলার ব্যবসায়ীদের হালখাতাঃ

বছরের প্রথম দিন বা নববর্ষে বাংলার ব্যবসায়ীগণ তাদের দেনা-পাওনার হিসাব সমন্বয় করে এদিন হিসাবের নতুন খাতা খোলেন। ব্যবসায়ীগণ তাদের খদ্দেরদের বিনীতভাবে পাওনা শোধ করার কথা স্মরণ করিয়ে দিতে “শুভ হালখাতা” নামের কার্ড এর মাধ্যমে নিমন্ত্রণ জানানো হয়। এই হালখাতার দিন খদ্দেরগণও চেষ্টা করে কিছু বাকি টাকা পরিশোধের। উপলক্ষে  ব্যবসায়ীরা তাদের খদ্দেরদের মিস্টিমুখ করান। টাকা আদায়ের পর পুরান বাকির খাতা বাদ দিয়ে,  বৈশাখের প্রথম দিনে থেকে নতুন করে বাকির খাতা হালনাগাদ করা হয়। হিসাবের খাতা হাল নাগাদ করা থেকে “হালখাতা”-র উদ্ভব। বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ছোট বড় মাঝারি যেকোনো দোকানেই এটি পালন করা হয়ে থাকে।

(৪) হিন্দুদের বা সনাতন ধর্মাবলম্বীদের পুজাঃ

পহেলা বৈশাখের সকালে সনাতন ধর্মাবলম্বী বা হিন্দু ধর্মের দোকানী ও ব্যবসায়ীরা পুজা দান করেন। হিন্দুদের দাবী  করে থাকে যে লক্ষী হলো, বিত্তের দেবী। তাই তারা পহেলা বৈশাখের নববর্ষে  লক্ষ্মীর পূজা করে থাকেন। তারা এই দিন লক্ষীর নিকট দাবি করে যে, তাদের সারা বছর যেন ব্যবসা ভাল যায়। দেবতার পূজার্চনার পর তার পায়ে ছোঁয়ানো সিন্দুরে স্বস্তিকা চিহ্ন অঙ্কিত ও চন্দন চর্চিত খাতায় নতুন বছরের হিসেব নিকেশ আরম্ভ করা হয়। হিন্দু সম্প্রদায়ের লোকরা গনেশকে সিদ্ধিদাতা হিসাবে বিশ্বাস করে বিধায় এই দিনে তাদের অনেকে গণেশের পুজাও  করে থাকে।

(৫) নববর্ষ উপলক্ষে গ্রাম অঞ্চলে বৈশাখী মেলার আয়োজন করা

গ্রাম অঞ্চলের লোকেরা খোলা মাঠে বৈশাখী মেলার আয়োজন করে। মেলাতে থাকে নানা রকম কুঠির শিল্পজাত সামগ্রীর বিপণন থাকে। নানারকম পিঠা পুলির আয়োজন করে থাকে। এই দিনের একটি পুরনো সংস্কৃতি হলো গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন। এর মধ্যে থাকে নৌকাবাইচ, লাঠি খেলা কিংবা কুস্তির। এমন কোন জেলা নাই যেখানে পহেলা বেশাখ উপলক্ষে মেলার আয়োজন করা হয়না। বাংলাদেশের অসংখ্যা মেলার মাঝে উল্লেখযোগ্য দুটি মেলা হলোঃ

ক। বউমেলা

খ। ঘোড়ামেলা

বউমেলাঃ

ঈশা খাঁর সোনারগাঁয় ব্যতিক্রমী এক মেলা বসে, যার নাম ‘বউমেলা’। জয়রামপুর গ্রামের মানুষের ধারণা, প্রায় ১০০ বছর ধরে পয়লা বৈশাখে শুরু হওয়া এই মেলা পাঁচ দিনব্যাপী চলে। প্রাচীন একটি বটবৃক্ষের নিচে এই মেলা বসে, যদিও সনাতন ধর্মাবলম্বীরা সিদ্ধেশ্বরী দেবীর পুজো হিসেবে এখানে সমবেত হয়। বিশেষ করে কুমারী, নববধূ, এমনকি জননীরা পর্যন্ত তাঁদের মনস্কামনা পূরণের আশায় এই মেলায় এসে পূজা-অর্চনা করেন। সন্দেশ-মিষ্টি-ধান দূর্বার সঙ্গে মৌসুমি ফলমূল নিবেদন করে ভক্তরা। পাঁঠাবলির রেওয়াজও পুরনো। বদলে যাচ্ছে পুরনো অর্চনার পালা। এখন কপোত-কপোতি উড়িয়ে শান্তির বার্তা পেতে চায় ভক্তরা দেবীর কাছ থেকে। বউমেলায় কাঙ্ক্ষিত মানুষের খোঁজে কাঙ্ক্ষিত মানসীর প্রার্থনা কিংবা গান্ধর্ব প্রণয়ও যে ঘটে না সবার অলক্ষে, তা কে বলতে পারবে।

ঘোড়ামেলাঃ

এ ছাড়া সোনারগাঁ থানার পেরাব গ্রামের পাশে আরেকটি মেলার আয়োজন করা হয়। এটির নাম ঘোড়ামেলা। লোকমুখে প্রচলিত জামিনী সাধক নামের এক ব্যক্তি ঘোড়ায় করে এসে নববর্ষের এই দিনে সবাইকে প্রসাদ দিতেন এবং তিনি মারা যাওয়ার পর ওই স্থানেই তাঁর স্মৃতিস্তম্ভ বানানো হয়। প্রতিবছর পহেলা বৈশাখে স্মৃতিস্তম্ভে সনাতন ধর্মাবলম্বীরা একটি করে মাটির ঘোড়া রাখে এবং এখানে মেলার আয়োজন করা হয়। যদিও সনাতন ধর্মাবলম্বীদের কারণে এ মেলার আয়োজন করা হয়। তথাপি সব ধর্মের লোকজনেরই প্রাধান্য থাকে এ মেলায়। এ মেলায় শিশু-কিশোরদের ভিড় বেশি থাকে। মেলায় নাগরদোলা, পুতুল নাচ ও সার্কাসের আয়োজন করা হয়।

২। নববর্ষের সাথে ইসলামের বিরোধ কোথায়?

(১) সরাসরি সনাতন ধর্মের আদলে করাঃ

আধুনিক নববর্ষের প্রধান আকর্ষন হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত বর্ণিল শোভাযাত্রা। এই শোভাযাত্রায় বাঘ, হাতি, কুমির পেঁচাসহ বহু জীবজন্তুর মূর্তি বা প্রতিকৃতি প্রদর্ষণ করা হয়।  এই শোভাযাত্রার প্রচলন কারীগণ দাবি করে থাকে, এই জীবজন্তুর মূর্তি মাধ্যমে মানুষের মঙ্গল কামনা করা হয়। এই জন্য তারা এর নাম দিয়েছেন মঙ্গল শোভাযাত্রা। আমাদের প্রতিবেশী হিন্দুভাইদেরও দেখি নিজেদের মঙ্গল কামন করে তারা গাছ, পাথর, সাপ, সিংহ, মহিষ, ময়ুর, গাভী, নদীর পুঁজা করে থাকে।

সনাতন হিন্দু ধর্মমতেঃ দুর্গার বাহন হল সিংহ। কারন সিংহ হলো দুর্গার তেজ,  ক্রোধ ও হিংস্রতার প্রতীক। একথা বলা আছে পদ্মপুরানে। গনেশকে বিশ্বাস করা হয় সিদ্ধিদাতা হিসেবে এবং গনেশের সাথে থাকে ইঁদুর। কার্তিক হলো যুবক, যোদ্ধা ও সৌন্দর্যের প্রতীক। ময়ূর, কার্তিকের এই তিনটি গুণেরই প্রতিনিধিত্ব করে। কেননা, কার্তিক যেমন চিরযুবা, তেমনি মৃত্যু পর্যন্ত ময়ূরের সৌন্দর্য ও তারুণ্যও কখনো নষ্ট হয় না। সাপ হলো গোপন ষড়যন্ত্রের প্রতীক এবং যে কোনো যুদ্ধে গোপন ষড়যন্ত্র থাকবেই। ময়ূরের পায়ের নিচে সাপের অর্থ হলো, শুধু যুদ্ধ করলেই হবে না, যুদ্ধের এই গোপন ষড়যন্ত্রকেও দমন করতে হবে, যেমন ময়ূর নিমিষের মধ্যে একটি সাপের দেহকে ছিন্ন ভিন্ন করে ফেলতে পারে। সরস্বতীর সাথে থাকা রাজহাঁসের এই ক্ষমতা আছে যে, দুধ ও জল মিশিয়ে দিলেও সে শুধু দুধকেই পান করতে পারে। সনাতন ধর্মাবলম্বীদের দেবী লক্ষ্মীর বাহন হচ্ছে লক্ষ্মীপেঁচা। লক্ষ্মী হলো ধন-সম্পদ ও সৌভাগ্যের দেবী। তাই অনেক হিন্দু গৃহস্থ ঘরে লক্ষ্মীপেঁচা ঢুকলে যেন উড়ে না যায় সে চেষ্টা করেন। তাদের বিশ্বাস, ঘরে লক্ষ্মীপেঁচা থাকলে ধন-সম্পদে পূর্ণ হবে। আবার কোনো কোনো অঞ্চলে পেঁচার গুরুগম্ভীর ডাককে অশুভর প্রতীক বলে মনে করা হয়। পেঁচা ডাকলে ঘরে ওঠার সিঁড়িতে জল ঢেলে দেওয়া হয়। তাদের বিশ্বাস, এতে সব ধরনের অকল্যাণ থেকে মুক্তি পাওয়া যায়। ইহা ছাড়া তারা হাতিকে সাক্ষাৎ ভগবান মনে করে হাতির পূজার্চনা করে। হাতি মানুষের ফসল ঘরবাড়ি নষ্ট করবে না, হাতি যাতে রেগে না যায় সেজন্যই হিন্দুরা হাতির পুজা করে। পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের বর্ডার সংলগ্ন এলাকায় শত শত বছর ধরে বাস্তু দেবীর প্রতিক হিসাবে কুমিরের পূজা হয়ে আসছে। এই পূজায় মূল প্রতীকী কুমির হওয়ায় বর্তমানে কুমির পূজা নামে প্রচলিত থাকলেও আসলে এই পূজার মূল নাম বাস্তুপূজা। বিশেষ করে বাঘ, সাপ ও কুমিরের আক্রমণে নিয়মিত মানুষের মৃত্যুর ঘটনা ঘটে। তাই হিন্দুদের দৈব বিশ্বাস আর ধর্মীয় রীতি নির্ভর করে এদের পুঁজা করে থাকে।

মঙ্গল লাভের আশায় সনাতন ধর্মের হিন্দুরা এই দিনে সরাসরি লক্ষী ও গণেশের পুজা করে থাকে। বউমেলায় সিদ্ধেশ্বরী দেবীর পুঁজা করা হয়। ঘোড়ামেলায় এ হিন্দুরা পুজারমত প্রার্থান আয়োজন করে থাকে। এ থেকে প্রমানিত হয় যে, নববর্ষ সরাসরি সনাতন ধর্মের আদলে উদজাপন করা হয়।  

নববর্ষে সনাতন ধর্মের লোকেরা সিদ্ধেশ্বরী দেবী, লক্ষীদেবী ও গণেশের পুঁজা করে থাকে।  মঙ্গল শোভাযাত্রায় ব্যবহৃত সিংহ, বাঘ, হাতি, লক্ষীপেঁচা, ময়ুর, কুমীর, সাপ ইত্যাদির প্রতিকৃতি যা সনাতন হিন্দু ধর্মের পুঁজায় ব্যবহৃত বা সরাসরি পুঁজা করে থাকে। এর একে বারে বীপরিত মেরুতে অবস্থান হল ইসলাম ধর্মে। ইসলাম ধর্মে একক ক্ষমতার একমাত্র মালিক হলো আল্লাহ তায়ালা। এই সকল জীবজন্তুর পুঁজাকে শির্ক কাজ বলা হয়। যা মহান আল্লাহ তাওয়া ছাড়া কখনও ক্ষমা করবেন না। মুসলিম হওয়ার জন্য আমরা যে কালিমা পড়ি তার শিক্ষাও এই সকল জীবজন্তুর পুঁজা সম্পর্ন বিরোধী। কালিমাটি হলোঃ

هوَرَسُولُاعَبْدُه مُحَمَّدً اَنَّ اَشْهَدُ وَ لَه، يْكَ شَرِلَا وَحْدَه لّهُ الاِلَّا اِلهَ لّآ انْ اشْهَدُ

আশ্‌হাদু আল-লা-ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ্‌দাহু-লা-শারীকালাহু ওয়া আশ্‌হাদু আন্না মুহাম্মাদান আ’বদুহু ওয়া রাসূলুহু।

অর্থঃ আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ্‌ ছাড়া কোন উপাস্য নাই। তিনি এক, অদ্বিতীয় এবং আরও সাক্ষ্য দিতেছি যে, মুহাম্মাদ তাঁহার বান্দা ও প্রেরিত রাসুল।

এই মহান কালিমা মুল দাবি ইবাদতে আল্লাহ্‌ ছাড়া কাউকে শরীক করা যাবে না। কিন্তু এই শোভা যাত্রা দ্বারা শিখান হয় জীবজন্তুর পুঁজার মাধ্যমে মঙ্গল কামনা। কাজেই এই ধরনের বড় বড় র‍্যালি বের করা যাকে মঙ্গল শুভ যাত্রা বলা হয়, এটা নিরেট হিন্দুদের ধর্মীয় কাজ। যা কোন মুসলমান কখনো করতে পারেনা৷ ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। নাবী ﷺ বলছেনঃ আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত ব্যাক্তি হচ্ছে তিন জন। যে ব্যাক্তি হারাম শরীফে অন্যায় ও অপকর্মে লিপ্ত হয়। যে ব্যাক্তি ইসলামী যুগে জাহিলী যুগের প্রথা তালাশ করে। যে ব্যাক্তি যথার্থ কারণ ব্যতীত কারো রক্তপাত দাবি করে। (সহিহ বুখারী ৬৪১৬ ইফাঃ)

নববর্ষের নামে এই ধরনের শির্কি কাজে অংশ গহন করা যাবে না। ইসলামি শরীয়ত মতে কেউ এই ধরনের শির্কি কাজে অংশ গ্রহন করলে বা আয়জনে সাহায্য করলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে।

(২) ইসলাম বিরোধী আকিদা ধারণ করে

নববর্ষ উপলক্ষে প্রচার কর হয় যে, নতুন বছরের সাথে মানুষের কল্যাণের সম্পর্ক, নতুন বছর নতুন কল্যাণ বয়ে আনে, দূরীভূত হয় পুরোনো কষ্ট ও ব্যর্থতার গ্লানি। এই ধরনের কোন তত্ত্ব কথায় সাথে ইসলামের কোন সম্পর্ক নাই। এই কথা বিশ্বাস করলে ইসলাম বিরোধী আকিদা হিসাবে চিহৃত হবে। নতুন বছরের সাথে কল্যাণের শুভাগমনের ধারণা আদিযুগের প্রকৃতি পুজারী মানুষের কুসংস্কারাচ্ছন্ন ধ্যান-ধারণার অবশিষ্টাংশ। ইসলামে এ ধরনের কুসংস্কারের কোন স্থান নেই। বরং মুসলিমের জীবনে প্রতিটি মুহূর্তই পরম মূল্যবান হীরকখন্ড, হয় সে এই মুহূর্তকে আল্লাহর আনুগত্যে ব্যয় করে আখিরাতের পাথেয় সঞ্চয় করবে, নতুবা আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়ে শাস্তির যোগ্য হয়ে উঠবে।   

ইসলাম ধর্মের বিশ্বাস আমাদের সকল প্রকার শুভ অশুভের মালিক এক মাত্র মহান আল্লাহ। কিন্তু নববর্ষে মঙ্গল শোভাযাত্রা আমাদের শিক্ষা দেন আল্লাহ ছাড়াও শুভ অশুভ বা কল্যান অকল্যানের বহু মালিক আছে। এই প্রতি বছর মঙ্গল শোভাযাত্রা শুরুতে একটি করে কুফরী আকিদা প্রচার করে। যেনমঃ প্রচার করে থাকে এ বছর মা দূর্গা গজে বা হাতিতে চড়ে এসছেন তাই এ বছর ফসল ভাল হবে। তাছাড়া    নববর্ষকে আহবান করা হয় এই বলে যে, “এসো হে বৈশাখ”। এই ধরনের কোন আপেক্ষিত বন্তুকে আহবান করা নিষেধ ৷ কারন এর দ্বারা মাখলুকের নিকট কল্যাণ কামনা করা হয়৷ অথচ কল্যানের মালিক একমাত্র আল্লাহ তা’লা।

مَّا أَصَابَكَ مِنْ حَسَنَةٍ فَمِنَ اللّهِ وَمَا أَصَابَكَ مِن سَيِّئَةٍ فَمِن نَّفْسِكَ

আপনার যে কল্যাণ হয়, তা হয় আল্লাহর পক্ষ থেকে আর আপনার যে অকল্যাণ হয়, সেটা হয় আপনার নিজের কারণে। (সুরা নিসা ৪:৭৯)

(৩) গান বাজনা মাধ্যমে নববর্ষ উদযাপন করা

নববর্ষে ঢাক ঢোল পিটিয়ে, নেচে-গেয়ে শোভাযাত্রায় অংশ গ্রহন করা হয়। প্রথম কর্মসুচি হলো, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ছায়ানটের শিল্পীরা সম্মিলত কন্ঠে গান গেয়ে নতুন বছরকে স্বাগতম জানায়। শত শত নারী পুরুষ এই অনুষ্ঠানে যোগদান করে। এখান থেকে একাধারে দুপুর পর্যান্ত নানা ধরনের গান গাওয়া হয়। অথচ ইসলামি শরীয়তে এই ধরনের গান বাজনা হারাম করা হয়েছে। গানবাজনা সম্পর্কে পবিত্র কুরআনের ষ্পষ্ট ঘোষনা এসেছে। সূরা আন-নাজম এর ৫৯-৬১ নম্বর আয়াতে মহান আল্লাহ ইরশাদ করেছেনঃ

أَفَمِنۡ هَـٰذَا ٱلۡحَدِيثِ تَعۡجَبُونَ (٥٩) وَتَضۡحَكُونَ وَلَا تَبۡكُونَ (٦٠) وَأَنتُمۡ سَـٰمِدُونَ (٦١)

তাহলে কি এসব কথা শুনেই তোমরা বিস্ময় প্রকাশ করছো? হাসছো কিন্তু কাঁদছো না? অথচ তোমরা সঙ্গীত বা গান-বাজনা করছো?” (সূরা আন-নাজম ৫৩:৫৯-৬১)।

আবূ উমামাহ (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ তোমরা গায়িকা নারীদের ক্রয়-বিক্রয় করো না, তাদেরকে গান-বাজনা শিক্ষা দিও না, তাদের ব্যবসায়ের মধ্যে কোন মঙ্গল নেই এবং এদের মূল্যও হারাম। এ প্রসঙ্গেই এই আয়াত অবতীর্ণ হয়-

وَمِنَ النَّاسِ مَنۡ یَّشۡتَرِیۡ لَہۡوَ الۡحَدِیۡثِ لِیُضِلَّ عَنۡ سَبِیۡلِ اللّٰہِ بِغَیۡرِ عِلۡمٍ ٭ۖ وَّیَتَّخِذَہَا ہُزُوًا ؕ اُولٰٓئِکَ لَہُمۡ عَذَابٌ مُّہِیۡنٌ

আর মানুষের মধ্য থেকে কেউ কেউ না জেনে আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য বেহুদা কথা খরিদ করে, আর তারা ঐগুলোকে হাসি-ঠাট্টা হিসেবে গ্রহণ করে; তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর আযাব, সূরা লুকমান-৬। সুনানে তিরমিজি : ৩১৯৫

আবূ উমামা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, গায়িকা বিক্রয় কর না, ক্রয়ও কর না এবং তাদেরকে গানের প্রশিক্ষণও দিও না। এদের ব্যবসায়ের মধ্যে কোনরকম কল্যাণ নেই এবং এদের বিনিময় মূল্য হারাম। এই আয়াত এ ধরণের লোকদের বিরুদ্ধে অবতীর্ণ হয়েছে-

وَمِنَ ٱلنَّاسِ مَن يَشْتَرِى لَهْوَ ٱلْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ ٱللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًاۚ أُو۟لَٰٓئِكَ لَهُمْ عَذَابٌ مُّهِينٌ

মানুষের মধ্যে কেহ কেহ অজ্ঞতা বশতঃ আল্লাহর পথ হতে বিচ্যুত করার জন্য অসার বাক্য ক্রয় করেএবং আল্লাহর প্রদর্শিত পথ নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করে, তাদেরই জন্য রয়েছে অবমাননাকর শাস্তি, সূরা লুকমান-৬। সুনানে তিরমিজি : ১২৮২, ৩১৯৫, সিলসিলাহ সহীহাহ : ২৯২২)

আবদুর রহমান ইবনু গানাম আশআরী (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, আমার নিকট আবূ আমির কিংবা আবূ মালিক আশ’আরী বর্ণনা করেছেন। আল্লাহর কসম! তিনি আমার কাছে মিথ্যে কথা বলেননি। তিনি নবী ﷺ কে বলতে শুনেছেনঃ আমার উম্মাতের মধ্যে অবশ্যই এমন কতগুলো দলের সৃষ্টি হবে, যারা ব্যভিচার, রেশমী কাপড়, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল জ্ঞান করবে। তেমনি এমন অনেক দল হবে, যারা পাহাড়ের ধারে বসবাস করবে, বিকাল বেলায় যখন তারা পশুপাল নিয়ে ফিরবে তখন তাদের নিকট কোন অভাব নিয়ে ফকীর আসলে তারা বলবে, আগামী দিন সকালে তুমি আমাদের নিকট এসো। এদিকে রাতের অন্ধকারেই আল্লাহ তাদের ধ্বংস করে দেবেন। পর্বতটি ধ্বসিয়ে দেবেন, আর বাকী লোকদেরকে তিনি কিয়ামতের দিন পর্যন্ত বানর ও শূকর বানিয়ে রাখবেন। সহিহ বুখারি ৫৫৯০)

বাদ্যযন্ত্রসহ গান ইসলামে হারাম করা হয়েছে। ইসলামে বাদ্যযন্ত্র মাধ্যমে গান হারাম হওয়ার ব্যাপারে কিছু ভ্রান্ত সুফি ছাড়া করলে এক মত। কুনআন সহিহ  হাদিসের দলীলও ষ্পষ্ট। কাজেই এই দিনের প্রধান কাজ শুরু হয় হারাম দ্বারা।

(৪) নবর্ষের মাধ্যামে বিজাতির অনুসরণ করা হয়

একটি সহহি হদিসে বর্ণিত হয়েছে,  প্রিয় নবী রাসূলুল্লাহ ﷺ যখন মাক্কা থেকে হিজরত করে মদীনায় আগমন করে দেখলেন, মদীনাবাসী খেলাধূলার মধ্য দিয়ে দুটি দিবস উদযাপন করে থাকে। তিনি জিজ্ঞেস করলেন ও দুটি দিবস কি? তারা বলল, এ দুটি দিবস জাহেলী যুগে আমরা খেলাধূলার মধ্য দিয়ে উদযাপন করতাম তিনি বললেন, আল্লাহ তোমাদের জন্য এর থেকে উত্তম দুটি দিবসের ব্যবস্থা করে দিয়েছেন, একটি হল, ঈদুল আযহা এবং অপরটি হল, ঈদুল ফিতর।” (সুনান আবূদাঊদ, হাদীস নং ৯৫৯ সনদ সহিহ নাসির উদ্দিন আলবানী রহঃ)।

এই হাদিসের ব্যাখ্যায় অধিকাংশ হাদিস বিশারত লিখেছেন, মদীনাবাসী যে দুটি দিবস উদযাপন করত তা ছিল তাদের নববর্ষ। হাদিসের আলোকে বুঝা যায়, নববর্ষের বিকল্প হিসাবে আল্লাহ আমাদের দুটি উত্তম দিবসের ব্যবস্থা করে দিয়েছেন। অথচ আমরা আল্লাহ প্রদত্ত দিবস বাদ দিয়ে মনগড়া দিবস পালন করছি। ইদানিং পহেলা বৈশাখ উদযাপনকে দুই ঈদের বিকল্প হিসাবে দাঁড় করানো হয়। যেমন গত কয়েক বৎসর পূর্বে প্রথম আলোর হেড লাইন ছিল, “বাংগালীদের সব চেয়ে বড় উৎসব” ব্যবধান হল। শুধু মাত্র ঈদ শব্দেটি বাদ দিছে। ঈদ শব্দ লিখলে মুসলিমদের মাঝে প্রতিক্রিয়া হবে তাই লিখছে না। কিন্তু মিডিয়ার প্রচারের ফলে, ঈদের মত দিনটি উৎসবে পরিনত করছে। ঈদের মত ভাল খাবার নতুন পোশাকের ব্যবস্থা করছে। সরকার বাহাদুরও ঈদের মত সরাকারী চাকুরি জীবিদের ঈদ বোনাসের মত বৈশাখী ভাতা প্রদান শুরু করছে। সরাকারী বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান দিনটি উদযাপনের জন্য ছুটি ঘোষনা করে থাকে। তারা বিভিন্ন সামাজিক সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এই নববর্ষের অধিকাংশ অনুষ্ঠান করা হয় অমুসলিমদের অনুকরণে। আগের আলোচায় দেখেছি হিন্দুরা এই দিনে পুজাঁ করে। তারা যা ইচ্ছা তাই করতে পারে কিন্তু আমরা কি করছি। আমরা কি হিন্দুদের দেবতাকে খুশি করতেছি? নাকি মানুষ জাতীর শত্রু ইবলিস শয়তানকে খুসি করছি।

বিজাতিদের যে জাহেলী উৎসব প্রিয় নবী রাসূলুল্লাহ ﷺ পালন করতে নিষেধ করছেন। আমরা যেন সেই  উৎসবকেই আকড়ে ধরছি। অথচ বিজাতিদের অনুসরণ করা নিষেধ।  আল্লাহ রাব্বুল আলামীন বলেন-

وَلَا يَكُوْنُوْا كَالَّذِيْنَ أُوْتُوْا الْكِتَابَ مِنْ قَبْلُ فَطَالَ عَلَيْهِمُ الْأَمَدُ فَقَسَتْ قُلُوْبُهُمْ، وَكَثِيْرٌ مِّنْهُمْ فَاسِقُوْنَ.

আর তারা যেন তাদের মত না হয়, যাদেরকে ইতঃপূর্বে কিতাব দেয়া হয়েছিল, তারপর তাদের উপর দিয়ে দীর্ঘকাল অতিক্রান্ত হল, অতঃপর তাদের অন্তরসমূহ কঠিন হয়ে গেল। আর তাদের অধিকাংশই ফাসিক। সুরা হাদীদ : ১৬

আল্লাহ রাব্বুল আলামীন বলেন-

وَلَن تَرْضَىٰ عَنكَ ٱلْيَهُودُ وَلَا ٱلنَّصَٰرَىٰ حَتَّىٰ تَتَّبِعَ مِلَّتَهُمْۗ

আর ইয়াহূদী ও নাসারারা কখনো তোমার প্রতি সন্তুষ্ট হবে না, যতক্ষণ না তুমি তাদের মিল্লাতের অনুসরণ কর। সুরা বাকারা : ১২০

আব্দুল্লাহ ইবনে উমর (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূল ﷺ ইরশাদ করেন-

مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ

যে ব্যক্তি কোন জাতির সাথে যে কোনভাবে সাদৃশ্য বজায় রাখলো সে তাদেরই অন্তর্ভুক্ত। সুনানে আবূ দাউদ : ৪০৩১ সনদ সহিহ আলবানী : ৫১১৪, শুআবুল মান ৯৮

আবূ হুরাইরাহ্ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল ﷺ ইরশাদ করেন-

إِنَّ الْيَهُودَ، وَالنَّصَارَى، لَا يَصْبُغُونَ، فَخَالِفُوهُمْ

ইহুদী ও খ্রিস্টানরা (মাথার চুল বা দাঁড়ি) কালার করে না। সুতরাং তোমরা তাদের বিপরীত করবে তথা কালার করবে। সুনানে আবূ দাউদ ৪২০৩

আমর বিন শুআইব তাঁর পিতা থেকে তাঁর পিতা তাঁর দাদা থেকে বর্ণনা করেন তিনি বলেন: রাসূল ﷺ ইরশাদ করেন-

لَيْسَ مِنَّا مَنْ تَشَبَّهَ بِغَيْرِنَا لاَ تَشَبَّهُوا بِالْيَهُودِ وَلاَ بِالنَّصَارَى فَإِنَّ تَسْلِيمَ الْيَهُودِ الإِشَارَةُ بِالأَصَابِعِ وَتَسْلِيمَ النَّصَارَى الإِشَارَةُ بِالأَكُفِّ

যে অমুসলিমদের সাথে কোনভাবে সাদৃশ্য বজায় রাখলো, সে আমার উম্মত নয়। তোমরা ইহুদি ও খ্রিস্টানদের সাথে কোনভাবে সাদৃশ্য বজায় রাখো না। কারণ, ইহুদিরা সালাম দেয় আঙ্গুলের ইশারায়। আর খ্রিস্টানরা সালাম দেয় হাতের ইশারায়। সুনানে তিরমিযী ২৬৯৫

আমর ইবনে মাইমূন রহ. থেকে বর্ণিত তিনি বলেন, একদা ’উমর (রা.) মুয্দালিফায় ফজরের নামায শেষে দাঁড়িয়ে বললেন, মুশরিকরা মুজদালিফাহ থেকে রওয়ানা করতো না যতক্ষণ না সাবীর পাহাড়ের উপর সূর্য উদিত হতো। তারা বলতো, হে সাবীর পাহাড়! তুমি সকালে উপনীত হও যাতে আমরা রওয়ানা করতে পারি। তখন রাসূল ﷺ তাদের বিরোধিতা করেই সূর্যোদয়ের পূর্বে রওয়ানা করেন। সহিহ বুখারী : ১৬৮৪, ৩৮৩৮

(৫) নারী ও পুরুষের অবাধ মেলামেশাঃ

শয়তানের হাতিয়ার হল নগ্নতা, অশ্লীলতা, ব্যভিচারপূর্ণ অনুষ্ঠান। এই কাজটি সে আনজান দিয়ে থাকে নারী, পুরুষের অবাধ মেলামেশার মাধ্যমে। নববর্ষ মানে আনন্দ। এই আনন্দ হলো, সর্বস্থরের নারী পুরুষ একত্র হয়ে নগ্নতা, অশ্লিলত, বেহায়া পনার মাধ্যমে নিজকে প্রদর্শণ করান। নারী, পুরুষের অবাধ মেলামেশা আমাদের সমাজে এমনভাবে ছড়িয়ে আছে, মনে করা হয় এই বেপর্দা, বেহায়াপনা,  অশ্লীলতা, আমাদের দেশীয় আমাদের দেশীয় সংস্কৃতির অংশ। আমাদের দেশীয় সংস্কৃতির অনেক ভাল দিক আছে। সামাজিক শিষ্টাচার, সৌহার্দ্য, জনকল্যাণ, মানবপ্রেম ইত্যাদি। কিন্তু দুঃখের বিষয হলো, এসব বাদ দিয়ে আমাদের দেশীয় সংস্কৃতির নামে যুবক যুবতীদেরকে অবাধ মেলামেশা ও বেহায়াপনার সুযোগ করে দিয়ে অশ্লীলতার প্রসার ঘটাচ্ছি। আমরা এক বারের জন্যও চিন্তা করি না যে এই নববর্ষ উপলক্ষ্যে এক বারের জন্যও যদি আমাদের কিশোর-কিশোরী ও যুবক-যুবতীরা অশ্লীলতায় মাঝে নিপতিত হয়, তবে তাদের আর বের করা সম্ভব হবে না। তারা ক্রমান্বয়ে আরো বেশি পাপ ও অপরাধের মধ্যে নিপতিত হতে থাকবে।

আমাদের ধারনা ব্যভিচার করা হয় শুধু বিশেষ অংগের দ্বারা। বাস্তবতা হলো, ব্যভিচার হতে পারে বিভিন্ন অঙ্গের দ্বারা। নববর্ষে নারী ও পুরুষের অবাধ মেলামেশার ফলে অনেক সময় অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়। প্রায় প্রতি বছরই এই রকম অপ্রীতিকর ঘটনার কথা জাতীয় দৈনকে প্রকাশিত হয়। যার প্রধান কারন হল, নারীরা নববর্ষে তাদের সৌন্দর্য প্রদর্শনের জন্য নিজেদের বিভিন্ন উপায় সাজায়। তাদের সাজানোর অন্যতম কারন পুষুরদের আকৃষ্ট করা। আর আস্তভোলা পুরুষ একটু আধটু বিয়াদবীতো করবেই। যদি নারী তার সৌন্দর্য ঢেকে রাখত তবে এমন অপ্রীতিকর ঘটনা ঘটত না।

নারী ও পুরুষের অবাধ মেলামেশা সম্পর্কে কুরআন সুন্নাহ কি বলে?

আমাদের ইসলামি শরীয়তে এ সম্পর্কে সুষ্পষ্ট বিধান রয়েছে। পাপাচারের প্রথার উৎস হলো, নারী ও পুরুষের অবাধ মেলামেশা। এই জন্য বিষয়টি খুবই ইসালাম খুবই গুরুত্বপূর্ণ।

আল্লাহ রাব্বুল আলামীন বলেন-

وَقَرْنَ فِى بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ ٱلْجَٰهِلِيَّةِ ٱلْأُولَىٰۖ وَ

আর তোমরা নিজ গৃহে অবস্থান করবে এবং প্রাক-জাহেলী যুগের মত সৌন্দর্য প্রদর্শন করো না। সুরা আহজাব : ৩৩

আল্লাহ রাব্বুল আলামীন বলেন-

يَٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ قُل لِّأَزْوَٰجِكَ وَبَنَاتِكَ وَنِسَآءِ ٱلْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِن جَلَٰبِيبِهِنَّۚ ذَٰلِكَ أَدْنَىٰٓ أَن يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَۗ وَكَانَ ٱللَّهُ غَفُورًا رَّحِيمًا

হে নাবী! তুমি তোমার স্ত্রীদেরকে, কন্যাদেরকে ও মু’মিনা নারীদেরকে বলঃ তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের উপর টেনে দেয়। এতে তাদের চেনা সহজতর হবে, ফলে তাদেরকে উত্যক্ত করা হবেনা। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সুরা আহজাব : ৫৯

নববর্ষ উপলক্ষ্যে আমরা আমাদের কলিজার টুকরা ছেলে মেয়েদেরকে বেপর্দা ও বেহায়পনার সুযোগ দিয়ে থাকি। আমরা দিন পালন করার চেষ্টা করছি নিয়মিত সালাত আদায় করছি। অপর পক্ষে আমাদের স্ত্রী-সন্তানদের বেহায়াপনা ও অশ্লীলতার সুযোগ দিচ্ছি। নিজে বুঝার চেষ্টা করি এবং তাদের  বুঝাই ও নিয়ন্ত্রণ করি। কারন ছেলেমেয়ের পাপের জন্য আপনার আমলনামায় গোনাহ জমা হচ্ছে। যে ব্যক্তি তার স্ত্রী-সন্তানদের বেহায়াপনা ও অশ্লীলতার সুযোগ দেয় তাকে ‘‘দাইউস’’ বলা হয়। আল্লাহ রাব্বুল আলামীন বলেন-

 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلَائِكَةٌ غِلَاظٌ شِدَادٌ

মুমিনগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার-পরিজ নকে সেই অগ্নি থেকে রক্ষা কর, যার ইন্ধন হবে মানুষ ও প্রস্তর, যাতে নিয়োজিত আছে পাষাণ হৃদয়, কঠোরস্বভাব ফেরেশতাগণ। সুরা তাহরীম : ৬

ইবনু উমার (রা.) হতে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেছেন-

ثَلَاثَةٌ قَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِمُ الْجَنَّةَ: مُدْمِنُ الْخَمْرِ وَالْعَاقُّ وَالدَّيُّوثُ

তিন শ্রেণীর লোকের জন্য আল্লাহ তায়ালা জান্নাত হারাম করে দিয়েছেন। সর্বদা মদ্যপায়ী, পিতা-মাতার অবাধ্য সন্তান এবং দাইয়ূস। মিশকাত : ৩৬৬৫,  আহমাদ : ৫৩৭২, সহিহ আল জামি : ৩০৫২, সহিহ আত তারগীব : ২৩৬৬

সালিম এর পিতা আব্দুল্লাহ্‌ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন যে, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, তিন ব্যক্তির প্রতি মহান মহিয়ান আল্লাহ তায়ালা কিয়ামতের দিন দৃষ্টি দিবেন না, পিতা মাতার অবাধ্য, , পুরুষের বেশধারী নারী এবং দাইয়ূস। আর তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবেনা, পিতা মাতার অবাধ্য, মাদকাসক্ত ব্যক্তি এবং দানকৃত বস্তুর খোঁটা দানকারী ব্যক্তি। সুনানে নাসায়ী : ২৫৬৩

যে সকল পুরুষ নিজের স্ত্রী, মা, বোন কিংবা মেয়ে সম্পর্কে যার কোনো গাইরাত (protective jealousy) নেই। যিনি নারী আত্মীয় বা স্ত্রীর দ্বারা অশোভন আচরণের ব্যাপারে উদাসীন তাকে দাউয়ুস বলে। কেউ কউ বলেন, যিনি নিজের স্ত্রীকে কিংবা তার দায়িত্বশীল পরিবারের মেয়েদের পরপুরুষকে দেখিয়ে আনন্দ পায় কিংবা পরপুরুষের সামনে যেতে কোনো ধরনের বাধা দেয় না তাকে দাউয়ুস বলে।

হাদিসে  রাসূলুল্লাহ সা. বলেছেন, ‘‘তোমাদের প্রত্যেকেই দায়িত্বপ্রাপ্ত এবং তোমাদের প্রত্যেককেই তার দায়িত্বাধীনদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, রাষ্ট্রনেতা তার প্রজাদের সম্পর্কে দায়িত্বশীল আর তাকে তাদের পরিচালনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। একজন পুরুষ লোক তার পরিবারের ব্যাপারে দায়িত্বশীল, তাকে তাদের পরিচালনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। একজন মহিলা তার স্বামীর ঘরের সার্বিক ব্যাপারে দায়িত্বশীলা, তাকে সেটার পরিচালনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। একজন পরিচারক তার মালিকের সম্পদের সংরক্ষক, আর তাকে সেটার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে।” সহিহ বুখারী : ৮৯৩, সহিহ মুসলিম : ১৮২৯

নববর্ষ যে আমাদের জাহান্নামে দিকে আহবান করছে এতে কোন প্রকার সন্দেহের কারণ নাই। এখনই এ সম্পর্কে সতর্ক হয়। নিজে বাচার চেষ্টা করি পরিবার, সমাজের সকলে বাচাতে চেষ্টা করি। দ্বীন বুঝে আমল করি।

(৬) সময় ও অর্থ অপচয়কারীঃ

নববর্ষ উপলক্ষে যে কোন সময় ওঅর্থ অপচয় করা সঠিক কাজ হবে না।  এই দিবস উদযাপনের জন্য প্রধানত চারটি স্থান সময় ওঅর্থ অপচয় করে থাকে।

ক। খাবারের পেছনে

খ। পোশাকের পেছনে

গ। বিভিন্ন অনিষ্ঠান আয়োজনের পেছনে

ঘ। শোভাযাত্রার আয়োজনের পেছনে

আল্লাহ রাব্বুল আলামীন বলেন-

يَٰبَنِىٓ ءَادَمَ خُذُوا۟ زِينَتَكُمْ عِندَ كُلِّ مَسْجِدٍ وَكُلُوا۟ وَٱشْرَبُوا۟ وَلَا تُسْرِفُوٓا۟ۚ إِنَّهُۥ لَا يُحِبُّ ٱلْمُسْرِفِينَ

হে আদাম সন্তান! প্রত্যেক সলাতের সময় তোমরা সাজসজ্জা গ্রহণ কর, আর খাও, পান কর কিন্তু অপচয় করো না, অবশ্যই তিনি অপচয়কারীদেরকে পছন্দ করেন না। সুরা আরাফ : ৩১

আল্লাহ রাব্বুল আলামীন বলেন-

 وَلَا تُسْرِفُوٓا۟ۚ إِنَّهُۥ لَا يُحِبُّ ٱلْمُسْرِفِينَ

অপচয় করো না, নিশ্চয় তিনি অপচয়কারীদের পছন্দ করেন না। সুরা আনাম : ১৪১

আল্লাহ রাব্বুল আলামীন বলেন-

إِنَّ ٱلْمُبَذِّرِينَ كَانُوٓا۟ إِخْوَٰنَ ٱلشَّيَٰطِينِۖ وَكَانَ ٱلشَّيْطَٰنُ لِرَبِّهِۦ كَفُورًا

অপব্যয়কারীরা শয়তানদের ভাই। আর শয়তান তার প্রভুর প্রতি বড়ই অকৃতজ্ঞ।  সুরা বনীইরাঈল : ২৭

আল্লাহ রাব্বুল আলামীন বলেন-

وَٱلَّذِينَ إِذَآ أَنفَقُوا۟ لَمْ يُسْرِفُوا۟ وَلَمْ يَقْتُرُوا۟ وَكَانَ بَيْنَ ذَٰلِكَ قَوَامًا

আর যখন তারা ব্যয় করে তখন অপব্যয় করে না, আর কৃপণতাও করে না। এ দুয়ের মধ্যবর্তী পন্থা গ্রহণ করে। সুরা ফুরকান ২৫:৬৭

মুগীরাহ ইবনু শুবাহ (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, নবী ﷺ ইরশাদ করেছেন-

إِنَّ اللهَ حَرَّمَ عَلَيْكُمْ عُقُوقَ الأُمَّهَاتِ وَوَأْدَ الْبَنَاتِ وَمَنَعَ وَهَاتِ وَكَرِهَ لَكُمْ قِيلَ وَقَالَ وَكَثْرَةَ السُّؤَالِ وَإِضَاعَةَ الْمَالِ

আল্লাহ তাআলা তোমাদের উপর হারাম করেছেন মায়ের নাফরমানী, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেয়া, কারো প্রাপ্য না দেয়া এবং অন্যায়ভাবে কিছু নেয়া আর অপছন্দ করেছেন অনর্থক বাক্য ব্যয়, অতিরিক্ত প্রশ্ন করা, আর মাল বিনষ্ট করা বা অপচয় করা। সহহি বুখারি বুখারী : ২৪০৮, ৮৪৪, ১৪৭৭, ৫৯৭৫, ৬৩৩০, ৬৪৭৩, ৬৬১৫, ৭২৯২, মুসলিম ৫৯৩, নাসায়ী ১৩৪১, ১৩৪২, ১৩৪৩, আবূ দাউদ ১৫০৫, ৩০৭৯)

আবদুল্লাহ বিন আমর ইবনুল আস (রা.), থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন-

كُلُوا وَاشْرَبُوا وَتَصَدَّقُوا وَالْبَسُوا مَا لَمْ يُخَالِطْهُ إِسْرَافٌ أَوْ مَخِيلَةٌ ‏

তোমরা পানাহার করো, দান-খয়রাত করো এবং পরিধান করো যাবত না তার সাথে অপচয় বা অহংকার যুক্ত হয়। ইবনে মাজাহ : ৩৬০৫

বর্তমানে নববর্ষে মুসলিমগন খাবারের পেছনে তেমন খরচ করেত দেখা না গেলেও হিন্দু ভাইয়েরা এই উৎসবে খাবারের পেছনে বেশ খরচ করে থাকে। কিন্তু নববর্ষে পোশাকের ক্ষেত্রে এখন হিন্দুদের মুসলিমরা পেছনে ফেলে দিয়েছেন। নববর্ষের গানের অনুষ্ঠানে ও শোভাযাত্রায় যারা অংশ গ্রহন করে তাদের পোশাক দেখলেই বিষয়টি বুঝে যাবেন। নববর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ‘মঙ্গল শোভাযাত্রা’ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে। ছায়ানট রমনা বটমূলে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ শিশু একাডেমি, বাংলা একাডেমি, গণগ্রন্থাগার অধিদফতর, আরকাইভস ও গ্রন্থাগার অধিদফতর, বাংলাদেশ জাতীয় জাদুঘর, কবি নজরুল ইনস্টিটিউট, জাতীয় গ্রন্থকেন্দ্র, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, বিভিন্ন প্রতিষ্ঠান, ক্লাব, সংঘ, সমিতি ইত্যাদি নানান অনুষ্ঠান আয়োজন করে থাকে। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে দেশের সব জেলা, উপজেলা ও ইউনিয়নে বৈশাখী র‌্যালি আয়োজন করা হয়। স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে স্ব-স্ব ব্যবস্থাপনায় বাংলা নববর্ষ উদযাপন করা হয়। বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহ এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করবে। একটু চিন্তা করে সহজে অনুমান করতে পারবেন যে নববর্ষ উপলক্ষে যে কোন সময় ওঅর্থ অপচয় করা। শোভাযাত্রার আয়োজনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট মাসের পর মাস করা করে। তারা প্রচুর সময় ও অর্থ অপচয় করে থাকে।

মন্তব্যঃ ইসলামি শরীয়তে উৎসব অয়োজন করার সুনির্দিষ্ট বীধি বিধান আছে। অনুষ্ঠান অয়োজনের ক্ষেত্রে সেই বীধি বিধানের বাহিরে যাওয়ার সুযোগ নাই। নববর্ষে ইসলাম বিরোধী কাজ থাকার কারনে এই অনুষ্ঠানে যাওয়া ও তাদের সাথে উৎসব অংশ গ্রহন করা ইসলাম বিরোধী কাজ হবে। কাজেই কোন প্রকার সন্দেহ ছাড়াই বলা যায় নববর্ষ বা পহেলা বৈশাখ উদযাপনে যা যা করা হয় তার পুরোটাই  ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম। মুসলিম হিসেবে যা অবশ্যই বর্জন করতে হবে।

(৭) মুখোস এবং উল্কি আঁকা একটি ইসলামি বিরোধী সংস্কৃতিঃ

নববর্ষ উপলক্ষে হাজার হাজার যুবগ যুবতী তাদের গালে, কপালে, হাতে উল্কি আঁকাছে। তারা এ সব খুবই মজা করে আকঁছে। কিন্তু এই কাজ যে ইসলামি বিরোধী তারা হয়তো তা জানে না। মানুষের শরীরে উল্কি আঁকা হাদিসে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। নিম্মে এ সম্পর্কে কয়েকটি সহিহ হাদিস বর্ণনা করা হল-

আওন ইবনু আবূ জুহাইফাহ রহ. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার পিতাকে বলতে শুনেছি-

إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنْ ثَمَنِ الدَّمِ، وَثَمَنِ الْكَلْبِ، وَآكِلِ الرِّبَا وَمُوكِلِهِ، وَالْوَاشِمَةِ وَالْمُسْتَوْشِمَةِ‏.‏

নবী ﷺ রক্তের মূল্য ও কুকুরের মূল্য নিতে নিষেধ করেছেন। আর তিনি সুদ গ্রহীতা, সুদ দাতা, উল্কি অঙ্কনকারী উল্কি গ্রহণকারী নারীদের উপর লানত করেছেন। সহিহ বুখারি : ৫৯৪৫

বর্তমানে কিছু মুসলিম তরুণ-তরুণী যারা পশ্চিমা খ্রিস্টানদের কৃষ্টি-কালচার এবং তাদের অপসংস্কৃতি ধারণ করে, তাদের শরীরের বিভিন্ন অঙ্গে কালেমা, আল্লাহ, রাসুল, কাবা শরিফ, মসজিদে নববি ইত্যাদি ইসলামি নির্দশনের ট্যাটু অঙ্কন করে এটিকে হালাল করার অপচেষ্টা করছে। কিন্তু প্রকৃতপক্ষে এটিও অত্যন্ত গর্হিত কাজ ও ইসলামের প্রতি ধৃষ্টতার শামিল। পবিত্র স্থান এবং চিহ্নগুলো শরীরের বিভিন্ন জায়গায় অঙ্কন করে এর মাধ্যমে ইসলাম ও কালেমার সম্মানহানি করা, ইসলামের সঙ্গে চরম অন্যায় ও অমানবিক আচরণ, যা কোনো মুসলমান দেখতে ও সহ্য করতে পারে না।

মহান আল্লাহ বলেন,

وَلَأُضِلَّنَّهُمْ وَلَأُمَنِّيَنَّهُمْ وَلَءَامُرَنَّهُمْ فَلَيُبَتِّكُنَّ ءَاذَانَ ٱلْأَنْعَٰمِ وَلَءَامُرَنَّهُمْ فَلَيُغَيِّرُنَّ خَلْقَ ٱللَّهِۚ وَمَن يَتَّخِذِ ٱلشَّيْطَٰنَ وَلِيًّا مِّن دُونِ ٱللَّهِ فَقَدْ خَسِرَ خُسْرَانًا مُّبِينًا

আর অবশ্যই আমি তাদেরকে পথভ্রষ্ট করব, মিথ্যা আশ্বাস দেব এবং অবশ্যই তাদেরকে আদেশ দেব, ফলে তারা পশুর কান ছিদ্র করবে এবং অবশ্যই তাদেরকে আদেশ করব, ফলে অবশ্যই তারা আল্লাহর সৃষ্টি বিকৃত করবে’। আর যারা আল্লাহর পরিবর্তে শয়তানকে অভিভাবকরূপে গ্রহণ করে, তারা তো স্পষ্টই ক্ষতিগ্রস্ত হল। সুরা নিসা : ১১৯

ইবনু উমার (রা.) থেকে বর্ণিত, নবী ﷺ বলেছেন-

‏ لَعَنَ اللَّهُ الْوَاصِلَةَ وَالْمُسْتَوْصِلَةَ وَالْوَاشِمَةَ وَالْمُسْتَوْشِمَةَ ‏

পরচুলা (কৃত্রিম চুল) সংযোগকারিণী ও ব্যবহারকারিণী এবং উল্কি অঙ্কনকারিণী ও যে তা অঙ্কন করায়, এদেরকে আল্লাহ তা’আলা অভিসম্পাত করেছেন। সুনানে তিরমিজি : ১৭৫৯, সুনানে ইবনু মাজাহ : ১৯৮৭

‘আউন ইবনু আবূ জুহায়ফাহ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার পিতাকে দেখেছি যে, তিনি একটি শিঙ্গা লাগানেওয়ালা গোলাম কিনলেন। তিনি তার শিঙ্গা লাগানোর যন্ত্র ভেঙ্গে ফেলতে নির্দেশ দিলে তা ভেঙ্গে ফেলা হল। আমি তাঁকে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বললেন, আল্লাহর রসূল ﷺ রক্তের মূল্য, কুকুরের মূল্য, দাসীর (ব্যভিচারের মাধ্যমে) উপার্জন করা হতে বারণ করেছেন। আর তিনি শরীরে উল্কি অঙ্কনকারী ও উল্কি গ্রহণকারী, সুদগ্রহীতা ও সুদদাতার উপর এবং (জীব জানোয়ারের) ছবি অঙ্কনকারীর উপর অভিসম্পাত করেছেন। সহিহ বুখারি : ২২৩৮

সহিহ হাদিসে আলোকে দেখা যায় উল্কি যারা তার শরীরে আঁকায় তাদের উপর আল্লাহর অভিশাপ। উল্কি আঁকার সময় শরীরে বিভিন্ন প্রকারের ক্যামিক্যালের ক্রিম ব্যবহার করে থাকে যা ত্বকের জন্য মারাত্বক ক্ষতিকর৷ উল্কি আকার সময় নারীকে পর পুরুষের সমনে বেপর্দা হতে হয়। উল্কি আকাঁর ফলে মহান আল্লাহর সৃষ্টির পরিবর্তন। মুখোশ ব্যবহার করে মানুষ একটি বিকৃত রুচির পরিচয়। মোখোশ তৈরি করাই হয় মানুষকে ধোকা প্রদানের জন্য। ইসলামে এই রকম কিছু করার বিধান নাই।

যে সকল দিবস উদযাপণ করা হারাম-০২ :: ইংরেজী নববর্ষ

মুহাম্মদ ইস্রাফিল হোসাইন

আমাদের দেশে নববর্ষ হচ্ছে পহেলা বৈশাখ। তেমনি ১ জানুয়ারি ইংরেজি নববর্ষ। পৃথিবীর প্রায় সব দেশে উৎসবের মেজাজে সাড়ম্বরে পালিত হয়ে থাকে। কিছু জাতি যেমন চীনা, ইহুদি, মুসলমান প্রভৃতির মধ্যে নিজ নিজ ক্যালেন্ডার অনুসারে নববর্ষ পালন করতে দেখা যায়। আজ কাল ০১ জানুয়ারির যে ইংরেজী  নববর্ষ উদযাপন করা হয় তা নতুনই বলা চলে। কারণ বেশীদিন হয়নি যখন থেকে এই তারিখ সর্বজনীনভাবে নববর্ষ হিসেবে গৃহীত হয়ে আসছে। গ্রেগরিয়ান ক্যালেন্ডারে বছরের শুরু হয় জানুয়ারি মাসের ১ তারিখে।

গ্রেগরিয়ান ক্যালেন্ডার হলোঃ ১৫৮২ সালের ২৪ ফেব্রুয়ারি পোপ ত্রয়োদশ গ্রোগোরির এক আদেশ অনুসারে এই বর্ষপঞ্জীর প্রচলন ঘটে। সেই বছর কিছু রোমান ক্যাথলিক দেশ গ্রেগোরিয় বর্ষপঞ্জী গ্রহণ করে এবং পরবর্তীকালে ক্রমশ অন্যান্য দেশসমূহেও এটি গৃহীত হয়। আর ব্রিটেন ও যুক্তরাষ্ট্র গ্রহণ করে ১৭৫২ সালের সেপ্টেম্বরে। তখন তারা তাদের ক্যালেন্ডার থেকে ১১ দিন বাদ দেয়। তাই ১৭৫২ সালের ক্যালেন্ডারে ৩ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর এই ১১ টি দিন পাওয়া যায় না।

বিশ্বের যে সকল দেশ এই গ্রেগরিয়ান ক্যালেন্ডারকে সিভিল ক্যালেন্ডার হিসেবে গ্রহণ করেছে, তারা সবাই ইংরেজি নববর্ষ পালন করে থাকে। তবে অনেক দেশই ক্যালেন্ডারটি গ্রহণ করার পূর্বে নববর্ষের রীতিটি গ্রহণ করেছে। যেমনঃ ১৫৫৬ সালে স্পেন, পর্তুগাল, ১৫৫৯ সালে সুইডেন, ১৫৬৪ সালে ফ্রান্স, ১৬০০ সালে স্কটল্যান্ড, ১৭০০ সাল রাশিয়া,  ১৭৫২ সাল ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং ব্রিটিশ কলোনিগুলো, এই রীতি অনুসরণ শুরু করে। কিন্তু ইসরায়েল গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসরণ করে থাকলেও ইংরেজি নববর্ষ পালন করে না। আবার কিছু কিছু দেশ গ্রেগরিয়ান ক্যালেন্ডারকে গ্রহণ করেনি। যেমনঃ সৌদি আরব, নেপাল, ইরান, ইথিওপিয়া এবং আফগানিস্তান। এসব দেশও ইংরেজি নববর্ষ পালন করে না। আমাদের ব্যবহৃত বর্তমান ইংরেজী ক্যালেন্ডারটি ‘গ্রেগরিয়ান ক্যালেন্ডার’।

প্রায় সারাবিশ্বে প্রচলিত ইংরেজী ক্যালেন্ডার এখন ‘গ্রেগরিয়ান ক্যালেন্ডার’। ইংরেজী নববর্ষের শুরু হয় ৩১ ডিসেম্বর রাত ১২-টা ০১ মিনিটে। আর তখন থেকেই শুরু হয় আতশবাজি, বাদ্য-বাজনা, নাচ-গান, যুবক-যুবতীর ফ্রি স্টাইল ফূর্তি। উল্লাস আর বেলেল্লাপনায় কেটে যায় সারাটি রাত। রাতের গুরুত্বপূর্ণ যে সময়টিকে তারা টগবগে যৌবনের লাগামছাড়া নেশা মেটানোর সময় হিসাবে বেছে নিয়েছে সে সময়টিতে মহান আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসে।

আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ মহামহিম আল্লাহ্ তা’আলা প্রতি রাতে রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালে নিকটবর্তী আসমানে অবতরণ করে ঘোষণা করতে থাকেনঃ কে আছে এমন, যে আমাকে ডাকবে? আমি তার ডাকে সাড়া দিব। কে আছ এমন যে, আমার কাছে চাইবে? আমি তাকে তা দিব। কে আছ এমনে, আমার কাছে ক্ষমা চাইবে? আমি তাকে ক্ষমা করব। (সহিহ বুখারী ১১৪৫ তাওহীদ, ১০৭৯ ইফাঃ)

মহান স্রষ্টার আহবানকে উপেক্ষা করে যারা শয়তানের আহবানে রাত জাগে, তাদের পরিণাম আল্লাহর উপর ছেড়ে দিলাম। তিনিই সুক্ষ বিচারক।

বাংলা নববর্ষ এবং ইংরেজী নববর্ষ উদযাপনের মধ্য একটু পার্থক্য আছে। বাংলা সংস্কৃতির আবহে, বাংলা নববর্ষকে গানের মাধ্যমে দিনের শুরুতে আহবান করা হয়। আর ইংরেজী নববর্ষ শুরু হয় ৩১ ডিসেম্বর রাত ১২-টা ০১ মিনিটে। এই রাতকে থার্টি ফাষ্ট নাইট হিসাবে পালন করা হয়। রাত বারটি বাজার সাথে সাথে বিশ্বের নাম করা সব শহরে আতঁশ বাজির ঝলসানিতে চোখ ঝাঝিয়ে দেয়। তারা এর জন্য কোটি কোটি টাকা খরচ করে থাকে। পৃথিবীতে এক সাথে এত বেশী আতঁশ বাজি করা হয় না। ক্ষনিকের আনন্দ উপভোগে এত টাকা খরচ করাকে অপচয় ছাড়া কিছু নয়। বাংলা নববর্ষকে দিনের বেলায় স্বাগতম জানন হয় কিন্তু ইংরেজী নববর্ষ উদযাপনের সময়ই হল নিজ নিজ দেশের মধ্য রাত। এরপর যারা এই দিনটিকে ঘটা করে পালন কর তারা হল বিধর্মী। পর্দা কি, অশ্লীলতা কাকে বলে, যৌনতা কি? এসব তাদের ডিকসনারীতেই নাই। কাজেই ইংরেজী নববর্ষ মানে নারী পুরুষের অবাধ মেলামেসা, সাথে মদের আসর। বড় বড় হোটেলে পার্টির আয়োজন বা ড্যান্স বারের নর্তকীদের উদ্দাম নাচ। যা হোন এ সব অশ্লীশ কাজতো আর আমাদের ধর্মের কোন সমস্যা করে না। তারা যে ধর্মের অনুসরণ করে সেই ধর্ম মতে কতটুকু শুদ্ধ আর কত টুকু অশুদ্ধ তা তাদের বিষয়। আমাদের নাক গলানোর কিছু নাই। কিন্তু বিষয়টি তা নয়। আজ কার ইংরেজী নববর্ষ উদযাপন আর তাদের বিষয় নয়। কারন আমাদের দেশে এখন ইংরেজী নববর্ষ বেশ জোর শোরে পালিত হচ্ছে।

ইংরেজী নববর্ষ উদযাপন করা হারামঃ

বলার অপেক্ষা রাখে না বাংলা নববর্ষ থেকে ইংরেজী নিউ ইয়ার উদযাপন একটু আলাদা। বাংলা দেশের অধিকাংশ মুসলিম হওয়াতে বাংলা নববর্ষ কিছুটা শালীনতা আছে। কিন্তু ইংরেজী নিউ ইয়ার উদযাপন করে থাকে অধিকাংশই বিধর্মী যাদের নিকটি অশ্লীলতা, যৌনতা ও মাদকতা কোন পাপ নয়। এই দৃষ্টি কোন থেকে বুঝা যায় ইসলামি শরীয়তের আলোকে বাংলা নববর্ষ থেকে ইংরেজী নিউ ইয়ার উদযাপনে কতটা বেশী অশ্লীলাতা থাকবে। ইংরেজী নিউ ইয়ার উদযাপনে অশ্লীলাতা থাকলে মুসলিমদের মাথা ব্যথার কারন নয় কারন এটাতো আর মুসলিমদের অনুষ্ঠান নয়। হ্যা, এই কথাটা সত্য হলে আমরা আর লেখার কোন প্রয়োজন ছিল না। বর্তমানে আমাদের দেশসহ সকল মডারেট মুসলিম দেশের মুসলিমগণ ইংরেজী নিউ ইয়ার কে খু্বই ধুমধামের সাথে উদযাপন করছে। শুধু একটি কথাই বলল যে, কম অশ্লীতায় উদযাপিত বাংলা নববর্ষ যদি উদযাপন ইসলাম সমর্থন না করে, তা হলে অশ্লীলতায় ভরা ইংরেজী নিউ ইয়ার উদযাপন করা কতটা মারাত্বক বুঝে নিন।

যে সকল দিবস উদযাপণ করা হারাম-০৩ :: নওরোজ ও শিয়া আকিদা

নওরোজ ও শিয়া আকিদা

মুহাম্মদ ইস্রাফিল হোসাইন

নওরোজ একটি ফার্সি শব্দ যার বাংলা অর্থ ‘নতুন দিন’। ইরানি সৌর বর্ষপঞ্জী অনুসারে পালিত ইরানি নববর্ষ। ইহাকে ‘পারস্য নববর্ষ’ ও বলা হয়।  ইরানি শীয়া মতের অনুসরীগন এই উৎসবকে পালন করে থাকে। নওরোজ বিশ্বের প্রাচীনতম উৎসবগুলোর মধ্যে অন্যতম। ঠিক কবে এবং কে প্রথম নওরোজ উৎসব চালু করেছিলেন তা স্পষ্ট নয়।

নওরোজের ইতিহাস

কবি ফেরদৌসির অমর কাব্য শাহনামা ও ঐতিহাসিক তাবারির বর্ণনা অনুযায়ী ইরানের প্রাচীন কিংবদন্তীতে উল্লেখিত বাদশাহ জামশিদ ছিলেন এ উৎসবের প্রথম আয়োজক। কেউ কেউ বলেন, ইরানের হাখামানেশীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট দ্বিতীয় সাইরাস বা কুরুশ বাবেল বা ব্যাবিলন জয়ের বছর তথা খ্রিষ্টপূর্ব ৫৩৮ সালে সর্বপ্রথম নওরোজকে জাতীয় উৎসব হিসেবে ঘোষণা ও পালন করেন।

আবু রায়হান আল বেরুনি তাঁর বিখ্যাত বই অসারুল বাকিয়্যাহ গ্রন্থে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেছেন। বিখ্যাত পারস্য লেখক তাকি যাদেহ মাদ রাজত্বকালে (৭০৮ খ্রিষ্টপূর্ব-৫৫০-৫২৯ খ্রিষ্টপূর্ব) বাবেল বা বর্তমান ইরাক, তুরস্ক, আজারবাইজান, আফগানিস্তান ও বর্তমান ইরানসহ এতদঞ্চলে তিনটি ঈদ পালনের ইতিহাস তুলে ধরেছেন। ঈদে নওসারদ (নওরোজ উৎসব), তার ইয়াসকাই (তিরগান বা গ্রীষ্মকালীন উৎসব) ও মেহরানকাই (হেমন্তকালীন উৎসব)। তবে নওরোজ উৎসবটি অভিজাত, জাঁকজমকপূর্ণ ও চাকচিক্যময় আকার ধারণ করে হাখামানশি রাজত্বকালে (৫৫০ খ্রিষ্টপূর্ব-৩৩০-৩২৭ খ্রিষ্টপূর্ব)।

 আবার অনেক ঐতিহাসিকগনের মতে প্রাচীন পারস্যের পরাক্রমশালী সম্রাট জমশীদ খ্রিষ্টপূর্ব ৮০০ সালে এই নওরোজের প্রবর্তন করেছিলো। (ইসলামি বিশ্বকোষ, ইসলামি ফাউন্ডেশন)

নওরোজ উপলক্ষ্যে কি কি উৎসব রীতিনীত প্রচলিত :

নওরোজকে কেন্দ্র করে বর্তমান ইরানে বেশ কিছু বিদআতি উৎসব ও শিরকি রীতিনীত প্রচলিত আছে। নওরোজ পালনের উৎস পারস্যের অগ্নি উপাসক তথা মজুসিদের থেকেই প্রচলিত হয়েছে। সেই হতে যুগে যুগে নওরোজ উদ্‌যাপিত হইতেছে। এ ধারাবাহিকতা এখনো পারস্য তথা ইরানে নওরোজ ঐতিহ্যগত নববর্ষের জাতীয় উংসব। পারসিক কালচারে সমৃদ্ধ কাট্টা শিয়া রাষ্ট্র ইরানে এখনো ইহা জাতীয় দিবস এবং দেশের সকল অধিবাসীর মহা আনন্দ উৎসবের সঙ্গে উদ্‌যাপন করিয়া থাকে। সাধারণত বিশ বা একুশে মার্চ ফার্সি নববর্ষ শুরু হয়। এই দিন সমগ্র ইরানে ঈদ-ই নওরোজের রাষ্ট্রীয় ছুটি থাকে। বর্তমানে আফগানিস্তান, তাজিকিস্তান, আজারবাইজান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, তুরস্ক, ইরাক, জর্জিয়া, পাকিস্তান ও ভারতেও কম বেশী নওরোজের উৎসব পালিত হয়।

নওরোজ উপলক্ষ্যে কি কি উৎসব রীতিনীত প্রচলিত তার জানার ইচ্ছা সকলের। তাদের এই উৎসব রীতিনীত জানতে পারলে খুব সহজেই আপনি বুঝতে পারবের ইহার সাথে ইসলামি শরীয়তের সম্পর্ক কতটুকু।

১. নওরোজ হলো শিয়াদের ঈদ

পারস্যের অগ্নি উপাসক তথা মজুসিদের নওরোজ হল শিয়াদের ঈদের দিন তারা এই দিনটি ঈদের চেয়েও বেশী মর্যাদা প্রদান করে থাকে। ইরানি শিয়াগণ এই উৎসবকে সবচেয়ে বড় ঈদ বলেও মনে করে। নববর্ষের প্রথম দিন থেকে ১৩ দিন পর্যন্ত তারা এই উৎসব পালন করে থাকে। রাষ্ট্রীয়ভাবেও এই উৎসবের জন্য দেশটিতে অন্য যেকোনো জাতীয় উৎসবের বেশী দিন সরকারি ছুটি ঘোষণা করে থাকে। প্রায় ১৫ দিন সরকারি ছুটি থাকে এবং দেশটির স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলোতে ছুটি থাকে প্রায় দীর্ঘ এক মাস। জাতিসংঘের সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো নওরোজ উৎসবকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেছে।

অথচ মুসলিমদের ঈদ অর্থ হলো আল্লাহ প্রদত্ত খুশি যা ইসলামি শরিয়ত মত উদ্‌যাপন করা হয়। যার ফলে দুনিয়া ও আখেরত কল্যাণ লাভ হয়। মুসলিম এমন ঈদ দুটি, তৃতীয় কোন ঈদ নাই।

আনাস ইব্‌ন মালিক (রা.) হতে বর্ণিত,

كَانَ لَكُمْ يَوْمَانِ تَلْعَبُونَ فِيهِمَا وَقَدْ أَبْدَلَكُمُ اللَّهُ بِهِمَا خَيْرًا مِنْهُمَا: يَوْمَ الْفِطْرِ، وَيَوْمَ الْأَضْحَى

তিনি বলেন, জাহিলিয়াত যুগের অধিবাসীদের জন্য প্রত্যেক বৎসরে দু’টি দিন ছিল, যাতে তারা খেল-তামাশা করত। যখন নবি (ﷺ) মদিনায় আগমন করলেন তখন তিনি বললেন, তোমাদের জন্য দু’টি দিন ছিল, যাতে তোমরা খেল-তামাশা করতে। এখন আল্লাহ তা‘আলা তোমাদের জন্য উক্ত দু’দিনের পরিবর্তে তার চেয়েও অধিকতর উত্তম দু’টি দিন নির্দিষ্ট করে দিয়েছেন, ঈদুল ফিত্‌রের দিন এবং কুরবানির দিন। সুনানে নাসায়ী : ১৫৫৬

এই হাদিস থেকে এ কথা স্পষ্ট যে, ইসলামি শরীয়তে মুসলিমদের পালনীয় ঈদ হল দুটি, ঈদুল আযহা ও ঈদুল ফিতর। এই দুটি ঈদ ব্যতিরেকে মুসলিমদের তৃতীয় কোন ঈদ নেই বা ঈদের নাম দিয়ে কোন উৎসব পালন করার সুযোগ নেই। অথচ শিয়ারা নওরোজে তৃতীয় ঈদ হিসেবে উদযাবন করেছে।

২. হাজি ফিরুজ ও আমু নওরোজ

ঘরে ঘরে নওরোজের শুভেচ্ছা পৌঁছে দিতে উৎসব শুরুর ১৫ দিন আগে থেকেই এক ব্যক্তি অলিগলিতে ঘুরে ঘুরে নতুন দিনের জয়গান গায়। পরনে থাকে লাল জামা ও লাল টুপি এবং মুখমণ্ডল কৃষ্ণকায়। এই ব্যক্তি কে হাজি ফিরুজ হিসাবে নাম করন করা হয়। এই ব্যক্তিই হলো, আনন্দ, উৎসব ও নতুনের আগমনি প্রতীক। হাজি ফিরুজের পাশাপাশি আমু নওরোজ বা নববর্ষ চাচাও সমান জনপ্রিয়। আমু নওরোজ ঈদের রাতগুলোতে বাচ্চাদের জন্য উপহার নিয়ে আসেন। আমু নওরোজের পোশাকের রং হচ্ছে সাদার ওপরে বিভিন্ন কারুকার্য করা পোশাক, সাদা দাঁড়ি ও গোঁফ, মাথায় সাদা টুপি। আমু নওরোজের উৎস সন্ধানে দেখা যায় চমৎকার এক প্রেমকাহিনি। আমু নওরোজ এখনো তার প্রেমিকার অপেক্ষায় আছে এবং সে বিশ্বাস করে তার প্রেমিকার সঙ্গেই তার বিয়ে হবে।

এই সকলই পারসিক অগ্নীপুজকদের রুসম রেওয়াজ ইসলামের সাথে এর ন্যূনতম সম্পর্ক নাই। হাজি ফিরুজ ও আমু নওরোজ অনেকটা খ্রিষ্টানদের ফাদারের মত।

নওরোজ উদ্‌যাপনের প্রস্ততি

নওরোজের আগেই ইরানিরা ঘরদোর পরিস্কার-পরিচ্ছন্ন করেন। পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে তারা পাড়াপড়শি ও আপনজনদের সহায়তা করেন। অনেকে আগেই পুরোনো আসবাবপত্র বা জরাজীর্ণ জিনিস ফেলে দিয়ে তারা নতুন জিনিস কেনেন। আমাদের দেশের ঈদুল ফিতরের মত নতুন জামা, কাপড়, জুতা প্রভৃতি কেনার হিড়িক পড়ে যায়। নওরোজের মেহমানদারির জন্য তারা ব্যাপক পরিমাণ ফল, মিষ্টি ও অন্যান্য খাদ্যসামগ্রী কিনে থাকেন। এ সময় স্থায়ী বাজার ছাড়াও অনেক অস্থায়ী বাজার বা মেলার আসর জমজমাট হয়ে ওঠে।

ইসলামে সাথে সম্পর্ক :

যদিও শিয়াদের দাবি নওরোজ উৎসব পালনের জায়েয। আসলে ইসলামের সাথে এই উৎসবের কোন সম্পর্ক নাই। তারা এর সাথে শত শত বিদআত সৃষ্টি করে ইসলামের পোশাক দ্বারা আবৃত করছে মাত্র।  ইরানি জাতির নওরোজ উৎসব পালনের ইতিহাস অনেক প্রাচীন হলেও ইসলামের আবির্ভাবের পর ইরানে নওরোজ উৎসবের রীতিতে পরিবর্তন দেখা দেয়। ইসলামি আচার অনুষ্ঠান যুক্ত হয় এ উৎসবের সাথে। নওরোজের প্রথম সেকেন্ডেই সবাই এ দোয়া পাঠ করেন। এ সময় তাদের সামনে টেবিলে বা দস্তরখানে থাকে পবিত্র কোরআন, তসবিহ এবং “হাফতসিন” নামে খ্যাত সাতটি বিশেষ সামগ্রীসহ আরো কিছু সামগ্রী।

হাফত সিন বা শিন

হাফত সিন বা সাতটি জিনিস হল নওরোজের প্রধান আকর্ষণ। এটি ছাড়া নওরোজ কল্পনাও করা যায় না।

হাফত সিন হল একটি সুসজ্জিত টেবিল যাতে সাত প্রকার খাদ্য থাকবে যাদের প্রতিটির প্রথম অক্ষর ফারসি অক্ষর সিন (س) দ্বারা গঠিত। নওরোজ শুরুর দিন কয়েক দিন আগে থেকে ইরানের পথেঘাটে বেরোলেই চোখে পড়বে হাফত সিনের যাবতীয় জিনিসপত্র বিক্রয়ের দৃশ্য। নওরোজকালীন সময়ে এটি প্রায় প্রতিটি বাড়ির অভ্যর্থনা কক্ষ বা অফিস-আদালতে অপরিহার্য একটি অংশ।

যেমন : একটি টেবিলে শাম, শারাব, শিরিন, শাহদ, শামশাদ, শারবাত ও শাকায়েক রাখা হল। এই টেবিলটিই হল হাফত সিন বা শিন। এই দ্রব্যগুলিম নাম ফার্সিতে এর অর্থ হলো শাম অর্থ মোমবাতি, শারাব অর্থ মদ, শিরিন অর্থ মিষ্টিজাতীয় দ্রব্য, শাহদ অর্থ মধু, শামশাদ অর্থ বৃক্ষ বিশেষ, শারবাত অর্থ  শরবত ও শাকায়েক অর্থ  লাল রঙের টিউলিপ জাতীয় ফুল গাছ বিশেষ।

ইসলাম আগমনের আগে নওরোজের টেবিলে সজ্জিতকরণে এগুলো ছিল অপরিহার্য উপাদান। ইসলাম আগমন করার পর লোকজন চেষ্টা করলেন প্রাচীন রীতিনীতিগুলোকে সংরক্ষণ করবেন এবং নওরোজের মত উসবকে টিকিয়ে রাখবেন। যেহেতু ইসলামে শরাব বা মদ হারাম তাই শরাবের স্থলে সেরকে নির্বাচিত করলেন। আর এভাবেই ধীরে ধীরে শিন দ্বারা লিখিত ও সজ্জিত সাতটি বস্তুর বদলে সিন দ্বারা প্রচলিত সাতটি বস্তু নির্বাচন করলেন।

ইসলাম আগমনের পর বা বর্তমান হাফত সিনের মূল উপাদ্য হচ্ছে, সিব, সেরকে, সামানু, সোমাক, সির, সেঞ্জেদ, সাবযেহ, সেক্কে ও সঙ্গে একটি পবিত্র কোরআন।

এই দ্রব্যগুলিম নাম ফার্সিতে এর অর্থ হলো : সিব অর্থ আপেল, সেরকে অর্থ সিরকা, সামানু অর্থ অঙ্কুরিত গম, বালি বা অন্যান্য শস্যদানা আর আটা দিয়ে তৈরি মিষ্টান্ন বা হালুয়া বিশেষ, সোমাক অর্থ মধ্যমাকারের গাছ বিশেষ যার ফল দেখতে মসুরের ডালের মতো, তবে সামান্য বড় ও টক, সির অর্থ রসুন, সেঞ্জেদ  অর্থ দেখতে বরইয়ের মতো ফল, সাবযেহ অর্থ সবজি। সেক্কে অর্থ ধাতব কয়েন ও সঙ্গে একটি পবিত্র কোরআন। এ ছাড়া ডিম, মাছের উপস্থিতিও হাফত সিনে দেখা যায়।

যারা নওরোজ উদ্‌যাপন করে তাদের বিশ্বাস এগুলোর প্রত্যেকটির অভ্যন্তরে এক একটি পারিভাষিক অর্থ বিরাজমান রয়েছে, যেমন পরিপূর্ণ জীবন, সুস্থতা, বরকত, আরোগ্য লাভ ইত্যাদির প্রতীকী চিত্র। প্রথমত বুঝতেই পারছেন এর সাথে ইসলামের কোন সম্পর্ক নেই। এটি কোন ধর্মীয় বিষয় নয়। যদি কেউ এর সাথে ইসলামি শরীয়তের কোন সম্পর্ক দাড় করায় তবে এই কাজ করা বিদআত। কিন্তু এ সম্পর্কে আকিদা রাখে যে, এইগুলি পরিপূর্ণ জীবন, সুস্থতা, বরকত, আরোগ্য লাভ ইত্যাদির প্রতীকী তাহলে আর বিদআত থাকবে না। এটি কুফরি কাজ হবে। কাজেই মুসলিম হিসাবে এমন কাজ করা থেকে বিরত থাকতে হবে। ইরানের শিয়াগন এই আমলের সাথে ধর্মকে যোগ করে শির্ক ও বিদআতেমত কাজ কাজ করছে।

চাহার শাম্বে সূরি বা অগ্নি প্রজ্বলন উৎসব

ইসলাম আগমনের আগে পারশ্যবাসীর (ইরান) অধিকাংশ লোক অগ্নি পুজক ছিল। অপর পক্ষে নওরোজও তাদের বহু পুরা সংস্কৃতি। তাই অগ্নীপুজকগণ নওরোজকে স্বাগতম জানাতে চাহার শাম্বে সূরি বা অগ্নি প্রজ্বলন উৎসব উদ্‌যাপন করে থাকে। ফারসি সাহিত্যে প্রচলিত বিশ্বাস অনুযায়ী আগুন হচ্ছে ঔজ্জ্বল্য, পবিত্রতা, আনন্দ ও উৎফুল্ল এবং জীবন ও সুস্থতার প্রতীক। প্রাচীন ইরানের জনগণ চাহার শাম্বে সূরিতে হলুদাভ বিবর্ণতা, অপবিত্রতা, নোংরা, দূষিত ও যাবতীয় রোগ-শোককে অগ্নিতে বিসর্জন দেন। ফলশ্রুতিতে রক্তিমতা, প্রফুল্লতা, বর্ণিলতা, সুস্থতা ও কর্মনিষ্ঠতা অগ্নি থেকে গ্রহণ করেন। আনন্দদায়ক এই অগ্নি উৎসবে রংবেরঙের বিস্ফোরকদ্রব্য ও আতশবাজি এবং শত শত ফানুস রাতের ইরানকে আলোকিত করে।

মন্তব্য : এই ধরনের কুফরি আকিদা নিয়ে অগ্নীপুজকদের চাহার শাম্বে সূরি বা অগ্নি প্রজ্বলন উৎসব করা একজন মুসলিমের পক্ষে কীভাবে সম্ভব! ইসলাম সম্পর্কে যাদের সাধারণ ধারণা আছে তারাও বিষয়টি বুঝতে পারবে আশা করি।

সিজদাহ বেদার বা প্রকৃতির দিন

প্রাচীন ইরানে নওরোজ উৎসব পালনের পর ফারভারদিন মাসের ত্রয়োদশতম দিনে বৃষ্টির জন্য স্রষ্টার কাছে প্রার্থনায় নত হতেন। এই দিনটি কে বলা হয়ঃ সিজদাহ বেদার বা রুযে তাবিয়াত বা প্রকৃতির দিন। বর্তমান ইরানীরা এই দিনে মরুভূমি, উন্মুক্ত প্রান্তর, ঝরনার প্রান্ত, পার্ক বা বিনোদন কেন্দ্রে অবস্থান করেন এবং অত্যন্ত আনন্দ-উৎফুল্লতা এবং হর্ষধ্বনিতে মেতে উঠতেন। সঙ্গে বৃষ্টির জন্য স্রষ্টার কাছে প্রার্থনায় নত হয়। আবার কোনো কোনো গবেষক ফারভারদিন মাসের ত্রয়োদশতম দিনকে বছরের প্রথম কৃষিকার্যের সূচনা দিন হিসেবে উল্লেখ করেছেন।

নওরোজ উপলক্ষ্যে ভ্রমণ :

এই উৎসব নববর্ষের প্রথম তারিখ থেকে শুরু হয় এক টানা  ১৩ দিন চলে। ১৩ তম দিনে ইরানিদের  কেউই ঘরে থাকে না। তারা সেদিন ঘরের বাইরে বিভিন্ন দর্শনীয় স্থান ও মনোরম প্রাকৃতিক স্পটে সময় কাটান। বিশেষ করে উদ্যান, ঝর্ণা, পাহাড়, পার্ক- এসব স্থানে তারা চাদর বিছিয়ে বা তাঁবু খাটিয়ে খোশগল্প করে এবং মজাদার খাবার খেয়ে সময় কাটান। আগেই উল্লেখ করেছি, নওরোচ উপলক্ষ্যে রাষ্ট্রীয়ভাবে ইরানে ১৫ দিন সরকারি ছুটি থাকে এবং দেশটির স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলোতে ছুটি থাকে এক মাস। এই সুযোগে ইরানিরা দেশের বিভিন্ন দর্শনীয় স্থান সফর করেন এবং কেউ কেউ বিদেশেও যান। অনেক ইরানি নওরোজের প্রথম প্রহর বা প্রথম দিনটি পবিত্র কোনো স্থানে কাটাতে পছন্দ করেন। অনেকে এ উপলক্ষ্যে পবিত্র কোম শহরে তাদের ইমাম রেজার বোন মাসুমার মাজারে যান, কেউবা ইরাকে ইমাম হোসাইনর মাজারে বা আহলে বাইতের অন্য কোনো সদস্যের মাজারে নববর্ষ শুরু করেন।

উপহার বা বখশিশের প্রচলন

নওরোজের দিন অনেকেই একে-অপরকে উপহার বা বখশিশ দিয়ে থাকেন। ছোট শিশুরা বড়দের কাছ থেকে বখশিশ পেয়ে খুব খুশি হয়।

উপরের আলোচনা থেকে এ কথা স্পষ্ট যে বাংলা নববর্ষ যেমন বাঙালি হিন্দুদের উৎসব, ইংরেজি নববর্ষ যেমন খ্রিষ্টানদের উৎসব ঠিক তেমনি নওরোজ হল প্রাচীর পারস্যের অগ্নীপুজকদের উৎসব। ইরানের ইসলামি নামধারী শিয়ারা যতই ইসলামের লেবাস লাগিয়ে নওরোজ উদ্‌যাপন করুক না কেন কোন অবস্থায়ই ইসলামি শরীয়ত সমর্থন করবে না।

কাজেই শিয়াদের এই সকল ভ্রান্ত আকিদাসমুহ নিজে জানার পর অপর কে জানান, যাতে করে সকল মুসলিম আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের আকিদা-বিশ্বাসের উপর সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকতে পারে। এবং শিয়াদের মিথ্যা বর্ণনাসমূহ, আকিদা, বিশ্বাস এবং তাদের পথভ্রষ্টতা থেকে মুসলিম সম্প্রদায়ক হেফাজত থাকতে পারে। হে মহান আল্লাহ, এই সামান্য খেদমত টুকু কবুল করে আমাদের সকল কে নাজাত দান করুন। আমিন

যে সকল দিবস উদযাপণ করা হারাম-০৪ :: জন্মদিন

মুহাম্মদ ইস্রাফিল হোসাইন

শিশু মাসের যে তারিখকে জন্মগ্রহণ করেছে বছর ঘুরে সে তারিখটি আবার ফিরে আসলে সেটাই তার তথা জন্মদিন। সে দিনে আত্মীয় স্বজন বন্ধু-বান্ধক নিয়ে বড় কেক টেকে আনন্দ উল্লাস প্রকাশ করে। এতে আমন্ত্রিত মেহমানদের সুস্বাধু খাবার দ্বারা আপ্যায়ন করা হয়ে থাকে। মেহমানরা তাকে জন্মদিনের শুভকামনা জানান এবং তার উজ্জ্বল ভবিষ্যত কামনা করে দোয়া করেন। সেই সাথে তার জন্য উপহার সামগ্রীও দিয়ে থাকেন।

আজকের সমাজে জন্মদিন পালন করাটা আধুনিকতা হয়ে গেছে। আর জন্মদিন পালন না করাটা হয়ে গেছে ব্যাক ডেটেড। একজন মুসলিম হিসেবে এই সম্পর্কে ভাবা উচিত । জন্মদিন পালন করা ইসলামি চেতনার পরিপন্থি। জন্মদিন পালন করা মুসলিমদের কালচার নয়। এটি এসেছে খ্রিস্টানদের কাছ থেকে যা মুসলিমদের উপর গভীরভাবে প্রভাব ফেলেছে। এই উপলক্ষ্যে আনন্দ-ফুর্তি করা অথবা কোন আমল করার বিষয়ে কুরআন সহিহ হাদিস দ্বারা প্রমানিত নয়। রসুলুল্লহ সল্লাল্লহু আ’লাইহি ওয়া সাল্লাম তার সাহাবী, তাবেয়ী বা তাবে তাবেয়ীদের যুগে জন্মদিন পালনের কোন অস্তিত্ব ছিল না। যদি জন্মদিন বলতে ইসলামে কোন কিছু থাকত তাহলে হাদীস ও ইতিহাসের কিতাব গুলোতে সাহাবী ও তাবাঈন (রাঃ) এর জন্মদিন পালনের কোন না কোন ঘটনা থাকত। বর্তমানে এই কথা যাচাইয়ের জন্য আর আলেম হতে হয় না। আপনার সামনে সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনানে আবু দাউদ, সুনানে তিরমিজি, সুনানে নাসাঈ, ইবনে মাজাহ, মুয়াত্তা মালেক, মুসনাদে আহম্মদসহ বহু হাদিসের গ্রন্থ অনুদিত। সময় থাকলে মিলিয়ে নেন। কোন হাদিস গ্রন্থে এমন প্রমান নাই যে, সাহাবী, তাবেয়ী বা তাবে-তাবেয়ীদের কেউ জম্মদিন পালন করেছেন। আমাদের প্রিয়নবী ﷺ রবিউল আওয়াল মাসের কত তারিখে জন্মগ্রহণ করেছেন এটা নিশ্চিত ভাবে জানা না থাকায় সীরাত প্রণেতাদের মধ্যে মতভেদ পরিলক্ষিত হয়। আমাদের মাঝে অতি প্রাসিদ্ধ বারই রবিউল আউয়া্লও সর্ব সম্মত মত নয়। সিরাতের প্রন্থে কম পক্ষে রাসুল্লাল্লাহর ﷺ এর ২০ টি জম্ম তারিখ পাওয়া যায়। যদি জম্মদিন পালনে বিশেষ কোন ফজিলত থাকত তাহলে সাহাবিগণ (রাঃ) যে কোন উপায় রাসুল্লাল্লাহর ﷺ এর জম্ম তারিখ বের করে পালন করেতেন। অথচ জন্মদিন পালন তো দূরের কথা তারা প্রিয় মানুষির জন্ম তারিখই সংরক্ষণ করে নাই।  এর মাধ্যমে এ কথা প্রমাণিত হয় জন্মদিন বলতে বর্তমানে যা বুঝায় ইসলামে এর কোন অস্তিত্বই ছিল না।

কিছু দিবস রয়েছে, যেগুলো মানুষকে সচেতন করার জন্য বা সুনির্দিষ্ট কোনো বিষয়ে মেসেজ দেওয়ার জন্য পালন করা হয়ে থাকে। তবে ইবাদতের কোনো ফরম্যাট এর মধ্যে থাকতে পারবে না, তাহলে এই কাজটি বেদাত হয়ে যাবে।

ইমানদার ব্যক্তিগণ বেহুদা কাজ থেকে নিজেদের দূরে রাখবেন। এসব কাজে সময় নষ্ট করার সামান্যতম কোনো সুযোগ তাঁদের নেই। রাসুল ﷺ হাদিসের মধ্যে বলেছেন, ‘একজন মুসলিমের প্রকৃত ‌সৌন্দর্য হচ্ছে সেখানেই, সে এমন কাজ পরিহার করে চলবে, যেটা তার জন্য অপ্রয়োজনীয়।’

জম্মদিনের খারাপ দিকঃ

(১) জন্মদিন কেক কেটে পালন করা হচ্ছে যা পশ্চিমাদের সংস্কৃতি। কোন মুসলিম বিধর্মীদের বা বিজাতী লোকের অনুসরণ করতে পারে না।

আল্লাহ রাব্বুল আলামীন বলেন-

وَلَن تَرْضَىٰ عَنكَ ٱلْيَهُودُ وَلَا ٱلنَّصَٰرَىٰ حَتَّىٰ تَتَّبِعَ مِلَّتَهُمْۗ

আর ইয়াহূদী ও নাসারারা কখনো তোমার প্রতি সন্তুষ্ট হবে না, যতক্ষণ না তুমি তাদের মিল্লাতের অনুসরণ কর। সুরা বাকারা : ১২০

আব্দুল্লাহ ইবনে উমর (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূল ﷺ ইরশাদ করেন-

مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ

যে ব্যক্তি কোন জাতির সাথে যে কোনভাবে সাদৃশ্য বজায় রাখলো সে তাদেরই অন্তর্ভুক্ত। সুনানে আবূ দাউদ : ৪০৩১

(২) অনেক ক্ষেত্র জম্মদিনের পার্টিতে নারী পুরুষ একত্র হয় অনুষ্ঠান উপভোদ করে যেখানে পর্দার কোন বালাই থাকে না। পর্দার ফরজ লংঘন করে এই ধরনের অনুষ্ঠানে যোগদান করা হারাম।

আল্লাহ রাব্বুল আলামীন বলেন-

وَقَرْنَ فِى بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ ٱلْجَٰهِلِيَّةِ ٱلْأُولَىٰۖ وَ

আর তোমরা নিজ গৃহে অবস্থান করবে এবং প্রাক-জাহেলী যুগের মত সৌন্দর্য প্রদর্শন করো না। সুরা আহজাব : ৩৩

আল্লাহ রাব্বুল আলামীন বলেন-

يَٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ قُل لِّأَزْوَٰجِكَ وَبَنَاتِكَ وَنِسَآءِ ٱلْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِن جَلَٰبِيبِهِنَّۚ ذَٰلِكَ أَدْنَىٰٓ أَن يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَۗ وَكَانَ ٱللَّهُ غَفُورًا رَّحِيمًا

হে নাবী! তুমি তোমার স্ত্রীদেরকে, কন্যাদেরকে ও মু’মিনা নারীদেরকে বলঃ তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের উপর টেনে দেয়। এতে তাদের চেনা সহজতর হবে, ফলে তাদেরকে উত্যক্ত করা হবেনা। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সুরা আহজাব : ৫৯

(৩) যারা জম্মদিন পালনের জন্য বড় অনুষ্ঠান করে তারা অনেক সময় নাচ গানের আসর বসায়। এই ধনের অনুষ্ঠানে যে কোন গানের অনুষ্ঠান করা হারাম। অনেক সময় মুউজিক্যাল সাউন্ডের সাথে যুবক যুবতীরা নাচতে থাকে। যা মুলত হারাম কাজ।

(৪) এই দিন উপলক্ষে অতিতীদের আপ্যায়নের জন্য খাবরের আয়োজন করে যা মুলত অপচয়।

আল্লাহ রাব্বুল আলামীন বলেন-

يَٰبَنِىٓ ءَادَمَ خُذُوا۟ زِينَتَكُمْ عِندَ كُلِّ مَسْجِدٍ وَكُلُوا۟ وَٱشْرَبُوا۟ وَلَا تُسْرِفُوٓا۟ۚ إِنَّهُۥ لَا يُحِبُّ ٱلْمُسْرِفِينَ

হে আদাম সন্তান! প্রত্যেক সলাতের সময় তোমরা সাজসজ্জা গ্রহণ কর, আর খাও, পান কর কিন্তু অপচয় করো না, অবশ্যই তিনি অপচয়কারীদেরকে পছন্দ করেন না। সুরা আরাফ : ৩১

আল্লাহ রাব্বুল আলামীন বলেন-

 وَلَا تُسْرِفُوٓا۟ۚ إِنَّهُۥ لَا يُحِبُّ ٱلْمُسْرِفِينَ

অপচয় করো না, নিশ্চয় তিনি অপচয়কারীদের পছন্দ করেন না। সুরা আনাম : ১৪১

ইসলামের দৃষ্টিতে জন্ম দিবস, মৃত্যু দিবস পালন করা এবং এ উপলক্ষে যে সমস্ত আনুষ্ঠানিকতার আয়োজন করা হয় তা হারাম এবং বিদআত। জন্ম দিবস পালনের কোন প্রমাণ কিংবা চর্চা রাসুল সা. কিংবা তাঁর সাহাবী (রাঃ) দের মাধ্যমে হয়েছিল বলে কোন প্রমাণ নাই। বর্তমানে জন্মদিন পালন করাটা হয়ে গেছে যেন একে অপরের প্রতি মহবত্তের পরিচায়ক। রাসূলুল্লাহ ﷺ এর সাহাবাগন ছিলেন সত্যিকারার্থে নবীপ্রেমিক ও সর্বোত্তম অনুসারী। নবী প্রেমের নজীর ও দৃষ্টান্ত তারাই স্থাপন করেছেন। যদি জন্মদিন পালন করাটা ভাল হত ও মহব্বতের পরিচায়ক হত তবে তারা তা অবশ্যই করতেন।

যে সকল দিবস উদযাপণ করা হারাম-০৫ :: ভালোবাসা দিবস বা সেন্ট ভ্যালেন্টাইন’স ডে

মুহাম্মদ ইস্রাফিল হোসাইন

ভালোবাসা দিবস বা সেন্ট ভ্যালেন্টাইন‘স ডে একটি বার্ষিক উৎসবের দিন যা ১৪ই ফেব্রুয়ারি ভালোবাসা এবং অনুরাগের মধ্যে উদযাপিত হয়। দিবসটি বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হয়ে থাকে, যদিও অধিকাংশ দেশেই দিনটি ছুটির দিন নয়।

১। ইতিহাসঃ

বিশ্ব ভালবাসা দিবস বা ‘ভ্যালেন্টাইনস ডে’র ইতিহাস প্রাচীন। এই দিনের সূচনা প্রায় ১৭শ’ বছর আগের পৌত্তলিক রোমকদের মাঝে প্রচলিত ‘আধ্যাত্মিক ভালবাসা’র মধ্য দিয়ে। এই দিন সম্পর্কে নানান কল্পকাহিনী জড়িত আছে। কোনটা সত্য আর কোনটি মিথ্যা তার বলা কঠিত। ভ্যালেনটাইন ডে সম্পর্কে যে বর্ণনা পাওয়া যায় তার মধ্য থেকে কয়েকটি তুলে ধরা হল।

১. ২৬৯ সালে ইতালির রোম নগরীতে সেন্ট ভ্যালেন্টাইন’স নামে একজন খৃষ্টান পাদ্রী ও চিকিৎসক ছিলেন। ধর্ম প্রচারের অভিযোগে তৎকালীন রোম সম্রাট দ্বিতীয় ক্রাডিয়াস তাকে বন্দী করেন। কারণ তখন রোমান সাম্রাজ্যে খৃষ্টান ধর্মপ্রচার নিষিদ্ধ ছিল। বন্দী অবস্থায় তিনি জনৈক কারারক্ষীর দৃষ্টহীন মেয়েকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন। এতে সেন্ট ভ্যালেন্টাইনের জনপ্রিয়তা বেড়ে যায়। আর তাই তার প্রতি ঈর্ষান্বিত হয়ে রাজা তাকে মৃত্যুদণ্ড দেন। সেই দিন ১৪ই ফেব্রুয়ারি ছিল। অতঃপর ৪৯৬ সালে পোপ সেন্ট জেলাসিউও ১ম জুলিয়াস ভ্যালেন্টাইন’স স্মরণে ১৪ই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন’ দিবস ঘোষণা করেন।

২. রোমের সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস-এর আমলের ধর্মযাজক সেন্ট ভ্যালেনটাইন সম্রাটের খ্রিস্টধর্ম ত্যাগের আহবান প্রত্যাখ্যান করলে ২৭০ খ্রিস্টাব্দের ১৪ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় আদেশ লঙ্ঘনের অভিযোগে তাকে মৃত্যুদন্ড প্রদান করা হয়।

৩. ১৪ ফেব্রুয়ারি রোমকদের লেসিয়াস দেবীর পবিত্র দিন। এদিন তিনি দু’টি শিশুকে দুধ পান করিয়েছিলেন। যারা পরবর্তীতে রোম নগরীর প্রতিষ্ঠাতা হয়েছিল।

৪. ১৪ ফেব্রুয়ারি রোমানদের বিবাহ দেবী ‘ইউনু’-এর বিবাহের পবিত্র দিন।

৫. রোম সম্রাট ক্লডিয়াস তার বিশাল সেনাবাহিনী গঠন করতে গিয়ে যখন এতে বিবাহিত পুরুষদের অনাসক্ত দেখেন, তখন তিনি পুরুষদের জন্য বিবাহ নিষিদ্ধ করে ফরমান জারি করেন। কিন্তু জনৈক রোমান বিশপ সেন্ট ভ্যালেন্টাইন এটাকে প্রত্যাখ্যান করেন ও গোপনে বিয়ে করেন। সম্রাটের কানে এ সংবাদ গেলে তাকে গ্রেফতার করা হয় এবং ২৬৯ খ্রিস্টাব্দের ১৪ ফেব্রুয়ারিতে তার মৃত্যুদ- কার্যকর করা হয়। সেদিন থেকে দিনটি ভালবাসা দিবস হিসাবে কিংবা এ ধর্মযাজকের নামানুসারে ‘ভ্যালেন্টাইন ডে’ হিসাবে পালিত হয়ে আসছে।

বাংলাদেশে বিশ্ব ভালবাসা  দিবস কি ভাবে আর্বিভাব হয়?

১৯৯৩ সালের দিকে বাংলাদেশে বিশ্ব ভালবাসা দিবসের আর্বিভাব ঘঠে। যায় যায় দিন পত্রিকার সম্পাদক শফিক রেহমান। তিনি পড়াশোনা করেছেন লন্ডনে। পাশ্চাত্যের ছোঁয়া নিয়ে দেশে এসে লন্ডনী সংস্কৃতির প্র্যাকটিস শুরু করেন। তিনি প্রথম যায় যায় দিন পত্রিকার মাধ্যমে বিশ্ব ভালবাসা দিবস বাংলাদেশীদের কাছে তুলে ধরেন। তেজগাঁওয়ে তার পত্রিকা অফিসে কেউ চাকরী নিতে গেলে না কি সাথে তার গার্লফ্রেন্ডকে নিয়ে যেতে হতো। প্রেমের যুগললবন্দী কপোত-কপোতীকে দেখে ওনি না কি খুব খুশী হতেন। এজন্য শফিক রেহমানকে বাংলাদেশে ভালবাসা দিবসের জনক বলা হয়।

খৃস্টীয় এই ভ্যালেন্টাইন দিবসের চেতনা বিনষ্ট হওয়ায় ১৭৭৬ সালে ফ্রান্স সরকার কর্তৃক ভ্যালেইটাইন উৎসব নিষিদ্ধ করা হয়। ইংল্যান্ডে ক্ষমতাসীন পিউরিটানরাও একসময় প্রশাসনিকভাবে এ দিবস উদযাপন নিষিদ্ধ ঘোষণা করে। এছাড়া অস্ট্রিয়া, হাঙ্গেরি ও জার্মানিতে বিভিন্ন সময়ে এ দিবস প্রত্যাখ্যাত হয়। সম্প্রতি পাকিস্তানেও ২০১৭ সালে ইসলামবিরোধী হওয়ায় ভ্যালেন্টাইন উৎসব নিষিদ্ধ করে সে দেশের আদালত। বর্তমানকালে, পাশ্চাত্যে এ উৎসব মহাসমারোহে উদযাপন করা হয়। যুক্তরাজ্যে মোট জনসংখ্যার অর্ধেক প্রায় ১০০ কোটি পাউন্ড ব্যয় করে এই ভালোবাসা দিবসের জন্য কার্ড, ফুল, চকোলেট, অন্যান্য উপহারসামগ্রী ওশুভেচ্ছা কার্ড ক্রয় করে এবং আনুমানিক প্রায় ২.৫ কোটি শুভেচ্ছা কার্ড আদান-প্রদান করা হয়। (উৎসঃ উইকিপিডিয়া এবং দৈনিক ইনকিলাব)

আগেকার দিনে বিশ্ব ভালবাসা দিবস বা ‘ভ্যালেন্টাইনস ডে’ পালিত হত বিচিত্র অনুষ্ঠানাদির মধ্যে দিয়ে। তার মধ্যে অন্যতম ছিল। দু’জন শক্তিশালী পেশিবহুল যুবক গায়ে কুকুর ও ভেড়ার রক্ত মাখত। অতঃপর দুধ দিয়ে তা ধুয়ে ফেলার পর এ দু’জনকে সামনে নিয়ে বের করা হ’ত দীর্ঘ পদযাত্রা। এ দু’যুবকের হাতে চাবুক থাকত যা দিয়ে তারা পদযাত্রার সামনে দিয়ে অতিক্রমকারীকে আঘাত করত। রোমক রমণীদের মাঝে কুসংস্কার ছিল যে, তারা যদি এ চাবুকের আঘাত গ্রহণ করে তবে তারা বন্ধ্যাত্ব থেকে মুক্তি পাবে। এ উদ্দেশ্যে তারা এ মিছিলের সামনে দিয়ে যাতায়াত করত।

২। বর্তমান অবস্থাঃ

বর্তমানে পশ্চিমা দেশগুলোতেই এই দিনটি বেশী উদযাপিত হয়। এই দিনে সেখানে প্রেমিক-প্রেমিকা, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, এমনকি পরিবারের সদস্যদের মধ্যেও উপহার বিনিময় হয়। উপহার সামগ্রীর মধ্যে আছে পত্র বিনিময়, খাদ্যদ্রব্য, ফুল, বই, ছবি, প্রেমের কবিতা, গান, শ্লোক লেখা কার্ড প্রভৃতি। এ দিন স্কুলের ছাত্ররাও তাদের ক্লাসরুম সাজায় এবং অনুষ্ঠান করে।

পশ্চিমা যুবক যুকতীগন এই দিনে চুম্বনাবদ্ধ হয়ে থাকার প্রতিযোগিতায় লিপ্ত হওয়া। কোথাও কোথাও চুম্বনাবদ্ধ হয়ে ৫ মিনিট অতিবাহিত করে ঐ দিনের অন্যান্য অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে। শুধু পশ্চিমা দেশগুলো যুবক যুকতীগন নয়, বরং সবাই এই দিন নানান অনুষ্ঠানে মাধ্যমে উপভোগ করে থাকে।  ‘ভালবাসা দিবস’ কে স্বাগত জানাতে বিভিন্ন হোটেল, ড্যান্স বার, মদের বার ইত্যাদি সাজান হয় বর্ণাঢ্য সাজে। নানা রঙের বেলুন আর অসংখ্য ফুলে স্বপ্নিল করা হয় বলরুমের অভ্যন্তর। জম্পেশ অনুষ্ঠানের সূচিতে থাকে লাইভ ব্যান্ড কনসার্ট, ডেলিশাস ডিনার এবং উদ্যাম নাচ। আগতদের সবাই সম্মিলিত নাচে অংশ গ্রহন করে।

পশ্চিমাদের থেকে আমাদের দেশও পিছিয় নেই। বর্তমান অবাধ তথ্য প্রবাহের যুগে স্যাটেলাইটের কল্যাণে আমাদের সমাজ পশ্চিমা সংস্কৃতির অনুসরণ করছে। নিজেদের স্বকীয়তা-স্বাতন্ত্র্যকে ভুলে গিয়ে, ধর্মীয় অনুশাসনকে উপেক্ষা করে তারা আজকে প্রগতিশীল হওয়ার চেষ্টা করছে। ফলে, তাদের সাথে সমান তালে তাল মিলিয়ে ‘ভ্যালেন্টাইনস ডে’ বা বিশ্ব ভালবাসা দিবস উদযাপন করে থাকে। আমাদের দেশে উঠতি বয়সের যুবক যুকতীরা ভালবাসায় মাতোয়ারা থাকে। ভালবাসা দিবসে যুবগ যুবতীরা রাজধানীসহ দেশের বড় বড় শহরগুলো বিশেষ গুরুত্ব দিয়ে উদযাপন করে থাকে। এই দিনে বাজধানী ঢাকার পার্ক, রেস্তোরাঁ, ভার্সিটির করিডোর, টিএসসি, ওয়াটার ফ্রন্ট, ঢাবির চারুকলার বকুলতলা, আশুলিয়া- সর্বত্র থাকে প্রেমিক-প্রেমিকাদের তুমুল ভিড়। মনে হবে আর ভালবাসার ঈদের দিন। পশ্চিমাদের মতই আমাদের দেশের নামী-দামী হোটেলের বলরুমে বসে তারুণ্যের মিলন মেলা। মনে হবে কোন অভিজাত পশ্চিমা দেশের হোটেলে বসে ভালবাসা দিবস পালন করছি।  ঢাবির টিএসসি এলাকায় প্রতি বছর এ দিবসে বিকেল বেলা অনুষ্ঠিত হয় ভালবাসা র‌্যালি। এতে বেশ কিছু খ্যাতিমান দম্পতির সাথে প্রচুরসংখ্যক তরুণ-তরুণী, প্রেমিক-প্রেমিকা যোগ দেয়। প্রেমের কবিতা আবৃত্তি, প্রথম প্রেম, দাম্পত্য এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়াদির স্মৃতি চারণে অংশ নেয় তারা।

এই ধরনের ভালাবাসায় কোন নৈতিকরা নাই। আছে শুধু সার্থের টান। ইসলামের ভালবাসা থাকে একক যার মাঝে কোন খাদ থাকে না। এই ভালবাসার একজনই দাবিদার, আর পেয়েও যায় একজন। কিন্তু বর্তমানের ভ্যালেন্টাইন এর ভালবাসা হলঃ জীবনজ্বালা আর জীবন জটিলতার নাম। মা-বাবা, ভাইবোন হারাবার নাম। নৈতিকতার বন্ধন মুক্ত হওয়ার নাম। তাদের ভালবাসার পরিণতি ‘ধর ছাড়’ আর ‘ছাড় ধর’ নতুন নতুন সঙ্গী। তাদের এ ধরা-ছাড়ার বেলেল্লাপনা চলতে থাকে জীবনব্যাপী।

৩। ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন ডে হারাম কেন?

১। এই দিনে ইতিহাস বলছে ইহা একটি খাটি খৃষ্টানদের অনুষ্ঠান। এই অনুষ্ঠানর সাথে একাত্ত প্রকাশ মানে খৃষ্টানদের সাথে একাত্ত প্রকাশ।

২। বর্তমান খৃষ্টান ধর্মে পর্দার কোন বিধান নেই। যৌনতা, অশ্লীলতা, বেহায়াপনা, নারী পুরুষের অবাধ মেলামেসা তাকের নিকট কোন পাপ কাজ নয়। অপর পক্ষে পর্দা করা ইসলামে ফরজ এবং যৌনতা, অশ্লীলতা, বেহায়াপনা, নারী পুরুষের অবাধ মেলামেসা হারাম। কাজেই ভালবাসা দিবসে পশ্চিমা খৃষ্টানগণ যে সকল অশ্লীলতা ও বেহায়াপনা কাজ করে তাদর কাছে কোন অন্যায় নয়। কিন্তু একজন মুসলিমের  নিকট এই সকল  অশ্লীলতা ও বেহায়াপনা হারাম কাজ। প্রতিটি কাজের জন্য সে কবিরা গুনাহে পতিত হবে। তাওবা ছাড়া আল্লাহ এই সকল গুনাহ মাপ করবেন না। এখান একবার ভাবুন তো পশ্চিমা অনুকরনে ভালবাসা দিবস উদযাপন করা কতটুকু গুনাহের কাজ?

(৩) পশ্চিমা আদতে দেশের ‘ভালবাসা দিবস’ কে স্বাগত জানাতে বিভিন্ন হোটেল ও ড্যান্স বার সাজান হয় বর্ণাঢ্য সাজে। নামি-দামী হোটেলের বলরুমে বসে তারুণ্যের মিলন মেলা। এখনে চলে ইসলাম বিরোধী অশ্লীলাত মহা উৎসব। অশ্লীলাতার বাহিরে সবচেয় বড় গুনাহের কাজ হল অপচয় করা। এই দিবসের উপলক্ষে যত ব্যয় করা হবে সবই হারাম কাজ হবে।

(৪) মানুষের অন্তর অনুকরণ প্রিয়, এই অনুকরন হবে কুরআন হাদিসের। কিন্তু ইসলামি বিরোধী কাজের অনুসরণ সব সময় নিন্দিত। বিশেষ করে অনুকরণীয় বিষয় যদি হয় আক্বীদা, ইবাদত, ধর্মীয় আলামত বিরোধী, আর অনুকরণীয় ব্যক্তি যদি হয় বিধর্মী, বিজাতি। দুর্ভাগ্য যে, মুসলমানরা ক্রমশ ধর্মীয় আচার, অনুষ্ঠান ও বিশ্বাসে দুর্বল হয়ে আসছে এবং বিজাতিদের অনুকরণ ক্রমান্বয়ে বেশি বেশি আরম্ভ করছে। যার অন্যতম হল ভালবাসা দিবস। মুসলমানদের জন্য এসব বিদস পালন জঘন্য অপরাধ। দেখুন হাদিসে কিভাবে বিধর্মীদের অনুসকণ করতে নিষেধ করেছন।

আবূ ওয়াকীদ লায়ছী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ ﷺ যখন হুনায়ন অভিযানে বের হন তখন মুশরিকদের একটি বৃক্ষের নিকট দিয়ে যাচ্ছিলেন। একে ’‘যাত আনওয়াত’’ বলা হত। তারা এতে তাদের অস্ত্র-সস্ত্র ঝুলিয়ে রাখত। সাহাবীগণ আরয করলেন, ইয়া রাসূলাল্লাহ, এদের যেমন ’‘যাত আনওয়াত’’ আছে আমাদের জন্যও একটা ’যাত আনওয়াত’ নির্ধারণ করে দিন। নাবী ﷺ বললেন, সুবহানাল্লাহ! এতো মূসা (আঃ)-এর কওমের কথার মত হলো যে, এদের (কাফিরদের) যেমন অনেক ইলাহ আছে আমাদের জন্যও ইলাহ বানিয়ে দাও। যার হাতে আমার প্রাণ সেই সত্তার কসম, তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তীদের রীতি-নীতি অবলম্বন করবে। (তিরমিজী হাদিস নম্বরঃ ২১৮০ ইসলামি ফাউন্ডেশন, হাদিসের মান সহিহ)

৪। ভালবাসা দিবস পালন সম্পর্কে একটি ফতোয়াঃ

ভালবাসা দিবস পালন করা সম্পর্কে সৌদি আরবের ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটি প্রদত্ত একটি ফতোয়া নিম্মে উল্লেখ করা হল।

প্রশ্নঃ কিছু কিছু মানুষ প্রতি বছর ঈসায়ী সনের ১৪ ফেব্রুয়ারি ভালবাসা দিবস পালন করে থাকে। এ দিনে তারা লাল গোলাপ বিনিময় করে, লাল পোশাক পরিধান করে, একে অপরকে শুভেচ্ছা বিনিময় করে। কিছু কিছু মিষ্টির দোকান লাল রঙের মিষ্টি তৈরী করে, এর উপরে ‘লাভ চিহ্ন’ অংকন করে। কিছু কিছু দোকান এ দিনের জন্য তৈরী বিশেষ বিশেষ সামগ্রীগুলোর বিজ্ঞাপন প্রচার করে থাকে। সুতরাং নিম্নোক্ত বিষয়ে আপনাদের অভিমত কি?

১. এ দিনটি পালন করার বিধান কি?

২. এ দিন উদযাপনকারী দোকান থেকে কেনাকাটা করার বিধান কি?

৩. এ দিনে যারা উপহার বিনিময় করে থাকে তাদের কাছে এসব উপকরণ বিক্রি করার বিধান কি?

উত্তরঃ

কুরআন-সুন্নাহর সুস্পষ্ট দলিল ও সলফে সালেহিনের ইজমার ভিত্তিতে জানা যায় যে, ইসলামে ঈদ শুধু দুইটি। ঈদুল ফিতর ও ঈদুল আযহা। এ ছাড়া যত উৎসব আছে সে উৎসব কোন ব্যক্তিকেন্দ্রিক হোক, দলকেন্দ্রিক হোক, কোন ঘটনাকেন্দ্রিক হোক অথবা বিশেষ কোন ভাবাবেগকেন্দ্রিক হোক সেগুলো বিদআত। মুসলমানদের জন্য সেসব উৎসব পালন করা, তাতে সম্মতি দেয়া, এ উপলক্ষে খুশি প্রকাশ করা অথবা এক্ষেত্রে সহযোগিতা করা নাজায়েয। কারণ এটি আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা লঙ্ঘনের শামিল। যে ব্যক্তি আল্লাহর দেয়া সীমা লঙ্ঘন করে সে নিজ আত্মার উপরই জুলুম করে। এর সাথে এ উৎসব যদি কাফেরদের উৎসব হয়ে থাকে তাহলে এটি এক গুনাহর সাথে আরও একটি গুনাহর সম্মিলন। কারণ এ উৎসব পালনের মধ্যে কাফেরদের সাথে সাদৃশ্য ও তাদের সাথে মিত্রতা গ্রহণের বাস্তবতা পাওয়া যায়। অথচ আল্লাহ তাআলা তাঁর কিতাবে তাদের সাথে সাদৃশ্য গ্রহণ ও তাদের মিত্রতা গ্রহণ থেকে নিষেধ করেছেন এবং নবী ﷺ থেকে সাব্যস্ত হয়েছে যে, তিনি বলেন, “যে ব্যক্তি কোন কওমের সাথে সাদৃশ্য গ্রহণ করে সে তাদের দলভুক্ত”। ‘বিশ্ব ভালবাসা দিবস’ সম্পর্কে বলা হয়- এটি পৌত্তলিক ও খ্রিস্টান ধর্মের উৎসব। সুতরাং আল্লাহ ও পরকালে বিশ্বাসী কোন মুসলমানের জন্য এ দিবস পালন করা, এটাকে সমর্থন করা অথবা এ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করা জায়েয হবে না। বরং মুসলমানের কর্তব্য হচ্ছে- আল্লাহ ও তাঁর রাসূলের আহ্বানে সাড়া দিয়ে এবং আল্লাহর গজব ও শাস্তির কারণসমূহ থেকে দূরে থাকার নিমিত্তে এটি বর্জন করা এবং এর থেকে দূরে থাকা। অনুরূপভাবে এ গর্হিত দিবস উদযাপনে কোন ধরনের সহযোগিতা করা থেকে বেঁচে থাকা। যেমন-পানাহার, বেচাবিক্রি, কেনাকাটা, পণ্যপ্রস্তুত, উপহার বিনিময়, পত্র বিনিময়, বিজ্ঞাপন প্রদান ইত্যাদি যে কোন প্রকারের সহযোগিতা হোক না কেন সেসব থেকে বেঁচে থাকা। কারণ এ ধরনের সহযোগিতা গুনাহর কাজ এবং আল্লাহ ও তাঁর রাসূলের সীমালঙ্ঘনের ক্ষেত্রে সহযোগিতা করার নামান্তর। আল্লাহ তাআলা বলেন: “সৎকর্ম ও আল্লাহভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ কঠোর শাস্তিদাতা।”[সূরা মায়িদা, আয়াত: ২] একজন মুসলমানের কর্তব্য হচ্ছে- সর্বাবস্থায় কুরআন ও সুন্নাহ আঁকড়ে থাকা; বিশেষতঃ ফিতনা-ফাসাদের সময়। মুসলমানের উচিত যাদের উপর আল্লাহ লানত পড়েছে, যারা পথভ্রষ্ট, যারা পাপাচারী- আল্লাহকে সম্মান করে না, ইসলামের সম্মান চায় না এ সকল মানুষের বিভ্রান্তির ব্যাপারে সচেতন থাকা। মুসলমানের দায়িত্ব আল্লাহর কাছে ধর্না দিয়ে তাঁর নিকট হেদায়েতের জন্য ও এর উপর অটল থাকার জন্য প্রার্থনা করা। কারণ আল্লাহ ছাড়া কোন হেদায়েতদাতা নেই, তিনি ছাড়া অটল রাখার কেউ নেই। তিনি পবিত্রময়, তিনিই তাওফিকদাতা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক। সমাপ্ত।

যে সকল দিবস উদযাপণ করা হারাম-০৬ :: আমাদের রাষ্ট্রিয় তিন দিবস উদযাপন

মুহাম্মদ ইস্রাফিল হোসাইন

১। আন্তর্জাতীক মাতৃভাষা দিবস :

আমাদের ভাষা রক্ষার জন্য জীবন দানের স্বীকৃতি স্বরূপ পেয়েছি আন্তর্জাতীক মাতৃভাষা দিবস এবং দেশের জন্য জীবন দানের বিনীময় পেয়ছি স্বাধীনতা দিবস এবং বিজয় দিবস। এই তিনটি দিবস সম্পর্কেই ইসলামি শরীয়ততের বিধান আলোচনা করব। এই তিনটি দিবস সম্পর্কে আমরা সবাই জানি। তাই বিষয়টির কলরব বৃদ্ধি না করে খুবই সংক্ষেপে একটু ভুমিকা দিয়ে ইসলামি দৃষ্ট কোন থেকে আলোকপাত করব। 

একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ তথা সমস্ত বাংলা ভাষা ব্যবহারকারী জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সুপরিচিত। বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। ১৯৫২ সালের এই দিনে (৮ ফাল্গুন, ১৩৫৮) বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে কয়েকজন তরুণ শহীদ হন। তাদের মধ্যে অন্যতম হলো রফিক, জব্বার, শফিউল, সালাম, বরকত সহ অনেকেই। তাই এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে। ১৯৫২ সাল থেকে ভাষা শহীদদের স্বরণে প্রতি বছর ২১ শে ফেব্রুয়ারী শহীদ দিবস হিসাবে পালিত হয়ে আসছে।

পরবর্তিতে কানাডায় বসবাসরত দুই জন বাঙ্গালী রফিকুল ইসলাম এবং আব্দুস সালাম  ১৯৯৮ সালে জাতিসংঘের তৎকালিন মহাসচিব কফি আনানের কাছে এই দিনটি আন্তর্জাতীক  মাতৃভাষা হিসাবে ঘোষণার জন্য আবেদন জানান হয়। সে সময় সেক্রেটারী জেনারেলের প্রধান তথ্য কর্মচারী হিসেবে কর্মরত হাসান ফেরদৌসের নজরে এ চিঠিটি আসে। তিনি ১৯৯৮ সালের ২০ শে জানুয়ারী রফিককে অনুরোধ করেন তিনি যেন জাতিসংঘের অন্য কোন সদস্য রাষ্ট্রের কারো কাছ থেকে একই ধরনের প্রস্তাব আনার ব্যবস্থা করেন। পরে রফিক, আব্দুস সালামকে সাথে নিয়ে “মাদার ল্যাংগুয়েজ লাভার্স অফ দ্যা ওর্য়াল্ড” নামে একটি সংগঠন দাঁড় করান। এতে একজন ইংরেজিভাষী, একজন জার্মানভাষী, একজন ক্যান্টোনিজভাষী, একজন কাচ্চিভাষী সদস্য ছিলেন। তারা আবারো কফি আনানকে “এ গ্রুপ অব মাদার ল্যাংগুয়েজ অফ দ্যা ওর্য়াল্ড”-এর পক্ষ থেকে একটি চিঠি লেখেন, এবং চিঠির একটি কপি ইউএনওর কানাডীয় দূত ডেভিড ফাওলারের কাছেও প্রেরণ করা হয়।

১৯৯৯ সালে তারা জোশেফের সাথে ও পরে ইউনেস্কোর আনা মারিয়ার সাথে দেখা করেন, আনা মারিয়া পরামর্শ দেন তাদের প্রস্তাব ৫ টি সদস্য দেশ – ক্যানাডা, ভারত, হাঙ্গেরি, ফিনল্যান্ড এবং বাংলাদেশ দ্বারা আনীত হতে হবে। তারপর বাংলাদেশের বিভিন্ন কর্মকর্তা প্রস্তাবের পক্ষে সমর্থন দানে ২৯টি দেশ অনুরোধ জানাতে কাজ করেন।

১৯৯৯ খ্রিষ্টাব্দের ১৭ নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে প্রস্তাব উত্থাপন করা হয় ও এতে ১৮৮টি দেশ সমর্থন জানালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসঙ্ঘের সদস্যদেশসমূহে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে।

২০১০ সালের ২১ অক্টোবর বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে এখন থেকে প্রতিবছর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে জাতিসংঘ। – এ-সংক্রান্ত একটি প্রস্তাব সর্বসম্মতভাবে পাস হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তাবটি সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে উত্থাপন করে বাংলাদেশ। মে মাসে ১১৩ সদস্যবিশিষ্ট জাতিসংঘের তথ্যবিষয়ক কমিটিতে প্রস্তাবটি সর্বসম্মতভাবে পাস হয়।

কিভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়ঃ

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে সরকারি কর্মসূচি

১. বাংলাদের সরকার প্রতি বছর ২১ ফেব্রুয়ারিকে ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে পালন করে থাকে সরকার। সরাকার প্রধান রাত বারটা এক মিনিটে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের কেন্দ্রিয় শহীদ মিনারে ভাষা শহীদের সম্মানে ফুলের শুভেচ্ছা প্রদান করেন। তার পর পরই সরকারের অন্যান্য কর্মকর্তাগন ফুলের শুভেচ্ছা প্রদান করে। এরপর বিভিন্ন দলের রাজনৈতিক নেতা কর্মীগন ফুলের শুভেচ্ছা প্রদান করে। এই ভাবে একটানা দুপুর পর্যান্ত দেশ প্রেমিক জনগন শহীদ মিনারে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়।

২. দিনের শুরুতে বিভিন্ন বিশ্ব বিদ্যালয়, স্কুল কলেজের ছাত্র ছাত্রী নগ্ন পায়ে প্রভাত ফেরীতে অংশ গ্রহন করেন। বর্তমানে শুধু ছাত্র ছাত্রী নয়, বিভিন্ন পেশার লোকজন নগ্ন পায়ে প্রভাত ফেরীতে অংশ গ্রহন করেন। প্রভাত ফেরীল পর শহীদ মিনারে ভাষা শহীদের সম্মানে ফুলের শুভেচ্ছা প্রদান করেন।

৩। বর্তমানে এই দিন উপলক্ষে আজিমপুর কবরস্থানের মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদে শহিদদের রুহের মাগফিরাতের জন্য ফাতেহা পাঠ ও কোরান খতমের আয়োজন করা হয়। অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে ভাষা শহীদদের জন্য বিশেষ প্রর্থনা করা হয়।

৪. এই দিনে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের ভবনসমূহে সঠিক নিয়মে ও মাপে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। দিবসটি পালন উপলক্ষে জাতীয় অনুষ্ঠানের সঙ্গে সঙ্গতি রেখে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, জেলা ও উপজেলা প্রশাসন, বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহ যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। তারা নিজ নিজ উদ্ধগে প্রতিষ্ঠানের কাছাকাছি শহীদ মিনারে ফুল দেন।

৫. দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, নজরুল ইনস্টিটিউট, জাতীয় গ্রন্থকেন্দ্র, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় জাদুঘর, গণগ্রন্থাগার অধিদপ্তর, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, আর্কাইভস্ ও গ্রন্থাগার অধিদপ্তর, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, বাংলাদেশ শিশু একাডেমি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি, কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠান গ্রন্থমেলা, আলোচনাসভা, সেমিনার, সিম্পোজিয়াম, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

৭. দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে ঢাকা শহরের বিভিন্ন সড়কদ্বীপসমূহ ও অন্যান্য গুরুত্বপূর্ণ সুবিধাজনক স্থানসমূহে বাংলা বর্ণমালা সংবলিত ফেস্টুন দিয়ে সাজানো হয়। সরকারি ও বেসরকারি গণমাধ্যমসমূহ একুশের অনুষ্ঠানমালা প্রচার করে।

৭. বিদেশে অবস্থানরত বাংলা ভাষাভাসি এই দিন উপলক্ষে আমাদের মতই বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করে থাকে।

২. মহান স্বাধীনতা দিবস

১৯৭১ সালের ২৫ মার্চ তৎকালীন পশ্চিম পাকিস্তান সরকার গভীর রাতে পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) নিরীহ জনগণের উপর হামলা চালায়। অপারেশন সার্চলাইট নামে ঢাকার বিভিন্ন স্থানে গোলাবর্ষণ করা হয়, অনেক স্থানে নারীদের উপর পাশবিক নির্যাতন চালানো হয় এবং অনেক স্থানে পরিকল্পিতভাবে হত্যাকান্ড চালানো হয়। এই গণহত্যা ছিল পশ্চিম পাকিস্তানী শাষকদের আদেশে পরিচালিত, যা ১৯৭০ এর নভেম্বরে সংঘটিত অপারেশন ব্লিটজ এর পরবর্তি অনুষঙ্গ। অপারেশনটির আসল উদ্দেশ্য ছিল ২৬ মার্চ এর মধ্যে সব বড় বড় শহর দখল করে নেয়া এবং রাজনৈতিক ও সামরিক বিরোধীদের এক মাসের ভেতর নিশ্চিহ্ন করে দেয়া।

১৯৭১ সালের ২৫ মার্চ মধ্য রাতে শেখ মুজিবুর রহমান পাকিস্তানী হানাদার বাহিনীর হাতে গ্রেপ্তার হন। গ্রেপ্তার হবার একটু আগে ২৫শে মার্চ রাত ১২টার পর (২৬শে মার্চের প্রথম প্রহরে) তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষর করেন যা চট্টগ্রামে অবস্থিত তত্কালীন ই.পি.আর এর ট্রান্সমিটারে করে প্রচার করার জন্য পাঠানো হয়। ঘোষণাটি নিম্নরুপঃ

“এটাই হয়ত আমার শেষ বার্তা, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। আমি বাংলাদেশের মানুষকে আহ্বান জানাই, আপনারা যেখানেই থাকুন, আপনাদের সর্বস্ব দিয়ে দখলদার সেনাবাহিনীর বিরুদ্ধে শেষ পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যান। বাংলাদেশের মাটি থেকে সর্বশেষ পাকিস্তানি সৈন্যটিকে উত্খাত করা এবং চূড়ান্ত বিজয় অর্জনের আগ পর্যন্ত আপনাদের যুদ্ধ অব্যাহত থাকুক’।

২৬শে মার্চ বেলাল মোহাম্মদ, আবুল কাসেম সহ চট্টগ্রাম বেতার কেন্দ্রের কয়েক’জন কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতা এম. এ. হান্নান প্রথম শেখ মুজিব এর স্বাধীনতার ঘোষণা পত্রটি মাইকিং করে প্রচার করেন। পরে ২৭শে মার্চ  তৎকালীন পাকিস্তানী সেনাবাহিনীর বাঙালি অফিসার[৯] মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা করেন। ঘোষণাপত্রটির ভাষ্য নিম্নরুপঃ

“আমি,মেজর জিয়া, বাংলাদেশ লিবারেশন আর্মির প্রাদেশিক কমাণ্ডার-ইন-চিফ, শেখ মুজিবর রহমানের পক্ষে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি”।

আমি আরো ঘোষণা করছি যে, আমরা শেখ মুজিবর রহমানের অধীনে একটি সার্বভৌম ও আইনসিদ্ধ সরকার গঠন করেছি যা আইন ও সংবিধান অনুযায়ী কর্মকাণ্ড চালিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আমাদের সরকার জোট-নিরপেক্ষ নীতি মেনে চলতে বদ্ধপরিকর। এ রাষ্ট্র সকল জাতির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে এবং বিশ্বশান্তির জন্য প্রচেষ্টা অব্যাহত রাখবে। আমি সকল দেশের সরকারকে তাদের নিজ নিজ দেশে বাংলাদেশের নৃশংস গণহত্যার বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।

শেখ মুজিবর রহমানের সরকার একটি সার্বভৌম ও আইনসম্মত সরকার এৰং বিশ্বের সকল গণতান্ত্রিক রাষ্ট্রের স্বীকৃতি পাবার দাবিদার।

এই ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের মাটিতে রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের সূচনা ঘটে। দীর্ঘ নয় মাসের যুদ্ধের পর আমাদের প্রিয় মাতৃভূলি স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পর ১৯৭২ সালের ২২ জানুয়ারি প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই দিনটিকে বাংলাদেশে জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয় এবং সরকারিভাবে এ দিনটিতে ছুটি ঘোষণা করা হয়।

এই মহান দিনের কর্মসুচি কি?

১. বাংলাদেশের স্বাধীনতা দিবস বেশ বর্ণাঢ্য ভাবে উদযাপন করা হয়। জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে উদযাপন শুরু হয়। ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়।

২. সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং ব্যক্তিমালিকানাধীন ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দিবসটি উপলক্ষে সকাল থেকে রাত পর্যন্ত শহরের প্রধান প্রধান সড়ক ও সড়কদ্বীপসমূহ জাতীয় পতাকা ও বিভিন্ন রঙের পতাকা দিয়ে সজ্জিত করা হয়।

৩. জাতীয় স্টেডিয়ামে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ, ডিসপ্লে ও শরীরচর্চা প্রদর্শন করা হয়।

৪. এই দিনটিতে পত্রিকাগুলো বিশেষ ক্রোড়পত্র বের করে। বেতার ও টিভি চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠান প্রচার করে।

৫.  বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদক। ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মরণে ১৯৭৭ সাল থেকে প্রতি বছর বাংলাদেশের স্বাধীনতা দিবসে এই পদক প্রদান করা হয়। এই পুরস্কার জাতীয় জীবনে সরকার কর্তৃক নির্ধারিত বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের নাগরিক এমন ব্যক্তি বা গোষ্ঠিকে প্রদান করা হয়ে থাকে।

মহান বিজয় দিবস

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে শুরু হওয়া মুক্তিযুদ্ধ শেষ হয় ১৬ ডিসেম্বর। এই দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর পাকিস্তানী বাহিনী এই দিনে যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। সেদিন ঢাকার কেন্দ্রস্থলে রেসকোর্স ময়দানে পাকিস্তানের পক্ষে আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেন জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি। তিনি যৌথবাহিনীর প্রধান জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে আত্মসমর্পণ করেন। এই আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিবাহিনীর উপ-সর্বাধিনায়ক ও ডেপুটি চীফ অব স্টাফ গ্রুপ ক্যাপ্টেন আবদুল করিম খোন্দকার উপস্থিত ছিলেন। তবে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানী উপস্থিত ছিলেন না। আত্মসমর্পণ দলিলের ভাষ্য ছিল নিম্নরূপ।

পূর্ব রণাঙ্গনে ভারতীয় ও বাংলাদেশ বাহিনীর জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ, লেফটেন্যান্ট-জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে পাকিস্তান পূর্বাঞ্চলীয় সামরিক কমান্ড বাংলাদেশে অবস্থানরত পাকিস্তানের সকল সশস্ত্র বাহিনী নিয়ে আত্মসমর্পণে সম্মত হলো। পাকিস্তানের সেনা, নৌ ও বিমানবাহিনীসহ সব আধা-সামরিক ও বেসামরিক সশস্ত্র বাহিনীর ক্ষেত্রে এই আত্মসমর্পণ প্রযোজ্য হবে। এই বাহিনীগুলো যে যেখানে আছে, সেখান থেকে লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার কর্তৃত্বাধীন নিয়মিত সবচেয়ে নিকটস্থ সেনাদের কাছে অস্ত্রসমর্পণ ও আত্মসমর্পণ করবে।

এই দলিল স্বাক্ষরের সঙ্গে সঙ্গে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় সামরিক কমান্ড লেফটেন্যান্ট-জেনারেল অরোরার নির্দেশের অধীন হবে। নির্দেশ না মানলে তা আত্মসমর্পণের শর্তের লঙ্ঘন বলে গণ্য হবে এবং তার প্রেক্ষিতে যুদ্ধের স্বীকৃত আইন ও রীতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আত্মসমর্পণের শর্তাবলীর অর্থ অথবা ব্যাখ্যা নিয়ে কোনো সংশয় দেখা দিলে, লেফটেন্যান্ট-জেনারেল জগজিৎ সিং অরোরার সিদ্ধান্তই হবে চূড়ান্ত।

লেফটেন্যান্ট-জেনারেল জগজিৎ সিং অরোরা আত্মসমর্পণকারী সেনাদের জেনেভা কনভেনশনের বিধি অনুযায়ী প্রাপ্য মর্যাদা ও সম্মান দেওয়ার প্রত্যয় ঘোষণা করছেন এবং আত্মসমর্পণকারী পাকিস্তানি সামরিক ও আধা-সামরিক ব্যক্তিদের নিরাপত্তা ও সুবিধার অঙ্গীকার করছেন। লেফটেন্যান্ট-জেনারেল জগজিৎ সিং অরোরার অধীন বাহিনীগুলোর মাধ্যমে বিদেশি নাগরিক, সংখ্যালঘু জাতিসত্তা ও জন্মসূত্রে পশ্চিম পাকিস্তানি ব্যক্তিদের সুরক্ষাও দেওয়া হবে।

পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে ৯ মাস ব্যাপী স্বাধীনতা যুদ্ধের সমাপ্তি ঘটে এবং বাংলাদেশ নামের একটি স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি হয়। জাতিসংঘের অন্তর্ভুক্ত প্রায় সকল দেশ স্বাধীনতার মাসে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। তাই ১৯৭২ সাল থেকে ১৬ ডিসেম্বর তাখিখ থেকে বাংলাদেশে বিজয় দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করা হচ্ছে। 

কিভাবে এই দিনটি উদযাপন করা হয়ঃ

১. বাংলাদেশের স্বাধীনতা দিবস বেশ বর্ণাঢ্য ভাবে উদযাপন করা হয়। জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে উদযাপন শুরু হয়।

২. সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং ব্যক্তিমালিকানাধীন ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দিবসটি উপলক্ষে সকাল থেকে রাত পর্যন্ত শহরের প্রধান প্রধান সড়ক ও সড়কদ্বীপসমূহ জাতীয় পতাকা ও বিভিন্ন রঙের পতাকা দিয়ে সজ্জিত করা হয়।

৩. এই দিন উপলক্ষে বাংলাদেশের সামরিক বাহিনী জাতীয় প্যারেড স্কয়ারে বিজয় দিবসের কুচকাওয়াজের আয়োজন করে থাকে,।

৪. এই দিনটিতে পত্রিকাগুলো বিশেষ ক্রোড়পত্র বের করে। বেতার ও টিভি চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠান প্রচার করে।

৫. এছাড়া দেশের প্রতিটি উপজেলায় বিজয় দিবসের কুচকাওয়াজ, বিভিন্ন খেলা ধুলার আয়োজন করা হয়, বিশেষ আলোচনা অনুষ্ঠান, মতবিনিময় সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

এইভাবে দিবস পালনের যৌক্তিকতাঃ

উপরের তিনটি দিবস সম্পর্কে আলোচনা না করলেও চলত কারন এই বিষয় আমরা সকলেই কম বেশী অবগত আছি। এই দিবসগুলি কি ভাবে উদযাপিত হইয়তে তার সাক্ষি আমরা নিজেরাই। এই দিবসগুলি যেভাবে পালিত হয়, তা আমাদের সংবিধান দ্বারা প্রতিষ্ঠিত। যে কেউ এই সংবিধান অনুসরন করে এই দিবসগুলি উদযাপন করতে পাবরে। কেউ বাধা প্রদান করলে সে রাষ্ট্রদ্রোহী হিসাবে গন্য হবে। কিন্তু যদি আপনি ইসলামি দৃষ্টি কোন থেকে দেখেন, তা হলে যে পদ্ধতি দিন পালন করা হয় তা জায়েয নয়। এই পদ্ধতি দিবস পালন করা ইসলামি শরীয়তে কোন বিধান নাই। প্রথমত আল্লাহ ও তার রাসূল ﷺ ব্যতিত কেউ কোন দিবস পালনের বিধান দিতে পারে না। তবে লেখার শুরুতে দেয়া পাঁচটি শর্ত অনুসরণ করে দিবস পালন করা জায়েয আছে। পাঠকদের স্বরণ করা জন্য শর্তগুলি আবার উল্লেখ করছি।

১। কুনআন সুন্নাহে নাই, এমন দিবস উদযাপন করাকে ইবাদাত মনে করা যাবে না।

২। দিবস উদযাপন করার ক্ষেত্রে কুফরি আকিদা প্রষোণ করা করা যাবে না।

৩। দিবস উদযাপন করার সময় ইসলাম বহির্ভূত হারাম কাজ লিপ্ত হওয়া যাবে না।

৪। দিবস উদযাপন করার ক্ষেত্রে অর্থের অপচয় করা যাবে না।

৫। বিধর্মীদের অনুসকরণে কোন দিবস উদযাপন করা যাবে না।

আমাদের এই শর্তগুলির মাঝে প্রথম শর্তটি এই তিন দিবস উদযাপনের মাঝ নেই। আমাদের কেউ এই দিবস উদযাপন করাকে ইবাদাত মনে করে না। দিবস পালন সম্পর্কে আমাদের সমাজে কোন কুফরি আকিদাও প্রচলিত নাই। কিন্তু দিবস উদযাপনের এক পর্যায় শির্কি কাজে লিপ্ত হতে হয়।  যেমনঃ শহীদ মিনারে, জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা এবং অর্পণের সময় সম্মান দেয়ার জন্য সোজা দাড়িয়ে থাক। পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাদের সম্মান প্রদর্ষিত হয়েছে মনে করা যাবে না। এই সময় বিষয় ইসলামি শরীয়ত বিরোধী। তৃতীয় শর্তটি আমাদের মাঝে ব্যপক হারে লঙ্গিত হয়। এই সকল দিবসগুলি উদযাপন করার সময় নারী পুরুষের অবাধ বিচরণ সাথে সর্বত্র  যা পর্দার মত ফরজ হুকুমকে উপেক্ষা করে থাকে। দিবস পালনের জন্য ইসলাম বহির্ভূত হারাম কাজ লিপ্ত হওয়া যাবে না। চতুর্থ শর্তও উপেক্ষা করা হয় চরমভানে। আমদের দেশে দিবস উদযাপন করার ক্ষেত্রে প্রচুর অর্থের অপচয় করা হয়। যা একটি হারাম কাজ। পঞ্চম শর্ততে বলা হয়েছে, “বিধর্মীদের অনুসকরণে কোন দিবস উদযাপন করা যাবে না”। কিন্তু খোজ নিয়ে দেখা যাবে দিবস পালনের সকল নিয়ম কানুনের প্রথম ও প্রধান উদ্ধাক্তা হল বিধর্মী সমাজ।

ইসলাম ধর্মে অনেক স্বরনীয় দিবস আছে। যেমনঃ হিজরের দিন, মক্কা বিজয়ের দিন, বরদের যুদ্ধের দিন, ওহুদ যুদ্ধের দিন, হুদাইবিয়ার সন্ধির দিন, বাইয়াতে রিদওয়ানের দিন ইত্যাদি। এই মহান দিনগুলোর কোনটিই মুসলিমগন কোন দিবসই উদযাপন করে না। কারন তাদের নিকট আল্লাহ প্রদত্ত সকল দিনই সমান, যদি না কুনআন সুন্নহ কোন দিনকে বিশেষ মর্যাদা প্রদান না করে। যেমন দু্ই ঈদের দিন, আরাফার দিন, হজ্জের সময় মিনার দিনগুলী ইত্যাদি সম্পর্ক কুরআন সু্ন্নাহ বর্ণিত আছে বিধায় এই দিনগুলির বিশেষ মর্জাদা আছে।

দেশ ও ভাষার জন্য জীবন দানকারী শহিদদের মর্যাদাঃ

আলোচনায় এ পর্যায় দেখব, যারা আমাদের দেশের জন্য বা ভাষার জন্য জীবন দিলেন ইসলামে তাদের মর্জাদা কত টুকু। তার পর নির্ধারণ করব তাদের জন্য আমাদের কি করণীয়। তাদের মর্যাদা সম্পর্কে কুরআন সুন্নাহ কি বলে একটু দেখে আসি। মহান আল্লাহ বলেন,

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ اصْبِرُواْ وَصَابِرُواْ وَرَابِطُواْ وَاتَّقُواْ اللّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ

হে ঈমানদানগণ! ধৈর্য্য ধারণ কর এবং মোকাবেলায় দৃঢ়তা অবলম্বন কর। আর আল্লাহকে ভয় করতে থাক যাতে তোমরা তোমাদের উদ্দেশ্য লাভে সমর্থ হতে পার।  সুরা ইমরান : ২০০

সাহল ইবনু সা’দ সায়ি’দী (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, ‘আল্লাহর পথে একদিন সীমান্ত পাহারা দেওয়া দুনিয়া ও এর উপর যা কিছু আছে তাঁর চাইতে উত্তম। জান্নাতে তোমাদের কারো চিবুক পরিমাণ জায়গা দুনিয়া এবং ভূপৃষ্ঠের সমস্ত কিছুর চাইতে উত্তম।’ সহিহ বুখারী ২৬৯৩ ইফাঃ

সালমান (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ ﷺ কে বলতে শুনেছি, আল্লাহর রাহে একটি দিবস ও একটি রাতের সীমান্ত প্রহরা একমাস সিয়াম পালন এবং ইবাদতে রাত জাগার চাইতেও উত্তম। আর যদি এ অবস্থায় তার মৃত্যু ঘটে, তাতে তার এ আমলের সাওয়াব জারী থাকবে। এবং তার (শহীদসুলভ) রিযক অব্যাহত রাখা হবে এবং সে ব্যক্তি ফিতনাসমূহ থেকে নিরাপদে থাকবে। সহিহ মুসলিম ৪৭৮৫ ইফাঃ

মূসা ইবন আনাস তাঁর পিতা হতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ ﷺ বলেছেনঃ তোমরা যুদ্ধে আসার সময়ে কিছুলোক, মদীনায় ফেলে এসেছে (যারা অপারগতার কারণে তোমাদের সঙ্গে বের হতে পারিনি)। তোমরা যতদূর সফর করেছ, যা কিছু যুদ্ধে ব্যয় করেছ এবং যে পথ অতিক্রম করেছ, তারা এসব কাজে তোমাদের সঙ্গে রয়েছে। একথা শুনে অনেকে প্রশ্ন করল, ইয়া রাসূলাল্লাহ্! তারা তো মদীনায় অবস্থান করছে এমতাবস্থায় কী করে আমাদের সঙ্গে থাকবে? তিনি উত্তর করলেন, তাদেরকে তো অপারগতা (যুক্তিসঙ্গত কারণ) আটকে রেখেছে। (আবু দাউদ ২৫০০)

১৬৭৩। হাসান ইবনু আলী খাললাল (রহঃ) … উসমান রাদিয়াল্লাহু আনহু-এর আযাদকৃত দাস আবূ সালিহ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি উসমান রাদিয়াল্লাহু আনহু-কে মিম্বরে আরোহন করে বলতে শুনেছি, তোমরা আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশংকায় রাসূলুল্লাহ ﷺ থেকে শ্রুত একটি হাদীস আমি তোমাদের থেকে গোপন রেখেছিলাম। পরে আমার খেয়াল হলো যে তা তোমাদের কাছে বর্ণনা করি যাতে প্রত্যেকেই নিজ নিজ বিবেচনা মত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। রাসূলুল্লাহ ﷺ-কে বলতে শুনেছি যে, অন্য কোন স্থানে এক হাজার দিন অতিবাহিত করা অপেক্ষা আল্লাহর পথে একদিন সীমান্ত পাহারা প্রদান উত্তম। (সুনানে তিরমিজী ১৬৭৩)

আবু উমামা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ কে একথা বলতে শুনেছিঃ “চারটি আমলের ছোয়াব মৃত্যুর পরেও জারি থাকেঃ (১) যে ব্যক্তি আল্লাহর পথে সীমান্ত পাহারারত থেকে মৃত্যু বরণ করে। (২) যে ব্যক্তি (মানুষকে) এলেম শিক্ষা দেয়। তদানুযায়ী যা আমল করা হয় তার ছোয়াব তার জন্যে জারি থাকে। (৩) যে ব্যক্তি সাদকায়ে জারিয়া করে। যতদিন ঐ সাদকার উপকার জারি থাকে। ততদিন ছোয়াবও তার জন্যে জারি থাকবে। (৪) যে ব্যক্তি নেক সন্তান রেখে যায়, যে তার জন্যে দু’আ করে।” (সহিহ তারগির ওয়াত তাহরিক হাদিস নম্বর ১১৪)

উপরের হাদিস থেকে বুঝা যায় সিমান্ত পাহারাদার কারির মর্যাদা অনেক বেশী। আর যে সীমান্ত পাহারা দিতে গিয়ে মৃত বরণ করেন তার মর্যাদা আরও বেশী। কাজেই যারা আমাদের দেশ রক্ষার জন্য বা ভাষা রক্ষার জন্য জীবন দান করেছেন তারা শহীদের মর্যাদা পাবেন। যদিও শহীদ হওয়া বিষয়টি  তাদের নিয়তের উপর নির্ভর করে। আমরা তাদের নিয়ত সম্পর্কে প্রশ্ন তুলবা। আমাদের সাধারণ কথা হবে যারা দেশের জন্য জীবন দিবেন তারা শহীদ। এ সম্পর্কে কারও দ্বিমত থাকার কথা নয়। এই ভাবে যারা অপরের কল্যানে জীবন দিল, তারা পরকালে তাদের পূর্ণ প্রতিফল পাবেন বলে আশা করছি। কিন্তু পরকালে বিশ্বাসি হয়ে হারাম কাজের মাধ্যমে কিভাবে তাদের মঙ্গল কামনা করতে পারি। তাই এই বিষয়টির উপর সঠিক জ্ঞান অর্জণ করে তাদের করণীন নির্ধারণ করা উচিত। এ পর্যায় শহীদদের জন্য করণীয় নির্ধারণ করব।

আমাদের করণীয়ঃ

আমাদের দিবস পালনের প্রধান লক্ষ হল শহীদের স্বরণ করা। তাদের রুহের মাগফিরাত কামনা করা। অথচ আমরা যারা শরীয়ত বিরোধী কাজের মধ্যমে তাদের স্বরণ করছি। এতে করে শহীদদের কোন উপকার হবে না বরং তাদের ও আমাদের উভয়ের ক্ষতি হচ্ছে। আমাদের সকলের উপকারের জন্য আমাদের দুটি করণীয় কাজ আছে।

১। সঠিক ইবাদতে মাধ্যমে মঙ্গল কামনা করা

২। প্রচলিত হারাম কাজ ত্যাগ করে মঙ্গল কামনা করা

সঠিক ইবাদতে মাধ্যমে মঙ্গল কামনা করাঃ

যারা আমাদের দেশের জন্য বা ভাষার জন্য জীবন দিয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করে শরীয়ত সম্মত ইবাদাত করা। মৃত্যু বরণকারী ব্যক্তির জন্য যেভাবে সওয়াব পৌছান যায়, ঠিক সেভাবেই তাদের জন্য সওয়াব পৌছাতে হবে। মাইয়াতের জন্য সওয়াব পৌছারন সুন্নাহ সম্মত আমলগুলো হলো-

১। শহীদের জন্য বেশী বেশী দু‘আ করা

২। তাদের জন্য  দান-ছাদকাহ করা।

৩। তাদের নামে সাদাকায়ে জারিয়াহ প্রদান করা

৪। তাদের পক্ষ থেকে ঋণ পরিশোধ করা

৫। তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা

৬। তাদের ভাল কাজসমূহ জারী রাখা

৭। তাদের কবর যিয়ারত করা

৮। তাদের কবর কেন্দ্রিক গুনাহ বন্ধ করা।

প্রচলিত হারাম কাজ ত্যাগ করে মঙ্গল কামনা করাঃ

শহীদদের মঙ্গল কামনার্থে আমরা যারা হারাম কাজের মাধ্যমে তাদের স্বরণ করছি, তাদের উচিত হারাম পরিত্যাগ করা। এখনে দুটি দিক আছে, একটি দিক হল আমাদের সংবিধানিক বাধ্য বাধকতা আর অপরটি হল ইসলামি শরীয়তের দৃষ্টি ভঙ্গি। বাংলাদের একটি মুসলিম দেশ। এখানের অধিকাংশ লোকই মুসলিম। মুসলিম দেশ হলেও আমাদের দেশে কুরআন সুন্নাহ আইন অনুসারে পরিচালিত হয় না। আমাদের দেশের নিজেস্ব সংবিধান আছে। কুরআন সুন্নাহর আইনের সাথে আমাদের সংবিধানের অনেক বিষয় বিরোধ আছে। তাই আমারা যারা এই দিবসগুলি পালন করি তারা দুটিভাগে বিভক্ত।

(১) যারা সরকারে থেকে আইন তৈরি করে

(২) সাধারণ জনগন যারা আইন মান্য করে

(১)। যারা সরকারে থেকে আইন তৈরি করেঃ

যারা সরকারে থেকে দেশ পরিচারণা করেন ও আইন তৈরি করে তারা সংবিধানিক বাধ্য বাধকতার জন্য এই সব দিবসে নানান ইসলাম বিরোধী কাজে অংশ গ্রহন করতে বাধ্য হয়। তাদের অনেকেরই ইসলামি শরীয়ত সম্পর্কে তেমন জ্ঞান নাই। অজ্ঞতার কারনেই এই কাজ করে থাকে। প্রথমত তাদের দায়ীত্ব ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান অর্জণ করা। তার পর তার হাতে তাথা ক্ষমতা প্রয়োগ করে সঠিক শরীয়ত সম্মত আইন পাশ করা। এই কাজটি যদি কাজটি যদি সরকারে থাকে আইন প্রনেতাগণ করে থাকের তা হলে আর কোন সমস্যাই থাকবে না।

(২)  সাধারণ জনগন যারা আইন মান্য করেঃ

আমাদের সাধারণ জনগনও ইসলামি শরীয়ত সম্পর্কে বেখবর। তাদের শির্ক বিদআত সম্পর্কে তেমন জ্ঞন নেই। প্রথমে তাদের এই সম্পর্কে জ্ঞান দান করতে হবে। যখন তারা সঠিক জ্ঞান পাবে, তখন আর এই শির্কি বিদআতী কাজ করবে না। যদিও ক্ষমতার অভাবে সে সমাজ ও রাষ্ট্র থেকে এই সকল অনইসলামিক আজ দুর করতে পাবরেনা। কিন্তু সে অন্তত নিজেকে এ থেকে দুরা রাখতে পারবে আশা করা যায়। সাধারণ জনগন সবার ক্ষমতা সমান নয়। কাজেই যার যার ক্ষমতা অনুসারে জনগনকে এই খারাপ কাজ থেকে দুরে রাখবে। সাধ্য অনুসারে ভাল কাজ করা ও খারাপ থেকে নিজে বাঁচা ও জনগনকে বাঁচান হল জিহাদ। মুসলিম সমাজে সংঘটিত অন্যায়ের প্রতিবাদ করা ক্ষমতা ও যোগ্যতা অনুসারে ফরজ হয়ে থাকে। ক্ষমতা ও যোগ্যতা অনুসারে মন্দ ও অসৎ কাজে বাধা প্রদানের পদক্ষেপ নিতে হবে। নিজের হাদিসটি লক্ষ করুনঃ

তারিক ইবনু শিহাব (রাঃ) থেকে বর্ণনা করেন। তিনি বলেন-

وَهَذَا حَدِيثُ أَبِي بَكْرٍ – قَالَ أَوَّلُ مَنْ بَدَأَ بِالْخُطْبَةِ يَوْمَ الْعِيدِ قَبْلَ الصَّلاَةِ مَرْوَانُ فَقَامَ إِلَيْهِ رَجُلٌ فَقَالَ الصَّلاَةُ قَبْلَ الْخُطْبَةِ ‏.‏ فَقَالَ قَدْ تُرِكَ مَا هُنَالِكَ ‏.‏ فَقَالَ أَبُو سَعِيدٍ أَمَّا هَذَا فَقَدْ قَضَى مَا عَلَيْهِ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ “‏ مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ وَذَلِكَ أَضْعَفُ الإِيمَانِ ‏

ঈদের সালাত এর পুর্বে মারওয়ান ইবনু হাকাম সর্বপ্রথম খুতবা প্রদান আরম্ভ করেন। তখন এক ব্যাক্তি দাঁড়িয়ে বললেন, খুতবার আগে হবে সালাত। মারওয়ান বললেন, এ নিয়ম রহিত করা হয়েছে। এতে আবূ সাঈদ (রাঃ) বললেন, ‘এ ব্যাক্তি তো কর্তব্য পালন করেছে’। আমি রাসুলুল্লাহ ﷺ কে বলতে শুনেছি, তোমাদের কেউ যদি অন্যায় কাজ দেখে, তাহলে সে যেন হাত দ্বারা এর সংশোধন করে দেয়। যদি এর ক্ষমতা না থাকে, তাহলে মুখের দ্বারা, যদি তাও সম্ভব না হয়, তাহলে অন্তর দ্বারা (উক্ত কাজকে ঘূণা করবে), আর এটাই ঈমানের নিম্নতম স্তর। সহিহ মুসলিম : ৪৯

এক্ষেত্রে মনে রাখতে হবে যে, সহজ পন্থা ও পদ্ধতিতে কাজ সম্ভব হলে কঠোর পদ্ধতি অবলম্বনের প্রয়োজন নেই। কোন মন্দ কাজ আদেশ নিষেধের মাধ্যমে সমাধান করা গেলে প্রতিবাদ করা প্রয়োজন নেই। আবার প্রতিবাদের মাধ্যমে দূর করা সম্ভব হলে শক্তি প্রয়োগ করে প্রতিহত করার দরকার নেই। আদেশ, নিষেধ এবং প্রতিবাদের জন্য স্বভাবতই ক্ষমতা ও যোগ্যতার প্রয়োজন। সমাজে ও রাষ্ট্রের ক্ষমতা সম্পন্ন লোক জনই আদেশ, নিষেধ এবং প্রতিবাদের জন্য দায় বদ্ধ থাকে। সবার ক্ষমতা ও যোগ্যতার সমান নয়। তাই সবাইকে আমভাবে মহান আল্লাহ নিকট জবাব দীহি করতে হবে না। একটি উদাহরণ দিলে আশা করি ব্যাপরটি পরিস্কার হবে। প্রতিটি সমাজে কিছু কর্তৃত্বশীল লোক থাকে যাদের আমরা সমাজপতি বা সমাজের নেতা বা সমাজের মুরুব্বী হিসাবে জানি।  উক্ত সমাজের অধিকাংশ লোক তাদের আদেশ নিষেধ মেনে চলে। কোন অন্যায় দেখা দিলে, তারা সবাই মুখের দ্বারা নিষেধ করতে পারেন। আশা করা যায় সমাজে সকলে তাদের নিষেধ মেনে চলবে, মেনে না চললেও সমাজ তাকে যে ক্ষমতা প্রদান করেছে, তার জন্য ঐ আইন অমান্য কারিও তার কোন ক্ষতি করতে পাবরেনা। সমাজপতিগণ যদি কোন অন্যায় কাজ করে তবে সমাজের একজন সাধারন লোক মুখের দ্বারা এর প্রতিবাদ করলে তার প্রতি জুলুম চলে আসতে পারে। তাই সে সমাজপতিদের ঐ অন্যায় কাজের প্রতিবাদ মুখে না করে অন্তরে ঘৃনা করবে।

অপর পক্ষে রাষ্ট্রের নিকট এমন ক্ষমায় আছে যার বলে সে সমাজপতি ও সাধারণ দুজনেরই বিচার করতে পাবরেন। এ জন্য যারা সমাজে ও রাষ্ট্রে দায়িত্ব ও ক্ষমতার অধিকরী তাদের সকলের উপর ফরজ হল, বল প্রয়োগে ঐ অন্যায় কারের প্রতিকার করা। কারন তাদের জন্য এ দায়িত্ব পালন করা অধিকাংশ ক্ষেত্রে ফরজে আইন। দায়িত্ব ও ক্ষমতা যত বেশি, আদেশ ও নিষেধের দায়িত্বও তত বেশি। আল্লাহর কাছে জবাবদিহিতার ভয়ও তাদের তত বেশি। কারন আল্লাহ বলেন,

الَّذِينَ إِن مَّكَّنَّاهُمْ فِي الْأَرْضِ أَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ وَأَمَرُوا بِالْمَعْرُوفِ وَنَهَوْا عَنِ الْمُنكَرِ وَلِلَّهِ عَاقِبَةُ الْأُمُورِ

অর্থঃ যাদেরকে আমি পৃথিবীতে প্রতিষ্ঠা দান করলে বা ক্ষমতাবান করলে তারা সালাত কায়েম করে, জাকাত দেয়, সৎকার্যে নির্দেশ দেয় এবং অসৎকার্যে নিষেধ করে। আর সকল কর্মের পরিণাম আল্লাহর এখতিয়ারে।  সূরা হজ্জ : ৪১

এ জন্য এ বিষয়ে শাসকগোষ্ঠী, প্রশাসনের সাথে জড়িত ব্যক্তিবর্গ, আঞ্চলিক প্রশাসকবর্গ, বিচারকবর্গ, আলিমগণ, বুদ্ধিজীবিবর্গ ও সমাজের অন্যান্য প্রভাবশালী ব্যক্তিবর্গের দায়িত্ব অন্যদের চেয়ে বেশি, তাদের জন্য আশংকাও বেশি। তাদের মধ্যে কেউ যদি দায়িত্ব পালন না করে নিশ্চুপ থাকেন তবে তার পরিণতি হবে কঠিন ও ভয়াবহ। অনুরূপভাবে নিজের পরিবার, নিজের অধীনস্থ মানুষগণ ও নিজের প্রভাবাধীন মানুষদের আদেশ-নিষেধ করা গৃহকর্তা বা কর্মকর্তার জন্য ফরজে আইন। কারণ আল্লাহ তাকে এদের উপর ক্ষমতাবান ও দায়িত্বশীল করেছেন এবং তিনি তাকে এদের বিষয়ে জিজ্ঞাসা করবেন।

আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ জেনে রেখো! তোমাদের প্রত্যেকেই একজন দায়িত্বশীল; আর তোমরা প্রত্যেকেই নিজ অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে। অতএব ইমাম, যিনি জনগণের দায়িত্বশীল তিনি তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। পুরুষ গৃহকর্তা তার পরিবারের দায়িত্বশীল; সে তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে। নারী তার স্বামীর পরিবার, সন্তান-সন্ততির উপর দায়িত্বশীল, সে এসব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। কোন ব্যাক্তির দাস স্বীয় মালিকের সম্পদের দায়িত্বশীল; সে এ সম্পর্কে জিজ্ঞাসিত হবে। অতএব জেনে রাখ, প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বাধীন বিষয় সম্পর্কে জিজ্ঞাসিত হবে। সহিহ বুখারি : ৭১৩৮

কিন্তু এর অর্থ এই নয় যে, অন্যায় ও অসৎকর্মের প্রতিবাদ করা শুধুমাত্র এদেরই দায়িত্ব। বরং তা সকল মুসলমানের দায়িত্ব। যিনি অন্যায় বা গর্হিত কর্ম দেখবেন তার উপরেই দায়িত্ব হয়ে যাবে সাধ্য ও সুযোগমত তার সংশোধন বা প্রতিকার করা। সমাজের কোন দায়িত্ব সম্পন্ন লোক না হলেও যদি অন্যায় কাজের বাধা প্রদান করার ক্ষমাতা থাকে তবে ঐ টুকু ক্ষমাতাই প্রয়োগ করতে হবে। যদি সমাজে কোন মুমিনের অবন্থা এমন হয় যে, অন্যায় ও অসৎকর্মের প্রতিবাদ করলে তার উপর জুলুম হতে পারে, হবে সে ঐ অন্যায় ও অসৎকর্মের করবে না। কিন্ত মনে রাখতে হবে ঐ অন্যায় ও অসৎ কর্ম সে ঘৃনার চোখে দেখবে। মুমিনের এ সাধ্যাতীত কাজের জন্য মহান আল্লাহর নিকট জবাব দিহী করতে হবে না। কারন তিনি কাউকে তার সাধ্যাতীত কোন কাজের ভার দেন না। মহান আল্লাহ বলেন,

لاَ يُكَلِّفُ اللّهُ نَفْسًا إِلاَّ وُسْعَهَا لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ

আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোন কাজের ভার দেন না, সে তাই পায় যা সে উপার্জন করে এবং তাই তার উপর বর্তায় যা সে করে। সুরা বাকারা : ২৮৬

সার কথা হলঃ প্রত্যেক মুমিনেরই দায়িত্ব হলো, অন্যায় দেখতে পেলে সাধ্য ও সুযোগ মত তার প্রদিবাদ করা। যদি হাত বা মুখের দ্বারা প্রতিবাদ, পরিবর্তন বা সংশোধন করতে না পারে তবে সে এই অন্যায়কে অন্তর থেকে ঘৃণা করবে। অন্তরের ঘৃনার মাধ্যমে এই অন্যায়ের প্রতিবাদ করা প্রত্যেক মুমিনের উপরেই ফরজ। অন্যায়ের প্রতি হৃদয়ের বিরক্তি ও ঘৃণা না থাকা ঈমান হারানোর লক্ষণ। আমরা অগণিত পাপ, কুফর, হারাম ও নিষিদ্ধ কর্মের সয়লাবের মধ্যে বাস করি। বারংবার দেখতে দেখতে আমাদের মনের বিরক্তি ও আপত্তি কমে যায়। তখন মনে হতে থাকে, এ তো স্বাভাবিক বা এ তো হতেই পারে। পাপকে অন্তর থেকে মেনে নেওয়ার এ অবস্থাই হলো ঈমান হারানোর অবস্থা। তবে অন্তরে ঘৃনা প্রকাশের একটি লক্ষন হলঃ যে অন্যায় কাজটি হতে দেখল তা হাত বা মুখ দিয়ে বাধা না দিতে পেরে এর বিরুদ্ধে জনমত সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে। তাই আমারা যদি কোন অন্যায় কাজ হাত বা মুখ দিয়ে বাধা না দিতে পারি তবে এর বিরুদ্ধে জনমত সৃষ্টি করার চেষ্টা চালাব চাই তা গোপনে হোক বা প্রকাশ্যে হোক। মুখতাসার যাদুল মাআদে ইমাম ইবনে কাইউম এই জিহাদের তিনটি স্থর উল্লেখ করেছেন।

১. সক্ষম হলে (ক্ষমতাবান) শক্তি প্রয়োগ করে তা রুখে দেয়া।

২. শক্তি প্রয়োগে অক্ষম হলে মুখের কথা দিয়ে তা রুখবে।

৩. তাতেও সক্ষম না হলে অন্তর দিয়ে তাকে (কাজকে) ঘৃণা করবে এবং তা প্রতিহত করার চিন্তায় ব্যাপৃত থাকবে।  মুখতাসার যাদুল মাআদ, প্রকাশনায় ওয়াহিদা লাইব্রারী ঢাকা, পৃ-১৯৩

যারা সরকারে থেকে আইন তৈরি করে, তাদের প্রতি আইন মন্যকারী জনগনের দায়িত্ব কি?

মুসলিম কোন শ্বাসকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করা যাবে না। কুরআন সুন্নাহ দ্বারা পরিচালিত কোন ইসলামি রাষ্ট্রের শ্বাসকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করা যাবে না, তাই সে যতবড় জুলুমবাজ হোকনা কেন। কিন্ত সে যদি ইসলামি কোন ফরজ হুকুর পালন না করতে আদেশ প্রদান করে অথবা বাধা প্রদান করে।

উম্মু সালামাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের ওপর এমন শাসকবর্গ নিযুক্ত হবে যারা ভালো-মন্দ উভয় প্রকারের কাজ করতে দেখতে পাবে। সুতরাং যে ব্যক্তি তার অসৎ কাজের প্রতিবাদ করল, সে তার দায়িত্ব থেকে অব্যাহতি পেল। আর যে ব্যক্তি অন্তর থেকে ঘৃণা করল, সেও নিরাপদ হয়ে গেল। কিন্তু যে ব্যক্তি উক্ত কাজে সন্তুষ্টি প্রকাশ করল ও শাসকের আনুগত্য করল, তখন সাহাবীগণ জিজ্ঞেস করলেন, এমতাবস্থায় কি আমরা তার বিরুদ্ধে সংগ্রাম করব না? তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেনঃ না, যতক্ষণ পর্যন্ত তারা সালাত কায়িম করে। না, যতক্ষণ পর্যন্ত তারা সালাত কায়িম করে। রাবী বলেন, প্রতিবাদ ও মন্দ জানার অর্থ হলো, যে ব্যক্তি অন্তর দিয়ে তা ঘৃণা করে ও অগ্রাহ্য করে। সহিহ মুসলিম : ১৮৫৪, সুনানে তিরমিযী : ২২৬৫, আহমাদ : ২৬৫২৮, সহি আল জামি : ২৩৯৫, মিশকাত : ৩৬৭১

আলোচ্য হাদীছগুলো দ্বারা বুঝা যায় যে, আমীর বা নেতার আদেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে যদি তিনি ন্যায়ের আদেশ দেন তাহলে। আর যদি তিনি অন্যায়ের বা পাপের কাজে নির্দেশ দেন তাহলে তার কথা মান্য করা যাবে না। যদি তিনি প্রকাশ্য কুফুরী বা শিরকী কাজে জড়িয়ে পড়েন তাহলে তার আনুগত্য করা বৈধ হবে না। তখন তার আনুগত্য থেকে নিজেকে গুটিয়ে নিতে হবে। যদিও আমরা বর্তমান সমাজের বিভিন্ন ক্ষেত্রে পাপের কাজেও স্বীয় দল বা নেতার আদেশ মান্য করি। মনে রাখতে হবে। ফরজ হুকুমের বিরোধীতার কারনে সে আর মুসলীম থাকেনা, তখন দ্বীনদার আলেমেদের ফতোয়া মোতাবেক শ্বাসকদের সাথে জিহাদ করা ফরজ হয়ে যায়। অর্থাৎ যুদ্ধ ছাড়া ইসলামি শরীয়ত পালনের আর বিকল্প পথ থাকেনা তখনই বাধ্য হয়ে দেশের শীর্ষ স্থানীয় দ্বীনদার আলিমেদের ফতোয়া মোতাবেক জিহাদের চুড়ান্ত স্তর সশস্ত্র যুদ্ধের মত কঠিন সিদ্ধান্ত  নেয়ার অনুমতি দিবেন।

জিহাদ আহবানের একমাত্র অধিকার রাখে মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। যখন রাষ্ট্রপ্রধান কোন সম্প্রদায়কে রাষ্ট্র বা ধর্ম রক্ষার জন্য জিহাদের নির্দেশ প্রদান করবেন, তখন সকলের জন্য জিহাদে অংশ গ্রহন ফরজ হয়ে যাবে। তাহলে আলেম সমাজ কেন ও কিভাবে জিহাদের ডাক দিবন?

কথা হলো রাষ্ট্র বা রাষ্ট্রপ্রধান জুলুমবাজ হলেও জিহাদ করা যাবে না কিন্তু রাষ্ট্র যখন ইসলামি ফরজ হুকুম মানতে বাধা প্রধান করে তখন আলেমগণ জিহাদ বাধ্যতামূলক হবার ব্যাপারে ফতোয়া দিতে পারেন। যেমনঃ

ক) তাতারদের বিরুদ্ধে শায়খুল ইসলাম ইবনু তাইমিয়্যাহর রাহিমাহুল্লাহ ফতোয়া যেখানে তিনি তাতারদের বিরুদ্ধে কতালকে ওয়াজিব বলেছেন। মুসলিমদের নিকট থেকে তাতারগণ ক্ষমাতা নিয়ে মুসলিমদের উপর শুধু জুলুম করে তাদের ইসলম ধর্মের হুকুম মানতেও বাধা দিয়েছিল। ঠিক তখই শায়খুল ইসলাম ইবনু তাইমিয়্যাহসহ (রাহিমাহুল্লাহ) বহু আলেম তাদের সাথে জিহাদ করাকে ওয়াজিব বলে মত দেন।

খ) ব্রিটিশদের বিরুদ্ধে শাহ আবদুল আযিয মুহাদ্দিস দেহলভির রাহিমাহুল্লাহ ফতোয়া, যেখানে তিনি হিন্দুস্তানকে দারুল হারব ঘোষণা করেছেন।

গ) রাশিয়ান হানাদার এবং কমিউনিসমের দ্বারা প্রভাবিত ও কমিউনিসম অনুযায়ী জীবনযাপন করা আফগান মুরতাদদের বিরুদ্ধে আফগান মুসলিম জনতার প্রতিরোধ ও যুদ্ধকে শরীয়ত সম্মত জিহাদ বলে ঘোষনা। রাবেতা আল-আলাম ইসলামি এর (ফিক্বহ কাউন্সিল ১৪০৮ হিজরির ২৪-২৮শে সফর) দশম অধিবেশনে আফগান যুদ্ধকে স্বাগত জানিয়েছিল এবং এই কাউন্সিলের সদস্যরা সর্বসম্মতিক্রমে মুসলিম বিশ্বের সাধারন জনতা ও সরকারগুলোর প্রতি নৈতিক, আর্থিক, রাজনৈতিক ও বস্তুগত সম্ভাব্য সব উপায়ে আফগান জিহাদকে সমর্থন করার আহবান জানানোর সিদ্ধান্ত নিয়েছেন।

ঘ) সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধ ফিলিস্তিনী মুসলিম ভাইদের প্রতিরোধ জিহাদ হিসাবে সকল মুসলিম আলেমদের নিকট স্বীকৃত। তাদের দেশ দখল করার পর সরকার না থাকা সত্বেও জিহাদ চালিয়েছিল। নিজ দেশে মুসলিম শ্বাসকের বিরুদ্ধে ধর্ম রক্ষার জন্য যুদ্ধের করা একটি স্পর্স কাতর বিষয় তাই এ ব্যাপার মুহাক্কিক আলেম বা যারা দেশের শীর্ষ স্থানীয় আলেম তাদরে সকলের পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহন করতে হবে। একা একা ফতোয়া জানি করে মুসলিমদের জাল মাল হালাল করার ফতোয়া জারি করা হারাম। এই ক্ষেত্র মনে রাখতে হবে রাসূল ﷺ একটি হাদিস তিনি বলেন, “কালিমা সাক্ষ্য দান কারিকে হত্যা করা যাবে না”।

দাম্পত্য জীবনের বিধান ও যোগ্যতা

মুহাম্মদ ইস্রাফিল হোসাইন

দাম্পত্য জীবন হলো একজন পুরুষ এবং একজন নারীর মধ্যে একটি পবিত্র এবং আইনসম্মত বন্ধন, যা ইসলামে বিবাহ (নিকাহ) নামে পরিচিত। এই সম্পর্ক কেবল একটি চুক্তি নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে এক মহান নেয়ামত এবং পারস্পরিক ভালোবাসা, শান্তি ও নিরাপত্তার উৎস। ইসলামে দাম্পত্য জীবনকে শুধুমাত্র সামাজিক সম্পর্ক বা শারীরিক চাহিদা পূরণের মাধ্যম হিসেবে দেখা হয়নি; বরং এটিকে একটি ইবাদত, রহমত ও আধ্যাত্মিক প্রশান্তির উৎস হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। কুরআন মাজিদে আল্লাহ তা’আলা দাম্পত্য জীবনের মূল উদ্দেশ্য ও সৌন্দর্য তুলে ধরেছেন। আল্লাহ তায়ালা বলেন-

وَمِنۡ اٰیٰتِہٖۤ اَنۡ خَلَقَ لَکُمۡ مِّنۡ اَنۡفُسِکُمۡ اَزۡوَاجًا لِّتَسۡکُنُوۡۤا اِلَیۡہَا وَجَعَلَ بَیۡنَکُمۡ مَّوَدَّۃً وَّرَحۡمَۃً ؕ اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیٰتٍ لِّقَوۡمٍ یَّتَفَکَّرُوۡنَ

আর তাঁর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে, তিনি তোমাদের জন্য তোমাদের থেকেই স্ত্রীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও। আর তিনি তোমাদের মধ্যে ভালবাসা ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয় এর মধ্যে নিদর্শনাবলী রয়েছে সে কওমের জন্য, যারা চিন্তা করে। সুরা রূম : ২১

এই আয়াত থেকে বোঝা যায় যে, দাম্পানত্য জীবনের প্রধান লক্ষ্য হলো প্রশান্তি ও শান্তি অর্জন।  স্বামী-স্ত্রী একে অপরের জন্য মানসিক আশ্রয়স্থল এবং ভরসার জায়গা। আল্লাহ এই সম্পর্কের মধ্যে ভালোবাসা ও দয়া এমনভাবে স্থাপন করেছেন, যা দুনিয়ার অন্য কোনো সম্পর্কে পাওয়া যায় না।

বিবাহের বিধান

ইসলামে বিবাহের হুকুম (আহকাম) ভিন্ন ভিন্ন অবস্থার কারণে পরিবর্তিত হয়। আলেমগণ কুরআন ও সহিহ হাদিসের আলোকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। নিচে সংক্ষেপে প্রতিটি হুকুম, তার প্রমাণ ও ব্যাখ্যা তুলে ধরছি—

১. বিবাহ করা ওয়াজিব

যখন কোনো ব্যক্তি জৈবিক চাহিদা দমন করতে অক্ষম হয় এবং সে আশঙ্কা করে যে ব্যভিচার (যিনা) করে ফেলবে, তখন তার জন্য বিবাহ ওয়াজিব।

আল্লাহ বলেন—

وَاَنۡکِحُوا الۡاَیَامٰی مِنۡکُمۡ وَالصّٰلِحِیۡنَ مِنۡ عِبَادِکُمۡ وَاِمَآئِکُمۡ ؕ اِنۡ یَّکُوۡنُوۡا فُقَرَآءَ یُغۡنِہِمُ اللّٰہُ مِنۡ فَضۡلِہٖ ؕ وَاللّٰہُ وَاسِعٌ عَلِیۡمٌ

আর তোমরা তোমাদের মধ্যকার অবিবাহিত নারী-পুরুষ ও সৎকর্মশীল দাস দাসীদের বিবাহ দাও। তারা অভাবী হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দেবেন। আল্লাহ প্রাচুর্যময় ও মহাজ্ঞানী। সূরা আন-নূর ২৪:৩২

আয়াতে আল্লাহ অবিবাহিত নারী-পুরুষ এবং সৎ দাস-দাসীদের বিবাহ দেওয়ার নির্দেশ দিয়েছেন। এটি প্রমাণ করে যে ইসলামে বিবাহকে একটি গুরুত্বপূর্ণ ইবাদত ও সামাজিক দায়িত্ব হিসেবে দেখা হয়। বিবাহ শুধু জৈবিক চাহিদা পূরণের মাধ্যম নয়, বরং এটি একটি পবিত্র বন্ধন যা মুসলিম সমাজে নৈতিকতা ও শৃঙ্খলা বজায় রাখে। কাজেউ যারা জৈবিক চাহিদা দমন করতে অক্ষম তাদের বিবাহ কার ওয়াজিব বলা হয়েছে।

আল্লাহ বলেন-

وَلۡیَسۡتَعۡفِفِ الَّذِیۡنَ لَا یَجِدُوۡنَ نِکَاحًا حَتّٰی یُغۡنِیَہُمُ اللّٰہُ مِنۡ فَضۡلِہٖ ؕ

আর যাদের বিবাহের সামর্থ্য নেই আল্লাহ তাদেরকে নিজ অনুগ্রহে অভাবমুক্ত না করা পর্যন্ত তারা যেন সংযম অবলম্বন করে। সুরা নূর : ৩৩

আয়াতে আল্লাহ বলেছেন, “তারা যেন সংযম অবলম্বন করে।” এখানে সংযম বলতে শুধুমাত্র শারীরিক সম্পর্ক থেকে বিরত থাকাই বোঝানো হয়নি, বরং এর দ্বারা দৃষ্টি নিয়ন্ত্রণ, চারিত্রিক পবিত্রতা এবং মনকে খারাপ চিন্তা থেকে দূরে রাখাও বোঝানো হয়েছে। এটি একটি মুসলিমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। কারণ, ইসলামে কেবল বাহ্যিক আমলই নয়, বরং মনের পবিত্রতাও সমানভাবে গুরুত্বপূর্ণ। যাদের আর্থিক সামর্থ্য নেই, তাদের জন্য এই সংযম অবলম্বন করা ফরজ, যাতে তারা কোনোভাবেই যিনা বা ব্যভিচারের মতো গুরুতর পাপে জড়িয়ে না পড়ে।

আলকামাহ (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, আমি ‘আবদুল্লাহ (রাঃ)-এর সঙ্গে চলতে ছিলাম, তখন তিনি বললেন, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সাথে ছিলাম, তিনি বললেনঃ যে ব্যক্তির সামর্থ্য আছে, সে যেন বিয়ে করে নেয়। কেননা বিয়ে চোখকে অবনত রাখে এবং লজ্জাস্থানকে সংযত করে। আর যার সামর্থ্য নেই, সে যেন সওম পালন করে। সওম তার প্রবৃত্তিকে দমন করে। সহিহ বুখারি : ১৯০৫, ৫০৬৫, ৫০৬৬,  সহিহ মুসলিম : ১৪০০, সুনানে নাসায়ী ৩২১০, সুনানে তিরমিযী : ১০৮১, আহমাদ : ৪০২৩, ইরওয়া : ১৭৮১, সহীহ আল জামি : ৭৯৭৫।

ব্যাখ্যা : এখানে নবী ﷺ স্পষ্ট করেছেন, যদি দৃষ্টি ও লজ্জাস্থান সংরক্ষণ করা না যায় তবে বিয়ে করা অপরিহার্য।

২. বিবাহ করা সুন্নাহ

যখন কোনো ব্যক্তি বিবাহের সামর্থ্য রাখে, কিন্তু ব্যভিচারের আশঙ্কা নেই—তাহলে তার জন্য বিবাহ করা সুন্নাহ বা মু’আক্কাদাহ সুন্নাহ।

আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, তিন জনের একটি দল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ’ইবাদাত সম্পর্কে জিজ্ঞেস করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর স্ত্রীদের বাড়িতে আসল। যখন তাঁদেরকে এ সম্পর্কে জানানো হলো, তখন তারা ’ইবাদাতের পরিমাণ কম মনে করল এবং বলল, নবীসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে আমাদের তুলনা হতে পারে না। কারণ, তাঁর আগের ও পরের সকল গুনাহ্ ক্ষমা ক’রে দেয়া হয়েছে। এমন সময় তাদের মধ্য থেকে একজন বলল, আমি সারা জীবন রাতভর সালাত আদায় করতে থাকব। অপর একজন বলল, আমি সব সময় সওম পালন করব এবং কক্ষনো বাদ দিব না। অপরজন বলল, আমি নারী সংসর্গ ত্যাগ করব, কখনও বিয়ে করব না। এরপর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট এলেন এবং বললেন, ’’তোমরা কি ঐ সব লোক যারা এমন এমন কথাবার্তা বলেছ? আল্লাহর কসম! আমি আল্লাহকে তোমাদের চেয়ে বেশি ভয় করি এবং তোমাদের চেয়ে তাঁর প্রতি বেশিঅনুগত; অথচ আমি সওম পালন করি, আবার তা থেকে বিরতও থাকি। সালাত আদায় করি এবং নিদ্রা যাই ও মেয়েদেরকে বিয়েও করি। সুতরাং যারা আমার সুন্নাতের প্রতি বিরাগ পোষণ করবে, তারা আমার দলভুক্ত নয়। সহিহ বুখারি : ৫০৬৩, সহিহ মুসলিম : ১৪০১, আহমাদ : ১৩৫৩৪

নবী ﷺ বিবাহকে নিজের সুন্নাহ বলেছেন, তাই সামর্থ্য থাকা সত্ত্বেও যদি ব্যভিচারের ভয় না থাকে তবে এটি সুন্নাহ।

৩. বিবাহ মুস্তাহাব

যখন কেউ ব্যভিচারের ভয় পায় না, আবার বিবাহ না করলে কোনো ক্ষতির শঙ্কাও নেই, তবে বিবাহ করলে দ্বীন পালন, আত্মীয়তার বন্ধন ও সন্তান উৎপাদনের সুযোগ হয়। এ ক্ষেত্রে বিবাহ মুস্তাহাব।

মা’কিল ইবনু ইয়াসার (রাযি.) সূত্রে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর খিদমাতে উপস্থিত হয়ে বললো, আমি এক সুন্দরী ও মর্যাদা সম্পন্ন নারীর সন্ধান পেয়েছি। কিন্তু সে বন্ধ্যা। আমি কি তাকে বিয়ে করবো? তিনি বললেনঃ না। অতঃপর লোকটি দ্বিতীয়বার এসেও তাঁকে জিজ্ঞেস করলে তিনি তাকে নিষেধ করলেন। লোকটি তৃতীয়বার তাঁর নিকট এলে তিনি তাকে বললেনঃ এমন নারীকে বিয়ে করো, যে প্রেমময়ী এবং অধিক সন্তান প্রসবকারী। কেননা আমি অন্যান্য উম্মাতের কাছে তোমাদের সংখ্যাধিক্যের কারণে গর্ব করবো। সুনানে আবু দাউদ : ২০৫০, সহিহ ইবন হিব্বান : ৪০৩১

এখানে সন্তান উৎপাদনকে উৎসাহিত করা হয়েছে। তাই কেউ যদি ব্যভিচারের আশঙ্কা না রেখেও বিবাহ করে, তবে এটি মুস্তাহাব। যার শক্তি-সামর্থ্য রয়েছে এবং নিজেকে হারাম কাজে লিপ্ত হওয়া থেকে নিরাপদ রাখার ক্ষমতা আছে, তার জন্য বিবাহ করা মুস্তাহাব। তবে একাকী জীবন-যাপনের চেয়ে বিবাহ করা উত্তম। কেননা ইসলামে সন্ন্যাসব্রত বা বৈরাগ্য নেই।

৪. বিবাহ করা হারাম

যখন কোনো ব্যক্তি জানে যে, সে স্ত্রীর হক আদায় করতে পারবে না বা স্ত্রীকে অন্যায়ভাবে ক্ষতি করবে, অথবা বিবাহের উদ্দেশ্য হারাম কাজে ব্যবহার করা (তালাক দিয়ে কষ্ট দেয়া, ধোঁকা দেয়া) তাহলে তার জন্য বিবাহ হারাম।

যার দৈহিক মিলনের সক্ষমতা ও স্ত্রীর ভরণ-পোষণের সামর্থ্য নেই তার জন্য বিবাহ করা হারাম। ফিক্বহুস সুন্নাহ, তৃতীয় খণ্ড, পৃ.-১৩১

অনুরূপভাবে যিনি যুদ্ধের ময়দানে বা কাফির-মুশরিক দেশে যুদ্ধরত থাকেন তার জন্য বিবাহ হারাম। কেননা সেখানে তার পরিবারের নিরাপত্তা থাকে না। তদ্রূপ কোন ব্যক্তির স্ত্রী থাকলে এবং অন্য স্ত্রীর মাঝে ইনছাফ করতে না পারার আশংকা করলে দ্বিতীয় বিবাহ করা যাবে না।

আল্লাহ তায়ালা বলেন-

 فَاِنۡ خِفۡتُمۡ اَلَّا یُقِیۡمَا حُدُوۡدَ اللّٰہِ ۙ فَلَا جُنَاحَ عَلَیۡہِمَا فِیۡمَا افۡتَدَتۡ بِہٖ ؕ تِلۡکَ حُدُوۡدُ اللّٰہِ فَلَا تَعۡتَدُوۡہَا ۚ

আর যদি তোমরা আশঙ্কা করো যে, তারা উভয়ে আল্লাহর সীমারেখা রক্ষা করতে পারবে না, তাহলে স্ত্রী যা বিনিময় দেবে তার মাধ্যমে তারা উভয়ে মুক্ত হয়ে গেলে তাতে কোনো পাপ নেই। এগুলো আল্লাহর সীমারেখা, সুতরাং তোমরা তা লঙ্ঘন করো না। সূরা বাকারা : ২২৯

খায়সামাহ্ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি আবদুল্লাহ ইবনু আমর (রাযিঃ) এর সাথে বসা ছিলাম, এমন সময় তার কোষাধ্যক্ষ আসলেন। তিনি বললেন, তুমি কি গোলামদের খাবারের ব্যবস্থা করেছো? তিনি বললেন, না! অতঃপর তিনি বলেন, তুমি গিয়ে তাদের খাবার দিয়ে আসো। বর্ণনাকার বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যাদের ভরণ-পোষণ করা, ব্যয়ভার বহন করা কর্তব্য তা না করে আটকে রাখাই কোন ব্যক্তির গুনাহগার হওয়ার জন্য যথেষ্ট। সহিহ মুসলিম : ৯৯৬

 যে ব্যক্তি স্ত্রীর হক আদায় করতে পারবে না, তার বিয়ে করা হারাম, কারণ এটি জুলুম ও গুনাহর কারণ।

দাম্পত্য জীবন শুরু যোগ্যতা

আমর ইবনুল আহ্ওয়াস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বিদায় হাজ্জে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সাথে উপস্থিত ছিলেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা ও গুণগান করেন এবং ওয়াজ-নসীহত করেন। এরপর তিনি বলেনঃ তোমরা নারীদের সাথে উত্তম ব্যবহারের উপদেশ শুনে নাও। কেননা তারা তোমাদের নিকট আবদ্ধ আছে। এর অধিক তাদের উপর তোমাদের কর্তৃত্ব নাই যে, তারা যদি প্রকাশ্য অশ্লীলতায় লিপ্ত হয়, সত্যিই যদি তারা তাই করে, তবে তোমরা তাদেরকে পৃথক বিছানায় রাখবে এবং আহত হয় না এরূপ হালকা মারধর করবে। অতঃপর তারা তোমাদের অনুগত হয়ে গেলে তাদের উপর আর বাড়াবাড়ি করো না। স্ত্রীদের উপর তোমাদের যেমন অধিকার রয়েছে, তোমাদের উপরও তাদের অধিকার আছে। তোমাদের স্ত্রীদের উপর তোমাদের অধিকার এই যে, তারা তোমাদের শয্যা তোমাদের অপছন্দনীয় লোকেদের দ্বারা মাড়াবে না এবং তোমাদের অপছন্দনীয় লোকেদেরকে তোমাদের ঘরে প্রবেশানুমতি দিবে না। সাবধান! তোমাদের উপর তাদের অধিকার এই যে, তাদের ভরণপোষণ, পোশাক-পরিচ্ছদ ও সজ্জার ব্যাপারে তোমরা তাদের প্রতি শোভনীয় আচরণ করবে। সুনানে ইবনে মাজাহ : ১৮৫১, সুনানে তিরমিযী : ১১৬৩, ৩০৮৭, ইরওয়াহ : ১৯৯৭-২০২০

সুতরাং, ইসলামে দাম্পত্য জীবন হলো একটি পবিত্র বন্ধন, যা পারস্পরিক ভালোবাসা, সম্মান, সহানুভূতি এবং দায়িত্ববোধের ওপর প্রতিষ্ঠিত। এর মাধ্যমে একটি সুস্থ পরিবার গঠিত হয় এবং সমাজ নৈতিকভাবে শক্তিশালী হয়। যেমন-

ইবনু ’আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন- তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজের পরিবারের কাছে উত্তম। আর আমি তোমাদের চেয়ে আমার পরিবারের কাছে অধিক উত্তম। সুনানে ইবনে মাজাহ : ১৯৭৭, সহীহাহ : ২৮৫

দাম্পত্য জীবন শুরু করার শর্ত :

ইসলামী দৃষ্টিকোণ থেকে দাম্পত্য জীবন শুরু করার জন্য কোনো নির্দিষ্ট শর্ত বা সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। বরং এটি ব্যক্তির শারীরিক, মানসিক, আর্থসামাজিক এবং ধর্মীয় প্রস্তুতির ওপর নির্ভরশীল। ইসলামে বিয়ের প্রধান উদ্দেশ্য হলো ঈমানকে পূর্ণতা দেওয়া, চারিত্রিক পবিত্রতা রক্ষা করা এবং একটি সুস্থ ও শান্তিময় পরিবার গঠন করা। তাই যখন কোনো ব্যক্তি এসব উদ্দেশ্য পূরণের জন্য নিজেকে উপযুক্ত মনে করে, তখনই তার জন্য বিয়ে করা উত্তম। পবিত্র কুরআন ও হাদিসের আলোকে এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ শর্ত বা দিকনির্দেশনা দেওয়া হয়েছে। দাম্পত্য জীবন শুরু করার উপযুক্ত হওয়ার কিছু শর্ত আলোচনা করা হলো-

১. শারীরিক ও মানসিক পরিপক্কতা :

বিয়ের জন্য শারীরিক ও মানসিক পরিপক্কতা অত্যন্ত জরুরি। আল্লাহ তাআলা বলেন-

وَابۡتَلُوا الۡیَتٰمٰی حَتّٰۤی اِذَا بَلَغُوا النِّکَاحَ ۚ فَاِنۡ اٰنَسۡتُمۡ مِّنۡہُمۡ رُشۡدًا فَادۡفَعُوۡۤا اِلَیۡہِمۡ اَمۡوَالَہُمۡ ۚ

আর তোমরা ইয়াতীমদেরকে পরীক্ষা কর যতক্ষণ না তারা বিবাহের বয়সে পৌঁছে। সুতরাং যদি তোমরা তাদের মধ্যে বিবেকের পরিপক্কতা দেখতে পাও, তবে তাদের ধন-সম্পদ তাদেরকে দিয়ে দাও। সুরা নিসা : ৬

আল্লাহ তাআলা এ আয়াতে বিয়ের জন্য শুধু শারীরিক নয়, মানসিক পরিপক্কতা বা বুদ্ধিমত্তার ওপর বিশেষ জোর দিয়েছেন। এই আয়াতে বলা হয়েছে যে, পিতৃহীন শিশুদের সম্পদ তাদের কাছে ফিরিয়ে দেওয়ার আগে তাদের পরীক্ষা করতে হবে। পরীক্ষা করতে হবে যে তারা বিবাহের উপযুক্ত হয়েছে কিনা এবং তাদের মধ্যে বিবেকের পরিপক্কতা এসেছে কিনা। এটি কেবল বয়সের ওপর নির্ভরশীল নয়, বরং এটি তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, দায়িত্ববোধ এবং সম্পদ ব্যবস্থাপনার দক্ষতা যাচাই করার নির্দেশ। এর মাধ্যমে প্রমাণিত হয় যে, বিয়ে একটি গুরুতর দায়িত্ব, যার জন্য শুধুমাত্র শারীরিক বৃদ্ধিই যথেষ্ট নয়, বরং জীবনের সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজনীয় জ্ঞান ও প্রজ্ঞা থাকা আবশ্যক। তাই ইসলামে বিয়ের জন্য বয়স নয়, বরং মানসিক প্রস্তুতি ও পরিপক্কতাকেই প্রাধান্য দেওয়া হয়। এই পরিপক্কতা অর্জনের পর একজন ব্যক্তি একটি সুখী ও শান্তিপূর্ণ দাম্পত্য জীবন শুরু করতে পারে।

২. বালেগ বা প্রপ্ত বয়স হওয়া

ইসলামি শরীয়ত অনুযায়ী, শারীরিক ও মানসিক পরিপক্কতার অন্যতম লক্ষণ হলো বালেগ (প্রাপ্তবয়স্ক) হওয়া। বালেগ হওয়ার বিষয়টি ব্যক্তির জন্য শরিয়তের সকল বিধিবিধান সালাত, সাওম, হজ, যাকাত ইত্যাদি আবশ্যিক করে তোলে। বালেগ হওয়ার জন্য সুনির্দিষ্ট কিছু লক্ষণ রয়েছে, যা ছেলে ও মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। শরীয়তের দৃষ্টিতে বালেগ হওয়ার কয়েকটি সুস্পষ্ট লক্ষণ রয়েছে। বালেগ হওয়ার শারীরিক লক্ষণগুলো হলো-

ক. সস্বপ্নদোষ হওয়া

ছেলে ও মেয়ে উভয়ের জন্যই বয়ঃপ্রাপ্তির অন্যতম লক্ষণ হলো স্বপ্নদোষ। ঘুমের মধ্যে এটি হলে ব্যক্তি প্রাপ্তবয়স্ক হয়েছে বলে ধরা হয়। স্বপ্নদোষ নারী-পুরুষ উভয়ের জন্যই বালেগ হওয়ার একটি গুরুত্বপূর্ণ নির্দেশক।

আয়িশাহ (রাঃ) সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ধরণের লোকের উপর থেকে কলম উঠিয়ে নেয়া হয়েছেঃ (১) নিদ্রিত ব্যক্তি, যতক্ষণ না জাগ্রত হয়, (২) অসুস্থ (পাগল) ব্যক্তি, যতক্ষণ না আরোগ্য লাভ করে এবং (৩) অপ্রাপ্ত বয়স্ক বালক, যতক্ষণ না বালেগ হয়। সুনানে আবু দাউদ : ৪৩৯৮

খ. মাসিক স্রাব হওয়া

মেয়েদের ঋতুস্রাব বা মাসিক শুরু হওয়া প্রাপ্তবয়স্ক হওয়ার একটি সুস্পষ্ট লক্ষণ। এর মাধ্যমে বোঝা যায়, একজন নারী শারীরিকভাবে সন্তান ধারণের জন্য সক্ষম হয়েছেন এবং তিনি বয়ঃপ্রাপ্ত।

আয়িশা (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেনঃ ফাতিমা বিনতু আবূ হুবায়শ (রাঃ) আল্লাহ্‌র রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে জিজ্ঞেস করলেনঃ হে আল্লাহ্‌র রাসূল! আমি কখনও পবিত্র হই না। এমতাবস্থায় আমি কি সালাত ছেড়ে দেব? আল্লাহ্‌র রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ এ হলো এক ধরনের বিশেষ রক্ত, হায়েযের রক্ত নয়। যখন তোমার হায়েয শুরু হয় তখন তুমি সালাত ছেড়ে দাও। আর হায়েয শেষ হলে রক্ত ধুয়ে সালাত আদায় কর। সহিহ বুখারি : ৩০৬

গ. সন্তান ধারণের সক্ষমতা :

একজন নারীর যখন সন্তান জন্মদানের ক্ষমতা তৈরি হয়, তখন তিনি প্রাপ্তবয়স্ক বা বালেগ হিসেবে গণ্য হন। সাধারণত ঋতুস্রাব বা মাসিক শুরু হওয়ার মধ্য দিয়ে এই সক্ষমতা প্রকাশ পায়। এটি বয়ঃপ্রাপ্তির একটি প্রধান শারীরিক লক্ষণ।

আয়িশাহ (রাঃ) হতে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাঁকে বিয়ে করেন তখন তাঁর বয়স ছিল ৬ বছর এবং নয় বছর বয়সে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সঙ্গে বাসর ঘর করেন এবং তিনি তাঁর সান্নিধ্যে নয় বছরকাল ছিলেন। সহিহ বুখারি : ৫১৩৩

ঘ. শুক্লসদৃশ আঠালো পদার্থ নির্গত হওয়া :

পুরুষদের ক্ষেত্রে, উত্তেজনার ফলে বীর্যপাত হলে তাকে প্রাপ্তবয়স্ক বা বালেগ হওয়ার একটি লক্ষণ হিসেবে ধরা হয়। এটি একজন পুরুষের শারীরিক ও যৌন পরিপক্কতার একটি সুস্পষ্ট ইঙ্গিত।

উম্মু সালামাহ (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট উম্মু সুলায়ম (রাযি.) এসে বললেনঃ হে আল্লাহর রাসূল! আল্লাহ্ হক কথা প্রকাশ করতে লজ্জাবোধ করেন না। মহিলাদের স্বপ্নদোষ হলে কি গোসল করতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ ’হ্যাঁ, যখন সে বীর্য দেখতে পাবে।’ তখন উম্মু সালামাহ (লজ্জায়) তার মুখ ঢেকে নিয়ে বললেন, ’হে আল্লাহর রাসূল! মহিলাদেরও স্বপ্নদোষ হয় কি?’ তিনি বললেন, ’হ্যাঁ, তোমার ডান হাতে মাটি পড়ুক! (তা না হলে) তাদের সন্তান তাদের আকৃতি পায় কীভাবে? সহিহ বুখারি : ১৩০, ২৮২, ৩৩২৮, ৬০৯১, ৬১২১; মুসলিম : ৩১৩, আহমাদ : ২৬৬৭৫

ঙ. গোপনাঙ্গের আশেপাশে চুল বৃদ্ধি পাওয়া

গোপনাঙ্গের আশেপাশে চুল গজানো বালেগ হওয়ার শরিয়ত নির্ধারিত চিহ্ন। রাসূল ﷺ খাইবার যুদ্ধের বন্দীদের মধ্যে ছোট ছেলে-মেয়ে আলাদা করার সময় নির্দেশ দিয়ে অপ্রাপ্তবয়স্কদের চিহিৃত করেন। ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণনা করেছেন –

ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ فِي بَنِي قُرَيْظَةَ ‏”‏ لاَ يُقْتَلُ مِنْهُم مَنْ لَمْ يُنْبِتْ ‏”‏ ‏.‏ فَاسْتَحْيَا النَّاسُ حَتَّى بَعَثُوا إِلَيْهِ، فَنَظَرَ إِلَى الْعَانَةِ فَتَرَكَهُ، وَمَنْ أَنْبَتَ قَتَلَهُ ‏.‏

 নবী ﷺ বনু কুরাইজা সম্পর্কে বলেন, ‘তাদের মধ্যে থেকে তাকে হত্যা করা হবে না, যার (জননাঙ্গে) চুল গজায়নি।’ তখন লোকজন লজ্জাবোধ করল, এমনকি তারা তার (সাদ ইবনে মু’আযের) কাছে লোক পাঠাল। অতঃপর তিনি তার লজ্জাস্থান দেখলেন এবং তাকে ছেড়ে দিলেন। আর যার (চুল) গজায়নি, তাকে হত্যা করলেন। সহিহব বুখারি : ২৫৪১

এই হাদিসটি বনু কুরাইজা গোত্রের ঘটনা সম্পর্কিত। যুদ্ধের পর তাদের বিচার করা হয়। রাসূল ﷺ নির্দেশ দেন যে, অপ্রাপ্তবয়স্ক (যাদের জননাঙ্গে লোম গজায়নি) ছেলেদের হত্যা করা হবে না, শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের (যাদের লোম গজিয়েছে) হত্যা করা হবে। এই হাদিসটি ইসলামী আইনে বালক বালেগ হওয়ার একটি অন্যতম প্রধান শারীরিক লক্ষণ হিসেবে জননাঙ্গে লোম গজানোকে প্রমাণ করে। এটি নির্ধারণ করে যে, একজন ব্যক্তি কখন প্রাপ্তবয়স্ক হিসেবে আইনের আওতায় আসবে।

চ. বয়সের ভিত্তিতে বালেগ নির্ধারণ

যদি কোনো ব্যক্তির মধ্যে উপরের কোনো লক্ষণই প্রকাশ না পায়, তাহলে বয়সের ভিত্তিতে বালেগ হওয়ার সময়সীমা নির্ধারিত হবে। অধিকাংশ ফিকহবিদদের মতে, ১৫ বছর বয়সে উপনীত হলে ছেলে ও মেয়ে উভয়কেই বালেগ হিসেবে ধরে নেওয়া হয়, যদি এর আগে কোনো লক্ষণ প্রকাশ না পায়। এই মতের পক্ষে দলিল হলো ইবনে উমর (রা.)-এর হাদিস।

ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিত। উহুদ যুদ্ধের দিন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর নিকট তাকে (ইবনু উমরকে) পেশ করলেন, তখন তিনি চৌদ্দ বছরের বালক। (ইবনু ‘উমার বলেন) তখন তিনি আমাকে (যুদ্ধে গমনের) অনুমতি দেননি। পরে খন্দকের যুদ্ধে তিনি আমাকে পেশ করলেন এবং অনুমতি দিলেন। তখন আমি পনের বছরের যুবক। নাফি‘ (রহ.) বলেন, আমি খলীফা ‘উমার ইবনু ‘আবদুল ‘আযীযের নিকট গিয়ে এ হাদীস শুনালাম। তিনি বললেন, এটাই হচ্ছে প্রাপ্ত ও অপ্রাপ্ত বয়সের সীমারেখা। অতঃপর তিনি তাঁর গভর্নরদেরকে লিখিত নির্দেশ পাঠালেন যে, (সেনাবাহিনীতে) যাদের বয়স পনের হয়েছে তাদের জন্য যেন ভাতা নির্দিষ্ট করেন। সহিহ বুখারি : ২৬৬৪, ৪০৯৭, সহিহ মুসলিম : ১৮৬৮

এই হাদিস থেকে বোঝা যায়, সাহাবীদের মধ্যে যারা ১৫ বছর বয়সে উপনীত হতেন, তাদের প্রাপ্তবয়স্ক হিসেবে গণ্য করা হতো। ইসলামী শরীয়তে বালেগ হওয়ার জন্য প্রথমে শারীরিক লক্ষণগুলোকে প্রাধান্য দেওয়া হয়। যদি সেগুলো প্রকাশ পায়, তাহলে সে বয়সেই ব্যক্তি বালেগ হিসেবে গণ্য হবে। আর যদি কোনো লক্ষণ প্রকাশ না পায়, তাহলে সর্বসম্মত মত অনুযায়ী ১৫ বছর বয়সে উপনীত হলে তাকে প্রাপ্তবয়স্ক হিসেবে ধরে নেওয়া হয়। এই বয়সের পর থেকে সকল ইসলামী বিধান পালন করা তার ওপর বাধ্যতামূলক হয়ে যায়।

৩. আর্থিক সক্ষমতা :

ইসলামে বিয়ে শুধু একটি ধর্মীয় চুক্তি নয়, এটি একটি সামাজিক এবং অর্থনৈতিক বন্ধনও। যদিও ইসলামে বিয়ের জন্য বিশাল ধন-সম্পদের শর্ত নেই, তবে জীবনধারণের জন্য ন্যূনতম আর্থিক সক্ষমতা থাকা বাঞ্ছনীয়। একজন পুরুষের জন্য বিয়ের আগে এমন আর্থিক সক্ষমতা অর্জন করা উচিত যাতে সে তার স্ত্রী এবং ভবিষ্যতের সন্তানদের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারে। এর মধ্যে রয়েছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, এবং শিক্ষা। আর্থিক সক্ষমতা না থাকলে পরিবারে অশান্তি সৃষ্টি হতে পারে, যা একটি সুখী দাম্পত্য জীবনের জন্য বাধা। তাই, বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে আর্থিক সক্ষমতার বিষয়টি বিবেচনা করা অপরিহার্য কারণ এটি একটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ পরিবারের ভিত্তি স্থাপন করে।

আবদুল্লাহ ইবনু মাসঊদ (রাঃ) বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে আমরা কতক যুবক ছিলাম; আর আমাদের কোন কিছু ছিল না। এই হালতে আমাদেরকে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে যুব সম্প্রদায়! তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখে, তারা যেন বিয়ে করে। কেননা, বিয়ে তার দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জাস্থান হিফাযত করে এবং যার বিয়ে করার সামর্থ্য নেই, সে যেন সওম পালন করে। কেননা, সওম তার যৌনতাকে দমন করবে। সহিহ বুখারি : ৫০৬৬, সহিহ মুসলিম : ১৪০০, সুনানে নাসায়ী ৩২১০, সুনানে তিরমিযী : ১০৮১, আহমাদ : ৪০২৩, ইরওয়া : ১৭৮১, সহীহ আল জামি : ৭৯৭৫

তবে মোটামুটি ভরন পোষণের ব্যবস্থা থাকলে আল্লাহ উপর ভরষা করে বিবাহ করলে তিনি প্রাচুর্যে ভবে দিবেন। আল্লাহ তায়ালা বলেন-

وَاَنۡکِحُوا الۡاَیَامٰی مِنۡکُمۡ وَالصّٰلِحِیۡنَ مِنۡ عِبَادِکُمۡ وَاِمَآئِکُمۡ ؕ اِنۡ یَّکُوۡنُوۡا فُقَرَآءَ یُغۡنِہِمُ اللّٰہُ مِنۡ فَضۡلِہٖ ؕ وَاللّٰہُ وَاسِعٌ عَلِیۡمٌ

আর তোমরা তোমাদের মধ্যকার অবিবাহিত নারী-পুরুষ ও সৎকর্মশীল দাস দাসীদের বিবাহ দাও। তারা অভাবী হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দেবেন। আল্লাহ প্রাচুর্যময় ও মহাজ্ঞানী। সুরা নুর : ৩২

৪. বিবাহ সম্পর্কে ধর্মীয় ও নৈতিক শিক্ষা অর্জন করা :

স্বামী-স্ত্রী উভয়েরই ইসলামি জ্ঞান অর্জন করা এবং নিজেদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন থাকা অপরিহার্য। এর মাধ্যমে একটি পরিবারকে ইসলামের পথে পরিচালনা করা সহজ হয় এবং দাম্পত্য জীবন সুখময় হয়। ইসলামে বিবাহকে শুধু জৈবিক চাহিদা পূরণের মাধ্যম হিসেবে দেখা হয় না, বরং এটি একটি দ্বীনি দায়িত্ব। বিবাহের মূল উদ্দেশ্য হিসেবে প্রশান্তি এবং পরস্পরের ভালোবাসা। এই প্রশান্তি ও ভালোবাসা তখনই অর্জন করা সম্ভব, যখন স্বামী-স্ত্রী উভয়েই তাদের পারস্পরিক অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন থাকবে। আর এই সচেতনতা আসে ধর্মীয় জ্ঞান অর্জনের মাধ্যমে। একজন মুসলিম হিসেবে স্বামী-স্ত্রী উভয়েরই উচিত এই অধিকার ও দায়িত্বগুলো সম্পর্কে জ্ঞান লাভ করা। যেমন-

আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে ঈমানে পরিপূর্ণ মুসলমান হচ্ছে সর্বোত্তম চরিত্রের অধিকারী ব্যক্তি। যেসব লোক নিজেদের স্ত্রীদের নিকট উত্তম তারাই তোমাদের মধ্যে অতি উত্তম। সুনানে তিরমিজি : ১১৬২, সহীহাহ : ২৮৪

এই হাদিসটি একজন মুসলিম পুরুষের জন্য স্ত্রীর প্রতি উত্তম আচরণ করার গুরুত্ব তুলে ধরে। উত্তম আচরণ তখনই করা সম্ভব, যখন সে তার ধর্মীয় দায়িত্ব সম্পর্কে সচেতন থাকবে। একইভাবে, স্ত্রীরও তার স্বামীর প্রতি আনুগত্য ও সম্মান দেখানো উচিত।

বিবাহিত জীবনের প্রধান লক্ষ্যগুলোর মধ্যে একটি হলো একটি প্রজন্মকে ইসলামের পথে পরিচালনা করা। সন্তান জন্মদানের পর তাদের সঠিক শিক্ষা ও লালন-পালনের দায়িত্ব স্বামী-স্ত্রীর উপর বর্তায়। যদি দম্পতি ইসলাম সম্পর্কে অজ্ঞ হয় তাহলে সন্তান কিভাবে ইসলামের জ্ঞান পাবে। সুতরাং, বিবাহকে সফল ও অর্থবহ করতে হলে ধর্মীয় ও নৈতিক শিক্ষা অর্জন করা অপরিহার্য। এটি কেবল ব্যক্তিগত সম্পর্ককে শক্তিশালী করে না, বরং একটি আদর্শ মুসলিম পরিবার গঠনেও সাহায্য করে।

পাত্র ও পাত্রী নির্বাচন

মুহাম্মদ ইস্রাফিল হোসাইন

ইসলামি শরীয়তে পাত্র ও পাত্রী নির্বাচন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ, বিবাহ শুধু দুটি মানুষের মধ্যে একটি চুক্তি নয়, বরং এটি একটি পবিত্র বন্ধন যা একটি নতুন পরিবারের ভিত্তি স্থাপন করে। এই নির্বাচনের উপর একটি পরিবারের সুখ-শান্তি এবং ভবিষ্যৎ প্রজন্ম নির্ভর করে। ইসলামে এই বিষয়ে নির্দিষ্ট কিছু দিকনির্দেশনা দেওয়া হয়েছে, যা একজন মুসলিমকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে।

পাত্র-পাত্রী নির্বাচনের ক্ষেত্রে ইসলাম ধর্মীয় গুণাবলীকে (দ্বীনদারী) সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। যদিও দ্বীনদারী প্রধান শর্ত, তবে এর পাশাপাশি আরও কিছু বিষয় বিবেচনা করা উচিত। তার মধ্যে অন্যতম হলো- সচ্চরিত্র, আখলাক, শারীরিক ও মানসিক সুস্থতা ও আর্থিক সক্ষমতা। যদিও ইসলামি শরীয়তে  বিশাল ধন-সম্পদ শর্ত নয়, তবে জীবনের মৌলিক চাহিদা পূরণের জন্য ন্যূনতম আর্থিক সক্ষমতা থাকা বাঞ্ছনীয়।

ইসলামে পাত্র-পাত্রী নির্বাচন একটি দায়িত্বশীল সিদ্ধান্ত। এটি কেবল ব্যক্তিগত পছন্দ-অপছন্দের বিষয় নয়, বরং এটি একটি পরিবার এবং সমাজের কল্যাণের সাথে জড়িত। সঠিক নির্বাচনের মাধ্যমে একটি পরিবার সুখ-শান্তি ও সমৃদ্ধি লাভ করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে। ইসলাম এই বিষয়ে সুনির্দিষ্ট কিছু কারণ ও দিকনির্দেশনা দিয়েছে, যা মেনে চললে একটি পরিবারে সুখ, শান্তি ও আল্লাহর রহমত বর্ষিত হয়।

১. পাত্র-পাত্রী নির্বাচন করার প্রধান ও প্রথম শর্ত হলো ঈমান

বর্তমান যুগে অনেক অজ্ঞ মুসলিম মুশরিক নারীকে বিবাহ করছে। বিশেষ করে যারা ইসলাম সম্পর্কে খুব বেশি জ্ঞান রাখেন না, তারা ইসলামের এই গুরুত্বপূর্ণ বিধান সম্পর্কে অজ্ঞ। তারা মনে করে যে ভালোবাসা বা ব্যক্তিগত পছন্দের ক্ষেত্রে ধর্মীয় বিধি-নিষেধের কোনো স্থান নেই। কিন্তু এটি ইসলামের মৌলিক বিশ্বাসের পরিপন্থী।

উদাহরণ হিসেবে বলা যায় সাবেক প্রধান মন্ত্রী হাসিনা ছেলে একজন খ্রীষ্টান মেয়ে বিবাহ করেছেন। সংবিধার বিশে রচয়িতা ও বিশিষ্ট আইনজীবি ড. কামালের মেয়ে একজন ইহুদি ছেলেকে বিবাহ করেছেন। বিষিষ্ট নাট্য অভনেতা ফেদৌসি মজুমদান, বিবাহ করেছেন মুশরিক রামেন্দ্র মজুমদার কে। এ কাজ ইসলাম সম্পূর্ণ হারাম।

কাজেই পাত্র বা পাত্রী নির্বাচনে সময় প্রথম ও প্রধান  শর্ত হলো তাকে ঈমানদার হতে হবে। যদি কোন ইহুদী, খ্রীষ্টান বা মুশরিক ঈমানের স্বীকৃতি দেয় তবে তাকে বিবাহ করার কোন অসুবিধা নাই।

আল্লাহ তায়ালা বলেন-

وَلَا تَنۡکِحُوا الۡمُشۡرِکٰتِ حَتّٰی یُؤۡمِنَّ ؕ  وَلَاَمَۃٌ مُّؤۡمِنَۃٌ خَیۡرٌ مِّنۡ مُّشۡرِکَۃٍ وَّلَوۡ اَعۡجَبَتۡکُمۡ ۚ  وَلَا تُنۡکِحُوا الۡمُشۡرِکِیۡنَ حَتّٰی یُؤۡمِنُوۡا ؕ  وَلَعَبۡدٌ مُّؤۡمِنٌ خَیۡرٌ مِّنۡ مُّشۡرِکٍ وَّلَوۡ اَعۡجَبَکُمۡ

আর তোমরা মুশরিক নারীদের বিয়ে করো না, যতক্ষণ না তারা ঈমান আনে এবং মুমিন দাসী মুশরিক নারীর চেয়ে নিশ্চয় উত্তম, যদিও সে তোমাদেরকে মুগ্ধ করে। আর মুশরিক পুরুষদের সাথে বিয়ে দিয়ো না, যতক্ষণ না তারা ঈমান আনে। আর একজন মুমিন দাস একজন মুশরিক পুরুষের চেয়ে উত্তম, যদিও সে তোমাদেরকে মুগ্ধ করে। সূরা বাকারা : ২২১

এই আয়াত থেকে এটি স্পষ্ট যে, পাত্র-পাত্রী নির্বাচনের সময় প্রথম ও প্রধান শর্ত হলো ঈমান। সম্পদ, সৌন্দর্য, বংশমর্যাদা বা সামাজিক অবস্থান—এগুলো কখনোই ঈমানের ওপর অগ্রাধিকার পেতে পারে না। যদি কোনো অমুসলিম ব্যক্তি (ইহুদি, খ্রিস্টান বা মুশরিক) আন্তরিকভাবে ইসলামের ওপর বিশ্বাস স্থাপন করে ঈমান আনে, তবে তাকে বিবাহ করা জায়েয।

২. পাত্র-পাত্রী নির্বাচনে দ্বীনদারিত্বকে প্রাধান্য দেওয়া

এটি পাত্র-পাত্রী নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রধান শর্ত। একজন ধার্মিক জীবনসঙ্গী তার ধর্মীয় দায়িত্ব সম্পর্কে সচেতন থাকবে এবং পরিবারকে সঠিক পথে পরিচালনা করতে সাহায্য করবে।

আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন-

تُنْكَحُ الْمَرْأَةُ لأرْبَعٍ لِمَالِهَا وَلِحَسَبِهَا وَجَمَالِهَا وَلِدِينِهَا فَاظْفَرْ بِذَاتِ الدِّينِ تَرِبَتْ يَدَاكَ

চারটি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে মেয়েদেরকে বিয়ে করা হয়ঃ তার সম্পদ, তার বংশমর্যাদা, তার সৌন্দর্য ও তার দ্বীনদারী। সুতরাং তুমি দ্বীনদারীকেই প্রাধান্য দেবে নতুবা তুমি ক্ষতিগ্রস্ত হবে। সহিহ বুখারি : ৫০৯০, সহিহ মুসলিম : ১৪৬৬, সুনানে নাসায়ী ৩২৩০, সুনানে আবূ দাঊদ : ২০৪৭, সুনানে ইবনু মাজাহ : ১৮৫৮, মিশকাত : ৩০৭৪,  আহমাদ : ৯৫২১, ৯৫২৬,  ইরওয়া : ১৭৮৩, সহীহ আল জামি : ৩০০৩

নবীজি (সাঃ) এই চারটি গুণের কথা উল্লেখ করার পর স্পষ্টভাবে বলেছেন, “সুতরাং তুমি দ্বীনদারীকেই প্রাধান্য দেবে, নতুবা তুমি ক্ষতিগ্রস্ত হবে।” এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে অন্য সব গুণের চেয়ে ধর্মীয় জ্ঞান এবং আল্লাহর প্রতি আনুগত্যই একজন জীবনসঙ্গীর সবচেয়ে মূল্যবান বৈশিষ্ট্য।

অন্যান্য গুণ, যেমন সম্পদ, বংশ বা সৌন্দর্য, ক্ষণস্থায়ী হতে পারে। সম্পদ ফুরিয়ে যেতে পারে, বংশমর্যাদা সবসময় সুখ নিশ্চিত করে না, এবং সৌন্দর্য সময়ের সাথে সাথে ফিকে হয়ে যায়। কিন্তু দ্বীনদারী বা ধার্মিকতা হলো এমন একটি গুণ যা জীবনের সব পরিস্থিতিতে স্থির থাকে এবং একটি পরিবারকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করে। একজন ধার্মিক জীবনসঙ্গী ভালো ও মন্দ উভয় সময়েই আল্লাহর ওপর ভরসা রাখবে এবং পারিবারিক বন্ধনকে মজবুত করবে।

আব্দুল্লাহ ইবনু ’আমর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-

الدُّنْيَا كُلُّهَا مَتَاعٌ وَخَيْرُ مَتَاعِ الدُّنْيَا الْمَرْأَة الصَّالِحَة»

“দুনিয়া পুরোটাই হলো ভোগের সামগ্রী, আর দুনিয়ার সর্বোত্তম ভোগের সামগ্রী হলো নেককার নারী।”

সহিহ মুসলিম ১৪৬৭, মিশকাত : ৫০৮৩, সুনানে নাসায়ী : ৩২৩২, আহমাদ : ৬৫৬৭, সহীহ আল জামি :  ৩৪১৩

হুরায়রাহ (রাঃ)] হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-

যখন তোমাদের নিকট কেউ বিবাহের প্রস্তাব পাঠায়, তখন দীনদারী ও সচ্চরিত্রের মূল্যায়ন করে বিবাহ বন্ধনে আবদ্ধ কর। যদি তোমার তা না কর, তাহলে দুনিয়াতে বড় রকমের ফিতনা-বিশৃঙ্খলা জন্ম দেবে। মিশকাত : ৩০৯০, সুনানে তিরমিযী : ১০৮৪, সুনানে ইবনু মাজাহ : ১৯৬৭, ইরওয়া ১৮৬৮

সাওবান (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, সোনা-রূপা (মূল্যবান সম্পদ) পুঞ্জীভূত করে রাখার সমালোচনায় কুরআনের আয়াত নাযিল হলে সাহাবায়ে কিরাম বলেন, তাহলে আমরা কোন্ সম্পদ ধরে রাখবো? ’উমার (রাঃ) বলেন, আমি তা জেনে তোমাদের বলে দিবো। অতঃপর তিনি তার উটকে দ্রুত হাঁকিয়ে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাক্ষাৎ পেয়ে গেলেন। আমিও তার পিছনে পিছনে গেলাম। তিনি বলেন, হে আল্লাহর রসূল আমরা কোন্ সম্পদ সঞ্চয় করবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমাদের প্রত্যেকেই যেন অর্জন করে কৃতজ্ঞ অন্তর, যিকিরকারী জিহ্বা এবং আখেরাতের কাজে তাকে সহায়তাকারী ঈমানদার স্ত্রী। সুনানে ইবনু মাজাহ : ১৯৫৬, সুনানে তিরমিজি : ৩০৯৪, রওযা ১৭৯

আবদুল্লাহ্ ইবনু ’আমর (রাঃ) থেকে বর্ণিত। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ গোটা দুনিয়াই হলো সম্পদ। আর দুনিয়ার মধ্যে পুণ্যবতী স্ত্রীলোকের চেয়ে অধিক উত্তম কোন সম্পদ নাই।  সুনানে ইবনে মাজাহ : ১৮৫৫

বিয়ে শুধু পার্থিব জীবনের হিসাব-নিকাশ নয়, বরং এটি একটি পবিত্র বন্ধন যা ধর্মীয় মূল্যবোধের ওপর প্রতিষ্ঠিত হওয়া উচিত। সম্পদ, বংশ বা সৌন্দর্য আকর্ষণীয় হতে পারে, কিন্তু একটি সুখী, সমৃদ্ধ এবং নেককার পরিবারের ভিত্তি হলো দ্বীনদারী বা ধার্মিকতা। তাই, জীবনসঙ্গী নির্বাচনের সময় এই গুণটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত।

দ্বীনদারী বা ধার্মিকতা শুধু পাত্রী নির্বাচনের ক্ষেত্রে নয়, পাত্র নির্বাচনের ক্ষেত্রেও সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ। যদিও পাত্রী নির্বাচনের ক্ষেত্রে দ্বীনদারীর গুরুত্ব তুলে ধরেছে, এর মূল শিক্ষা পাত্র-পাত্রী উভয়ের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য।

মেয়ের অভিভাবকের জন্য এটি একটি বিশাল দায়িত্ব যে, তারা তাদের মেয়ের জন্য এমন একজন জীবনসঙ্গী খুঁজে বের করবেন যিনি তার ধর্মীয় ও সামাজিক দায়িত্ব সম্পর্কে সচেতন। কারণ, একজন দ্বীনদার পাত্র তার স্ত্রীর অধিকার সম্পর্কে সচেতন থাকবে এবং তাকে সঠিক পথে চলতে সাহায্য করবে। সে তার পরিবারকে আল্লাহর ভয় এবং ভালোবাসা দিয়ে পরিচালিত করবে, যা একটি সুখী এবং শান্তিময় জীবনের ভিত্তি। একজন দ্বীনদার পাত্র শুধুমাত্র বাহ্যিক সম্পদ, সৌন্দর্য বা বংশমর্যাদার ওপর নির্ভর করে না। বরং সে তার স্ত্রীকে আল্লাহর আমানত হিসেবে দেখে। সে স্ত্রীকে সম্মান করে এবং তার সাথে উত্তম আচরণ করে। এছাড়া, একজন ধার্মিক স্বামী তার সন্তানদের সৎ ও ধর্মভীরু হিসেবে গড়ে তোলার জন্য আদর্শ ভূমিকা পালন করে।

অন্যদিকে, যে পাত্রের মধ্যে দ্বীনদারী নেই, তার সম্পদ বা বংশমর্যাদা যতই থাকুক না কেন, সে যেকোনো সময় বিপথে যেতে পারে এবং তার স্ত্রীর ওপর অবিচার করতে পারে। এমন সম্পর্ক শুধুমাত্র পার্থিব জীবনেই নয়, পরকালেও ক্ষতির কারণ হতে পারে। অতএব, হাদিসের শিক্ষানুসারে, মেয়ের বা মেয়ের অভিভাবকের উচিত জাগতিক ক্ষণস্থায়ী বিষয়গুলোর চেয়ে একজন দ্বীনদার পাত্রের ধার্মিকতা, সততা এবং উত্তম চরিত্রের ওপর সর্বাধিক গুরুত্ব দেওয়া। কারণ, এর মাধ্যমেই একটি পরিবার দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করতে পারে।

৩. পাত্র-পাত্রী নির্বাচনে সচ্চরিত্র ও নৈতিকতা দেখতে হবে

দ্বীনদারীর পাশাপাশি উত্তম চরিত্র থাকা অপরিহার্য। একজন উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তি তার জীবনসঙ্গীর সাথে দয়া ও সম্মানের সাথে আচরণ করবে।

আল্লাহ তায়ালা বলেন-

 ؕ فَالصّٰلِحٰتُ قٰنِتٰتٌ حٰفِظٰتٌ لِّلۡغَیۡبِ بِمَا حَفِظَ اللّٰہُ ؕ

সুতরাং পুণ্যবতী নারীরা অনুগত, তারা লোকচক্ষুর অন্তরালে হিফাযাতকারিনী ঐ বিষয়ের যা আল্লাহ হিফাযাত করেছেনে। সুনা নিসা : ৩৪

আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যে ব্যক্তির দীনদারী ও নৈতিক চরিত্রে সন্তুষ্ট আছ তোমাদের নিকট সে ব্যক্তি বিয়ের প্রস্তাব করলে তবে তার সাথে বিয়ে দাও। তা যদি না কর তাহলে পৃথিবীতে ফিতনা-ফ্যাসাদ ও চরম বিপর্যয় সৃষ্টি হবে। সুনানে তিরমিজি : ১০৮৪, ইরওয়া : ১৮৬৮, সহীহাহ : ১০২২, মিশকাত : ২৫৭৯

৪. পাত্র-পাত্রী নির্বাচনে সমতা (কুফু) বিবচেনায় বিবাহ করতে হবে

বংশের পবিত্রতা ও সামাজিক মর্যাদা দেখে বিবাহ করা উচিত, কারণ এর মাধ্যমে পরিবারের নৈতিক ও সামাজিক ভিত্তি মজবুত হয়।

’আয়িশাহ্ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা ভবিষ্যত বংশধরদের স্বার্থে উত্তম মহিলা গ্রহণ করো এবং সমতা (কুফু) বিবচেনায় বিবাহ করো, আর বিবাহ দিতেও সমতার প্রতি লক্ষ্য রাখো। সুনানে ইবনে মাজাহ : ১৯৬৮, সহীহাহ : ১০৬৭

৫. পাত্রী নির্বাচনে প্রেমময়ী এবং অধিক সন্তান প্রসবকারী বিবেচনায় নিতে হবে

মা’কিল ইবনু ইয়াসার (রাযি.) সূত্রে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর খিদমাতে উপস্থিত হয়ে বললো, আমি এক সুন্দরী ও মর্যাদা সম্পন্ন নারীর সন্ধান পেয়েছি। কিন্তু সে বন্ধ্যা। আমি কি তাকে বিয়ে করবো? তিনি বললেন, না। অতঃপর লোকটি দ্বিতীয়বার এসেও তাঁকে জিজ্ঞেস করলে তিনি তাকে নিষেধ করলেন। লোকটি তৃতীয়বার তাঁর নিকট এলে তিনি তাকে বললেন, এমন নারীকে বিয়ে করো, যে প্রেমময়ী এবং অধিক সন্তান প্রসবকারী। কেননা আমি অন্যান্য উম্মাতের কাছে তোমাদের সংখ্যাধিক্যের কারণে গর্ব করবো। সুনানে আবু দাউদ : ২০৫০

৫. পাত্রী নির্বাচনে অধিক সন্তান প্রসবকারী বিবেচনায় নিতে হবে

আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-

انْكِحُوا فَإِنِّي مُكَاثِرٌ بِكُمْ

তোমরা বিবাহ করো আমি তোমাদের সংখ্যাধিক্য নিয়ে গৌরব করবো। সুনানে ইবনু মাজাহ : ১৮৬৩,

৬. পাত্র নির্বাচনে ক্ষেত্রে আর্থিক সক্ষমতা থাকা দরকার

পুরুষের জন্য বিবাহের আগে ন্যূনতম আর্থিক সক্ষমতা থাকা জরুরি, কারণ তাকে পরিবারের ভরণ-পোষণের দায়িত্ব পালন করতে হবে।

আবদুল্লাহ ইবনু মাস’ঊদ (রাঃ) বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে আমরা কতক যুবক ছিলাম; আর আমাদের কোন কিছু ছিল না। এই হালতে আমাদেরকে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে যুব সম্প্রদায়! তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখে, তারা যেন বিয়ে করে। কেননা, বিয়ে তার দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জাস্থান হিফাযত করে এবং যার বিয়ে করার সামর্থ্য নেই, সে যেন সওম পালন করে। কেননা, সওম তার যৌনতাকে দমন করবে। সহিহ বুখারি : ৫০৬৬, সহিহ মুসলিম : ১৪০০, সুনানে নাসায়ী ৩২১০, সুনানে তিরমিযী : ১০৮১, আহমাদ : ৪০২৩, ইরওয়া : ১৭৮১, সহীহ আল জামি : ৭৯৭৫।

তবে মোটামুটি ভরন পোষণের ব্যবস্থা থাকলে আল্লাহ উপর ভরষা করে বিবাহ করলে তিনি প্রাচুর্যে ভবে দিবেন। আল্লাহ তায়ালা বলেন-

وَاَنۡکِحُوا الۡاَیَامٰی مِنۡکُمۡ وَالصّٰلِحِیۡنَ مِنۡ عِبَادِکُمۡ وَاِمَآئِکُمۡ ؕ اِنۡ یَّکُوۡنُوۡا فُقَرَآءَ یُغۡنِہِمُ اللّٰہُ مِنۡ فَضۡلِہٖ ؕ وَاللّٰہُ وَاسِعٌ عَلِیۡمٌ

আর তোমরা তোমাদের মধ্যকার অবিবাহিত নারী-পুরুষ ও সৎকর্মশীল দাস দাসীদের বিবাহ দাও। তারা অভাবী হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দেবেন। আল্লাহ প্রাচুর্যময় ও মহাজ্ঞানী। সুরা নুর : ৩২

৭. কুমারীত্ব নারীকে বিবাহ করা উত্তম

ইসলামে কুমারী নারীকে বিবাহ করাকে উৎসাহিত করা হয়, কারণ তারা সাধারণত স্বামীর প্রতি বেশি অনুগত ও প্রেমময়ী হয়।

আব্দুর রহমান ইবনু সালিম ইবনু ’উতবাহ্ ইবনু ’উওয়াইম ইবনু সা’ইদাহ্ আল আনসারী তাঁর পিতা, তিনি তাঁর দাদা হতে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-

عَلَيْكُمْ بِالْأَبْكَارِ فَإِنَّهُنَّ أَعْذَبُ أَفْوَاهًا وَأَنْتَقُ أَرْحَامًا وَأَرْضَى بِالْيَسِيرِ

তোমাদের কুমারী মেয়ে বিবাহ করা উচিত। কেননা তারা মিষ্টিমুখী, নির্মল জরায়ুধারী এবং অল্পতেই তুষ্ট হয়। সুনানে ইবনু মাজাহ : ১৮৬১, মিশকাত : ৩০৯২, সহীহাহ : ৬২৩, সহীহ আল জামি : ৪০৫৩।

জাবির ইবনু ’আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে এক যুদ্ধে শরীক ছিলাম। (যুদ্ধ শেষে ফেরার সময়) যখন আমরা মদীনার নিকটবর্তী হলাম, তখন আমি বললাম, হে আল্লাহর রসূল! আমি একজন সদ্যবিবাহিত। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) জিজ্ঞেস করলেন, তুমি বিবাহ করেছ! উত্তরে বললাম, জী হ্যাঁ। (পুনরায়) তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, কুমারী না বিধবা? আমি বললাম, বিধবা। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, কুমারী বিবাহ করলে না কেন? তাহলে তুমিও তার সাথে আমোদ-প্রমোদ করতে এবং সেও তোমার সাথে মন খুলে আমোদ-প্রমোদ করত।

জাবির(রাঃ) বলেন, অতঃপর আমরা যখন মদীনায় পৌঁছলাম, তখন আমরা নিজ ঘরে প্রবেশে উদ্যত হলাম। তখন তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ থাম! রাত (সন্ধ্যা) পর্যন্ত অপেক্ষা কর (এখন তোমরা ঘরে প্রবেশ করো না), আমরা রাতে নিজ নিজ ঘরে প্রবেশ করব। কেননা স্ত্রী তার অবিন্যস্ত চুল আঁচড়ে (পরিপাটি হতে) নিতে পারে এবং স্বামী বিচ্ছিন্না (প্রবাসী স্বামীর) নারী ক্ষুর ব্যবহার করে অবসর হয় (অর্থাৎ- নাভির নীচের চুল পরিষ্কার করে নিতে পারে)। সহিহ বুখারী : ৫২৪৭, ২০৯৭, ২৩০৯, ২৯৬৭, ৪০৫২, ৫০৭৯, ৫০৮০, ৫২৪৫, ৫২৪৭, ৫৩৬৭, ৬৩৮৭ সহিহ মুসলিম : ৭১৫,  মিশকাত : ৩০৮৮, সুনানে আবূ দাঊদ : ২০৪৮, সুনানে নাসায়ী : ৩২১৯, সুনানে তিরমিযী : ১১০০, দারিমী : ২২৬২, ইরওয়া : ১৭৮৫, সহীহ আল জামি : ৪২৩৩।

৮. পাত্রী নির্বাচনে সন্তানের প্রতি অধিক স্নেহপরায়ণা বিবেচনায় নিতে হবে

আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-

উট আরোহণকারিণীদের মধ্যে সর্বোত্তম নারী কুরায়শ বংশের নারীগণ, তারা শৈশবকালে সন্তানের প্রতি অধিক স্নেহপরায়ণা হয় এবং স্বামীর ধন-সম্পদের উত্তম রক্ষনাবেক্ষণকারিণী হয়। সহিহ বুখারি : ৫০৮২, সহিহ মুসলিম : ২৫২৭, মিশকাত : ৩২০৪ সহীহাহ্ ১০৫২, সহীহ আল জামি‘ ৩৩২৯।

৯. পাত্র-পাত্রী নির্বাচনে ধার্মিক পুরুষের জন্য ধার্মিক নারী হতে হবে

আপনি যদি একজন ভালো জীবনসঙ্গী চান, তাহলে আপনাকে প্রথমে নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। বিবাহের জন্য পাত্র বা পাত্রী নির্বাচনের আগে নিজেদের চরিত্রকে উন্নত করা উচিত। কারণ, আপনার চরিত্র যেমন হবে, আপনার জীবনসঙ্গীর চরিত্রও তেমনই হওয়ার সম্ভাবনা বেশি।

সম্পদ, সৌন্দর্য বা বংশমর্যাদার চেয়েও ধর্মীয় জ্ঞান, সততা এবং নৈতিক গুণাবলীকে প্রাধান্য দেওয়া উচিত। কারণ, এই গুণগুলোই একজন মানুষকে “সচ্চরিত্র” হিসেবে তৈরি করে এবং একটি সুখী ও স্থিতিশীল সম্পর্কের ভিত্তি গড়ে তোলে।

আল্লাহ তায়ালা বলেন-

اَلۡخَبِیۡثٰتُ لِلۡخَبِیۡثِیۡنَ وَالۡخَبِیۡثُوۡنَ لِلۡخَبِیۡثٰتِ ۚ  وَالطَّیِّبٰتُ لِلطَّیِّبِیۡنَ وَالطَّیِّبُوۡنَ لِلطَّیِّبٰتِ ۚ  اُولٰٓئِکَ مُبَرَّءُوۡنَ مِمَّا یَقُوۡلُوۡنَ ؕ  لَہُمۡ مَّغۡفِرَۃٌ وَّرِزۡقٌ کَرِیۡمٌ 

দুশ্চরিত্রা নারীরা দুশ্চরিত্র পুরুষদের জন্য এবং দুশ্চরিত্র পুরুষরা দুশ্চরিত্রা নারীদের জন্য। আর সচ্চরিত্রা নারীরা সচ্চরিত্র পুরুষদের জন্য এবং সচ্চরিত্র পুরুষরা সচ্চরিত্রা নারীদের জন্য; লোকেরা যা বলে, তারা তা থেকে মুক্ত। তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিয্ক। সুরা নুর : ২৬

সূরা নূরের এই আয়াতটি আমাদের একটি গভীর শিক্ষা দেয় যে, পাত্র-পাত্রী নির্বাচন কোনো বাহ্যিক বিষয় নয়। এটি আসলে নিজেদের ভেতরের প্রতিচ্ছবি। আল্লাহ তা’আলা তাদেরকেই ভালো জীবনসঙ্গী দান করেন, যারা নিজেরা ভালো এবং পবিত্র জীবনযাপন করে। তাই, বিবাহের জন্য যোগ্য পাত্র-পাত্রী খোঁজার আগে আমাদের উচিত নিজেদেরকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য এবং সচ্চরিত্রবান মানুষ হিসেবে তৈরি করা।

১০. পাত্র-পাত্রী নির্বাচনে সুন্দর মুখাবয়ব ও আকর্ষণীয় রূপ-সৌন্দর্য

আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত। মুগীরাহ ইবনু শু’বাহ (রাঃ) এক মহিলাকে বিবাহ করার ইচ্ছা করলে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন-

اذْهَبْ فَانْظُرْ إِلَيْهَا فَإِنَّهُ أَحْرَى أَنْ يُؤْدَمَ بَيْنَكُمَا فَفَعَلَ فَتَزَوَّجَهَا فَذَكَرَ مِنْ مُوَافَقَتِهَا

তুমি গিয়ে তাকে দেখে নাও। কেননা তা তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টিতে সাহায়ক হবে। অতঃপর তিনি তাই করলেন এবং তাকে বিবাহ করলেন। পরে তাঁর নিকট তাদের দাম্পত্য সমপ্রীতির কথা উল্লেখ করা হয়।  সুনানে ইবনে মাজাহ : ১৮৬৫, সুনানে তিরমিযী : ১০৮৭, সুনানে নাসায়ী : ৩২৩৫, দারেমী : ২১৭২, মিশকাত : ৩১০৭, সহীহাহ : ৯৬।

১১. পাত্র-পাত্রী নির্বাচনে ধর্মীয় শিক্ষার বা দ্বীনের জ্ঞান অর্জনে আগ্রহী হলে ভালো হয়

হুমায়দ ইবনু ‘আবদুর রহমান (রহ.) হতে বর্ণিত। তিনি বলেনঃ আমি মু‘আবিয়াহ (রাযি.)-কে খুৎবায় বলতে শুনেছি, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলতে শুনেছি, আল্লাহ্ যার মঙ্গল চান, তাকে দ্বীনের ‘ইল্ম দান করেন। আমি তো বিতরণকারী মাত্র, আল্লাহ্ই (জ্ঞান) দাতা। সর্বদাই এ উম্মাত কিয়ামত পর্যন্ত আল্লাহর হুকুমের উপর কায়িম থাকবে, বিরোধিতাকারীরা তাদের কোন ক্ষতি করতে পারবে না। সহিহ বুখারি : ৭১, ৩১১৬, ৩৬৪১,৭৩১২, ৭৪৬০, সহিহ মুসলিম : ১০৩৭, আহমাদ : ১৬৮৪৯, ১৬৮৭৮, ১৬৯১০

১৩. পাত্র-পাত্রী নির্বাচনে সুস্থতা ও শারীরিক সক্ষমতা জেনে নিতে হবে :

পাত্র-পাত্রীর শারীরিক ও মানসিক সুস্থতাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ, সুস্থ জীবন যাপন এবং সন্তান লালন-পালনের জন্য শারীরিক সক্ষমতা জরুরি। যদি কোনো গুরুতর রোগ থাকে, যা দাম্পত্য জীবনে বা সন্তান ধারণে সমস্যা সৃষ্টি করতে পারে, তাহলে তা বিবাহের আগে জেনে নেওয়া উচিত। ইসলামে এই ধরনের বিষয়গুলো গোপন রাখার ব্যাপারে নিরুৎসাহিত করা হয়েছে।

বিবাহের পর স্বামী-স্ত্রীর মধ্যে সঞ্চয়শীলতা, একে অপরের প্রতি সম্মান, ছাড় দেওয়ার মানসিকতা এবং পারস্পরিক বোঝাপড়া খুবই জরুরি। এসব গুণগুলো দাম্পত্য জীবনকে আরও সুন্দর ও স্থিতিশীল করে তোলে। বিবাহ শুধু দুটি মানুষের মিলন নয়, বরং দুটি পরিবারের বন্ধন। তাই উভয় পক্ষের পরিবারের প্রতি সম্মান দেখানো এবং সুসম্পর্ক বজায় রাখাও গুরুত্বপূর্ণ।

১৪. যাদের সাথে বিবাহ হারাম

ইসলামি শরীয়ত অনুযায়ী, কিছু নির্দিষ্ট সম্পর্কের মানুষের সাথে বিবাহ করা হারাম বা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এই সম্পর্কের ভিত্তি হল রক্তের সম্পর্ক, দুধের সম্পর্ক এবং বৈবাহিক সম্পর্ক। এই সম্পর্কগুলো আল্লাহ তায়ালা বলেন-

حُرِّمَتۡ عَلَیۡکُمۡ اُمَّہٰتُکُمۡ وَبَنٰتُکُمۡ وَاَخَوٰتُکُمۡ وَعَمّٰتُکُمۡ وَخٰلٰتُکُمۡ وَبَنٰتُ الۡاَخِ وَبَنٰتُ الۡاُخۡتِ وَاُمَّہٰتُکُمُ الّٰتِیۡۤ اَرۡضَعۡنَکُمۡ وَاَخَوٰتُکُمۡ مِّنَ الرَّضَاعَۃِ وَاُمَّہٰتُ نِسَآئِکُمۡ وَرَبَآئِبُکُمُ الّٰتِیۡ فِیۡ حُجُوۡرِکُمۡ مِّنۡ نِّسَآئِکُمُ الّٰتِیۡ دَخَلۡتُمۡ بِہِنَّ ۫  فَاِنۡ لَّمۡ تَکُوۡنُوۡا دَخَلۡتُمۡ بِہِنَّ فَلَا جُنَاحَ عَلَیۡکُمۡ ۫  وَحَلَآئِلُ اَبۡنَآئِکُمُ الَّذِیۡنَ مِنۡ اَصۡلَابِکُمۡ ۙ  وَاَنۡ تَجۡمَعُوۡا بَیۡنَ الۡاُخۡتَیۡنِ اِلَّا مَا قَدۡ سَلَفَ ؕ  اِنَّ اللّٰہَ کَانَ غَفُوۡرًا رَّحِیۡمًا ۙ

তোমাদের উপর হারাম করা হয়েছে তোমাদের মাতাদেরকে, তোমাদের মেয়েদেরকে, তোমাদের বোনদেরকে, তোমাদের ফুফুদেরকে, তোমাদের খালাদেরকে, ভাতিজীদেরকে, ভাগ্নীদেরকে, তোমাদের সে সব মাতাকে যারা তোমাদেরকে দুধপান করিয়েছে, তোমাদের দুধবোনদেরকে, তোমাদের শ্বাশুড়ীদেরকে, তোমরা যেসব স্ত্রীর সাথে মিলিত হয়েছ সেসব স্ত্রীর অপর স্বামী থেকে যেসব কন্যা তোমাদের কোলে রয়েছে তাদেরকে, আর যদি তোমরা তাদের সাথে মিলিত না হয়ে থাক তবে তোমাদের উপর কোন পাপ নেই এবং তোমাদের ঔরসজাত পুত্রদের স্ত্রীদেরকে এবং দুই বোনকে একত্র করা (তোমাদের উপর হারাম করা হয়েছে)। তবে অতীতে যা হয়ে গেছে তা ভিন্ন কথা। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সুরা নিসা : ২৩

এই আয়াতে আল্লাহ তিন ধরনের ১৪ প্রকারে সম্পর্কের ভিত্তিতে বিবাহকে হারাম করেছেন। রক্তের সম্পর্ক, দুধের সম্পর্ক এবং বৈবাহিক সম্পর্ক।

বংশগত কারণে হারাম (৭ জন):

১.  মা (জননী)

২.  মেয়ে (নিজ ঔরসের কন্যা)

৩.  বোন (সহোদরা, বৈমাত্রেয় বা সৎ বোন)

৪.  ফুফু (পিতার বোন)

৫.  খালা (মাতার বোন)

৬.  ভাইয়ের মেয়ে (ভাতিজী)

৭.  বোনের মেয়ে (ভাগ্নী)

দুধের সম্পর্কের কারণে হারাম (২ জন):

৮.  দুধ-মা (যিনি দুধ পান করিয়েছেন)

৯.  দুধ-বোন (দুধ-মায়ের কন্যা)

বৈবাহিক সম্পর্কের কারণে হারাম (৫ জন):

১০. শাশুড়ি (স্ত্রীর মা)

১১. স্ত্রীর অন্য স্বামীর ঔরসজাত কন্যা (যদি স্ত্রীর সাথে সহবাস হয়)

১২. ঔরসজাত পুত্রের স্ত্রী (পুত্রবধূ)

১৩. স্ত্রীর বোন (দুই বোনকে একত্রে বিবাহ করা হারাম)

১৪. বিবাহিত নারী (কোনো নারীর বিবাহ থাকা অবস্থায় তাকে বিবাহ করা হারাম, যা আয়াতের পরবর্তী অংশে বর্ণিত আছে)।

এই আয়াতে আল্লাহ তিন ধরনের ১৪ প্রকারে সম্পর্কের ভিত্তিতে বিবাহকে হারাম করেছেন। রক্তের সম্পর্ক, দুধের সম্পর্ক এবং বৈবাহিক সম্পর্ক।

বংশগত কারণে হারাম (৭ জন):

১.  মা (জননী)

২.  মেয়ে (নিজ ঔরসের কন্যা)

৩.  বোন (সহোদরা, বৈমাত্রেয় বা সৎ বোন)

৪.  ফুফু (পিতার বোন)

৫.  খালা (মাতার বোন)

৬.  ভাইয়ের মেয়ে (ভাতিজী)

৭.  বোনের মেয়ে (ভাগ্নী)

দুধের সম্পর্কের কারণে হারাম (২ জন):

৮.  দুধ-মা (যিনি দুধ পান করিয়েছেন)

৯.  দুধ-বোন (দুধ-মায়ের কন্যা)

বৈবাহিক সম্পর্কের কারণে হারাম (৫ জন):

১০. শাশুড়ি (স্ত্রীর মা)

১১. স্ত্রীর অন্য স্বামীর ঔরসজাত কন্যা (যদি স্ত্রীর সাথে সহবাস হয়)

১২. ঔরসজাত পুত্রের স্ত্রী (পুত্রবধূ)

১৩. স্ত্রীর বোন (দুই বোনকে একত্রে বিবাহ করা হারাম)

১৪. বিবাহিত নারী (কোনো নারীর বিবাহ থাকা অবস্থায় তাকে বিবাহ করা হারাম, যা আয়াতের পরবর্তী অংশে বর্ণিত আছে)।

}

আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পুরুষের পক্ষে বিবাহ করতে নিষেধ করেছেন- কোনো রমণীকে তার ফুফুর সাথে, ফুফুকে তার ভাইয়ের মেয়ের সাথে, ভাইয়ের মেয়েকে তার ফুফুর সাথে, খালাকে তার বোনের মেয়ের সাথে অথবা বোনের মেয়েকে তার খালার সাথে; এমনিভাবে ছোট বোনকে বড় বোনের সাথে, বড় বোনকে ছোট বোনের সাথে। সুনানে তিরমিযী : ১১২৬, সুনানে আবূ দাঊদ : ২০৬৫, সুনানে নাসায়ী : ৩২৯৮, মিশকাত : ৩১৭১, দারিমী : ২২২৪, আহমাদ : ৯৫০০।

রক্তের সম্পর্কের কারণে যাদেরকে বিবাহ করা হারাম

কুরআনের সূরা নিসায় সরাসরি উল্লেখ আছে যে রক্তের সম্পর্কের কারণে বিবাহ করা হারাম। এদেরকে বলা হয় ‘মুহাররামাত’।   উপরের আয়াতের আলোক যে সকল রক্তের সম্পর্কের নারীর সাথে বিবাহ হারাম তারা হলো-

ক. মা এবং নানী-দাদী : নিজের জন্মদাত্রী মা, এবং মায়ের মা ও বাবার মা (নানী-দাদী) এর সাথে বিবাহ হারাম।

খ. মেয়ে এবং নাতনি : নিজের ঔরসের মেয়ে, ছেলের মেয়ে ও মেয়ের মেয়ে (নাতনি) এর সাথে বিবাহ হারাম।

গ. বোন : আপন বোন, সৎ বোন (পিতার বা মাতার দিক থেকে) এর সাথে বিবাহ হারাম।

ঘ. ফুফু : পিতার বোন।

ঙ. খালা : মায়ের বোন।

চ. ভাইয়ের মেয়ে (ভাতিজি) : ভাইয়ের ঔরসের মেয়ে।

ছ. বোনের মেয়ে (ভাগ্নি): বোনের ঔরসের মেয়ে।

দুধের সম্পর্কের কারণে যাদেরকে বিবাহ করা হারাম

দুধপানের মাধ্যমে যে সম্পর্ক স্থাপিত হয়, ইসলামে তা রক্তের সম্পর্কের মতোই গণ্য হয়। সহিহ বুখারী ও মুসলিমের হাদিসে বলা হয়েছে, “রক্তের কারণে যাদেরকে হারাম করা হয়েছে, দুধের কারণেও তারা হারাম হবে।” অর্থাৎ, কোনো শিশু যদি কোনো মহিলার দুধ পান করে, তাহলে সেই মহিলা তার দুধ-মা এবং তার স্বামী সেই শিশুর দুধ-বাবা হয়ে যান।

আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ বংশগত (রক্ত সম্পর্কের) কারণে ও দুধপান সম্পর্কের ভিত্তিতে সকল ক্ষেত্রে বিবাহ হারাম। সহিহ বুখারী ৫২৩৯, সুনানে আবূ দাঊদ : ২০৫৫, মিশকাত : ৩১৬১, দারিমী : ২২৯৫, সহীহ আল জামি : ৮০৩৩।

দুধপানের মাধ্যমে নিম্নোক্ত সম্পর্কগুলো হারাম হয়ে যায়:

দুধ-মা, এবং তার মা (দুধ-নানী-দাদী)।

দুধ-বোন, অর্থাৎ যে মেয়ে ওই একই মহিলার দুধ পান করেছে।

দুধ-মেয়ে, অর্থাৎ যে শিশুর সাথে আপনি একই মহিলার দুধ পান করেছেন।

দুধ-খালা (দুধ-মায়ের বোন)।

দুধ-ফুফু (দুধ-বাবার বোন)।

দুধ-ভাতিজি ও দুধ-ভাগ্নি।

দুধপানের মাধ্যমে সম্পর্ক প্রতিষ্ঠার শর্ত হলো, শিশুটি দুই বছর বয়সের মধ্যে অন্তত পাঁচবার পূর্ণ তৃপ্তির সাথে দুধ পান করবে।

১. শিশুটিকে পূর্ণ তৃপ্তির সাথে অন্তত পাঁচবার দুধ পান করতে হবে।

দুধপানের মাধ্যমে সম্পর্ক প্রতিষ্ঠার শর্ত হিসেবে “দুই বছর বয়সের মধ্যে অন্তত পাঁচবার পূর্ণ তৃপ্তির সাথে দুধ পান করা” – এই শর্তটি সরাসরি নিম্নোক্ত হাদিস থেকে এসেছে। এই বিষয়ে সবচেয়ে সুস্পষ্ট এবং শক্তিশালী দলিলটি হলো সহিহ মুসলিমের একটি হাদিস।

আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, “কুরআনে যা নাযিল হয়েছিল, তার মধ্যে এটিও ছিল যে, ‘দশবার দুধপানে হারাম সাব্যস্ত হয়’। অতঃপর তা ‘পাঁচবার দুধপানে হারাম সাব্যস্ত হয়’ দ্বারা রহিত (মানসুখ) হয়ে যায়। যখন রাসূলুল্লাহ (সা.) মারা যান, তখন এই আয়াতগুলো (শেষোক্ত বিধান) কুরআনের তিলাওয়াতযোগ্য অংশ হিসেবেই ছিল।” সহিহ মুসলিম : ১৪৫২; সুনানে আবু দাউদ : ২০৬২; সুনানে তিরমিজি : ১১৫০

প্রথমে দুধপানের সম্পর্ক হারাম হওয়ার জন্য দশবার দুধপানের বিধান ছিল। পরবর্তীতে এই বিধানটি রহিত হয়ে যায় এবং পাঁচবার দুধপানের বিধান বহাল হয়। আয়েশা (রা.) এর বক্তব্য অনুযায়ী, রাসূলুল্লাহ (সা.)-এর ওফাতের সময় এই পাঁচবারের বিধানটি কার্যকর ছিল।

উম্মুল ফাযল (রাঃ) (’আব্বাস (রাঃ)-এর স্ত্রী) হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ একবার বা দু’বারের দুধপানে হারাম হয় না। সহিহ মুসলিম : ১৪৫১, ইবনু মাজাহ : ১৯৪০, মিশকাত : ৩১৬৪

আর ’আয়িশাহ্ (রাঃ)-এর বর্ণনায় রয়েছে, (তিনি বলেন) একবার বা দু’বার চোষণে হারাম হয় না। সহিহ মুসলিম : ১৪৫০, সুনানে আবূ দাঊদ : ২০৬৩, সুনানে নাসায়ী : ৩৩১০, সুনানে তিরমিযী : ১১৫০, সুনানে ইবনু মাজাহ : ১৯৪১, মিশকাত : ৩১৬৫

২. দুধ পানের বয়সসীমা : অধিকাংশ ফকীহ (ইসলামি আইন বিশেষজ্ঞ) এবং উলামাদের মতে, এই দুধপান অবশ্যই শিশুর দুগ্ধপানের নির্ধারিত সময়সীমার মধ্যে হতে হবে। যেমন –

আল্লাহ তায়ালা বলেন-

وَالۡوَالِدٰتُ یُرۡضِعۡنَ اَوۡلَادَہُنَّ حَوۡلَیۡنِ کَامِلَیۡنِ لِمَنۡ اَرَادَ اَنۡ یُّتِمَّ الرَّضَاعَۃَ ؕ وَعَلَی الۡمَوۡلُوۡدِ لَہٗ رِزۡقُہُنَّ وَکِسۡوَتُہُنَّ بِالۡمَعۡرُوۡفِ ؕ

আর মায়েরা তাদের সন্তানদেরকে পূর্ণ দু’বছর দুধ পান করাবে, (এটা) তার জন্য যে দুধ পান করাবার সময় পূর্ণ করতে চায়। আর পিতার উপর কর্তব্য, বিধি মোতাবেক মাদেরকে খাবার ও পোশাক প্রদান করা। সূরা বাকারা : ২৩৩।

আবদুল্লাহ্ ইবনুযু যুবাইর (রাঃ) থেকে বর্ণিত। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ

ا رَضَاعَ إِلَّا مَا فَتَقَ الْأَمْعَاءَ

দুধপান (যার কারণে হারাম সাব্যস্ত হয়) কেবল সেই দুধপান, যা অন্ত্র (পাকস্থলী) ভেদ করে। সুনানে ইবনে মাজাহ : ১৯৪৬, ইরওয়াহ : ২১৫০

উম্মু সালামা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুধ ছাড়ানোর বয়সের পূর্বে স্তনের বোটা হতে শিশুর পাকস্থলীতে দুধ না গেলে দুধপানের নিষিদ্ধতা কার্যকর হয় না। সুনানে তিরমিজি : ১১৫২, মিশকাত : ৩১৭৩, ইরওয়া : ২১৫০, সহীহ আল জামি : ৭৬৩৩।

সুতরাং, এই হাদিসগুলো একত্রিত করে উলামায়ে কিরামগণ এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে, কোনো শিশুর জন্য দুধের সম্পর্ক হারাম হওয়ার জন্য দুটি মৌলিক শর্ত রয়েছে:

ক. শিশুটির বয়স দুই বছরের মধ্যে হতে হবে।

খ .শিশুটিকে পূর্ণ তৃপ্তির সাথে অন্তত পাঁচবার দুধ পান করতে হবে।

বৈবাহিক সম্পর্কের কারণে যাদেরকে বিবাহ করা হারাম

কোনো নারী বা পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে কিছু সম্পর্ক স্থায়ীভাবে বা অস্থায়ীভাবে হারাম হয়ে যায়।

ক. স্থায়ীভাবে হারাম

আল্লাহ তাআলা বলেন-

وَلَا تَنۡکِحُوۡا مَا نَکَحَ اٰبَآؤُکُمۡ مِّنَ النِّسَآءِ اِلَّا مَا قَدۡ سَلَفَ ؕ  اِنَّہٗ کَانَ فَاحِشَۃً وَّمَقۡتًا ؕ  وَسَآءَ سَبِیۡلًا 

আর তোমরা বিবাহ করো না নারীদের মধ্য থেকে যাদেরকে বিবাহ করেছে তোমাদের পিতৃপুরুষগণ। তবে পূর্বে যা সংঘটিত হয়েছে (তা ক্ষমা করা হল)। নিশ্চয় তা হল অশ্লীলতা ও ঘৃণিত বিষয় এবং নিকৃষ্ট পথ। সূরা নিসা : ২২

শ্বাশুড়ি : স্ত্রীর মা, অর্থাৎ স্ত্রীর সাথে বিবাহ সম্পন্ন হলে তার মাকে বিবাহ করা চিরতরে হারাম হয়ে যায়।

বউয়ের মেয়ে (সৎ মেয়ে): স্ত্রীর পূর্বের স্বামী থেকে জন্ম নেওয়া মেয়ে। তবে এটি হারাম হবে যদি স্ত্রীর সাথে সহবাস সম্পন্ন হয়। সূরা নিসা : ২৩

পুত্রের স্ত্রী (পুত্রবধূ): নিজের পুত্রের স্ত্রী। সূরা নিসা : ২৩

পিতার স্ত্রী (সৎ মা) : পিতার কোনো স্ত্রীর সাথে বিবাহ করা হারাম, তিনি জীবিত থাকুন বা মৃত।

অন্যের স্ত্রী থাকা অবস্থায় : আল্লাহ তায়ালা বলেন-

وَّالۡمُحۡصَنٰتُ مِنَ النِّسَآءِ

আর (হারাম করা হয়েছে) নারীদের মধ্য থেকে সধবাদেরকে। সুরা নিসা : ২৪

খ. অস্থায়ীভাবে হারাম

এই সম্পর্কগুলো ততক্ষণ পর্যন্ত হারাম থাকে যতক্ষণ পর্যন্ত কোনো নির্দিষ্ট অবস্থার পরিবর্তন না হয়।

একই সময়ে দুই বোনকে বিবাহ করা হারাম। এর দলিল সূরা আন-নিসা, আয়াত ২৩-এ রয়েছে। “তোমাদের জন্য আরও হারাম করা হয়েছে দুই বোনকে একত্রে (স্ত্রী হিসেবে) রাখা।” কিন্তু এক বোন মৃত বরণ করা পর অন্য বোনকে বিবাহ করা জায়েয। যেমন-

সৎ মা এবং তার বোন : কোনো মহিলার সাথে বিবাহে থাকা অবস্থায় তার ফুফু বা খালাকে বিবাহ করা হারাম।  হাদিসে এসেছে-

আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণনা করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যেন ফুফু ও তার ভাতিজীকে এবং খালা এবং তার বোনঝিকে একত্রে বিয়ে না করে। সহিহ বুখারি : ৫১০৯, ৫১১০, সহিহ মুসলিম : ১৪০৮, আহমাদ : ১০০০২

এই নিষেধাজ্ঞাগুলো মূলত বংশগত, সামাজিক এবং নৈতিক শৃঙ্খলা বজায় রাখার জন্য করা হয়েছে।